চিংড়ি করলা | দারুণ স্বাদের বাঙালি রান্না !

আনিকা ফওজিয়া · Apr 26, 2018 · 1 min read

চিংড়ি করলা | দারুণ স্বাদের বাঙালি রান্না !

তেঁতো করলা খেতে চায় না অনেকেই! অথচ এই করলা খুবই পুষ্টিকর সবজি। এজন্য এটা খাওয়া থেকে বিরতি না নিয়ে বরং করলাকে কিভাবে মজা করে রান্না করা যায়, এদিকে নজর দেয়া উচিত। এই চিংড়ি করলাটা কিন্তু তিতা হয় না। বরং খেতে সুস্বাদু। চলুন তবে আজ চিংড়ি করলা তৈরির পদ্ধতিটি শিখে নেই।

চিংড়ি করলা তৈরির পদ্ধতি 

উপকরণ :

  • চিংড়ি- ১/২ কাপ
  • করলা- ১ টি বড় (গোল গোল করে চাক করে কাঁটা)
  • পেঁয়াজ কুঁচি- ২/৩ কাপ
  • আদা-রসুন বাঁটা- ১ টেবিল চামচ
  • কাঁচামরিচ- ৫ টি, মাঝ বরাবর আড়াআড়ি ফালি করে ২ ভাগ করা
  • মরিচের গুঁড়ো- ১/২ টেবিল চামচ
  • হলুদের গুঁড়ো- ১/২ টেবিল চামচ
  • সরিষা বাঁটা- ২ টেবিল চামচ
  • সরিষা তেল- ৩ টেবিল চামচ
  • পানি- প্রয়োজনমতো
  • লবণ- পরিমাণমতো

প্রস্তুত প্রণালী

- চিংড়ি করলা তৈরি করতে প্রথমে একটি প্যানে সরিষার তেল নিয়ে ১/৩ কাপ পেঁয়াজ কুঁচি দিয়ে হালকা ভেঁজে নিন। এরপর আদা-রসুন বাঁটা দিয়ে নাড়ুন কিছুক্ষণ।

একটু পানি দিন। মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো ও লবণ দিয়ে ২ মিঃ নাড়ুন। চিংড়ি মাছ ছাড়ুন। ৭ মিঃ রান্না করুন।

চিংড়ি করলা রান্নার প্রণালী - shajgoj

- এবার তেল ভেসে উঠার পর সামান্য পানি (১/৩ কাপ) দিয়ে দিন। সরিষা বাঁটা দিয়ে হালকা করে নেড়ে মেশান। এবার মিডিয়াম আঁচে করলা, কাঁচামরিচ ও ১/৩ কাপ পেঁয়াজ কুঁচি তাতে ছাড়ুন। ভালো করে নেড়ে ঢেকে দিন। ৫ মিঃ ঢেকে রাখুন।

- চুলার আঁচ কমিয়ে দিন। করলা যাতে প্যানে পুড়ে লেগে না যায় তাই আঁচ সবসময় কমিয়ে রাখবেন এবং খেয়াল রাখবেন।

- এবার ঢাকনা খুলে নেড়ে দিন। যদি সরিষা বাঁটা বেশি খান তো আরেকটু দিতে পারেন। হালকা নেড়ে আরও ১০ মিঃ ঢেকে রাখুন।

- আধা কাঁচা রাখলে খেতে ভালো লাগবে। তাই নামিয়ে ফেলুন। বেশি ভেঁজে ফেললে নরম নরম ভাবটা থাকবে না, খেতেও ভালো লাগবে না।

ব্যস! রান্না হয়ে গেল মজাদার চিংড়ি করলা। এই আইটেমটি তৈরি করা যেমন সহজ খেতেও তেমনি সুস্বাদু। বাড়ির বাচ্চারা অনেক সময় করলা খেতে চায় না। এটি রান্না করে দিলে আশা করছি বড়দের তো ভালো লাগবেই বাচ্চারাও খুব পছন্দ করে খাবে। তাই দেড়ি না করে আজই তৈরি করুন মজাদার চিংড়ি করলা। আর হ্যাঁ, খেতে কেমন লাগলো জানাতে ভুলবেন না যেন।

