এক্সট্রা গ্লোয়িং ত্বকের জন্য শসার তৈরি ৫ টি প্যাক

sub-editor · Sep 16, 2018 · 1 min read

 এক্সট্রা গ্লোয়িং ত্বকের জন্য শসার তৈরি ৫ টি প্যাক

শসা খুবই সহজলভ্য এবং পুষ্টিকর একটি সবজি। এতে শতকরা ৯৫ ভাগই পানি। এটি যেমন দেহের যত্নে খুবই উপকারী তেমনি ত্বকের যত্নেও এর জুড়ি নেই। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টি-অক্সিডেন্ট যা ত্বকের যত্নে খুব ভালো কাজ করে। শসা ত্বকের তারুণ্য বজায় রাখতে সাহায্য করে বহুদিন এবং এর পাশাপাশি একনে, ব্রণ এবং সানবার্ন দূর করতেও অতুলনীয় এই শসা। তাই আজ আপনাদের জন্য রইলো শসার দারুণ ৫ টি ফেইস প্যাক যেগুলো নিয়মিত ব্যবহারে আপনার ত্বক হয়ে উঠবে আরো হেলদি এবং এক্সট্রা গ্লোয়িং।

তাহলে চলুন শসার তৈরি ৫ টি ফেস প্যাক দেখে নেয়া যাক।

[picture]

 

১) শসা এবং টক দইয়ের প্যাক

একটি কচি শসা ব্লেন্ডার-এ ব্লেন্ড করে নিন। এবার এর সাথে যোগ করুন ২ টেবিল চামচ টক দই। মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে আপনার ত্বকে লাগিয়ে রাখুন প্রায় ২৫-৩০ মিনিট। তারপর ঠাণ্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।

এই প্যাকটি রোদে পোড়া দাগ দূর করে এবং ত্বককে নরম ও কোমল করে তোলে। তৈলাক্ত, ব্রন যুক্ত ত্বকের জন্য এই প্যাক-টি অসাধারণ কাজ করে। এটি ত্বকের অতিরিক্ত তেল অপসারণ করে ত্বকের স্বাভাবিক আদ্রতা বজায় রাখে।

২) শসা এবং দুধের  প্যাক

এই প্যাক-টি তৈরি করার জন্য হাফ কাপ কচি শসার পেস্ট-এর সাথে যোগ করুন ১ টেবিল চামচ কাঁচা দুধ এবং এক চিমটি হলুদ। তারপর সবকিছু ভালো করে মিশিয়ে আপনার মুখ, ঘাড় ও গলায় অ্যাপ্লাই করুন এই মিশ্রণটি। ২০-৩০ মিনিট পর ভালোভাবে শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

এই প্যাক-টি শীত কালের জন্য বেশি উপকারী। কারণ এটি ত্বকের আর্দ্রতা ফিরিয়ে আনে যা শীতকালে হারিয়ে যেতে দেখা যায়। শসা ও দুধের এই প্যাক-টি সব ধরনের ত্বকের জন্য উপকারী।

৩) শসা এবং অ্যালোভেরার ফেইস প্যাক

একটি কচি শসা গ্রেট করে নিন এবং একটি ফ্রেশ অ্যালোভেরা থেকে চামচের সাহায্যে জেল বের করে নিন। এই দুটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিন এবং আপনার মুখের ত্বক, ঘাড় ও গলায় প্রয়োগ করুন ১৫-২০ মিনিটের জন্য। তারপর নরমাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

অ্যালোভেরা ও শসা দুটিতেই পানি থাকায় ত্বককে নরম এবং কোমল করে তোলে এই প্যাক। এই প্যাক-টি ত্বকের বলিরেখা দূর করে ত্বকের লাবণ্য ফিরিয়ে আনে।

৪) শসা এবং মধুর ফেইস প্যাক

এই প্যাক-টি তৈরি করার জন্য একটি কচি শসা গ্রেট করে নিন এবং এর সাথে যোগ করুন ১ টেবিল চামচ গোলাপ জল ও ১ টেবিল চামচ মধু। মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিয়ে আপনার ত্বকে লাগিয়ে রাখুন প্রায় ২০-২৫ মিনিটের মতো। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

এটি ত্বক হাইড্রেট করে এবং ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে খুব দ্রুত।

৫)  শসা এবং মুলতানি মাটির প্যাক

এই প্যাক-টি তৈরি করার জন্য আপনার লাগবে ২ টেবিল চামচ শসার রস, ১ টেবিল চামচ মুলতানি মাটি ও ১ চা চামচ গোলাপ জল। এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে সুন্দর একটি মসৃণ পেস্ট তৈরি করে নিতে হবে। এই প্যাক-টি আপনার মুখ, গলা ও ঘাড়ে লাগিয়ে রাখুন প্রায় ৩০ মিনিট। তারপর শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

এই প্যাক-টি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে খুব দ্রুত কাজ করে এবং ত্বকের বলিরেখা ও রোদে পোড়া দাগও খুব দ্রুত কমিয়ে দেয়।

দেখলেন তো সাধারণ শসার কত অসাধারণ গুণ?  তাই আর দেড়ি না করে আজ থেকেই প্যাক-গুলো ব্যবহার করা শুরু করে দিন আর হয়ে উঠুন এক্সট্রা গ্লোয়িং ত্বকের অধিকারিণী।

 

লিখেছেন- নাইমা আক্তার

ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!
ত্বকের যত্ন

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!

