রূপচর্চায় নারিকেলের দুধ

সাজগোজ উপ সম্পাদক · Mar 04, 2014 · 1 min read

রূপচর্চায় নারিকেলের দুধ

রান্নাবান্নার কাজে ব্যবহারের পাশাপাশি সৌন্দর্য চর্চায়ও নারিকেলের দুধ বেশ কার্যকরী ভুমিকা পালন করে। প্রাকৃতিক ফ্যাটি এসিড, মিনারেলস এবং নিউট্রিয়েস সমৃদ্ধ এই নারিকেল দুধ ত্বকের বিভিন্ন সমস্যা দূর করার পাশাপাশি চুলের সৌন্দর্য রক্ষায়ও সমানভাবে কার্যকর। তাই বিভিন্ন স্কিন ও হেয়ার কেয়ার প্রোডাক্টের উপাদানে নারিকেলের দুধের ব্যবহার বেশ লক্ষণীয়। নারিকেলের দুধ বাসায় বসে খুব সহজেই বানিয়ে নিতে পারেন অথবা বিভিন্ন সুপার শপে কিনতে পাবেন, দাম ১৫০-৪৫০ টাকার মধ্যে। তবে ঘরে বসে সহজেই এটি বানানোর একটি পদ্ধতি আপনাদের জন্য দেয়া হল।

নারিকেলের দুধ বানানোর পদ্ধতি

একটি হিট প্রুফ বাটিতে এক কাপ নারিকেল কুঁচি এবং দেড় কাপ গরম পানি নিয়ে চামচ দিয়ে কিছুক্ষণ মিশিয়ে ঘরের তাপমাত্রায় রেখে দিন এবং ঠাণ্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। মিশ্রণটি ঠাণ্ডা হয়ে গেলে ছাঁকনি দিয়ে ছেঁকে দুধ আলাদা করে নিন। এবার এটি ফ্রিজে রেখে দিন।

ত্বক ও চুলের যত্নে

- নারিকেলের দুধ প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে খুব ভালো কাজ করে। শ্যাম্পুর সাথে সমপরিমাণ নারিকেলের দুধ মিশিয়ে চুল পরিষ্কার করে ধুয়ে ফেলুন। এতে চুলের ময়লা দূর হওয়ার সাথে সাথে চুল নরম এবং সিল্কি হবে। এছাড়াও শ্যাম্পু করার পর নারিকেলের দুধের সাথে মধু মিশিয়ে চুলে লাগিয়ে কিছুক্ষণ রেখে চুল ভালো মতো ধুয়ে ফেলুন। এটি চুলের ফ্রিজি ভাব দূর করে যার ফলে চুল ঝরঝরে থাকে এবং চুল পড়াও কমে।

- নারিকেলের দুধ স্ক্যাল্প থেকে শুরু করে চুলে আগা পর্যন্ত পর্যাপ্ত ময়েশ্চার সরবরাহ করে যার ফলে চুল নরম ও সুন্দর থাকে। ফ্রেশ নারিকেলের দুধ নিয়ে স্ক্যাল্পে ৪-৫ মিনিট হালকা ভাবে ম্যাসাজ করে ২০ মিনিট রেখে চুল শ্যাম্পু করে ফেলুন। এটি চুলের আগা ফাটা এবং রুক্ষতা দূর করতে বেশ কার্যকর।

[picture]

- হাত পায়ের শুষ্কতা দূর করে ত্বক নরম ও মসৃণ করতে গোসলের পানিতে এক কাপ গোলাপ ফুলের পাপড়ি, আধা কাপ গোলাপ জল এবং এক কাপ নারিকেলের দুধ মিশিয়ে সেই পানি গোসলের সময় ব্যবহার করুন। নিয়মিত ব্যবহারে ত্বকের ময়েশ্চার ঠিক থাকবে এবং ত্বক উজ্জ্বল হবে। এছাড়াও যাদের ত্বক খুব বেশি শুষ্ক তারা শুধু নারিকেলের দুধ কিছুক্ষণ মুখে ম্যাসাজ করে রেখে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। নিমিষেই ত্বকের শুষ্কতা দূর হয়ে মসৃণ ও সুন্দর হবে।   

- ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে নারিকেলের দুধ ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে নারিকেলের দুধের সাথে মধু মিশিয়ে দাগের মধ্যে লাগিয়ে ১৫ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। এছাড়াও বাইরে থেকে এসে রোদে পোড়া জায়গায় নারিকেলের দুধ ম্যাসাজ করতে পারেন। এর ফলে দাগ দূর হয়ে ত্বকে উজ্জ্বলতা ফিরে আসবে।

- অকালেই চুল পাকা নিয়ে যারা বিপাকে রয়েছেন তারা এই প্যাকটি লাগিয়ে দেখতে পারেন। নারিকেল তেল, আমলা পেস্ট এবং নারিকেলের দুধ সমান পরিমাণে নিয়ে ভালো মতো মিশিয়ে এটি চুলের গোড়ায় ভালো মতো ম্যাসাজ করে সারা চুলে লাগিয়ে ৩০-৪০ মিনিট রাখুন। এরপর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে অকালে চুল পাকা রোধ করে এবং চুল ঠিক মতো বাড়তে সাহায্য করে।

