ত্বকের যত্নে ফুলের তৈরি ৫ টি প্যাক

sub-editor · Jun 30, 2018 · 1 min read

ত্বকের যত্নে ফুলের তৈরি ৫ টি প্যাক

আমরা রূপচর্চায় বিভিন্ন ফলের ব্যবহার করে থাকি। এছাড়াও ফ্রুট ফেসিয়াল-টা তো খুবই পরিচিত আমাদের কাছে। ফল দিয়ে রূপচর্চাতো অনেক হলো এবার রূপচর্চায় ফুলের ব্যবহার করলে কেমন হয়? আপনি কি জানেন অনেক স্কিন কেয়ার প্রোডাক্ট ফুল দিয়ে তৈরি হয়? এর কারণ হলো, ফুলে আছে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট, খনিজ এবং ভিটামিন। আর এগুলো আপনার ত্বকের জন্য খুবই উপকারী। তাহলে চলুন বিভিন্ন ফুলের তৈরি ৫ টি প্যাক দেখে নেই।

১. রোজ পাউডার এবং ময়দার প্যাক

এই প্যাকটি আপনার ত্বকের আদ্রতা বজায় রাখার পাশাপাশি ত্বককে নরম করবে এবং ত্বকে এনে দেবে গোলাপি আভা।

প্যাক-টি তৈরির জন্য যা যা লাগবে-

  • ২ টেবিল চামচ গোলাপের পাপড়ি গুঁড়ো ( গোলাপ শুকিয়ে গুঁড়ো করে নিতে হবে)
  • ১ টেবিল চামচ ময়দা এবং
  • ২ টেবিল চামচ কাচা দুধ

সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে প্যাক তৈরি করে মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে ১-২ বার ব্যবহার করতে পারেন।

২. জবা ফুল ও মুলতানি মাটির প্যাক

জবা সব ধরনের ত্বকের জন্য উপকারী। এটি ত্বকের তারুণ্য ধরে রাখে এবং ত্বকের যে কোন ক্ষতি সারিয়ে তোলে।

প্যাক-টি তৈরিতে যা যা লাগবে-

  • একটি জবা ফুলের পাপড়ি ( বেটে পেস্ট করে নিতে হবে)
  • ২ টেবিল চামচ মুলতানি মাটি এবং
  • ১ টেবিল চামচ টকদই

সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন শুকিয়ে যাওয়া পর্যন্ত। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। সপ্তাহে ১ বার ব্যবহারে দারুণ উপকার পাবেন।

৩. গাঁদা ফুল ও লেবুর প্যাক

গাঁদা ফুল ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ও ত্বকের লাবণ্যতা বাড়িয়ে তোলে। আর লেবুর রসের কথাতো আমরা সবাই জানি যে এটি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কতটা উপকারী এবং ত্বকের বার্ধক্য দূর করতে এর জুড়ি নেই।

প্যাক-টি তৈরিতে যা যা লাগবে-

  • একটি বড় গাঁদা ফুলের পাপড়ি ( বেটে পেস্ট করে নিতে হবে)
  • ৩ টেবিল চামচ কাঁচা দুধ
  • ১ টেবিল চামচ মধু
  • ২ টেবিল চামচ লেবুর রস

সবকিছু ভালভাবে মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন, তারপর শুকিয়ে গেলে আলতো ভাবে ধুয়ে ফেলুন। ভালো ফলাফল এর জন্য সপ্তাহে ১/২ বার ব্যবহার করুন।

৪. লোটাস  ও কাঁচা দুধের প্যাক

পদ্মফুল আপনার ত্বকে ভিটামিন এবং খনিজ পদার্থের জোগান দেয় তাই এটি সংবেদনশীল ত্বকের জন্য চমৎকার। ত্বককে রিপেয়ার করতে এবং ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে পদ্মফুল অসাধারণ কাজ করে।

প্যাক টি তৈরি করতে যা যা লাগবে-

  • একটি  লোটাসের ৫- ৬ টি পাপড়ি ( পেস্ট করে নেয়া)
  • ৫ টেবিল চামচ কাঁচা দুধ
  • বাদাম তেলের কয়েক ড্রপ

সবকিছু মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে রাখুন ১৫-২০ মিনিট। তারপর শুকিয়ে গেলে ভালোভাবে ধুয়ে ফেলুন।

৫. গোলাপ ও চন্দনের প্যাক

গোলাপ এবং চন্দন দুটোই রুক্ষ এবং ডাল স্কিনের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সমানভাবে সুপরিচিত। এই প্যাক টি অয়েলি স্কিন এর জন্য বেশি কার্যকরী তবে মোটামুটি সব ধরনের ত্বকেই ব্যবহার উপযোগী।

প্যাক-টি তৈরিতে যা যা লাগবে-

  • ২ টেবিল চামচ চন্দনের গুঁড়ো
  • ১ টেবিল চামচ মধু
  • একটি গোলাপের পাপড়ি ( পানিতে সিদ্ধ করে নিতে হবে)

এই সবকিছু ভালোভাবে মিশিয়ে পেস্ট করে নিতে হবে। ত্বকে এপ্লাই করে ২০-২৫ মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। গোলাপি আভা পাওয়ার জন্য সপ্তাহে কমপক্ষে ২ বার ব্যবহার করুন

উপরের প্যাকগুলোর সবগুলোই যে আপনার ব্যবহার করতে হবে এমনটা নয়। আপনি এখান থেকে যে কোন একটি বেছে নিতে পারেন। তাহলে আজই ট্রাই করে দেখুন যে কোন একটি প্যাক, ফলাফল আপনি নিজেই টের পাবেন।

লিখেছেন- নাইমা আক্তার

ছবিঃ সাটারস্টক

সম্পর্কিত লেখা

চুলের যত্ন

রূপচর্চা ও স্বাস্থ্যগুণে পরিপূর্ণ জবা

জবা ফুল আমাদের কাছে অতি পরিচিত একটি ফুল। এই ফুলের ব্যবহার হিসেবে আমরা চুলের ক্ষেত্রে বেশি প্রাধান্য দেই । কিন্তু এই ফুলের যে স্বাস্থ্য গুণ রয়েছে এবং...

