ত্বকের যত্নে ৫ টি হোয়াইটেনিং ফেইস প্যাক

sub-editor · Jul 03, 2018 · 1 min read

ত্বকের যত্নে ৫ টি হোয়াইটেনিং ফেইস প্যাক

সারাদিন অফিস, বাজার, দৌড়াদৌড়ি ইত্যাদি করে ফলাফল দাঁড়ায়- রোদে ঝলসে যাওয়া মুখ। এই অজুহাতে অনেকেই ছুটেন পার্লারে, ফেয়ার পলিশ বা ব্লিচ করাতে। কেউ হয়তো বাসাতেই করবেন। এগুলো আপনাকে উজ্জ্বলতা দেবে ঠিকই, কিন্তু এর সাইড ইফেক্ট থেকে বাঁচবেন কি করে?

ত্বকের যত্নটা বরং বাড়িতে বসেই করুন। ত্বক তো সুরক্ষিত থাকবেই, সাথে টাকাও বাঁচবে। চলুন তাহলে আর দেরি না করে ঝটপট দেখে নেই কি কি ফেস প্যাক ব্যবহার করে আপনি ফিরে পেতে পারেন আগের স্বাভাবিক ঔজ্জ্বল্য।

[picture]

 

১) উপকরণ-

  • পাকা পেঁপে টুকরো করা- আধা কাপ
  • মধু- ১ টেবিল চামচ

পাকা পেঁপে আর মধু খুব ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে একটা স্মুদ পেস্ট বানিয়ে মুখে লাগিয়ে রাখুন বিশ মিনিট। প্রথমে হালকা গরম পানি দিয়ে ধুয়ে সাথে সাথে ঠাণ্ডা পানির ঝাঁপটা দিন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই প্যাকটি লাগাবেন। এটি মূলত অয়েলি ও স্বাভাবিক ত্বকের জন্যে। পেঁপেতে এলারজি থাকলে ব্যবহার করবেন না।

২) উপকরণ-

  • চালের গুঁড়ো- দুই থেকে তিন চা চামচ
  • দুধ- পরিমাণমত

চালের গুঁড়োর সাথে এমন পরিমাণে দুধ মেশান যাতে একটা ঘন পেস্ট তৈরি হয়। মুখে লাগিয়ে রাখুন বিশ মিনিট। হালকা উষ্ণ পানিতে ধুয়ে নিন। সপ্তাহে তিন বার করতে পারেন এটি । সব ধরনের ত্বকের জন্যই এটা সুইটেবল।

৩) উপকরণ-

  • চন্দনের গুঁড়ো- ১ টেবিল চামচ
  • কাঠবাদাম – ১ টি কমপক্ষে কয়েক ঘণ্টা আগে দুধে ভিজিয়ে রাখতে হবে

কাঠবাদাম বেটে নিয়ে তাতে চন্দনের গুঁড়ো মেশাবেন, আর যে দুধে বাদাম ভিজিয়ে রেখেছিলেন সেই দুধ টা দিয়েই একটা ঘন প্যাক বানাবেন। একারণে বাদাম ভেজানোর সময় পরিমাণটা বুঝে ভেজাবেন। এই প্যাক-টা লাগিয়ে রাখবেন প্রায় বিশ মিনিট। তারপরে ধুয়ে নেবেন। মুখ ধোয়ার পরে যদি ড্রাই লাগে তাহলে আপনার স্কিন অনুযায়ী ময়েশ্চারাইজার লাগাতে পারেন।

৪) উপকরণ-

  • বেসন- ১ টেবিল চামচ
  • গোলাপ জল – পরিমাণমত ( অয়েলি এবং স্বাভাবিক ত্বকের জন্য)
  • টক দই – ২ চা চামচ ( শুষ্ক ত্বকের জন্য)

বেসনের সাথে গোলাপ জল বা টক দই মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন বিশ মিনিট। এরপরে হালকা হাতে ঘসে তুলে ফেলুন। ঠাণ্ডা পানির ঝাঁপটা দিন মুখে। সপ্তাহে তিন থেকে চার দিন ঘুমানোর আগে এই প্যাকটি লাগান। সব ধরনের ত্বকের জন্যই এটা প্রযোজ্য।

৫) উপকরণ-

  • দুধ- ১ টেবিল চামচ
  • লেবুর রস- ১টেবিল চামচ
  • মধু- ১ টেবিল চামচ
  • চন্দন- ১ চা চামচ

এসব উপাদান একসাথে মিশিয়ে একটা ঘন পেস্ট তৈরি করে মুখ লাগিয়ে রাখুন বিশ মিনিট। এরপরে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। লেবুর রসে কারো এলারজি থাকলে সেটা বাদ দিতে পারে। একদিন পর পর এক প্যাকটি লাগাবেন রাতে ঘুমানোর আগে।

এইতো গেলো ফেস প্যাকের আলোচনা! তাহলে আর দেরি কেন? আজ থেকেই পছন্দানুযায়ী প্যাক-টি ব্যবহার করা শুরু করে দিন। তবে সাবধান! কোনোটা যদি সুট না করে, তবে অবশ্যই ব্যবহার করবেন না! কারণ সবার ত্বক কিন্তু এক রকম নয়। তাই ত্বকের যত্নের ডেইলি রুটিন-এ ফেস প্যাক-গুলো বুঝে, চেখে তারপর রাখুন।

ভালো থাকুন আপনি, সুন্দর থাকুক আপনার ত্বক।

 

লিখেছেন- মাহবুবা মিমি

ছবিঃ সাটারস্টক  

সম্পর্কিত লেখা

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!
ত্বকের যত্ন

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!

