নিখুঁত সুন্দর ও উজ্জ্বল ত্বক পেতে চন্দনের ৯টি প্যাক!

লিন্নি · Aug 13, 2018 · 1 min read

নিখুঁত সুন্দর ও উজ্জ্বল ত্বক পেতে চন্দনের ৯টি প্যাক!

নিখুঁত সুন্দর উজ্জ্বল ত্বক কে না চাই? আর এই ত্বকের সৌন্দর্য বাড়াতে যুগ যুগ ধরে নানাভাবে চন্দন ব্যবহৃত হয়ে আসছে। এই আর্টিকেলটিতে চন্দন দিয়ে বানানো যেসব ফেইস প্যাকের বিষয়ে আজ আলোচনা করবো সেগুলো ব্যবহার করলে যে ত্বক উজ্জ্বল হবেই সে বিষয়ে কোনও সন্দেহ নেই। বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়েই ঘরে বসে রূপচর্চা করুন আর পান কোমল ও সুন্দর ত্বক। আপনার ত্বকের ধরণ ও প্রবলেম বুঝে প্যাক বানিয়ে নিন। দেরি না করে জেনে নেই নিখুঁত সুন্দর ও উজ্জ্বল ত্বক পেতে চন্দনের ৯টি প্যাক সম্পর্কে!

নিখুঁত সুন্দর ও উজ্জ্বল ত্বক পেতে চন্দন প্যাকের উপকারিতা

বাড়িতে বানানো চন্দন প্যাক লাগানোর আরও উপকারিতা আছে। কী সেই উপকারিতা? এতে কোনও কেমিক্যাল ব্যবহার করা হয় না, ফলে ত্বক খারাপ হয়ে যাওয়ার আশঙ্কাও থাকে না। তা ছাড়া আপনারা দৈনন্দিন যেসব বাজার চলতি স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করেন তাতে একটু নজর ফিরিয়ে দেখুন, অনেক কিছুতেই চন্দনের উপস্থিতি পাবেন।

নিখুঁত সুন্দর ও উজ্জ্বল ত্বক পেতে চন্দনের প্যাক 

সঙ্গত, চন্দন শুধু ফর্সা হতেই সাহায্য করে না, সেই সঙ্গে ত্বকের টেক্সচারের উন্নতি ঘটাতে এবং ত্বকের দাগ কমাতেও সাহায্য করে। রক্ত চন্দনের নানাবিধ গুনাবলির জন্য যুগ যুগ ধরে এটি ব্যবহার হয়ে আসছে। খাঁটি ও অরগানিক রক্ত চন্দন দিয়েই রূপচর্চা হয়ে যাক তাহলে! এবার জেনে নেওয়া যাক কেমন ধরনের চন্দন ফেইস প্যাক ব্যবহার করলে নিখুঁত সুন্দর ও উজ্জ্বল ত্বক পেতে পারেন আপনিও।

১)  চন্দন এবং হলুদ

নিখুঁত সুন্দর উজ্জ্বল ত্বক পেতে চন্দন, হলুদ ও দই - shajgoj.com

আপনি যদি কম দিনে আপনার ত্বককে উজ্জ্বল বানাতে চান তাহলে অবশ্যই ব্যবহার করুন এই ফেইস প্যাক-টি। চন্দন এবং হলুদ, হয় দই অথবা দুধের সঙ্গে মিশিয়ে বানিয়ে ফেলুন একটা পেস্ট। তারপর লাগিয়ে ফেলুন মুখে। ব্যস, তাহলেই দেখবেন আপনার ত্বক হয়ে উঠছে উজ্জ্বল।

২) চন্দন ও নিম

নিখুঁত সুন্দর উজ্জ্বল ত্বক পেতে চন্দন ও নিম - shajgoj.com

নিম পাউডারের সঙ্গে চন্দন পাউডার এবং পানি মিশিয়ে বানিয়ে ফেলুন পেস্ট। তারপর ধীরে ধীরে লাগান মুখে। আপনার যদি ব্রণের সমস্যা থাকে তাহলে তা কমাতে এই প্যাকটি ম্যাজিকের মতো কাজ করবে।

৩) চন্দন ও গোলাপ জল

নিখুঁত সুন্দর উজ্জ্বল ত্বক পেতে চন্দন ও গোলাপ জল - shajgoj.com

ত্বককে আদ্র রাখতে এই প্যাকটি দারুণ কাজে দেয়। কিভাবে বানাবেন এই প্যাক? খুব সহজ! চন্দন পাউডারে সামান্য গোলাপ জল মিশিয়ে পেস্ট বানিয়ে প্রতিদিন নিয়ম করে মুখে লাগান। তাহলেই দেখবেন ত্বক কেমন সুন্দর হতে শুরু করেছে।

