স্পাইসি ফিশ খিচুড়ি

sub-editor · Sep 04, 2018 · 1 min read

স্পাইসি ফিশ খিচুড়ি

বৃষ্টির সময় হোক কি যে কোন সময়, খিচুড়ি খাওয়ার ইচ্ছা কার না জাগে? আজ  মাংসের নয়, বরং মাছের খিচুড়ি নিয়ে এলাম আপনাদের জন্য। এখন রেসিপি-টি বরং দেখে নিন।

[picture]

 

উপকরণ

  • পোলাও/বাসমতী চাল ১ কাপ
  • কোরাল/বাছা মাছের কাঁটা ছাড়া ফিলে টুকরা ২ কাপ
  • মুগ ডাল ২ টেবল চামচ
  • মটরশুঁটি হাফ কাপ
  • পেঁয়াজ কুঁচি করা ১ কাপ
  • রসুন কুঁচি করা ২ চা চামচ
  • আদা মিহি কুচি ২ চা চামচ
  • শুকনো মরিচ ফালি করা ১ চা চামচ (কম বেশি করা যাবে )
  • হলুদ গুঁড়া ১ চা চামচ
  • মরিচ গুঁড়া ২ চা চামচ
  • জিরা গুঁড়া ১ চা চামচ
  • আস্ত জিরা হাফ চা চামচ
  • তেল ২ টেবল চামচ
  • লবণ পরিমাণমত
  • ঘি হাফ চা চামচ (ইচ্ছা)
  • ধনিয়া পাতা মিহি কুচি ২ টেবিল চামচ

প্রণালী

১) প্রথমে মাছের ফিলে-গুলোকে ২ টেবল চামচ লেবুর রস ,হাফ চা চামচ লেবুর মিহি খোসা,অল্প অলিভ অয়েল আর অল্প লবণ দিয়ে মাখিয়ে রাখুন ১ ঘণ্টা।

২) একটি পাত্রে চাল আর ডাল একসাথে নিয়ে ধুয়ে আধা ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন।

৩) এখন হাড়িতে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে এতে আস্ত জিরা দিন , ফুটে উঠলে এতে পেঁয়াজ কুঁচি দিন, বাদামী করে ভেজে নিন। এবার এতে আদা কুঁচি, রসুন কুঁচি, শুকনো মরিচ ফালি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, লবণ পরিমাণমত আর অল্প পানি দিয়ে মশলা কষিয়ে নিন।

৪) এবার পানিতে ভিজিয়ে রাখা চাল-ডাল দিয়ে নাড়াচাড়া করে রান্না করুন ৩-৪ মিনিট । এখন এতে ২ কাপ গরম পানি ও  মটরশুঁটি দিয়ে নাড়াচাড়া করে এতে ধনিয়া পাতা মিহি কুঁচি, মেরিনেট করে রাখা মাছের টুকরাগুলো আলতো করে ছড়িয়ে দিন ।ঢাকনা লাগিয়ে মিডিয়াম আঁচে রান্না করুন চাল সিদ্ধ হবার আগ পর্যন্ত , এতেই মাছ সিদ্ধ হয়ে যাবে এবং পানি পরিমাণমত দিলে খিচুড়ি ঝরঝরে হবে । মনে রাখবেন মাছ দেবার পর নাড়াচাড়া করলে মাছ ভেঙ্গে যাবে । খিচুড়ি হয়ে আসলে নামানোর আগে অল্প ঘি ছিটিয়ে দিতে পারেন ( না দিলেও হবে)।

৫) হয়ে আসলে টমেটো, পেঁয়াজ, ধনিয়া পাতা দিয়ে বানানো সালাদের সাথে গরম গরম পরিবেশন করুন সাথে রাখতে পারেন একটা সিদ্ধ ডিমও।

 

রেসিপি ও ছবি- রোম্যান্টিক কিচেন স্টোরিজ

সম্পর্কিত লেখা

স্পাইসি ফিশ খিচুড়ি !
মেহমানদারী

স্পাইসি ফিশ খিচুড়ি !

স্পাইসি ফিশ খিচুড়ি। সাথে রাখুন টমেটো ,পেয়াজ ধনিয়া পাতা দিয়ে সালাদ ! কি শুনেই তো খেতে ইচ্ছে করছে? ইচ্ছে করছে তো, তৈরি করে ফেলুন নিজে নিজেই। উপকরণ ...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!
রেসিপি

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!

শীতের ঘণ্টা বেজে গেছে। সেই সাথে আশেপাশের কাঁচা বাজারগুলো ভরে উঠছে নানা রঙের শীতের সবজিতে। কিন্তু সব সময় সেই একই মাছ দিয়ে সবজি না রেঁধে একটু অন্যভাবে এ...

গরুর ভুনা খিচুড়ি
মেহমানদারী

গরুর ভুনা খিচুড়ি

খিচুড়ি খেতে আমরা কে না পছন্দ করি! দুপুরে বা রাতে, পরিবারের জন্য বা মেহমানদের আপ্যায়নে, সবকিছুর জন্যই বীফ ভুনা খিচুড়ি হতে পারে আপনার পছন্দের একটি ডিস।...

আরও পড়ুন

জিরা পানির ১৫ টি স্বাস্থ্য উপকারিতা যা জানলে চমকে যাবেন!
স্বাস্থ্য

জিরা পানির ১৫ টি স্বাস্থ্য উপকারিতা যা জানলে চমকে যাবেন!

বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে আমরা বিভিন্ন রকম খাবার ও পানীয় সম্পর্কে জানতে পারি, যেগুলো শরীরকে ডিটক্সিফাই করে, বিভিন্ন রোগ প্রতিরোধ করে, আবার ওজন কমাত...

পাঁচফোঁড়নে মুগডালের খিচুড়ি
৩০ মিনিটের রান্না

পাঁচফোঁড়নে মুগডালের খিচুড়ি

খিচুড়ি খেতে পছন্দ করে না, এমন বাঙালী খুঁজে পাওয়া যাবে না! যেদিন বাসায় খিচুড়ি রান্না হয়, পরিবারের ছোট বড় সবাই মজা করে খায়। জায়গাভেদে খিচুড়ির বিভিন্ন আ...

মাছের ডিমের দোপেয়াজা
২০ মিনিটের রান্না

মাছের ডিমের দোপেয়াজা

চিংড়ির দোপেয়াজা কমবেশি খেয়েছেন তার রেসিপিও জানা আছে। আজ দিচ্ছি সেই দোপেয়াজায় মাছের ডিমের রেসিপি। মাছের ডিমের দোপেয়াজা গরম গরম ভাতের সাথে দারুণ খেতে ল...

রুই মাছের কোরমা
৩০ মিনিটের রান্না

রুই মাছের কোরমা

মাছ বাঙ্গালিদের খাবারের তালিকার সবথেকে প্রিয় একটি আইটেম। যেকোনো অনুষ্ঠান, বিয়ে, মেহমানদারী ইত্যাদি সব ক্ষেত্রেই বাঙ্গালিরা মাছের একটি ডিশ রেখেই থাকে। ...

…