৩টি স্কিন ব্রাইটেনিং প্যাক ব্যবহারে পান এক্সট্রা গ্লোয়িং ফেইস!

নাইমা আক্তার · Dec 02, 2018 · 1 min read

৩টি স্কিন ব্রাইটেনিং প্যাক ব্যবহারে পান এক্সট্রা গ্লোয়িং ফেইস!

ত্বকের যত্ন নেয়ার কথা যখন আসে, তখন আমাদের প্রকৃতিতে ফিরে যাওয়া উচিত। কারণ প্রাকৃতিক উপাদানগুলোই সব থেকে ভালো এবং ত্বকের জন্য সবচেয়ে নিরাপদ। আর এতে আছে খুব ভালো সিন্থেটিক উপাদান। আয়ুর্বেদীয় উপাদান গুলোতে আছে প্রাচীন নিরাময় বিজ্ঞান এবং সৌন্দর্যের লুকানো ও গোপন রহস্য। আর তাই ত্বকের যত্নে এবং ত্বককে গ্লোয়িং ও ফর্সা করতে আয়ুর্বেদের উপাদানগুলো বহুকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে। তাহলে চলুন এক নজরে এমন তিনটি স্কিন ব্রাইটেনিং প্যাক দেখে নেয়া যাক যে প্যাকগুলো আপনার ত্বককে করে তুলবে এক্সট্রা গ্লোয়িং।

১. চন্দন স্কিন ব্রাইটেনিং প্যাক

আপনার প্রয়োজন হবে-

স্কিন ব্রাইটেনিং এর জন্য চন্দন ও মধুর ফেইস প্যাক - shajgoj.com  

আপনাকে যা করতে হবে-

মধুর সঙ্গে চন্দন পাউডার ভালোভাবে মিশিয়ে নিন। তারপর প্যাকটি আপনার মুখে ও গলায় ভালোভাবে লাগিয়ে নিন। এই প্যাকটি ১৫ থেকে ২০ মিনিটের মতো রাখুন যেনো প্যাকটি ত্বকে ভালোভাবে বসে যায়। তারপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাকটি সপ্তাহে তিন বার ব্যবহার করুন।

কেন এই প্যাক-টি আপনার ত্বককে উজ্জ্বল করে তুলবে জানেন? কারণ চন্দন পাউডারে আছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য। আর মধু আপনার ত্বক নরম এবং নমনীয় করে তোলে। এই ভেষজ ফেইস প্যাক খুব কার্যকর ব্রণ এবং পিম্পলসের চিকিৎসায়। তাই আপনি নির্দ্বিধায় এই প্যাক-টি ব্যবহার করতে পারেন।

২. গাঁদা ফুলের স্কিন ব্রাইটেনিং প্যাক

আপনার প্রয়োজন হবে-

  • ২টি গাঁদা ফুলের পেস্ট
  • ১ টেবিল চামচ চন্দন গুঁড়া
  • ১/২ টেবিল চামচ টক দই
  • ১/২ টেবিল চামচ লেবুর রস
স্কিন ব্রাইটেনিং এর জন্য গাঁদা ফুল, চন্দন, টক দই ও লেবুর রসের প্যাক - shajgoj.com

আপনাকে যা করতে হবে-

প্রথমে ২টি গাঁদা ফুলের পাপড়ি একটি বাটিতে নিয়ে পেস্ট করে নিন। তারপর এর সাথে চন্দন পাউডার, টক দই এবং লেবুর রস ভালোমত মিশিয়ে নিন। এবার এই পেস্ট আপনার মুখে ও ঘাড়ে প্রয়োগ করুন এবং ২০ থেকে ২৫ মিনিট অপেক্ষা করুন। তারপর কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। ভালো ফলাফল পাওয়ার জন্য সপ্তাহে দুই বার ইউজ করুন। Marigold বা গাঁদা ফুলে প্রদাহ ও ব্যাকটেরিয়া দূর করার উপযোগী বৈশিষ্ট্য রয়েছে। এই আয়ুর্বেদীয় ফেইস মাস্ক একটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার এবং নিয়মিত ব্যবহারের সঙ্গে সঙ্গে আপনার ত্বক হয়ে উঠবে আরো উজ্জ্বল।