রুপচর্চায় চন্দন কাঠের ব্যবহার হাজার বছর ধরে চলে আসছে। শুধুমাত্র এই উপমহাদেশেই নয় এমনকি পুরো বিশ্বে এটি ব্যবহার করা হয় ত্বকের যে কোন সমস্যা সমাধানে। মি...

স্কিনের ডালনেস ও সানবার্ন দূর হবে একটি ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে!
ত্বকের যত্ন

স্কিনের ডালনেস ও সানবার্ন দূর হবে একটি ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে!

রূপচর্চার কথা মনে হলে একটা কমন ছবি আমাদের সবার চোখেই ভাসে যে মুখে ফেইসপ্যাক আর সাথে চোখের উপর গোল করে কাটা শসার টুকরা! তাই না? শসা কি শুধুই চোখের নিচে...

ত্বক ফর্সা করার ৯টি ঘরোয়া উপায় জানেন কি?
ত্বকের যত্ন

ত্বক ফর্সা করার ৯টি ঘরোয়া উপায় জানেন কি?

যদিও ফর্সা মানেই সুন্দর তা নয় তবুও আমরা চাই ত্বকটা একটু ফর্সা আর উজ্জ্বল হোক। মনে মনে সবারই এই ইচ্ছাটা থাকে। তাই সবাই অনেক প্যাক-ক্রিম ট্রাই করি ত্বক...

ত্বকের সমস্যা সমাধানে ম্যাজিকাল ফেইস প্যাক তৈরির কৌশল
ত্বকের যত্ন

ত্বকের সমস্যা সমাধানে ম্যাজিকাল ফেইস প্যাক তৈরির কৌশল

প্রত্যেক মানুষের ত্বকের ধরণ ভিন্ন এবং একেক মানুষ ত্বকের একেক সমস্যায় ভুগে থাকেন । কেউ ব্রণের সমস্যায় , কেউবা ব্লেমিস , পিগমেন্টশ এর সমস্যায় ভুগে থাকে...

আরও পড়ুন

বিভিন্ন রকম ত্বকের জন্য আপেলের বিভিন্ন ফেস প্যাক
ত্বকের যত্ন

বিভিন্ন রকম ত্বকের জন্য আপেলের বিভিন্ন ফেস প্যাক

আপেলের স্বাস্থ্যগুণ নিয়ে সন্দেহের কোন অবকাশ নেই। তবে আপেল শুধু স্বাস্থ্যের জন্যেই ভালো না, এটি আমাদের ত্বকেরও বন্ধু। আপেলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন...

ত্বকের যত্নে ফুলের তৈরি ৫ টি প্যাক
ত্বকের যত্ন

ত্বকের যত্নে ফুলের তৈরি ৫ টি প্যাক

আমরা রূপচর্চায় বিভিন্ন ফলের ব্যবহার করে থাকি। এছাড়াও ফ্রুট ফেসিয়াল-টা তো খুবই পরিচিত আমাদের কাছে। ফল দিয়ে রূপচর্চাতো অনেক হলো এবার রূপচর্চায় ফুলের ব্য...

হেলদি স্কিন-এর জন্য মধুর ৪ টি ব্যবহার
ত্বকের যত্ন

হেলদি স্কিন-এর জন্য মধুর ৪ টি ব্যবহার

আপনার স্কিন যেমনই হোক না কেনো আপনি চাইবেন আপনার ত্বক আরেকটু হেলদি, গ্লোয়িং এবং যতটা সম্ভব অয়েল ফ্রি হোক। কিন্তু চারদিকের এত দূষণ, অপরিকল্পিত ডায়েট, বি...

স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য ট্রাই করুন গ্রিন টির এই ৫টি ফেইসপ্যাক
ত্বকের যত্ন

স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য ট্রাই করুন গ্রিন টির এই ৫টি ফেইসপ্যাক

ওজন কমানোর জন্য অনেকেই নিয়মিত গ্রিন টি পান করে থাকেন। বহুবিধ গুণ সম্বলিত গ্রিন টি শুধু যে ওজন কমাতে সাহায্য করে তাই না, এটি ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি...

৭ দিনেই উজ্জ্বল ত্বক পেতে করণীয় কী?
ত্বকের যত্ন

৭ দিনেই উজ্জ্বল ত্বক পেতে করণীয় কী?

পারফেক্ট ত্বক কে না চায় বলুন? আমরা সবাই চাই আমাদের ত্বক হোক একদম নিখুঁত। কিন্তু ত্বকের সমস্যা যেন একের পর এক লেগেই থাকে। আজ পিম্পল, তো কাল ডার্ক প্যাচ...

শীতের কিছু ফেইস প্যাক
ত্বকের যত্ন

শীতের কিছু ফেইস প্যাক

শীতকালে আমাদের সবার ত্বকই সাধারণত শুষ্ক এবং মলিন হয়ে পড়ে। এমনকি দেখা যায় সারা বছর যাদের ত্বক তৈলাক্ত থাকে শীতকাল আসলেই তা হয়ে পড়ে শুষ্ক এবং রুক্ষ। তাই...

…