৪) চন্দন এবং বেসন

নিখুঁত সুন্দর উজ্জ্বল ত্বক পেতে চন্দন এবং বেসন এর প্যাক - shajgoj.com

মুখ থেকে খুব চামড়া উঠছে? চিন্তা নেই! বেসনের সঙ্গে চন্দন পাউডার মিলিয়ে জল অথবা দুধের সঙ্গে মিশিয়ে ফেলুন। তারপর সেই প্যাক মুখে লাগান। ২০-৩০ মিনিট রেখে ধুয়ে ফলুন। আর নিজের উজ্জ্বল ত্বককে স্বাগত জানাতে তৈরি হয়ে যান। প্রসঙ্গত, যাদের খুব তৈলাক্ত ত্বক তারা দুধের পরিবর্তে জলের সঙ্গে বেসন আর চন্দন পাউডার মেলাবেন। ড্রাই স্কিন যাদের, তারাই একমাত্র দুধ ব্যবহার করবেন।

৫) চন্দন ও দুধ 

নিখুঁত সুন্দর উজ্জ্বল ত্বক পেতে চন্দন এবং দুধ - shajgoj.com

দুধের সঙ্গে সামান্য চন্দন পাউডার মিশিয়ে মানিয়ে ফেলুন একটা পেস্ট। এবার সেই পেস্ট ধীরে ধীরে লাগান আপনার মুখে। যতক্ষণ না পেস্টটি একেবারে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ রেখে দিন। একবার শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। প্রসঙ্গত, এই প্যাকটি ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে।

৬) চন্দন ও অ্যালোভেরা

চন্দন ও অ্যালোভেরার প্যাক - shajgoj.com

এক চামচ চন্দন পাউডারের সঙ্গে সামান্য অ্যালোভেরা জেল মিশিয়ে বানিয়ে ফেলুন এই পেস্টটি। এরপর তা লাগিয়ে ফেলুন মুখে। এই প্যাকটি মুখের দাগ এবং পোড়াভাব কমাতে সাহায্য করে।

৭) চন্দন, নারকেল তেল ও আমন্ড তেল

চন্দন, নারকেল তেল ও আমন্ড তেল এর প্যাক - shajgoj.com

১ চা চামচ চন্দন গুঁড়ো, ১/৪ চা চামচ নারকেল তেল, ১/৪ চা চামচ আমন্ড অয়েল ও সামান্য গোলাপ জল মিশেয়ে প্যাকটি বানিয়ে নিন। এরপর গলায়-মুখে প্যাকটি লাগিয়ে রাখুন ২০ মিঃ এবং এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের অতিরিক্ত শুষ্কতা দূর করে ময়েশ্চার ফিরিয়ে আনে এই প্যাক।

৮) চন্দন, টমেটো রস ও মুলতানি মাটি

চন্দন, টমেটো রস ও মুলতানি মাটির প্যাক - shajgoj.com

১/২ চা চামচ চন্দন গুঁড়ো, ১/২ চা চামচ টমেটো রস, ১/২ চা চামচ মুলতানি মাটি ও সামান্য গোলাপজল মিশিয়ে প্যাকটি মুখে-গলায় লাগিয়ে ১৫ মিঃ রেখে শুকিয়ে যাওয়ার পর বরফ পানিতে তুলো ভিজিয়ে নিয়ে মুছে মুখ-গলা পরিষ্কার করুন। মুখের অতিরিক্ত তেল ও ময়লা পরিষ্কার করতে এই প্যাক খুবই কার্যকরী।

৯) চন্দন ও কমলার ছাল

১ চা চামচ চন্দন গুঁড়ো, ১ চা চামচ কমলার ছালের পেস্ট ও ১/২ চা চামচ গোলাপজল একত্রে মিশিয়ে প্যাকটি বানিয়ে ফেলুন। মুখে-গলায় মেখে ২০ মিঃ পর ধুয়ে ফেলুন। স্কিনের গ্লো বাড়াতে এই প্যাকটি সাহায্য করে।

উজ্জ্বল ত্বক পেতে চন্দনের ৯টি প্যাক ব্যবহার করে সুন্দর ত্বক পাবেন এটা বলতে পারি। তবে যদি সপ্তাহে অন্তত ২-৩ বার ব্যবহার করেন তবে ভালো ফল পাবেন। একবার ব্যবহার করেই যদি ফল আশা করেন, তবে সেটা নিতান্তই অবান্তর বলা ছাড়া আর কোন উপায় দেখি না। আবার শুধু চন্দনের গুঁড়ো বা চন্দন কাথ ঘষে রসটাও মুখে মেখে দেখতে পারেন। ত্বককে দারুণভাবে সুন্দর করে তুলে। কিভাবে বলছি? পার্সোনাল এক্সপেরিয়েন্স-রে ভাই!!

ছবি- সংগৃহীত: সাজগোজ

Products in this article

সম্পর্কিত লেখা

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!
ত্বকের যত্ন

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!

রুপচর্চায় চন্দন কাঠের ব্যবহার হাজার বছর ধরে চলে আসছে। শুধুমাত্র এই উপমহাদেশেই নয় এমনকি পুরো বিশ্বে এটি ব্যবহার করা হয় ত্বকের যে কোন সমস্যা সমাধানে। মি...