৩. সুগন্ধি ফেইস প্যাক

আপনার প্রয়োজন হবে-

স্কিন ব্রাইটেনিং এর জন্য চন্দন, বেসন, হলুদ, গোলাপ জল, ল্যাভেন্ডার অয়েল ও দুধের প্যাক - shajgoj.com

আপনাকে যা করতে হবে-

উপরে বর্নিত সবগুলো উপাদান মিশ্রিত করুন এবং একটি মসৃণ পেস্ট তৈরি করুন। আপনি আপনার দরকার অনুযায়ী পরিমাণগুলো সমন্বয় করতে পারেন এবং পছন্দসই সামঞ্জস্য তৈরি করে নিতে পারেন। সব উপাদানগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে আপনার মুখের উপর এটি প্রয়োগ করুন এবং এটি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে উষ্ণ জল দিয়ে ধুয়ে নিন। প্যাকটি সপ্তাহে দুই বার ব্যবহার করুন।

এই ফেইস প্যাক অত্যন্ত Hydrating হয়। দুধ সাহায্য করে Blaxishes পরিষ্কার করতে এবং আপনার মুখ উজ্জ্বল করে তুলতে। চন্দন পাউডার ব্রণ সাফ করতে সাহায্য করে এবং পিম্পল নিরাময় করে। বেসন অতিরিক্ত ময়লা এবং তেল মুছে ফেলতে সাহায্য করে। প্যাকটি আপনার ত্বকের প্রাকৃতিক তেল ধরে রাখে এবং দ্রুত ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে।

আয়ুর্বেদিক উপাদানগুলোতে কোন ক্ষতিকর উপাদান না থাকায় এটা আপনার ত্বকের জন্য একদম পারফেক্ট এবং নিরাপদ। তাই ত্বকের উজ্জ্বলতা প্রাকৃতিকভাবে বাড়াতে চাইলে আর দেরি না করে উপরে উল্লিখিত তিনটি স্কিন ব্রাইটেনিং প্যাক থেকে আপনার পছন্দমতো যে কোন একটি বেছে নিয়ে আজ থেকেই ব্যবহার করা শুরু করে দিন।

ছবি- সংগৃহীত: সাটারস্টক

সম্পর্কিত লেখা

নিখুঁত সুন্দর ও উজ্জ্বল ত্বক পেতে চন্দনের ৯টি প্যাক!
ত্বকের যত্ন

নিখুঁত সুন্দর ও উজ্জ্বল ত্বক পেতে চন্দনের ৯টি প্যাক!

নিখুঁত সুন্দর উজ্জ্বল ত্বক কে না চাই? আর এই ত্বকের সৌন্দর্য বাড়াতে যুগ যুগ ধরে নানাভাবে চন্দন ব্যবহৃত হয়ে আসছে। এই আর্টিকেলটিতে চন্দন দিয়ে বানানো যে...

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!
ত্বকের যত্ন

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!

রুপচর্চায় চন্দন কাঠের ব্যবহার হাজার বছর ধরে চলে আসছে। শুধুমাত্র এই উপমহাদেশেই নয় এমনকি পুরো বিশ্বে এটি ব্যবহার করা হয় ত্বকের যে কোন সমস্যা সমাধানে। মি...

শুষ্ক, মিশ্র ও তৈলাক্ত ত্বকের জন্য গাঁদা ফুলের ৩টি ফেসমাস্ক
কম্বিনেশন স্কিন

শুষ্ক, মিশ্র ও তৈলাক্ত ত্বকের জন্য গাঁদা ফুলের ৩টি ফেসমাস্ক

গাঁদা ফুল চেনেন না এমন কেউ কি আছেন? এক কথায় সবাই উত্তর দেবে না। চকচকে উজ্জ্বল কমলা, হলুদ ও খয়েরি রঙের এই ফুলের প্রেমে পড়েননি এমনটা হতেই পারেনা। আজ আমি...

