চিংড়ি পিঠা | বরিশালের ঐতিহ্যবাহী একটি খাবার!

রুবাইদ মেহেদী অনীক · Mar 30, 2018 · 1 min read

চিংড়ি পিঠা | বরিশালের ঐতিহ্যবাহী একটি খাবার!

কথা হবে সোজাসাপ্টা।  জগতে মানুষ আছে দুই ধরনের। ১. যারা চিংড়ি পিঠা খেয়েছে আর ২. যারা খায় নি। চিংড়ি পিঠা বরিশাল অঞ্চলের একটা খাবার, ভাতের সাথে খেতে হয়। এর স্বাদ সম্পর্কে একটা কথাই বলতে পারি, এই মহাজগতে এই মানবজন্মে এর মতো স্বাদু জিনিস আমি খুব কমই চেখেছি। এখন রেসিপিটি চলুনতো চট করে জেনে নেই!

চিংড়ি পিঠা যেভাবে বানাবেন

উপকরণ

  • দুর্মা নারকেল বাঁটা (বুড়ো ডাব ও কচি নারকেলের মাঝামাঝি বস্তু। শাঁসটা একবারে খাওয়া যায় না, কুঁড়ানি দিয়েও কোঁড়ানো যায় না, এমন )
  • চিংড়ি মাছ বাঁটা
  • আদা বাঁটা
  • পেঁয়াজ বাঁটা
  • রসুন বাঁটা
  • সয়াবিন তেল
  • লবণ
  • চিনি
  • হলুদের গুঁড়ো
  • মরিচের গুঁড়ো
  • কলা পাতা

প্রণালী

১. সমান পরিমাণ নারকেল আর চিংড়ি বাটার সাথে সামান্য করে আদা, রসুন, আর পেঁয়াজ বাঁটা মাখিয়ে নিতে হবে। সাথে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো, লবণ আর কিছুটা চিনি। বাটা মশলাগুলোর পরিমাণ এরকম হবে যাতে করে মশলার গন্ধ নারকেল-চিংড়ির ফ্লেভারকে ছাপিয়ে না যায়। ধরুন, এক কাপ চিংড়ি বাটা আর এক কাপ নারকেল বাটার সাথে এক চামচ করে পেঁয়াজ বাঁটা ও আধা চামচ আদা রসুন বাঁটা।

২. এবার কলা পাতা প্রয়োজনমতো কেটে নিয়ে ভিতরের পিঠে তেল ব্রাশ করতে হবে। হাতে করেও মাখিয়ে নেয়া যায়। কলা পাতার উপরে মিশ্রণটি বসিয়ে আরেক টুকরা পাতায় তেল মাখিয়ে একইভাবে উপর থেকে ঢেকে দিতে হবে।

৩. এবার চুলায় বসাতে হবে। এই প্রসেসটা কয়েকভাবেই করা যায়। রাইস কুকার থাকলে স্টীমে দেয়া যেতে পারে। আবার প্যান জাতীয় কিছু হলে মাটির চুলায়, গ্যাসের চুলায় কিংবা ইলেক্ট্রিক হিটারে অল্প বা মাঝারি আঁচে দিয়ে ঢেকে দিতে হবে। কতক্ষণ রাখবেন সেটা আপনার হিসেব। সমস্যা হলো, খুলে চেক করতে পারবেন না বারবার। স্টীমে দিলে অবশ্য পোড়া লাগার ঝুঁকি কমে যায়। হাল্কা মাঝারি আঁচে ৩০-৩৫ মিনিট যথেষ্ট। আঁচ খুব বেশি হলে বাইরে পুড়ে যাবে ভিতরটা কাঁচা থাকবে। এক পাশ হয়ে গেলে তুলে এনে উলটে নতুন পাতায় করে আবার চুলায় বা স্টিমে দিতে হবে। এই পাশটাও হয়ে গেলে তৈরি হয়ে গেলো চিংড়ি পিঠা। স্টিমে রান্না করলে হয়ে যাবার পর কিছুক্ষণ দুই পিঠই চুলায় দমে রাখতে হবে। হাল্কা একটু পোড়া পোড়া না হলে কলাপাতার ফ্লেভারটা আসবে না।

ব্যস! হয়ে গেল দারুণ মজার চিংড়ি পিঠা!

