পরিষ্কার-পরিচ্ছন্নতায় ভিনেগার ব্যবহারের ১০টি কার্যকরী উপায় জানেন কি?

নীল · Mar 14, 2016 · 1 min read

পরিষ্কার-পরিচ্ছন্নতায় ভিনেগার ব্যবহারের ১০টি কার্যকরী উপায় জানেন কি?

আমাদের রান্নাঘরের অতি প্রয়োজনীয় একটি উপাদান হচ্ছে ভিনেগার। রান্না-বান্নার কাজসহ সৌন্দর্য চর্চায়ও ভিনেগার ব্যবহার করা হয়। ভিনেগার আরও ব্যবহার করা হয় ঘর পরিষ্কারের কাজে। অনেক কম সময়ে ভিনেগারের মাধ্যমে সহজেই আপনি আপনার ঘরকে করে তুলতে পারবেন পরিষ্কার ঝকঝকে! আজ তাহলে আসুন জেনে নেই, পরিষ্কার-পরিচ্ছন্নতায় ভিনেগার কিভাবে আমাদের কাজে আসে!

পরিষ্কার-পরিচ্ছন্নতায় ভিনেগার ব্যবহার

১) ঘরের জানালা ও আয়না পরিষ্কারে

ঘরের জানালা ও আয়না পরিষ্কারের জন্য সমপরিমাণ পানি আর ভিনেগার মিশিয়ে একটি স্প্রে বোতলে নিয়ে স্প্রে করুন। তারপর পরিষ্কার কাপড় অথবা খবরের কাগজ দিয়ে মুছে ফেলুন। স্প্রে বোতল না থাকলে অল্প করে মিশ্রণটি আয়না অথবা জানালায় ছিটিয়ে দিলেও হবে।

২) গন্ধ দূর করতে

পেঁয়াজ রসুনের মত ঝাঁঝালো গন্ধবিশিষ্ট কিছু কাঁটার পর হাত কিংবা ছুরি থেকে এর গন্ধ থেকে মুক্তি পেতে ভিনেগার ব্যবহার করুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৩) ফ্রিজের ময়লা দাগ তুলতে

ফ্রিজের উপরে অনেক সময়েই ময়লা জমে দাগ পড়ে যায়। এই দাগ খুব সহজেই কেটে উঠে না। এক্ষেত্রে ভিনেগার বরফ করে একটি কাপড়ে নিয়ে দাগের উপর হালকা ঘষুন। দাগ উঠে যাবে।

৪) জীবাণুমুক্ত রাখতে

জীবাণু থেকে পরিত্রাণ পেতে জীবাণুযুক্ত জায়গাগুলো যেমন- দরজার নব কিংবা টয়লেট ভিনেগার দিয়ে পরিষ্কার করুন। নিয়মিত ভিনেগারে ঘর পরিষ্কার করলে পিঁপড়ার উবদ্রব অনেকটাই কমে আসবে।

৫) মাইক্রোওয়েভ পরিষ্কারের জন্য

মাইক্রোওয়েভ পরিষ্কারের জন্য কিছু পরিমান পানি নিয়ে তাতে পানির অর্ধেক পরিমান ভিনেগার মিশিয়ে মাইক্রোওয়েভে দিয়ে বয়েল করুন। তারপর একটি কাপড় দিয়ে সাধারণভাবে মাইক্রোওয়েভ মুছে ফেলুন। অবাঞ্ছিত গন্ধসহ আটকে থাকা খাবারও খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। তবে লিকুইডটি বয়েল করার সময় সাবধানতা অবলম্বন করুন।

৬) খেলনা পরিষ্কারে 

বাচ্চাদের খেলনা পরিষ্কারের ক্ষেত্রে কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার না করে পানি আর ভিনেগার মিশিয়ে ব্যবহার করুন।

৭) স্টিকার তুলতে

অনেকসময় বাচ্চারা ঘরের বিভিন্ন জায়গায় স্টিকার লাগায়। স্টিকার তুলে ফেলার পর আঠা সহজে উঠতে চায় না। এমন জায়গায় ভিনেগার স্প্রে করে কয়েক মিনিট পর আঠা তুলে ফেলুন। প্রথমবারে না হলে একইভাবে আবার চেষ্টা করুন।

