পাঁচফোঁড়নে মুগডালের খিচুড়ি

তানিজা ইসলাম · Feb 04, 2020 · 1 min read

পাঁচফোঁড়নে মুগডালের খিচুড়ি

খিচুড়ি খেতে পছন্দ করে না, এমন বাঙালী খুঁজে পাওয়া যাবে না! যেদিন বাসায় খিচুড়ি রান্না হয়, পরিবারের ছোট বড় সবাই মজা করে খায়। জায়গাভেদে খিচুড়ির বিভিন্ন আঞ্চলিক রূপ দেখা যায়। একটু ইতিহাস দিয়ে আজকে শুরু করা যাক! গ্রীক দূত সেলুকাস তার লেখনীতে উল্লেখ করেছেন ভারতীয় উপমহাদেশে চালের সাথে ডাল মেশানো খাবার খুবই জনপ্রিয় ছিলো। ১৫ শতকে ভারতীয় উপমহাদেশে ঘুরতে আসা রাশিয়ান পর্যটক আফনাসিই নিকতিন খিচুড়ির কথা তার লেখায় বর্ণনা করেছেন। মুঘল রান্নাঘরে সম্রাট জাহাঙ্গীরের প্রিয় বিশেষ ধরনের খিচু়ড়ি তৈরি করা হতো মুগডাল, পেস্তা ও কিসমিস দিয়ে। তাহলে বুঝতেই পারছেন, খিচুড়ির সাথে বাঙালীর সম্পর্ক সেই আদিকাল থেকেই! বাসায় তো সবসময় একই ধাঁচে খিচুড়ি রান্না হয়। স্বাদে একটু ভিন্নতা আনতে পাঁচফোঁড়নে মুগডালের খিচুড়ি ট্রাই করতে পারেন। ফোঁড়নের সাথে মুগডালের মেলবন্ধনে খিচুড়িতে খুব সুন্দর ফ্লেবার আসে। চলুন তাহলে দেখে নেই এই খিচুড়ির পুরো রেসিপিটি!

পাঁচ ফোঁড়নে মুগডালের খিচুড়ি রান্নার পদ্ধতি

উপকরণ

• পোলাওয়ের চাল- ২কাপ • ভাজা মুগডাল- ১কাপ • পেঁয়াজ কুঁচি- ২টেবিল চামচ • কাঁচামরিচ ফালি- ৫-৭টি • পাঁচফোঁড়ন- ১টেবিল চামচ • জিরা গুঁড়ো- ১চা চামচ • ধনিয়া গুঁড়ো- ১/২চা চামচ • হলুদ গুঁড়ো- ১চা চামচ • আদা বাটা- ২চা চামচ • রসুন বাটা- ১চা চামচ • তেজপাতা- ২টি • লবণ- পরিমাণমতো • তেল- ২টেবিল চামচ • ঘি- ২চা চামচ • গরম পানি- ৬কাপ • পেঁয়াজ বেরেস্তা- সাজানোর জন্য

প্রস্তুত প্রণালী

১) প্রথমে একটি বড় পাতিলে তেল গরম করতে দিন। হালকা একটু গরম হলে তাতে পাঁচফোঁড়ন ও তেজপাতা দিতে হবে।

২) এবার ঐ তেলে একে একে পেঁয়াজ কুঁচি, কাঁচামরিচ ফালি, পোলাওয়ের চাল ও মুগডাল দিয়ে ভেজে নিন।

৩) তারপর আদা বাটা ও রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।

৪) কষানোর সময় হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ ও ধনিয়া গুঁড়ো দিয়ে দিন। একটু পানি দিয়ে মাঝারী আঁচে সব মসলাগুলো কষিয়ে নিতে হবে।

৫) এবার পরিমাণমতো গরম পানি দিয়ে দিন যাতে চাল ও ডাল ভালোভাবে সেদ্ধ হয়। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে।

৬) ১৫-২০মিনিট অপেক্ষা করে ঢাকনা খুলে দেখে নিবেন যে পানি টেনে গেছে কি না। সামান্য পানি থাকলে অল্প আঁচে দমে রাখতে হবে।

৭) দমে রাখার আগে উপর থেকে ঘি ছড়িয়ে দিলে খিচুড়িতে খুব সুন্দর ফ্লেবার আসবে। ৫মিনিট দমে রেখে চুলা বন্ধ করে দিন, এতে খিচুড়ি ঝুরঝুরে হবে।

ব্যস, গরম গরম খিচুড়ি রেডি! এবার উপরে পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করার পালা। খিচুড়ি সহজপাচ্য হওয়ায় সব বয়সের মানুষের জন্য উপযোগী। আসলে খিচুড়ি খাওয়ার জন্য বাঙ্গালীদের কোনো কারণ বা অকেশন লাগে না! তো, হাতের কাছে উপকরণগুলো থাকলে আজই ট্রাই করে ফেলুন দারুণ স্বাদের পাঁচফোঁড়নে মুগডালের খিচুড়ি।

 

ছবি- সংগৃহীত: সাজগোজ; ইউটিউব চ্যানেল রাবিয়াস হাউজ

সম্পর্কিত লেখা

পুষ্টিকর ওটস খিচুড়ি
৩০ মিনিটের রান্না

পুষ্টিকর ওটস খিচুড়ি

ব্যস্ত জীবনে আমাদের প্রয়োজন পুষ্টিকর ও সুস্বাদু খাবারের রেসিপি যেটা ঝটপট বানিয়ে নেওয়া যায়। যারা হেলদি ফুড চার্ট মেনে চলেন, তাদের রেগ্যুলার ডায়েটে ওটস...