ত্বক ফর্সা করার ৯টি ঘরোয়া উপায় জানেন কি?
ত্বকের যত্ন

ত্বক ফর্সা করার ৯টি ঘরোয়া উপায় জানেন কি?

যদিও ফর্সা মানেই সুন্দর তা নয় তবুও আমরা চাই ত্বকটা একটু ফর্সা আর উজ্জ্বল হোক। মনে মনে সবারই এই ইচ্ছাটা থাকে। তাই সবাই অনেক প্যাক-ক্রিম ট্রাই করি ত্বক...

আরও পড়ুন

ত্বকের যত্নে ফুল | ৬টি ফ্লোরাল প্যাকে হবে পারফেক্ট স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকের যত্নে ফুল | ৬টি ফ্লোরাল প্যাকে হবে পারফেক্ট স্কিন কেয়ার

ফুল কে না ভালোবাসে! এর রূপ, গন্ধ আমাদের মাতিয়ে রাখে সারাক্ষণ। আর যদি এই রঙ বেরঙের ফুল দিয়ে ত্বকের যত্ন নেয়া যায় তবে সে যেন হবে বাড়তি পাওনা। ত্বকের যত্...

নিমিষেই উজ্জ্বল ত্বক পেতে ৫টি ন্যাচারাল ফেইস প্যাক!
ত্বকের যত্ন

নিমিষেই উজ্জ্বল ত্বক পেতে ৫টি ন্যাচারাল ফেইস প্যাক!

নিখুঁত, উজ্জ্বল ও গ্লোয়িং ত্বক প্রতিটি মানুষের কাম্য। মডেল এবং অভিনেত্রীরা চাইলেই চটপট মেকআপের সাহায্যে নিখুঁত ও ঝটপট গ্লোয়িং ত্বক পেতে পারেন। কিন্তু...

ত্বকের সমস্যা সমাধানে ম্যাজিকাল ফেইস প্যাক তৈরির কৌশল
ত্বকের যত্ন

ত্বকের সমস্যা সমাধানে ম্যাজিকাল ফেইস প্যাক তৈরির কৌশল

প্রত্যেক মানুষের ত্বকের ধরণ ভিন্ন এবং একেক মানুষ ত্বকের একেক সমস্যায় ভুগে থাকেন । কেউ ব্রণের সমস্যায় , কেউবা ব্লেমিস , পিগমেন্টশ এর সমস্যায় ভুগে থাকে...

গরমে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ৬টি ঘরোয়া ফেইস প্যাক
বিউটি টিপস

গরমে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ৬টি ঘরোয়া ফেইস প্যাক

গরমকাল মানেই রোদের তীব্রতা। এই তীব্রতায় ত্বক ধীরে ধীরে উজ্জ্বলতা হারিয়ে হয়ে ওঠে শুষ্ক ও নিষ্প্রাণ। তাই এ সময় ত্বকের জন্য প্রয়োজন বাড়তি যত্ন। তৈলাক্ত ব...

ত্বকের যত্নে ফুলের তৈরি ৫ টি প্যাক
ত্বকের যত্ন

ত্বকের যত্নে ফুলের তৈরি ৫ টি প্যাক

আমরা রূপচর্চায় বিভিন্ন ফলের ব্যবহার করে থাকি। এছাড়াও ফ্রুট ফেসিয়াল-টা তো খুবই পরিচিত আমাদের কাছে। ফল দিয়ে রূপচর্চাতো অনেক হলো এবার রূপচর্চায় ফুলের ব্য...

হেলদি স্কিন ও সফট হেয়ার পেতে ডালিমের খোসার গুঁড়া দিয়ে DIY প্যাক
চুলের যত্ন

হেলদি স্কিন ও সফট হেয়ার পেতে ডালিমের খোসার গুঁড়া দিয়ে DIY প্যাক

পুষ্টিকর ফলের মধ্যে ডালিম বা পমেগ্রেনেট কমবেশি সবাই বেশ পছন্দ করেন। প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন সমৃদ্ধ ডালিম স্বাস্থ্যের জন্য অনেক উপ...

…