নারকেলের নাড়ু!

sub-editor · Oct 03, 2016 · 1 min read

নারকেলের নাড়ু!

নারকেলের নাড়ু খেতে কার না ভালো লাগে। আর এই সময় পূজার মিষ্টান্ন আইটেমে এর উপস্থিতি থাকা চাই-ই-চাই! খুবই সহজ রেসিপি, নারকেল যদি কুড়ানো থাকলে ঝটপট তৈরি করা যায়। এটা এতোই সুস্বাদু যে টপাটপ দু-তিনটা গ্রাস করে ফেলা যায়। তবে আর দেরি কেন? নারকেলের নাড়ুর প্রতি দুর্বলতা থাকলে ঝটপট তৈরি করে ফেলুন।

উপকরণ 

  •  ২ টি নারকেল মিহি করে কুড়ানো
  •  ঘন দুধ ১ কাপ
  •  ১ চা চামচ এলাচ গুঁড়ো
  •  চিনি আধা কেজি
  •  পেস্তা বাদাম কুচি ২ টেবিল চামচ ( আপনার ইচ্ছামতো )
  •  দারুচিনির টুকরো কয়েকটি

প্রণালী

( ১ ) প্রথমে নারকেল ভালোভাবে মিহি করে কুড়ে নিতে হবে।

( ২ ) এবার একটি পাত্রে অল্প ঘি দিয়ে গরম করে নিয়ে কুড়ানো নারকেল, চিনি ও দুধ ভালো করে মিশিয়ে চুলায় দিন। কড়াই নন-স্টিকি হলে ভালো হয় তাহলে তলায় লেগে যাবে না।

( ৩ ) এখন দারুচিনি ও এলাচ গুঁড়ো দিয়ে দিতে হবে। নারিকেলের সাথে পেস্তা বাদাম মিহি কুঁচি দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে।

( ৪ ) এরপর মাঝারি আঁচে ভাজতে থাকুন। বার বারই নাড়ুন যাতে তলায় লেগে না যায়। ভাজতে ভাজতে নরম ও আঠালো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিতে হবে।

( ৫ ) নারিকেলের মিশ্রণ থেকে দারুচিনির টুকরাগুলো বেছে ফেলে দিন। সহনীয় গরম থাকতে থাকতে হাতের তালুতে অল্প ঘি মেখে নারিকেল নিয়ে ছোট ছোট গোল বল বানিয়ে ফেলুন। নারিকেলের নাড়ু বানানো হয়ে গেলে সেট হওয়ার জন্য ফ্রিজ এ রেখে দিন।

পরিবেশন

এই উপকরণে ৬-৭ জনকে পরিবেশন করা যাবে । সপ্তাহ দুয়েক ফ্রিজ এ রেখে খাওয়া যায় ।

ছবি - ফুডফ্লেভার ডট ইন

রেসিপি - আফরুজা শিল্পী

সম্পর্কিত লেখা

রূপচর্চায় নারিকেলের দুধ
বিউটি টিপস

রূপচর্চায় নারিকেলের দুধ

রান্নাবান্নার কাজে ব্যবহারের পাশাপাশি সৌন্দর্য চর্চায়ও নারিকেলের দুধ বেশ কার্যকরী ভুমিকা পালন করে। প্রাকৃতিক ফ্যাটি এসিড, মিনারেলস এবং নিউট্রিয়েস সমৃদ...

নারকেল তেলবিহীন নারকেল তেল ব্যবহার করছেন না তো?
চুলের যত্ন

নারকেল তেলবিহীন নারকেল তেল ব্যবহার করছেন না তো?

চুলের যত্নে বিভিন্ন রকম তেলের ব্যবহার যুগযুগ ধরে হয়ে আসছে। আজকে আমরা কথা বলব নারকেল তেলযুক্ত নারকেল তেল, আর নারকেল তেলবিহীন নারকেল তেল নিয়ে! কি অবাক হ...