ছবি: সাজগোজ    

সম্পর্কিত লেখা

রোগবালাইকে একশ হাত দূরে রাখে করলা
সুস্থতা

রোগবালাইকে একশ হাত দূরে রাখে করলা

আমাদের দেশে সবার কাছে এক পরিচিত নাম হচ্ছে করলা। অতিমাত্রার তিক্ত স্বাদযুক্ত করলা অনেকভাবেই খাওয়া হয়। এমনকি অনেকে জুস করেও খেয়ে থাকেন। অপ্রিয় স্বাদের এ...

করলা ডাল
৩০ মিনিটের রান্না

করলা ডাল

তেঁতো স্বাদের জন্য করলা খেতে অনেকেরই আপত্তি আছে! কিন্তু করলার পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে আমরা কমবেশি সবাই জানি। প্রেশার নিয়ন্ত্রণ, দৃষ্টি শক্তি ভাল...

চুলের যত্নে করলার উপকারিতাগুলো জানা আছে কি?
চুলের যত্ন

চুলের যত্নে করলার উপকারিতাগুলো জানা আছে কি?

পুষ্টিকর হওয়ার কারণে ভাতের সাথে ভাজা করলা অনেকেরই খুব পছন্দের খাবার। কিন্তু হয়তো অনেকেরই জানা যেই যে চুলের যত্নেও করলার জুড়ি নেই। খুশকি দূর করা, চুল প...

চিংড়ি পিঠা | বরিশালের ঐতিহ্যবাহী একটি খাবার!
চা – নাস্তা

চিংড়ি পিঠা | বরিশালের ঐতিহ্যবাহী একটি খাবার!

কথা হবে সোজাসাপ্টা। জগতে মানুষ আছে দুই ধরনের। ১. যারা চিংড়ি পিঠা খেয়েছে আর ২. যারা খায় নি। চিংড়ি পিঠা বরিশাল অঞ্চলের একটা খাবার, ভাতের সাথে খেতে হয়।...

আরও পড়ুন

ডাব চিংড়ি
রেসিপি

ডাব চিংড়ি

চিংড়ি মাছ আমাদের সবার অত্যন্ত প্রিয়। যেভাবেই চিংড়ি মাছ রান্না হয় নিমিষেই চেটে পুটে শেষ। আমরা অনেকভাবে চিংড়ি মাছ রান্না করেছি কিন্তু আজকে আমি আপনা...

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

চিংড়ি কোফতা কারি
মেহমানদারী

চিংড়ি কোফতা কারি

চিংড়ি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। চিংড়ি দিয়ে কত রকমের মজাদার খাবার তৈরি করা হয়, যেমন মালাইকারি, স্যুপ, ভুনা, ভর্তা আরও কত কী! কিন্তু চি...

পটলের দোলমা
মেহমানদারী

পটলের দোলমা

পটল হচ্ছে সুস্বাদু সবজিগুলোর মধ্যে একটি। আর পটলের অত্যন্ত মজাদার রেসিপিগুলোর মধ্যে পটলের দোলমা খুব জনপ্রিয়। পোলাও হোক বা ভাত, পটলের দোলমা সবকিছুর সাথে...

সাধারণ কিছু টিপস (১ম পর্ব)
রেসিপি

সাধারণ কিছু টিপস (১ম পর্ব)

সারাদিন আমাদের নানা রকম কাজ করতে হয়। বিশেষত যারা গৃহিণী, তাদেরতো কাজের না আছে শেষ, না আছে রকম। রান্নাবান্না থেকে শুরু করে ঘর পরিষ্কার, ঘর গোছানো কতকিছ...

গরুর মাংসের কোরমা
মেহমানদারী

গরুর মাংসের কোরমা

আপনি চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন। খাসি বা গরুর মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেঁয়াজ বাঁটা ৩ টেবিল চামচ আদা বাঁটা ১ টেবিল চামচ...

…