ঈদের আগে ফ্রিজ পরিষ্কার করুন সহজ কয়েকটি ধাপে

নিগার বর্ষা · Jun 12, 2024 · 1 min read

ঈদের আগে ফ্রিজ পরিষ্কার করুন সহজ কয়েকটি ধাপে

পবিত্র ঈদুল আজহা এলো বলে! ঈদুল ফিতরের মতো এই ঈদে অনেক শপিং করা না হলেও ঘর পরিষ্কার করা, রান্নার আয়োজন করা, মসলা রেডি করা- এই কাজগুলো কিন্তু থেকে যায়। এতো কিছুর মাঝে একটি গুরুত্বপূর্ণ কাজ হলো ঈদের আগে ফ্রিজ পরিষ্কার করা। এই ঈদে সবচেয়ে বেশি চাপ পড়ে ফ্রিজের উপর। সারাবছর ফ্রিজে আমরা মাছ, মাংস রাখি। এই মাছ, মাংস থেকে ব্লাড বের হয়ে জমে থাকতে পারে, যা অনেক সময় ব্যাকটেরিয়া ছড়িয়ে দেয়। এছাড়া অতিরিক্ত বরফ জমে ফ্রিজের অনেকখানি জায়গা নষ্ট করে ফেলে। এই কারণে কুরবানির মাংস গুছিয়ে রাখা সম্ভব হয় না। তাই কোরবানি ঈদের আগে ফ্রিজ পরিষ্কার করা বেশ জরুরি। ফ্রিজ পরিষ্কার করে গুছিয়ে রাখলে ঈদের সময় অনেক ঝামেলা থেকে রেহাই পাওয়া যায়।

ফ্রিজ পরিষ্কার করার দারুণ কিছু টিপস নিয়ে আজকের ফিচার। দেখে নিন তাহলে….

ঈদের আগে ফ্রিজ পরিষ্কার করবেন যেভাবে  

নির্দিষ্ট দিন ঠিক করুন

ফ্রিজ পরিষ্কার করা বেশ সময়সাপেক্ষ কাজ। ফ্রিজ পরিষ্কার করার সময় দীর্ঘ সময় ফ্রিজ বন্ধ রাখতে হয়, খাবারের সঠিক সংরক্ষণ করা না গেলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই একটি নির্দিষ্ট দিন ঠিক করুন ফ্রিজ পরিষ্কার করার। ফ্রিজ পরিষ্কার করার আগে ফ্রিজে রাখা জিনিসপত্র অন্য কোনো ফ্রিজ থাকলে সেখানে সরিয়ে ফেলুন। নষ্ট হয়ে যেতে পারে এমন সব খাবার অন্য কোনো ঠাণ্ডা রাখার চেষ্টা করুন।

বৈদ্যুতিক সংযোগ বিছিন্ন করা

ফ্রিজ পরিষ্কারের আগে ফ্রিজের বৈদ্যুতিক সংযোগ বন্ধ করুন। ভেতরের বরফ বা টেম্পারেচার স্বাভাবিক হতে দিন। দুই-তিন ঘণ্টা পর বরফ কিছুটা গলে গেলে পুরানো প্যাকেটগুলো নিরাপদ স্থানে সরিয়ে রাখুন।

তাক ও ড্রয়ারগুলো আলাদা করুন

ফ্রিজের বরফ কিছুটা গলে আসলে, এর ভেতরের তাক অথবা ড্রয়ারগুলো খুলে বের করুন। তাকগুলো কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখুন। তাকগুলো সরাসরি অনেক গরম পানিতে দিবেন না, এতে করে ফাটল ধরতে পারে। কারণ ফ্রিজে এগুলো সবসময় ঠান্ডা পরিবেশে থাকে। একটি স্পঞ্জে ডিটারজেন্ট মিশিয়ে সেটি দিয়ে ঘষে ঘষে তাকের দাগগুলো দূর করুন। এতে রক্তের দাগ দূর হওয়ার পাশাপাশি জীবাণুমুক্ত হবে। এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে রোদে বা বাতাসে শুকাতে দিন।

ইন্টেরিয়র পরিষ্কার করুন

বেকিং সোডা আর পানি দিয়ে পরিষ্কার করুন। এক অংশ বেকিং সোডার সাথে সাথে অংশ পানি মিশিয়ে নিন অর্থাৎ এক কাপ বেকিং সোডার সাথে সাত কাপ পানি মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। একটি নরম স্পঞ্জ দিয়ে ফ্রিজের ভেতরটা ভালো করে পরিষ্কার করুন। টুথব্রাশ দিয়ে ফ্রিজের কোণার অংশগুলো পরিষ্কার করুন। সবশেষে একটি নরম কাপড় দিয়ে মুছে ফেলুন। মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করুন ডিপ ফ্রিজ পরিষ্কার করার জন্য। এবার ড্রয়ার ও তাকগুলো ফ্রিজের ভেতরে রাখুন।