- ত্বকের বিভিন্ন রোগ যেমন একজিমা, ডার্মাটাটাইটিস ইত্যাদি সমস্যা দূর করতে নারিকেল দুধ খুব কার্যকরী ভুমিকা পালন করে। এতে থাকা প্রাকৃতিক ফ্যাটি এসিড ত্বকের ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে এবং শুষ্ক ত্বকের ময়েশ্চার বজায় রাখে।

- ত্বকের ইলাস্টিসিটি ইম্প্রুভ করতে এবং বার্ধক্যজনিত বিভিন্ন ত্বকের সমস্যা দূর করতে নারিকেলের দুধ ব্যবহার করুন। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং কপার এই নিউট্রিয়েন্টসগুলো শরীর ও ত্বকের বার্ধক্যের প্রক্রিয়াকে ধীর করে। যার ফলে নারিকেলের দুধ খাবারে বা ত্বকের যত্নে ব্যবহারের মাধ্যমে ত্বকের রিংকেল, দাগ এবং ফাইন লাইন্স প্রতিরোধ করা সম্ভব।

- নারিকেলের দুধ খুব ভালো মেকাপ রিমুভার হিসেবে কাজ করে। ১ চামচ নারিকেলের দুধের সাথে ২ চামচ কাঁচা দুধ মিশিয়ে তুলার সাহায্যে চোখ এবং মুখে হালকা ম্যাসাজ করে মেকাপ তুলুন। এরপর ফেইস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

লিখেছেন- নাহার

ছবি- হ্যান্ডসফ্রমদ্যরিভার ডট কম

সম্পর্কিত লেখা

কোঁকড়া ফ্রিজি চুল সোজা আর সিল্কি হবে ঘরে বসেই?
চুলের যত্ন

কোঁকড়া ফ্রিজি চুল সোজা আর সিল্কি হবে ঘরে বসেই?

আমরা আধুনিক যুগের মেয়েরা খুব ভালোভাবেই জানি চুলের জন্য ফ্ল্যাট আয়রন বা কার্লারের হিট কতটা ক্ষতিকর। কিন্তু তারপরও ফ্ল্যাট আয়রনটা যেন আমাদের চুম্বকের মত...

চুলের সমস্যার সমাধান হবে ৭টি প্রাকৃতিক উপাদান দিয়ে!
চুলের যত্ন

চুলের সমস্যার সমাধান হবে ৭টি প্রাকৃতিক উপাদান দিয়ে!

চুল পড়া, চুল ভেঙ্গে যাওয়া, চুল ঠিকমতো বৃদ্ধি না পাওয়া এগুলো আজকাল আমাদের নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই চুলের যত্ন নিয়ে যেন আমাদের চিন্তার অন্ত...

চুল পড়া কমাতে অসাধারণ একটি হোমমেইড সল্যুশন!
চুলের যত্ন

চুল পড়া কমাতে অসাধারণ একটি হোমমেইড সল্যুশন!

চুল পড়া এখন একটি কমন প্রবলেম। জানেন কি, অতিরিক্ত চুল তখনই পড়ে যখন আপনার স্ক্যাল্প ও হেয়ার ফলিকলে কোনো সমস্যা থাকে! এটা পুষ্টির অভাবেও হতে পারে, অতিরিক...

আরও পড়ুন

খাঁটি ঘানিভাঙ্গা তেল কেন ব্যবহার করবেন?
চুলের যত্ন

খাঁটি ঘানিভাঙ্গা তেল কেন ব্যবহার করবেন?

আজকাল অনেককেই যখন বলি চুলে রেগুলার তেল দেয়ার উপকারিতা তখন তারা জবাব দেন, ‘কই আপু, আপনি তো বললেন রেগুলার তেল দিলে চুল সুন্দর হবে, হেলদি হবে, চুল পড়াটা...

চুলের বিভিন্ন সমস্যায় মাস্ক | ৫টি হেয়ার প্রবলেম ঘরোয়া উপায়েই দূর হবে
চুলের যত্ন

চুলের বিভিন্ন সমস্যায় মাস্ক | ৫টি হেয়ার প্রবলেম ঘরোয়া উপায়েই দূর হবে

আমাদের মধ্যে বেশির ভাগ মানুষই ডালনেস, খুশকিসহ আরও অনেক চুলের সমস্যায় জর্জরিত থাকে। বিশেষ করে সূর্যের ক্ষতিকর রশ্মির প্রভাব,পলিউশন-এর কারণে চুল হয়ে ওঠে...

চুলের যত্ন

স্কিন এবং হেয়ার কেয়ারের এসেনশিয়াল প্রোডাক্ট কোকোনাট অয়েল তৈরির আদ্যোপান্ত 

কোকোনাট অয়েল। সহজ বাংলায় নারিকেল তেল। যুগযুগ ধরে চুল আর ত্বকের যত্নের জন্য কোকোনাট অয়েলের ব্যবহার হয়ে আসছে । বিশেষ করে সাউথ এশিয়া এবং ইন্ডিয়ান সাব-কন্...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

চুল পড়া রোধে ৬টি ঘরোয়া সমাধান জানেন কী?
চুলের যত্ন

চুল পড়া রোধে ৬টি ঘরোয়া সমাধান জানেন কী?

শুরু নারীরা নন, চুল পড়া সমস্যা নিয়ে জর্জরিত নারী-পুরুষ নির্বিশেষে সবাই। একটা সময় আমরা দেখেছি যে আমাদের নানি দাদীরা তাদের শেষ বয়সে এসেও মাথা ভর্তি চুল...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

…