ঘাড়ের কালো দাগ দূর করার ৫টি উপায় জানেন কি?

নাইমা আক্তার · Sep 12, 2018 · 1 min read

ঘাড়ের কালো দাগ দূর করার ৫টি উপায় জানেন কি?

সূর্যের ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রশ্মি অথবা অবহেলার কারণে আমাদের অনেকের ঘাড়ে কালো দাগ পড়ে যায়। শরীরের অন্য সব অংশের যত্ন প্রতিদিন নেওয়া হলেও ঘাড়ের যত্ন খুব কমই নেওয়া হয়। কখনো কখনো পুরো ঘাড়ের রঙই কালো হয়ে যায় আর এর কারণে ইচ্ছেমতো চুল বাধা যায় না। পনি টেইল করলেও পেছন থেকে ঘাড়ের কালো অংশ দেখতে বিশ্রী দেখায়। তাই আজ আপনাদের জানাবো ঘাড়ের কালো দাগ দূর করার ৫টি উপায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিছু প্যাক দিয়ে ঘাড়ের কালো দাগ দূর করার উপায়।

ঘাড়ের কালো দাগ দূর করার উপায়

১.  অ্যালোভেরা

আপনারা জানেন যে প্রায় সব ধরনের ত্বকের সমস্যার জন্য অ্যালোভেরা একটি গিফট! অ্যালোভেরা যখন ঘাড়ে ইউজ করা হয়, তখন কেবল একটি প্রাকৃতিক স্কিন লাইটার-এর মতই এটি কাজ করে না, সাথে সাথে ত্বকের গঠনও উন্নত করে এটি। মূলত, অ্যালোভেরা অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ হওয়াতে এটি নতুন চামড়া পুনর্বিন্যাসে সাহায্য করে।

যেভাবে ব্যবহার করবেন -

একটি অ্যালোভেরা পাতা থেকে এর সবটুকু জেল চামচের সাহায্যে বের করে নিন। তারপর আপনার গলা ও ঘাড়ের চারপাশে জেলটি আঙুল দিয়ে ম্যাসাজ করে ১৫-২০ মিনিটের জন্য রেখে শুকাতে দিন। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে ১/২ বার ব্যবহার করুন।

২. শসা

শসা একটি ঠাণ্ডা সবজি যা ত্বক হিল করে এবং শরীর ঠাণ্ডা রাখতে সাহায্য করে। এটি ইউজ করার পরে টোকের মৃত কোষগুলো অপসারণ হয় এবং এর ফলে ত্বক উজ্জ্বল ও মসৃণ হয়ে উঠে।

যেভাবে ব্যবহার করবেন -

একটি কচি শসা কেটে ব্লেন্ডার-এ পেস্ট করে নিন। এর সাথে যোগ করুন কয়েক ফোঁটা লেবুর রস। চাইলে মধুও যোগ করতে পারেন। এবারে মিশ্রণটি ঘাড়ে ও গলায় লাগিয়ে রাখুন ১০ মিনিট। তারপর নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি ২/৩ দিন পর পর ব্যবহার করতে পারেন।

৩. ওটস

ওটস দেহের জন্য খুবই স্বাস্থ্যকর ও পুষ্টিগুণে ভরপুর একটি খাবার। রুপচর্চায়ও এর জুড়ি নেই। আপনি যদি নিয়মিত ওটস ব্যবহার করেন তাহলে খুব দ্রুতই ঘাড়ের কালো দাগ থেকে মুক্তি পেতে পারেন।

যেভাবে ব্যবহার করবেন -

১ টেবিল চামচ পরিমাণ ওটস চূর্ণ করে নিন। এর সাথে যোগ করুন ১ টেবিল চামচ কাচা দুধ এবং ১ টেবিল চামচ পরিমান মধু। সবগুলো মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করে নিন। এবার এই পেস্টটি ঘাড়ে ও গলায় মেখে রাখুন ২০-৩০ মিনিটের মত। তারপর ভালোভাবে শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি খুব দ্রুত কালো দাগ সারাতে সাহায্য করবে।

