চিংড়ি পোলাও | সহজেই এক মজাদার রান্না!

sub-editor · Sep 16, 2017 · 1 min read

চিংড়ি পোলাও | সহজেই এক মজাদার রান্না!

বাচ্চাদের টিফিন বা অফিসের লাঞ্চ আইটেম হিসেবে পোলাও চিংড়ি বেশ সহজ। বেশি মশলার ব্যবহার নেই বলে বাচ্চারা সহজেই খেতে পারবে। চলুন দেখে নেয়া যাক মজাদার চিংড়ি পোলাও তৈরির পুরো প্রণালী।

উপকরণ

  • চিংড়ি মাছ দেড় কাপ
  • তেল/ঘি মিলিয়ে ৬ টেবিল চামচ
  • পেঁয়াজ  কুঁচি ১/২ কাপ
  • পেঁয়াজ বাটা ২ টেবিল চাম্চ
  • রসুন বাটা ১ চা চামচ
  • আদা বাটা ১/২ চা চামচ
  • জিরা বাটা ১ চা চামচ
  • এলাচ/দারুচিনি ৪/৫টি
  • কাঁচামরিচ বাটা ১ চা চামচ
  • পোলাও চাল ২ কাপ
  • কেওড়া জল ১ টেবিল চামচ
  • নারকেল দুধ ২ কাপ
  • চিনি ১ টেবিল চামচ
  • লবণ পরিমাণ মতো
  • পানি ২ কাপ
[picture]

প্রণালী

- প্রথমে চিংড়ি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। এবং চাল ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে।

- কড়াইয়ে প্রথমে তেল/ঘি দিয়ে গরম করে নিন। তেল/ঘি গরম হয়ে গেলে পেঁয়াজ কুঁচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিন।

- এরপর সব মশলা দিয়ে সামান্য পানি দিয়ে মশলা কষাতে হবে ৫ মিনিট। মশলায় চিংড়ি মাছ দিয়ে আরও ৫ মিনিট ঢাকনা দিয়ে রান্না করতে হবে।

- এবার আরেকটি পাত্রে পোলাওয়ের চাল, পানি, কেওড়া জল, নারকেল দুধ ও চিনি দিয়ে চুলা অল্প আঁচে দিয়ে রাখতে হবে।

- পোলাওয়ের পানি শুকিয়ে এলে অর্ধেক পোলাও উঠিয়ে রেখে রান্না করা চিংড়ি মাঝে দিয়ে উপরে বাকি পোলাও দিতে হবে।

- ২০-২৫ মিনিট দমে রেখে পোলাও হয়ে গেলে নামিয়ে ফেলতে হবে। উপরে বেরেস্তা দিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার চিংড়ী পোলাও।

ছবি ও রেসিপি – সামিয়া’জ হোম কিচেন

সম্পর্কিত লেখা

চিংড়ি পিঠা | বরিশালের ঐতিহ্যবাহী একটি খাবার!
চা – নাস্তা

চিংড়ি পিঠা | বরিশালের ঐতিহ্যবাহী একটি খাবার!

কথা হবে সোজাসাপ্টা। জগতে মানুষ আছে দুই ধরনের। ১. যারা চিংড়ি পিঠা খেয়েছে আর ২. যারা খায় নি। চিংড়ি পিঠা বরিশাল অঞ্চলের একটা খাবার, ভাতের সাথে খেতে হয়।...

ডাব চিংড়ি
রেসিপি

ডাব চিংড়ি

চিংড়ি মাছ আমাদের সবার অত্যন্ত প্রিয়। যেভাবেই চিংড়ি মাছ রান্না হয় নিমিষেই চেটে পুটে শেষ। আমরা অনেকভাবে চিংড়ি মাছ রান্না করেছি কিন্তু আজকে আমি আপনা...

পহেলা বৈশাখে ইলিশ পোলাও!
মেহমানদারী

পহেলা বৈশাখে ইলিশ পোলাও!

আর কিছুদিন বাদেই পহেলা বৈশাখ। এই দিনে ইলিশ খাওয়া হবে না তা তো চিন্তাই করা যায় না! তাই আজ পহেলা বৈশাখের দিনে পরিবারের সবাইকে নিয়ে খেতে বা বাসায় আসা অত...

সুস্বাদু মোরগ পোলাও বানিয়ে নিন বাসাতেই!
মেহমানদারী

সুস্বাদু মোরগ পোলাও বানিয়ে নিন বাসাতেই!

আজকের রেসিপি আয়োজনে রয়েছে জিভে জল আনা মোরগ পোলাও। সুস্বাদু এই মোরগ পোলাওয়ের সাথে সালাদ বা রায়তা দিয়ে পরিবেশন করতে পারেন। উপকরণ দেশি মোরগ - ২...

আরও পড়ুন

চিংড়ি কোফতা কারি
মেহমানদারী

চিংড়ি কোফতা কারি

চিংড়ি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। চিংড়ি দিয়ে কত রকমের মজাদার খাবার তৈরি করা হয়, যেমন মালাইকারি, স্যুপ, ভুনা, ভর্তা আরও কত কী! কিন্তু চি...

চিংড়ি করলা | দারুণ স্বাদের বাঙালি রান্না !
৩০ মিনিটের রান্না

চিংড়ি করলা | দারুণ স্বাদের বাঙালি রান্না !

তেঁতো করলা খেতে চায় না অনেকেই! অথচ এই করলা খুবই পুষ্টিকর সবজি। এজন্য এটা খাওয়া থেকে বিরতি না নিয়ে বরং করলাকে কিভাবে মজা করে রান্না করা যায়, এদিকে নজর...

আখনি পোলাও
মেহমানদারী

আখনি পোলাও

বাংলাদেশের সিলেট অঞ্চলের একটি নিজস্ব এবং ঐতিহ্যবাহী খাবার হিসেবে ‘আখনি পোলাও’ সুপরিচিত। যারা খেয়েছেন, তারা তো জানেনই যে মুখে লেগে থাকার মতো স্বাদ এই খ...

প্রন বিরিয়ানি 
মেহমানদারী

প্রন বিরিয়ানি 

মাংস দিয়ে তো বিরিয়ানি রান্না করা হয়, কিন্তু চিংড়ি দিয়েও খুব সহজে মজাদার বিরিয়ানি রান্না করা যায়, সেটা কি জানেন? চলুন না আজ দেখে নেই সুস্বাদু প্রন বিরি...

প্রতিদিন শিশুর খাবারে ঘি কেন জরুরি?
মা ও শিশু

প্রতিদিন শিশুর খাবারে ঘি কেন জরুরি?

প্রাচীনকাল থেকেই খাবারে ঘি ব্যবহার হয়ে আসছে। তবে আজকাল আমরা বাবা-মায়েরা এতটাই স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছি যে ফ্যাটের ভয়ে বাচ্চাদের এই ঘি খাওয়ানো এক প্...

চিকেন বিরিয়ানি
মেহমানদারী

চিকেন বিরিয়ানি

বিরিয়ানির নাম শুনে জ্বিভে জল আসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। কিন্তু ব্যস্ততার কারণে হয়তো মোঘল স্টাইলে অথবা রেস্তোরার স্বাদে মজাদার বিরিয়ানি রান্না করার...

…