ফ্রিজের বাইরের অংশ পরিষ্কার করুন

ফ্রিজের ভিতরের অংশের মতো বাইরের অংশও বেশ ময়লা হয়। বিশেষ করে ফ্রিজের দরজা বার বার খোলা আর বন্ধ করার কারণে খুব দ্রুত ময়লা হয়ে যায়। অল পারপাস ক্লিনজার অথবা ভিনেগার মেশানো পানি দিয়ে ফ্রিজের বাইরের অংশটি মুছে নিন।

দরজার রাবারটি পরিষ্কার করুন

ফ্রিজের দরজার চারপাশে যে রাবার থাকে সেটি আঠালো হয়ে যায়। অনেক দিন পরিষ্কার করা না হলে ছোট ছোট পোকা বাসা বাঁধতে পারে। পানিতে ভিনেগার মিশিয়ে কাপড় ও ব্রাশের সহায়তায় ভালোভাবে রাবারটি পরিষ্কার করে নিন।

ফ্রিজ ঠান্ডা করে তারপর খাবার রাখুন

ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেলে চালু করে দিন। এরপর ফ্রিজ ঠাণ্ডা হওয়ার জন্য অপেক্ষা করুন। ফ্রিজের তাপমাত্রা ৫ ডিগ্রী সেলসিয়াস অথবা এর নিচে তাপমাত্রা আসলে তবে খাবারগুলো ফ্রিজে রাখুন।

ড্রয়ারে মোটা কাগজ ব্যবহার করুন

ফ্রিজের ড্রয়ারগুলোতে কাগজ ব্যবহার করুন। এতে করে বিভিন্ন সবজির খোসা ড্রয়ারের না লেগে কাগজে লাগবে। পরে কাগজ পরিবর্তন করলে পরিষ্কার হয়ে যাবে। এক্ষেত্রে ক্যালেন্ডার এর পেপার ব্যবহার করা যায়।

ফ্রিজকে দুর্গন্ধমুক্ত রাখার উপায় 

মাছ, মাংস, সবজি বিভিন্ন খাবার রাখার কারণে ফ্রিজের মধ্যে এক ধরনের দুর্গন্ধ সৃষ্টি হয়। এই গন্ধের হাত থেকে বাঁচার জন্য জেনে নিন কিছু টিপস- ১) ফ্রিজ পরিষ্কার করার পর এক বাটি বেকিং সোডা নিয়ে ফ্রিজের এক কোণে রেখে দিন। এটি ফ্রিজ দুর্গন্ধ হওয়া রোধ করবে। ২) একটি বাটিতে শুকনা ওটমিল ফ্রিজের মধ্যে রেখে দিলে দুর্গন্ধ দূর হবে। ৩) ফ্রিজের মধ্যে কফির গুঁড়া রেখে দিন, দেখবেন ফ্রিজের দুর্গন্ধ দূর হয়ে গেছে।

৪) ভ্যানিলা এসেন্সে প্রায় সবার বাসায় থাকে। ছোট ছোট তুলার বল করে সেটি ভ্যানিলা এসেন্সে ডুবিয়ে ফ্রিজে রাখুন দেখবেন দুর্গন্ধ দূর হয়ে যাবে!

৫) ড্রিপ ফ্রিজে মাছ, মাংস রাখার জন্য জিপ লক প্যাকেট ব্যবহার করুন। ঈদের আগে ঘরের ফ্রিজটি পরিষ্কার করে নিন। সুন্দরভাবে ঈদ উদযাপন করুন। তাহলে আজ এই পর্যন্তই। ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

অগোছালো ফ্রিজ গুছিয়ে রাখতে চান? ফলো করুন ৭টি টিপস ও ট্রিকস!
গৃহসজ্জা

অগোছালো ফ্রিজ গুছিয়ে রাখতে চান? ফলো করুন ৭টি টিপস ও ট্রিকস!

ফ্রিজ! চলার পথে সাংসারিক জীবনে এক আরাধ্য বস্তু। বাস্তবতা, আবহাওয়া সব মিলিয়ে সময়টাই এখন এমন, অনেকেরই সদ্য শুরু করা সংসারে অর্থ জমানো শুরু হয় ফ্রিজকে কে...

হোমমেইড ফেসিয়াল টোনার | ঘরোয়াভাবেই হবে ত্বকের যত্ন
ত্বকের যত্ন

হোমমেইড ফেসিয়াল টোনার | ঘরোয়াভাবেই হবে ত্বকের যত্ন

একবার চিন্তা করে দেখুন সকাল থেকে রাত, আমরা প্রতিদিন কত কেমিকেল মুখে, হাতে বা পায়ে দেই। কিন্তু একটু চেষ্টা করলেই আমরা আশেপাশের প্রাকৃতিক জিনিস থেকে রূপ...