৪. বাদাম

বাদাম মস্তিষ্ক এবং ত্বকের জন্য খুবই ভালো একটি খাবার। এটি ত্বকের যত্নেও বিশেষ কাজ করে, বিশেষ করে কালো দাগ সারাতে বাদাম খুবই কাজের জিনিস। এটি ভিটামিনে ভরপুর এবং এতে থাকা তেল ত্বকের যেকোনো দাগ খুব সহজেই দূর করতে পারে।

যেভাবে ব্যবহার করবেন -

এক মুঠো বাদাম সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। সকাল বেলায় সামান্য একটু পানি দিয়ে বাদামগুলো পেস্ট করে নিন। এবার এই পেস্ট-টি ঘাড়ের কালো অংশে লাগিয়ে রাখুন ২০-২৫ মিনিট তারপর শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৫. লেবুর রস

প্রাকৃতিক ব্লিচিং হিসেবে কাজ করে লেবুর রস। এটি কালো ও ছোপ ছোপ দাগ দূর করে ভেতর থেকে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে। তাই ঘাড়ের কালো দাগ দূর করার জন্য তো আমরা লেবুর রস ব্যবহার করতেই পারি। তাই না?

যেভাবে ব্যবহার করবেন -

লেবু চিপে ২ টেবিল চামচ রস বের করে নিন। এর সাথে যোগ করুন এক টেবিল চামচ গোলাপ জল। মিশ্রণটি ঘাড়ে লাগিয়ে ২৫-৩০ মিনিট রেখে শুকিয়ে যেতে দিন। তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। এই মিশ্রণটি আপনি সপ্তাহে ২/৩ দিন ব্যবহার করলে ভালো ফল পাবেন।

তাহলে বুঝলেন তো, হাতের কাছে থাকা কত সাধারণ কিছু উপাদান দিয়েই আমরা আমাদের অবহেলিত ঘাড়ের যত্ন নিতে পারি। তাই আর দেরি না করে আজই প্যাকগুলো ব্যবহার করার যে উপায়গুলো আপনাদের জানালাম সেই অনুযায়ী ঘাড়ের যত্ন শুরু হোক।

ছবি - সংগৃহীতঃ ইমেজেসবাজার.কম

Products in this article

সম্পর্কিত লেখা

ঘাড়ের অবাঞ্ছিত কালো দাগ দূর করার ৫টি ঘরোয়া উপায়!
ত্বকের যত্ন

ঘাড়ের অবাঞ্ছিত কালো দাগ দূর করার ৫টি ঘরোয়া উপায়!

আপনার অসামান্য সৌন্দর্যে অনেকটা কালিমা আকারে বসবাস করতে থাকা ঘাড়ের বিশ্রী কালো দাগগুলো নিয়ে চিন্তিত? আপনার সুন্দর সাজপোশাকের সাথে অনেক ইচ্ছে থাকা সত্ত...

আচমকা ঘাড়ে ব্যথা কেন হয় এবং পরিত্রাণের উপায় কী?
সুস্থতা

আচমকা ঘাড়ে ব্যথা কেন হয় এবং পরিত্রাণের উপায় কী?

ঘুম থেকে ওঠার পর ঘাড় নাড়াতেই ব্যথা শুরু হলো শায়লার। ভেবেছিলো কিছুক্ষণ পর সেরে যাবে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ব্যথা আর অস্বস্তি বাড়তে লাগলো। ঘাড় এপা...

কনুই ও হাঁটুর কালো দাগ কমানোর কয়েকটি সহজ ঘরোয়া উপায়
বিউটি টিপস

কনুই ও হাঁটুর কালো দাগ কমানোর কয়েকটি সহজ ঘরোয়া উপায়

নিয়মিত ফেইসের যত্ন নেওয়া হলেও হাত-পায়ের ক্ষেত্রে কমবেশি আমরা সবাই উদাসীন। আর এই উদাসীনতার ছাপ পড়ে কনুই এবং হাঁটুতে। এটি সব ধরণের ত্বকে হতে পারে। কনুই...