রুপচর্চায় চন্দন কাঠের ব্যবহার হাজার বছর ধরে চলে আসছে। শুধুমাত্র এই উপমহাদেশেই নয় এমনকি পুরো বিশ্বে এটি ব্যবহার করা হয় ত্বকের যে কোন সমস্যা সমাধানে। মি...

নিমিষেই উজ্জ্বল ত্বক পেতে ৫টি ন্যাচারাল ফেইস প্যাক!
ত্বকের যত্ন

নিমিষেই উজ্জ্বল ত্বক পেতে ৫টি ন্যাচারাল ফেইস প্যাক!

নিখুঁত, উজ্জ্বল ও গ্লোয়িং ত্বক প্রতিটি মানুষের কাম্য। মডেল এবং অভিনেত্রীরা চাইলেই চটপট মেকআপের সাহায্যে নিখুঁত ও ঝটপট গ্লোয়িং ত্বক পেতে পারেন। কিন্তু...

গরমে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ৬টি ঘরোয়া ফেইস প্যাক
বিউটি টিপস

গরমে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ৬টি ঘরোয়া ফেইস প্যাক

গরমকাল মানেই রোদের তীব্রতা। এই তীব্রতায় ত্বক ধীরে ধীরে উজ্জ্বলতা হারিয়ে হয়ে ওঠে শুষ্ক ও নিষ্প্রাণ। তাই এ সময় ত্বকের জন্য প্রয়োজন বাড়তি যত্ন। তৈলাক্ত ব...

ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করুন ৭টি কার্যকরী প্যাকে
ত্বকের যত্ন

ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করুন ৭টি কার্যকরী প্যাকে

প্রচন্ড গরমে জীবনটা শেষ। কিন্তু তাতে কী? ঈদের শপিং কি আর বন্ধ থাকবে? মোটেও না। রোদে ঘুরে মনের মতো শপিং তো করা হলো, কিন্তু এই শপিং করতে যেয়ে ত্বক যে পু...

আরও পড়ুন

ত্বকের সমস্যা সমাধানে ম্যাজিকাল ফেইস প্যাক তৈরির কৌশল
ত্বকের যত্ন

ত্বকের সমস্যা সমাধানে ম্যাজিকাল ফেইস প্যাক তৈরির কৌশল

প্রত্যেক মানুষের ত্বকের ধরণ ভিন্ন এবং একেক মানুষ ত্বকের একেক সমস্যায় ভুগে থাকেন । কেউ ব্রণের সমস্যায় , কেউবা ব্লেমিস , পিগমেন্টশ এর সমস্যায় ভুগে থাকে...

বৈশাখে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে ৭টি ঘরোয়া ফেইস প্যাকে
ত্বকের যত্ন

বৈশাখে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে ৭টি ঘরোয়া ফেইস প্যাকে

নববর্ষ প্রায় এলো বলে। নতুন বছরকে বরণ করার জন্য নতুন শাড়ি, চুড়ি, সব রেডি। আপনি তো রেডি কিন্তু আপনার ত্বকও কি রেডি? বৈশাখে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে...

নিখুঁত সুন্দর ও উজ্জ্বল ত্বক পেতে চন্দনের ৯টি প্যাক!
ত্বকের যত্ন

নিখুঁত সুন্দর ও উজ্জ্বল ত্বক পেতে চন্দনের ৯টি প্যাক!

নিখুঁত সুন্দর উজ্জ্বল ত্বক কে না চাই? আর এই ত্বকের সৌন্দর্য বাড়াতে যুগ যুগ ধরে নানাভাবে চন্দন ব্যবহৃত হয়ে আসছে। এই আর্টিকেলটিতে চন্দন দিয়ে বানানো যে...

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে টক দইয়ের পাঁচটি ফেসপ্যাক
ত্বকের যত্ন

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে টক দইয়ের পাঁচটি ফেসপ্যাক

টক দই প্রায় সব ধরনের ত্বকের জন্যই খুব ভালো। এটা ত্বকে যেমন ব্যবহার করে ভালো ফল পাওয়া যায়, তেমনি খুব সহজে ঘরে থাকা অন্যান্য উপকরণের সাথে মিশিয়ে ব্যবহার...

ত্বক ফর্সা করার ৯টি ঘরোয়া উপায় জানেন কি?
ত্বকের যত্ন

ত্বক ফর্সা করার ৯টি ঘরোয়া উপায় জানেন কি?

যদিও ফর্সা মানেই সুন্দর তা নয় তবুও আমরা চাই ত্বকটা একটু ফর্সা আর উজ্জ্বল হোক। মনে মনে সবারই এই ইচ্ছাটা থাকে। তাই সবাই অনেক প্যাক-ক্রিম ট্রাই করি ত্বক...

ভিটামিন ই ক্যাপসুল দিয়েই বানিয়ে নিন ত্বক ও চুলের যত্নে ৭টি প্যাক
চুলের যত্ন

ভিটামিন ই ক্যাপসুল দিয়েই বানিয়ে নিন ত্বক ও চুলের যত্নে ৭টি প্যাক

কেমন হয় বলুনতো, যদি একটি উপাদান দিয়ে চুল এবং ত্বকের যত্ন করা যায়? কি অবাক হচ্ছেন? ভাবছেন, এমন কোন উপাদান কি আছে, যা ত্বক, চুল সবকিছুর সমস্যা সমাধান কর...

…