নারকেল তেল | জেনে নিই এর ৮ টি হেলথ বেনেফিটস
বিউটি টিপস

নারকেল তেল | জেনে নিই এর ৮ টি হেলথ বেনেফিটস

চুলের যত্নে নারকেল তেলের অসাধারণ ব্যবহার যুগ যুগ ধরে চলে আসছে। এই তেলটির উপকারিতার কথা কারোরই অজানা নয়। এটি যেমন চুলের যত্নে ব্যবহৃত হয়, তেমনি এর আর...

হেয়ার গ্রোথ ও ড্যামেজ রিপেয়ারে নারকেল তেলের ৩টি DIY হেয়ার মাস্ক
রিভিউ

হেয়ার গ্রোথ ও ড্যামেজ রিপেয়ারে নারকেল তেলের ৩টি DIY হেয়ার মাস্ক

প্রাচীনকালে রূপচর্চার অন্যতম প্রধান উপকরণ ছিল নারকেল তেল। এখনো কিন্তু এর কদর একটুও কমেনি! চুলের যত্ন নিতে সবার আগে কোন জিনিসটার নাম মাথায় আসে, বলুন ত...

আরও পড়ুন

অগোছালো ফ্রিজ গুছিয়ে রাখতে চান? ফলো করুন ৭টি টিপস ও ট্রিকস!
গৃহসজ্জা

অগোছালো ফ্রিজ গুছিয়ে রাখতে চান? ফলো করুন ৭টি টিপস ও ট্রিকস!

ফ্রিজ! চলার পথে সাংসারিক জীবনে এক আরাধ্য বস্তু। বাস্তবতা, আবহাওয়া সব মিলিয়ে সময়টাই এখন এমন, অনেকেরই সদ্য শুরু করা সংসারে অর্থ জমানো শুরু হয় ফ্রিজকে কে...

ঈদের আগে ফ্রিজ পরিষ্কার করুন সহজ কয়েকটি ধাপে
গৃহসজ্জা

ঈদের আগে ফ্রিজ পরিষ্কার করুন সহজ কয়েকটি ধাপে

পবিত্র ঈদুল আজহা এলো বলে! ঈদুল ফিতরের মতো এই ঈদে অনেক শপিং করা না হলেও ঘর পরিষ্কার করা, রান্নার আয়োজন করা, মসলা রেডি করা- এই কাজগুলো কিন্তু থেকে যায়।...

চুলের যত্নে বিশুদ্ধ নারকেল তেলের গুরুত্ব
চুলের যত্ন

চুলের যত্নে বিশুদ্ধ নারকেল তেলের গুরুত্ব

বিশ্বের উপকূলীয় এবং গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলের মানুষ তাদের ঝলমলে কালো এবং ঘন চুল নিয়ে গর্ববোধ করতে পারেন তার কারণ তারা হাজার হাজার বছর ধরে নারকেল তেলের...

রুক্ষ এবং দুর্বল চুলের স্বাস্থ্য ফিরিয়ে আনতে দারুণ কার্যকরী মাস্ক
চুলের যত্ন

রুক্ষ এবং দুর্বল চুলের স্বাস্থ্য ফিরিয়ে আনতে দারুণ কার্যকরী মাস্ক

চুলের অবস্থা একটু খারাপের দিকে গেলেই মা বলতেন কি এখনও বলেন নিয়মিত নারকেল তেল দিলে তো এই অবস্থা হতো না !! আমার কাছে মনে হতো নারকেল তেল যে আসলেই চুলের য...

ত্বকের যত্ন

চুল তো বুঝলাম! কিন্তু ত্বকের যত্নে নারকেল তেল আসলে কতটুকু কার্যকরী

সাজগোজে চোখ বোলানো হচ্ছে তো। যারা নিয়মিত পাঠক তারা তো ইতোমধ্যেই জেনে গিয়েছেন চুলের যত্নে নারকেল তেলের বিকল্প আর কিছুই হতে পারে না। তবে চুলের পাশাপাশি...

…