আমন্ড অয়েলের যত গুণ

সাজগোজ উপ সম্পাদক · Jan 04, 2014 · 1 min read

আমন্ড অয়েলের যত গুণ

আমন্ড অয়েল এর সাথে আমরা এখনো অনেকেই ভালো মতো সুপরিচিত নই। এর জনপ্রিয়তা ধীরে ধীরে বেড়ে উঠলেও অনেক আগে থেকেই এর ব্যবহার বিভিন্ন ভাবে হয়ে আসছে। ভিটামিন এ, বি এবং ই এর বিশাল উৎস হচ্ছে এই আমন্ড অয়েল। এই সব গুলো ভিটামিন ত্বক এবং চুলের সৌন্দর্য বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিভিন্ন নামী দামী ব্র্যান্ডের স্কিন কেয়ার প্রোডাক্টের উপাদান গুলোতে একবার চোখ বুলিয়ে নিলেই দেখতে পাবেন এই ভিটামিনগুলোর উপস্থিতি।

[picture]

- যাদের ত্বক খুব বেশি শুষ্ক তাদের জন্য আমন্ড অয়েল হচ্ছে আদর্শ ময়েশ্চারাইজার। ভিটামিন ই এর বিশাল উৎস এই তেলটি ত্বকের রুক্ষভাব দূর করে একে নরম ও মসৃণ করে তোলে। বিশেষ করে রাতের বেলা ঘুমানোর আগে এটি ময়েশ্চারাইজার হিসেবে লাগান।

- ডার্ক সার্কেল থেকে মুক্তি পেতে প্রতিদিন রাতে ঘুমানোর আগে চোখের নীচে আমন্ড অয়েল লাগান। নিয়মিত লাগানোর মাধ্যমে ডার্ক সার্কেল থেকে মুক্তি পাওয়ার সাথে সাথে ফাইন লাইন্সও প্রতিরোধ করা সম্ভব।

- এটি শুধু ভালো ময়েশ্চারাইজার হিসেবেই না ত্বকের জন্য স্ক্রাব হিসেবেও ভালো কাজ করে। স্ক্রাব তৈরি করতে এক চামচ আমন্ড অয়েল এবং এক চা চামচ চিনি নিয়ে মিশিয়ে মুখে সার্কুলার মোশনে কিছুক্ষণ ম্যাসাজ করে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বকের মরা কোষ এবং ময়লা ভিতর থেকে পরিষ্কার করে। এই স্ক্রাব ব্যবহারে ব্ল্যাকহেডস, ব্রণ ইত্যাদি সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

- বয়সের ছাপ কমিয়ে ত্বককে আরো সুন্দর ও যৌবনদ্বীপ্ত করে তুলতে আমন্ড অয়েল এর জুড়ি নেই। এটি ত্বকের কোষ পুনরায় গঠন করতে সাহায্য করে এবং ত্বকে উজ্জ্বল আভা নিয়ে আসে।

- আমন্ড অয়েল খুবই লাইট টেক্সচারের হয়ে থাকে। তাই এটি চুলে লিভ ইন কন্ডিশনার এর মত ব্যবহার করতে পারেন। এটি চুলের উজ্জ্বলতা বাড়িয়ে সিল্কি করে।

- নখের যত্নেও ব্যবহার করতে পারেন আমন্ড অয়েল। আমন্ড অয়েলে থাকা পটাসিয়াম এবং জিঙ্ক নখ শক্ত করতে সাহায্য করে। প্রতিদিন এক ফোঁটা আমন্ড অয়েল নিয়ে নখে লাগান। এতে করে নখ ভাঙ্গা কমে যাবে এবং এটি দেখতেও সুন্দর হবে।

- অনেকেরই শীতে হাত পা ফেটে যায়। সেক্ষেত্রে আমন্ড অয়েল ব্যবহার করে দেখতে পারেন। আমন্ড অয়েলে থাকা জিঙ্ক শুষ্ক এবং ফাটা ত্বক ঠিক করে ত্বককে কোমল ও মসৃণ করে।

- ঠোঁট ফাটা রোধ করে ঠোঁটে গোলাপি আভা নিয়ে আসতে আমন্ড অয়েল বেশ কার্যকরী। ৫-৬ ফোঁটা আমন্ড অয়েল এবং ১ চা চামচ মধু মিশিয়ে একটি লিপ বাম কনটেইনারে সংরক্ষণ করুন। লিপ বাম বা লিপ জেলের পরিবর্তে এটি নিয়মিত ঠোঁটে লাগান।