নিমিষেই উজ্জ্বল ত্বক পেতে ৫টি ন্যাচারাল ফেইস প্যাক!
ত্বকের যত্ন

নিমিষেই উজ্জ্বল ত্বক পেতে ৫টি ন্যাচারাল ফেইস প্যাক!

নিখুঁত, উজ্জ্বল ও গ্লোয়িং ত্বক প্রতিটি মানুষের কাম্য। মডেল এবং অভিনেত্রীরা চাইলেই চটপট মেকআপের সাহায্যে নিখুঁত ও ঝটপট গ্লোয়িং ত্বক পেতে পারেন। কিন্তু...

৩টি স্কিন ব্রাইটেনিং প্যাক ব্যবহারে পান এক্সট্রা গ্লোয়িং ফেইস!
ত্বকের যত্ন

৩টি স্কিন ব্রাইটেনিং প্যাক ব্যবহারে পান এক্সট্রা গ্লোয়িং ফেইস!

ত্বকের যত্ন নেয়ার কথা যখন আসে, তখন আমাদের প্রকৃতিতে ফিরে যাওয়া উচিত। কারণ প্রাকৃতিক উপাদানগুলোই সব থেকে ভালো এবং ত্বকের জন্য সবচেয়ে নিরাপদ। আর এতে আছে...

রক্তচন্দন বা রেড স্যান্ডেলউড | হোমমেড ফেইস প্যাকে ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর!
ত্বকের যত্ন

রক্তচন্দন বা রেড স্যান্ডেলউড | হোমমেড ফেইস প্যাকে ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর!

চন্দন তো আমরা সবাই চিনি, তাই না? আর রূপচর্চায় তো চন্দন বহুকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে। নারীদের কাছে এটি বেশ জনপ্রিয়তা পেয়েছে এর গুণাগুণের কারণে। তবে স...

আরও পড়ুন

ত্বক ফর্সা করার ৯টি ঘরোয়া উপায় জানেন কি?
ত্বকের যত্ন

ত্বক ফর্সা করার ৯টি ঘরোয়া উপায় জানেন কি?

যদিও ফর্সা মানেই সুন্দর তা নয় তবুও আমরা চাই ত্বকটা একটু ফর্সা আর উজ্জ্বল হোক। মনে মনে সবারই এই ইচ্ছাটা থাকে। তাই সবাই অনেক প্যাক-ক্রিম ট্রাই করি ত্বক...

গরমে ঘামাচি হওয়ার কারণ ও নিরাময়ে ১৬টি ঘরোয়া উপায়!
সুস্থতা

গরমে ঘামাচি হওয়ার কারণ ও নিরাময়ে ১৬টি ঘরোয়া উপায়!

“গরমের দিন আপনার কেন অপছন্দ?”-এই একটি প্রশ্ন করলেই কোন চিন্তা-ভাবনা ছাড়াই যে কেউ কারণ হিসেবে ঘামাচির কথা বলে দেয়। সত্যিই একেতো গরমের জ্বালা সেই সাথে ...

উজ্জ্বল ও দাগহীন ত্বক পেতে প্রাকৃতিক উপাদানের কার্যকরী ফেইসপ্যাক!
রিভিউ

উজ্জ্বল ও দাগহীন ত্বক পেতে প্রাকৃতিক উপাদানের কার্যকরী ফেইসপ্যাক!

ত্বক সুন্দর রাখার জন্য বিভিন্ন স্কিনকেয়ার প্রোডাক্ট ব্যবহার, সময়মতো ফেসিয়াল, আবার কেমিক্যাল ট্রিটমেন্টের পথেও হাঁটেন অনেকে! বেসিক স্কিনকেয়ার তো অবশ্যই...

 ৩ টি ন্যাচারাল হোমমেইড উপটান রেসিপি
ত্বকের যত্ন

 ৩ টি ন্যাচারাল হোমমেইড উপটান রেসিপি

উপটান ঐতিহ্যগতভাবে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এবং ত্বক পরিষ্কার এবং প্রদীপ্ত রাখার জন্য এর জনপ্রিয়তা অনেক। এটি ত্বককে ভেতর থেকে উজ্জ্বল ও কোমল করে ত...

উজ্জ্বল ত্বক পাওয়ার জন্য ঘরোয়া উপায় আছে কি?
ত্বকের যত্ন

উজ্জ্বল ত্বক পাওয়ার জন্য ঘরোয়া উপায় আছে কি?

সূর্যের তাপে, সারাদিনের ব্যস্ততা আর স্ট্রেসে ফেইসটা দিন দিন মলিন হয়ে যাচ্ছে। মাঝে মাঝেই মনে হয় যেন ফেইসে আগের মতো আর লাবণ্য নেই! এর জন্য কী করা যেতে প...

অল্প সময়ে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ১০টি সহজ মাস্ক!
ত্বকের যত্ন

অল্প সময়ে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ১০টি সহজ মাস্ক!

সব সময় রোদে ঘুরে আর ধুলো-ময়লায় ত্বকের উজ্জ্বলতা কমে যায়। অনেকে চিন্তায় পড়ে যান এবং ভাবেন অল্প সময়ে কীভাবে ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনা যাবে। সেক...

…