৮) বাথরুম ক্লিনার হিসেবে

বাথরুম ক্লিনার শেষ হয়ে গেলে তার স্থলে ভিনাগার স্প্রে করে ব্রাশ দিয়ে খুব সহজেই পরিষ্কার করে ফেলুন।

৯) অটোমেটিক কফি মেকার পরিষ্কার

অটোমেটিক কফি মেকার পরিষ্কার করার সময় ভিনেগার দিয়ে একটি সাইকেল রান করুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। তবে সেক্ষেত্রে আগে ইউজার ম্যানুয়াল দেখে নিবেন।

১০) কম্পিউটর মনিটর ও বিভিন্ন মেশিনে

 

কম্পিউটার, মনিটর, ফ্যাক্স মেশিন এবং অন্যান্য আনুষঙ্গিক যন্ত্রসমূহ ভালো কাজ করে যখন তা পরিষ্কার ও ধূলোবালি মুক্ত থাকে। তাই নিয়মিত এগুলো পরিষ্কার করতে হয়। পরিষ্কার করার আগে অবশ্যই এগুলো বন্ধ করে নিবেন। সবধরনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করুন। তারপর একটি পাত্রে সমপরিমাণ ভিনেগার আর পানি মিশিয়ে তাতে একটি পরিষ্কার কাপড় ভিজিয়ে নিন। তারপর খুব শক্ত করে চিপে যতটা সম্ভব পানি ঝরিয়ে ফেলুন। তারপর ময়লা অংশগুলো মুছে ফেলুন। কিবোর্ড এর কি’স বা বাটন পরিষ্কার করার সময় ছোটো কটন বাডস ব্যবহার করুন। কখনই স্প্রে করবেন না। আর পরিষ্কারের সময় খেয়াল রাখবেন যাতে পানি ভেতরের কোনো সার্কিটে প্রবেশ করতে না পারে।

দেখলেনতো পরিষ্কার-পরিচ্ছন্নতায় ভিনেগার ব্যবহারের মাধ্যমে কত সহজেই আপনি আপনার ঘর সুন্দর পরিপাটি রাখতে পারেন!

 

ছবি- সংগৃহীত: সাজগোজ; আরটিই.আইই.কম, সাটারস্টক

সম্পর্কিত লেখা

চুলের যত্নে অ্যাপেল সিডার ভিনেগার কীভাবে ব্যবহার করবেন?
চুলের যত্ন

চুলের যত্নে অ্যাপেল সিডার ভিনেগার কীভাবে ব্যবহার করবেন?

অনেকের মুখেই আক্ষেপ করে বলতে শোনা যায়, ‘ইশ! যদি এমন একটা ম্যাজিকাল উপাদান পেতাম, যা চুলের সব সমস্যা সমাধান করবে!’ তাদের জন্য বলছি, এমন একটা উপাদান কিন...

মাইক্রোওয়েভ ওভেন | কিছু প্রয়োজনীয় বিষয় (পর্ব-১)
লাইফ স্টাইল

মাইক্রোওয়েভ ওভেন | কিছু প্রয়োজনীয় বিষয় (পর্ব-১)

আজকাল মাইক্রোওয়েভ ওভেন ছাড়া রান্নাঘর ভাবাই যায় না। মাইক্রোওয়েভ নিঃসন্দেহে মানুষের ব্যস্ত জীবনে অনেকটা স্বস্তি এনে দিয়েছে। চটজলদি খাবার গরম থেকে শুরু...

অ্যাপেল সিডার ভিনেগার ও এর ৮টি অসাধারণ উপকারিতা!
সুস্থতা

অ্যাপেল সিডার ভিনেগার ও এর ৮টি অসাধারণ উপকারিতা!

আজকাল খুব বেশি পরিচিত একটি নাম অ্যাপেল সিডার ভিনেগার। সাধারনত এটি ওজন কমাতে সাহায্য করে, চুল পড়া কমাতে এবং গোড়া মজবুত ও চুল সিল্কি করতে সাহায্য করে। ত...