গরুর ভুনা খিচুড়ি
মেহমানদারী

গরুর ভুনা খিচুড়ি

খিচুড়ি খেতে আমরা কে না পছন্দ করি! দুপুরে বা রাতে, পরিবারের জন্য বা মেহমানদের আপ্যায়নে, সবকিছুর জন্যই বীফ ভুনা খিচুড়ি হতে পারে আপনার পছন্দের একটি ডিস।...

৫টি প্রাকৃতিক ফেইস ওয়াশ ব্যবহার করুন ব্রণ দূরীকরণে
ত্বকের যত্ন

৫টি প্রাকৃতিক ফেইস ওয়াশ ব্যবহার করুন ব্রণ দূরীকরণে

মুখের সৌন্দর্য নষ্ট করার আতংকের নামই ব্রণ। ব্রণ আমাদের মুখের সৌন্দর্যকে নষ্ট করে দেয়। ব্রণ আমাদের বিভিন্ন কারণে হয়ে থাকে। যেমন- ত্বকের তৈলাক্ততা বেড়ে...

মুগডালে মিক্স সবজি কারি
৩০ মিনিটের রান্না

মুগডালে মিক্স সবজি কারি

তাড়কার স্বাদে ডালভুনা আমাদের সবারই পছন্দের। গরম গরম রুটি বা পরোটার সাথে ফোঁড়নের দারুণ ফ্লেবারযুক্ত মুগডাল দিয়ে সবজি, আর সাথে এক কাপ চা! ব্যস, নাস্তার...

আরও পড়ুন

ডাল ছাড়াই তৈরি করুন মজাদার চিকেন খিচুড়ি‬!
মেহমানদারী

ডাল ছাড়াই তৈরি করুন মজাদার চিকেন খিচুড়ি‬!

[topbanner] খিচুড়ি খেতে খুব ইচ্ছা হচ্ছে? এদিকে বাসায় ডাল কিংবা পোলাওর চাল নেই। কী করবেন? জেনে নিন অসাধারণ একটা খিচুড়ির রেসিপি যা রান্না হবে ভাতের চাল...

স্পাইসি ফিশ খিচুড়ি
মেহমানদারী

স্পাইসি ফিশ খিচুড়ি

বৃষ্টির সময় হোক কি যে কোন সময়, খিচুড়ি খাওয়ার ইচ্ছা কার না জাগে? আজ মাংসের নয়, বরং মাছের খিচুড়ি নিয়ে এলাম আপনাদের জন্য। এখন রেসিপি-টি বরং দেখে নিন। [...

স্পাইসি ফিশ খিচুড়ি !
মেহমানদারী

স্পাইসি ফিশ খিচুড়ি !

স্পাইসি ফিশ খিচুড়ি। সাথে রাখুন টমেটো ,পেয়াজ ধনিয়া পাতা দিয়ে সালাদ ! কি শুনেই তো খেতে ইচ্ছে করছে? ইচ্ছে করছে তো, তৈরি করে ফেলুন নিজে নিজেই। উপকরণ ...

কুমড়ো পাতার বড়া
৩০ মিনিটের রান্না

কুমড়ো পাতার বড়া

কুমড়ো দিয়ে বিভিন্ন আইটেম আমরা খেয়ে থাকি। আজকে আমরা আপনাদের কুমড়ো পাতা দিয়ে ভিন্ন একটি বড়া তৈরির রেসিপি দেখাবো। খুব সহজেই তৈরি করতে পারবেন মজাদার কুমড়ো...

সুন্দর ত্বক পেতে ব্রেকফাস্ট কেমন হওয়া উচিত?
ফিটনেস

সুন্দর ত্বক পেতে ব্রেকফাস্ট কেমন হওয়া উচিত?

জানেন কি, প্রতিদিন হেলদি ব্রেকফাস্টের অভ্যাস আপনার ত্বকের সৌন্দর্যকে অনেকটাই বাড়িয়ে তুলতে পারে? সুন্দর আর তারুণ্যদীপ্ত ত্বক পেতে বাইরে থেকে আপনি যতটা...

সবজির আচারি খিচুড়ি
মেহমানদারী

সবজির আচারি খিচুড়ি

আমাদের আজকের রেসিপি সবজির আচারি খিচুড়ি। খিচুড়িতো সবারই প্রিয়। সহজ কিছু রান্না মানেই খিচুড়ি। পছন্দের এ খাবারটি ভিন্নভাবে রান্নার চেষ্টা করা হয়েছে কি...

…