 

ছবি- সংগৃহীত: সাজগোজ; ওমেন্স কর্নার

সম্পর্কিত লেখা

ডাব চিংড়ি
রেসিপি

ডাব চিংড়ি

চিংড়ি মাছ আমাদের সবার অত্যন্ত প্রিয়। যেভাবেই চিংড়ি মাছ রান্না হয় নিমিষেই চেটে পুটে শেষ। আমরা অনেকভাবে চিংড়ি মাছ রান্না করেছি কিন্তু আজকে আমি আপনা...

শীতের পিঠা | নবান্নের ছোঁয়া ঘরে ঘরে!
সংস্কৃতি

শীতের পিঠা | নবান্নের ছোঁয়া ঘরে ঘরে!

“অগ্রহায়ণ বলছে স্বয়ং-নবান্ন এই এলো রে!”- হ্যাঁ, এখন চলছে অগ্রহায়ণ। আমন ধানের মৌ মৌ গন্ধে সুরভিত চারপাশ। ঘরে ঘরে নবান্নের উৎসব আজ প্রতি পরিবারে। তবে প...

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

চিংড়ি করলা | দারুণ স্বাদের বাঙালি রান্না !
৩০ মিনিটের রান্না

চিংড়ি করলা | দারুণ স্বাদের বাঙালি রান্না !

তেঁতো করলা খেতে চায় না অনেকেই! অথচ এই করলা খুবই পুষ্টিকর সবজি। এজন্য এটা খাওয়া থেকে বিরতি না নিয়ে বরং করলাকে কিভাবে মজা করে রান্না করা যায়, এদিকে নজর...

আরও পড়ুন

গরুর মাংসের কোরমা
মেহমানদারী

গরুর মাংসের কোরমা

আপনি চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন। খাসি বা গরুর মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেঁয়াজ বাঁটা ৩ টেবিল চামচ আদা বাঁটা ১ টেবিল চামচ...

পটলের দোলমা
মেহমানদারী

পটলের দোলমা

পটল হচ্ছে সুস্বাদু সবজিগুলোর মধ্যে একটি। আর পটলের অত্যন্ত মজাদার রেসিপিগুলোর মধ্যে পটলের দোলমা খুব জনপ্রিয়। পোলাও হোক বা ভাত, পটলের দোলমা সবকিছুর সাথে...

চা – নাস্তা

মাছের কিমার পুর ভরা সমুচা পিঠা

শুধু বাচ্চারা কেন, অনেক বড়রাও আছে যারা সহজে মাছ খেতে চায় না। যারা মাছ খাওয়া নিয়ে তালবাহানা করে তাদেরকে ও একটু সময় নিয়ে আর বুদ্ধি খাটালে মাছ খাওয়ানো যে...

চিংড়ি কোফতা কারি
মেহমানদারী

চিংড়ি কোফতা কারি

চিংড়ি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। চিংড়ি দিয়ে কত রকমের মজাদার খাবার তৈরি করা হয়, যেমন মালাইকারি, স্যুপ, ভুনা, ভর্তা আরও কত কী! কিন্তু চি...

রুই মাছের কোরমা
৩০ মিনিটের রান্না

রুই মাছের কোরমা

মাছ বাঙ্গালিদের খাবারের তালিকার সবথেকে প্রিয় একটি আইটেম। যেকোনো অনুষ্ঠান, বিয়ে, মেহমানদারী ইত্যাদি সব ক্ষেত্রেই বাঙ্গালিরা মাছের একটি ডিশ রেখেই থাকে। ...

হায়দ্রাবাদি চিকেন কারি
মেহমানদারী

হায়দ্রাবাদি চিকেন কারি

সবসময় চিকেনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? গতানুগতিক ধাঁচের রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু ট্রাই করলে মুখের স্বাদেও পরিবর্তন আসে। এম...

…