পরিষ্কার-পরিচ্ছন্নতায় ভিনেগার ব্যবহারের ১০টি কার্যকরী উপায় জানেন কি?
গৃহসজ্জা

পরিষ্কার-পরিচ্ছন্নতায় ভিনেগার ব্যবহারের ১০টি কার্যকরী উপায় জানেন কি?

আমাদের রান্নাঘরের অতি প্রয়োজনীয় একটি উপাদান হচ্ছে ভিনেগার। রান্না-বান্নার কাজসহ সৌন্দর্য চর্চায়ও ভিনেগার ব্যবহার করা হয়। ভিনেগার আরও ব্যবহার করা হয় ঘর...

চুল ফ্রিজি হওয়ার কারণ ও এর পরিত্রাণে ১৯টি টিপস!
চুলের যত্ন

চুল ফ্রিজি হওয়ার কারণ ও এর পরিত্রাণে ১৯টি টিপস!

আর্দ্র বা শুষ্ক আবহাওয়াতে কোঁকড়া চুলের সবচেয়ে বড় সমস্যা ফ্রিজি হয়ে যাওয়া। মেঘবরণ কুঞ্চিত কালো কেশ কিংবা ঢেউ খেলানো চুলের উপমা তখন আর মানায় না।...

আরও পড়ুন

বেকিং সোডা | ১৫টি জাদুকরী ব্যবহার জানা আছে কি?
গৃহসজ্জা

বেকিং সোডা | ১৫টি জাদুকরী ব্যবহার জানা আছে কি?

বেকিং সোডা শুনলেই প্রথমে মাথায় আসে কেক, পেস্ট্রি, কুকিজ বেক করার কথা। কিন্তু রান্নার কাজ ছাড়াও এই বেকিং সোডা ঘরের নানা রকম কাজে ব্যবহার করা যায় যা আমর...

জুতার দুর্গন্ধ দূর করার কার্যকরী ৭টি উপায়
লাইফ স্টাইল

জুতার দুর্গন্ধ দূর করার কার্যকরী ৭টি উপায়

পছন্দের জুতা পরে কাজে যাওয়া বা ঘুরতে যাওয়া সবই ঠিকমতো হচ্ছে, কিন্তু খুলতে গেলেই বাধে বিপত্তি। আর কোথাও বেড়াতে গেলে জুতা তো খুলতেই হয়। কিন্তু জুতা খুলল...

ইউজড টি ব্যাগের অসাধারন কিছু ব্যবহার
বিউটি টিপস

ইউজড টি ব্যাগের অসাধারন কিছু ব্যবহার

সকাল বিকাল সন্ধ্যা কখন আমরা চা পান না! অনেকে তো আমরা আছি একাজে সেকাজে-নানা অজুহাতে চা না হলে চলেই না। এই লক্ষ লক্ষ কাপ চা পান করার পর এই সিদ্ধ চা পাতা...

গ্রিন টি | রূপচর্চা ও সুস্বাস্থ্যে পানীয়টির ১৫টি উপকারিতা জানেন কি?
বিউটি টিপস

গ্রিন টি | রূপচর্চা ও সুস্বাস্থ্যে পানীয়টির ১৫টি উপকারিতা জানেন কি?

গ্রিন টি’র সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত। তবে একে অন্য সব সাধারণ পানীয়ের কাতারে ফেললে আপনি ভুল করবেন। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে নিয়মিত গ্রিন...

ত্বকের পাশাপাশি চাই মেকাপ কিটস এর যত্ন
ত্বকের যত্ন

ত্বকের পাশাপাশি চাই মেকাপ কিটস এর যত্ন

রাতে প্রতিদিন মেকাপ পরিষ্কার করে তো ঘুমান, কিন্তু যে জিনিসগুলো দিয়ে মেকাপ করেন সেগুলো কি পরিষ্কার করা হয়? হ্যাঁ, আমি মেকআপ কিটের কথাই বলছি। প্রতিদিন ফ...

ঈদের আগে প্রস্তুতি নিতে খেয়াল রাখুন ১০টি বিষয়
লাইফ স্টাইল

ঈদের আগে প্রস্তুতি নিতে খেয়াল রাখুন ১০টি বিষয়

ঈদ তো চলেই এলো। চলছে নানা ব্যস্ততা। সদাইপাতির লিস্ট অনুযায়ী কেনাকাটায় কিছু বাদ নেই নিশ্চয়ই? পোশাকের পাশাপাশি নানা ধরনের ঘর সাজানোর জিনিসও কিনেছেন। কিন...

…