শুষ্ক, মিশ্র ও তৈলাক্ত ত্বকের জন্য গাঁদা ফুলের ৩টি ফেসমাস্ক
কম্বিনেশন স্কিন

শুষ্ক, মিশ্র ও তৈলাক্ত ত্বকের জন্য গাঁদা ফুলের ৩টি ফেসমাস্ক

গাঁদা ফুল চেনেন না এমন কেউ কি আছেন? এক কথায় সবাই উত্তর দেবে না। চকচকে উজ্জ্বল কমলা, হলুদ ও খয়েরি রঙের এই ফুলের প্রেমে পড়েননি এমনটা হতেই পারেনা। আজ আমি...

 নিজেই বানিয়ে নিন রোজ ফেইস প্যাক আর পারফিউম
ত্বকের যত্ন

 নিজেই বানিয়ে নিন রোজ ফেইস প্যাক আর পারফিউম

আমরা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে এবং পারফিউম-এর পেছনে প্রায় অনেক টাকাই খরচ করি। কিন্তু কতটুকু লাভ হয়? রাতারাতি কি আপনার রঙ উজ্জ্বল হয়ে যাচ্ছে? বর...

ত্বকের যত্নে ফুল | ৬টি ফ্লোরাল প্যাকে হবে পারফেক্ট স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকের যত্নে ফুল | ৬টি ফ্লোরাল প্যাকে হবে পারফেক্ট স্কিন কেয়ার

ফুল কে না ভালোবাসে! এর রূপ, গন্ধ আমাদের মাতিয়ে রাখে সারাক্ষণ। আর যদি এই রঙ বেরঙের ফুল দিয়ে ত্বকের যত্ন নেয়া যায় তবে সে যেন হবে বাড়তি পাওনা। ত্বকের যত্...

আরও পড়ুন

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!
ত্বকের যত্ন

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!

রুপচর্চায় চন্দন কাঠের ব্যবহার হাজার বছর ধরে চলে আসছে। শুধুমাত্র এই উপমহাদেশেই নয় এমনকি পুরো বিশ্বে এটি ব্যবহার করা হয় ত্বকের যে কোন সমস্যা সমাধানে। মি...

হেয়ার কেয়ারে জবা ফুল | সুন্দর চুল পেতে পরিচর্যা হোক প্রাকৃতিকভাবেই!
রিভিউ

হেয়ার কেয়ারে জবা ফুল | সুন্দর চুল পেতে পরিচর্যা হোক প্রাকৃতিকভাবেই!

ব্যস্ত জীবনে চুলের পরিচর্যার জন্য চাই সহজ ও কার্যকরী উপায়। জবা ফুল চুলের জন্য কতটা ভালো কাজ করে, সেটা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু বাসায় গাছ লাগিয়ে,...

 এক্সট্রা গ্লোয়িং ত্বকের জন্য শসার তৈরি ৫ টি প্যাক
ত্বকের যত্ন

 এক্সট্রা গ্লোয়িং ত্বকের জন্য শসার তৈরি ৫ টি প্যাক

শসা খুবই সহজলভ্য এবং পুষ্টিকর একটি সবজি। এতে শতকরা ৯৫ ভাগই পানি। এটি যেমন দেহের যত্নে খুবই উপকারী তেমনি ত্বকের যত্নেও এর জুড়ি নেই। এতে রয়েছে প্রচুর পর...

ত্বক ফর্সা করার ৯টি ঘরোয়া উপায় জানেন কি?
ত্বকের যত্ন

ত্বক ফর্সা করার ৯টি ঘরোয়া উপায় জানেন কি?

যদিও ফর্সা মানেই সুন্দর তা নয় তবুও আমরা চাই ত্বকটা একটু ফর্সা আর উজ্জ্বল হোক। মনে মনে সবারই এই ইচ্ছাটা থাকে। তাই সবাই অনেক প্যাক-ক্রিম ট্রাই করি ত্বক...

সুন্দর আর নজরকাড়া ত্বকের জন্য ফ্লাওয়ার ফেসমাস্ক
ত্বকের যত্ন

সুন্দর আর নজরকাড়া ত্বকের জন্য ফ্লাওয়ার ফেসমাস্ক

সৌন্দর্য এর অন্যতম প্রতীক হচ্ছে ফুল। ফুলের সৌন্দর্য আর সৌরভের কাছে পরাস্থ হননি এমন মানুষ এই পৃথিবীতে বিরল। আর একই ভাবে ফুলের মতো মোহনীয় সুন্দর আর লাবণ...

ত্বকের সমস্যা সমাধানে ম্যাজিকাল ফেইস প্যাক তৈরির কৌশল
ত্বকের যত্ন

ত্বকের সমস্যা সমাধানে ম্যাজিকাল ফেইস প্যাক তৈরির কৌশল

প্রত্যেক মানুষের ত্বকের ধরণ ভিন্ন এবং একেক মানুষ ত্বকের একেক সমস্যায় ভুগে থাকেন । কেউ ব্রণের সমস্যায় , কেউবা ব্লেমিস , পিগমেন্টশ এর সমস্যায় ভুগে থাকে...

…