- লম্বা এবং ঘন চোখের পাপড়ি পেতে প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে চোখের পাপড়িতে আমন্ড অয়েল লাগান। সকালে উঠে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে চোখের পাপড়ি ঘন হবে।

- যেহেতু আমন্ড অয়েল খুবই লাইট টেক্সচারের এবং অন্য তেলের মত চিটচিটে নয় তাই এটি মেক-আপ রিমুভার হিসেবে খুব ভালো কাজ করে। এটি ত্বকের ভিতর থেকে ময়লা এবং মেক-আপ পরিষ্কার করে। এটি সব ধরনের ত্বকের জন্যই মেক-আপ রিমুভার হিসেবে উপযোগী।

- সুন্দর ও স্বাস্থ্যজ্জল চুল পেতে আমন্ড অয়েল হালকা গরম করে চুলে এবং স্ক্যাল্পে ভালো মতো ম্যসাজ করুন। চাইলে এর সাথে নারিকেল তেল যোগ করতে পারেন।

- চুল পরা রোধ করতে আমন্ড অয়েল, ক্যাস্টর অয়েল এবং অলিভ অয়েল সমান পরিমাণে মিশিয়ে বাটিতে নিয়ে হালকা গরম করুন। তেলের এই মিশ্রণটি চুলে এবং স্ক্যাল্পে ভালো মত ম্যাসাজ করুন। এটি সপ্তাহে একদিন ব্যবহার করুন।

- রুক্ষ এবং নিষ্প্রাণ চুলের জন্য এভোক্যাডো পেস্ট করে এর সাথে আমন্ড অয়েল মেশান। মিশ্রণটি চুলে হেয়ার মাস্ক হিসেবে লাগান। ২৫-৩০ মিনিট রেখে শ্যাম্পু এবং কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি চুলের ড্যামেজ সারিয়ে চুল নরম ও শাইনি করে তোলে।

- খুশকি থেকে মুক্তি পেতে ৪-৫ টি আমলকী পেস্ট করে আমন্ড অয়েল এর সাথে মিক্স করে স্ক্যাল্পে লাগান। ২০-৩০ মিনিট রেখে চুল ধুয়ে ফেলুন। এই হেয়ার মাস্কটি সপ্তাহে ২ দিন ব্যবহার করুন।

লিখেছেনঃ নাহার

ছবিঃ বডিবিউটি.কম

সম্পর্কিত লেখা

বিউটি রুটিনে আমন্ড অয়েল কতভাবে বেনিফিট দিতে পারে?
বিউটি টিপস

বিউটি রুটিনে আমন্ড অয়েল কতভাবে বেনিফিট দিতে পারে?

আগের দিনে ত্বকের যত্নে নারিকেল তেল, পেট্রোলিয়াম জেলির মতো পণ্যের ব্যবহার থাকলেও যুগের সাথে সাথে যুক্ত হয়েছে নানা পণ্য। এর মধ্যে একটি হচ্ছে আমন্ড অয়েল।...

ড্রাই ও ড্যামেজ হেয়ার রিপেয়ারে আমন্ড অয়েলের ম্যাজিক!
চুলের যত্ন

ড্রাই ও ড্যামেজ হেয়ার রিপেয়ারে আমন্ড অয়েলের ম্যাজিক!

“জলে চুন তাজা, তেলে চুল তাজা” এই কথাটা আমরা সকলেই জানি। চুলের যত্নে যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে তেল, এটা নতুন কিছু নয়। হেয়ার কেয়ারে আপনি বিভিন্ন ধরনে...

ডার্ক সার্কেল থেকে মুক্তি পেতে আমন্ড অয়েলের ৪টি প্যাক!
ত্বকের যত্ন

ডার্ক সার্কেল থেকে মুক্তি পেতে আমন্ড অয়েলের ৪টি প্যাক!

সুন্দর চোখ সবসময়ই চিত্তাকর্ষক হয়। সুতরাং, চোখের চারপাশের ত্বক স্বাস্থ্যকর এবং দীপ্তিশীল হওয়া খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, আমাদের যাচ্ছেতাই লাইফস্টাইল-...