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!
গৃহসজ্জা

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!

কাপড়ের দাগ লাগাটা একটা স্বাভাবিক ব্যাপার। এমন কোন মানুষ নেই যার কাপড়ে বিভিন্নভাবে দাগ লাগে নি। আর সেটি যদি হয় পছন্দের কাপড়, তবে মনটা যেন আরো খারাপ হয়ে...

আরও পড়ুন

ঘাড়ের কালো দাগ দূরীকরণ | ব্রাইট নেক পাবেন এখন ৪টি ধাপে!
ত্বকের যত্ন

ঘাড়ের কালো দাগ দূরীকরণ | ব্রাইট নেক পাবেন এখন ৪টি ধাপে!

মুখের ত্বক ব্রাইট হলেও ঘাড়ের ত্বক কালো! এমন অবস্থায় মেকাপ করলেও যেন এই পার্থক্য চোখে পড়ার মতো। ঘাড়ের এরিয়াতে অনেক বেশি ঘাম হয় তাই এই এরিয়াটি মুখের ত্ব...

স্ট্রেচ মার্কস কমাতে অ্যালোভেরা কখনো ব্যবহার করেছেন কি?
ত্বকের যত্ন

স্ট্রেচ মার্কস কমাতে অ্যালোভেরা কখনো ব্যবহার করেছেন কি?

ত্বক দেখতে মসৃণ ও সুন্দর লাগুক এমনটাই তো সবাই চাই। কিন্তু অনাকাঙ্ক্ষিত স্ট্রেচ মার্কসের কারণে সেই চাওয়া পূরণ হয় না অনেকেরই। এই দাগ রিমুভ করার কি কোনো...

বগলের কালো দাগ দূর করার ৮টি ঘরোয়া উপায় জানেন কি?
ত্বকের যত্ন

বগলের কালো দাগ দূর করার ৮টি ঘরোয়া উপায় জানেন কি?

কীভাবে আন্ডার আর্ম বা বাহুর নিচের কালো দাগ দূর করবেন তাই ভাবছেন? আন্ডার আর্ম বা বগলের কালো দাগ এর কারণে স্লিভলেস ড্রেস পরা যায় না। শুধু তাই নয়, সুইম...

কনসিলার ব্যবহার করার পারফেক্ট নিয়ম জানেন কি?
মেকআপ

কনসিলার ব্যবহার করার পারফেক্ট নিয়ম জানেন কি?

মেকআপ করতে গেলে একটি প্রসাধনী নাম প্রায়ই শোন যায় তা হলো “কনসিলার”। আইশ্যাডো, লিপস্টিক এমনকি বেইজ মেকআপটা ঠিক থাকলেও মনে হয় কিছু একটা বাদ পড়েছে। মেকআপ-...

হেয়ার ডাই এর দাগ তুলে ফেলার উপায়
বিউটি টিপস

হেয়ার ডাই এর দাগ তুলে ফেলার উপায়

চুলে কলপ বা কালার যেটাই বলুন লাগাতে গেলে আমরা সচারচর যে সমস্যার সম্মুখীন হয় সেটা হল হাতে, গলায়, কানে, কপালে এবং চুলের গোঁড়ায় কালির দাগ লেগে যাওয়া। হয়ত...

ত্বকের জেদি কালো দাগ তুলে ফেলতে ম্যাজিকাল সল্যুশন জেনে নিন!
রিভিউ

ত্বকের জেদি কালো দাগ তুলে ফেলতে ম্যাজিকাল সল্যুশন জেনে নিন!

বিভিন্ন কারণে কনুই, ঘাড়ে, আন্ডারআর্ম, গলায় অনেকেরই কালো দাগ পরে যায়। ত্বকের রঙে এই অসামঞ্জস্যতা নিয়ে অনেক সময় আমরা বিব্রত হই। এটা সেটা মেখে আর বিভিন্ন...

…