অ্যাপেল সাইডার ভিনেগার সম্পর্কে অজানা ৬ ব্যবহার
ত্বকের যত্ন

অ্যাপেল সাইডার ভিনেগার সম্পর্কে অজানা ৬ ব্যবহার

অ্যাপেল সাইডার ভিনেগারের নামটি আজকাল বেশ শুনতে পাওয়া যায়। ওজন কমানোর জন্য অনেকেই এটি খেয়ে থাকেন। শুধু ওজন কমানোর জন্য নয়, ত্বক এবং চুলের যত্ন নিতেও এর...

আরও পড়ুন

আপেল সাইডার ভিনেগার এবং স্বাস্থ্য ও রূপচর্চায় এর ১৩টি ব্যবহার
ত্বকের যত্ন

আপেল সাইডার ভিনেগার এবং স্বাস্থ্য ও রূপচর্চায় এর ১৩টি ব্যবহার

অ্যাপেল সাইডার ভিনেগার আমাদের কাছে একটু কম জনপ্রিয় নাম। কিন্তু এর গুণ মাশাআল্লাহ। খাবার বানানো থেকে রূপচর্চা, রূপচর্চা থেকে চুল, চুল থেকে ওজন কমানো, ও...

ঈদের আগে ফ্রিজ পরিষ্কার করুন সহজ কয়েকটি ধাপে
গৃহসজ্জা

ঈদের আগে ফ্রিজ পরিষ্কার করুন সহজ কয়েকটি ধাপে

পবিত্র ঈদুল আজহা এলো বলে! ঈদুল ফিতরের মতো এই ঈদে অনেক শপিং করা না হলেও ঘর পরিষ্কার করা, রান্নার আয়োজন করা, মসলা রেডি করা- এই কাজগুলো কিন্তু থেকে যায়।...

ঘরের শোভা বাড়াতে নিজেই বানিয়ে ফেলুন নান্দনিক আয়না
গৃহসজ্জা

ঘরের শোভা বাড়াতে নিজেই বানিয়ে ফেলুন নান্দনিক আয়না

আয়না আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ। আবিষ্কারের পর থেকেই এর প্রতি মানুষের তৈরি হয়েছে অন্যরকম ভালোবাসা। আয়নাতে নিজের প্রতিবিম্ব দেখেই স...

অ্যাপেল সাইডার ভিনেগার টোনার | ত্বকের সৌন্দর্য বাড়াতে কতটা কার্যকরী?
ত্বকের যত্ন

অ্যাপেল সাইডার ভিনেগার টোনার | ত্বকের সৌন্দর্য বাড়াতে কতটা কার্যকরী?

আপনি কি জানেন, চারশত পঞ্চাশ খ্রিস্টাব্দের সময়কালে হিপোক্রেটিস বিভিন্ন ক্ষত সারাতে অ্যাপেল সাইডার ভিনেগার-এর ব্যবহার করেছিলেন? খুবই আশ্চর্যজনক তাই না?...

মাইক্রোওয়েভ-এ রান্না করা খাবার স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? (পর্ব-২)
সুস্থতা

মাইক্রোওয়েভ-এ রান্না করা খাবার স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? (পর্ব-২)

গত পর্বে মাইক্রো ওভেন সম্পর্কিত কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলেছিলাম। কিন্তু এসব ছাড়াও আরও কিছু অত্যন্ত জরুরী তথ্য আছে যেগুলো জানেন না অনেকেই।...

ওয়াও স্কিন সাইন্স অ্যাপেল সাইডার ভিনেগার শ্যাম্পু রিভিউ
চুল

ওয়াও স্কিন সাইন্স অ্যাপেল সাইডার ভিনেগার শ্যাম্পু রিভিউ

আজ আমি আপনাদেরকে ওয়াও স্কিন সাইন্স অ্যাপল সাইডার ভিনেগার শ্যাম্পু নিয়ে কিছু বলতে চাই! সৌন্দর্যের মূলে থাকে চুল। আপনি নারী হন বা পুরুষ, আপনার সৌন্দর্যে...

…