আমন্ড ও বায়ো অয়েল ব্যবহারের উপকারিতা ও অপকারিতা জানেন কি?
ত্বকের যত্ন

আমন্ড ও বায়ো অয়েল ব্যবহারের উপকারিতা ও অপকারিতা জানেন কি?

যুগ যুগ ধরে রূপচর্চা ও সৌন্দর্য্য রক্ষায় বিভিন্ন রকমের তেলের ব্যবহার প্রচলিত রয়েছে। সবচেয়ে পরিচিত ও কার্যকরী তেল সমূহের মধ্যে আছে নারিকেল তেল, কাঠ বাদ...

আরও পড়ুন

রূপচর্চায় আমন্ড অয়েল । রুক্ষ-শুষ্ক ত্বক ও চুলের যত্ন নিন প্রাকৃতিক উপায়ে!
রিভিউ

রূপচর্চায় আমন্ড অয়েল । রুক্ষ-শুষ্ক ত্বক ও চুলের যত্ন নিন প্রাকৃতিক উপায়ে!

রুক্ষ-শুষ্ক ত্বক ও চুল নিয়ে চিন্তায় আছেন? আমন্ড অয়েলের গুণাগুণ সম্পর্কে আমরা কমবেশি সবাই জানি! আমাদের ত্বক এবং চুলের জন্য এর কার্যকারিতা কম কিছু নয়। ত...

খুশকি দূর করতে ক্যাস্টর অয়েল এর ৫টি ম্যাজিক্যাল সল্যুশন
চুলের যত্ন

খুশকি দূর করতে ক্যাস্টর অয়েল এর ৫টি ম্যাজিক্যাল সল্যুশন

ঘুরতে যাওয়ার জন্য আলমারি থেকে পছন্দের ব্ল্যাক ড্রেসটা বের করলেন। একদম রেডি হয়ে যখন বের হবেন, আয়নার দিকে তাকিয়ে দেখলেন ঘাড়ের উপর ঝরে পড়েছে খুশকি! মন খা...

চুলের যত্ন | ঘরেই বানিয়ে নিন ৫টি অ্যাসেনশিয়াল অয়েল
চুলের যত্ন

চুলের যত্ন | ঘরেই বানিয়ে নিন ৫টি অ্যাসেনশিয়াল অয়েল

চুল পড়া বন্ধ করে চুলের গোড়া মজবুত করতে ও নতুন করে চুল গজানোর ক্ষেত্রে, মাথার ত্বক পরিষ্কার রাখতে প্রাচীন কাল থেকেই অ্যাসেনশিয়াল তেল ব্যবহৃত হয়ে আসছ...

ড্যানড্রাফ ফ্রি ও শাইনি চুলের জন্য অলিভ অয়েলের ম্যাজিক
চুলের যত্ন

ড্যানড্রাফ ফ্রি ও শাইনি চুলের জন্য অলিভ অয়েলের ম্যাজিক

অলিভ অয়েল হেয়ার কেয়ারের জন্য ওয়ান অফ দ্যা বেস্ট ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট। এই তেল পুষ্টিকর উপাদান ও অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর। এছাড়াও এটি ড্যামেজ হেয়...

চুলের জন্য কোন তেলের কাজ কী এবং সবচেয়ে বেশি কার্যকরী কোনটি?
চুলের যত্ন

চুলের জন্য কোন তেলের কাজ কী এবং সবচেয়ে বেশি কার্যকরী কোনটি?

হেয়ার কেয়ারে যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে বিভিন্ন ধরনের তেল। ছোটবেলায় চুলে তেল দিয়ে বেণী বা পনিটেইল করার সেই মধুর স্মৃতি আমাদের সবারই কম-বেশি আছে। দাদ...

ঠোঁটের সুরক্ষায় লিপ বাম এবার নিজেই বানিয়ে নিন ৩ ধরনের
ত্বকের যত্ন

ঠোঁটের সুরক্ষায় লিপ বাম এবার নিজেই বানিয়ে নিন ৩ ধরনের

হাটি হাটি করে শীত কিন্তু চলেই এসেছে। চারদিকে ঠান্ডা ঠান্ডা ভাবের মধ্যে স্কিন যেমন টানতে শুরু করেছে, ঠোঁটের অবস্থাও কিন্তু তেমনি খারাপ। ড্রাই হওয়া শুরু...

…