বিভিন্ন রকম ত্বকের জন্য আপেলের বিভিন্ন ফেস প্যাক

সাজগোজ উপ সম্পাদক · Aug 30, 2015 · 1 min read

বিভিন্ন রকম ত্বকের জন্য আপেলের বিভিন্ন ফেস প্যাক

আপেলের স্বাস্থ্যগুণ নিয়ে সন্দেহের কোন অবকাশ নেই। তবে আপেল শুধু স্বাস্থ্যের জন্যেই ভালো না, এটি আমাদের ত্বকেরও বন্ধু। আপেলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি এবং কপার যা সব ধরনের ত্বকের যত্নে অতুলনীয়। এখানে আমি বিভিন্ন রকম ত্বকের জন্য আপেলের আলাদা আলদা বিভিন্ন প্যাক নিয়ে আলোচনা করব। আপনারা আপনাদের ত্বকের ধরন অনুযায়ী যেকোন একটি বা দুটি প্যাক বেছে নিয়ে ব্যবহার করতে পারেন।

[picture]

তবে এই প্যাকগুলো ব্যবহারের আগে একটি ব্যাপারে বিশেষ সতর্কতা বজায় রাখা খুবই জরুরী। তা হল, অবশ্যই ফ্রেশ আপেল ব্যবহার করতে হবে। আপেল আগে থেকে কেটে রাখলে তা অক্সিডাইজ হয়ে যায়। এই অবস্থায় আপেল ব্যবহার করলে তা ত্বকের উপকারের চেয়ে ক্ষতিই বেশি করবে।

আপেলের বিভিন্ন প্যাক

শুষ্ক ত্বকের জন্য প্যাকঃ

একটি পাত্রে ১ টেবিল চামচ গ্রেট করা আপেল এবং ১/২ চা চামচ অলিভ অয়েল নিতে হবে। খুব ভালো করে চামচ দিয়ে ফেটাতে হবে যাতে অলিভ অয়েল আপেলের সাথে ভালো ভাবে মিশে যায়। এরপর এটি মুখে ও গলায় লাগিয়ে রাখতে হবে ২০ মিনিট। এরপর উষ্ণ গরম পানি দিয়ে মুখ ভালো করে পরিষ্কার করে নিতে হবে।

তৈলাক্ত ত্বকের জন্য প্যাকঃ

১টি পাত্রে ১ চা চামচ গ্রেট করা আপেল, ১ চা চামচ টকদই আর ১ চা চামচ লেবুর রস মিশিয়ে নিতে হবে। এবার এটি মুখে লাগিয়ে অপেক্ষা করতে হবে ১৫ মিনিট। এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। নিয়মিত ব্যবহারে ত্বকের তৈলাক্ততা কমে যাবে, সেই সাথে ত্বক হবে উজ্জ্বল।

মিশ্র ত্বকের জন্য প্যাকঃ

১ টেবিল চামচ গ্রেট করা আপেলের সাথে ১/২ চা চামচ মধু ভালো করে মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট। তারপর ঠান্ডা পানি দিয়ে মুখ ভালো করে ধুয়ে ফেলুন।

সেনসিটিভ ত্বকের জন্য প্যাকঃ

১ টেবিল চামচ গ্রেটেড আপেলের সাথে ১ চা চামচ কাঁচা দুধ ও ১ চা চামচ পেস্ট করা কলা খুব ভালো করে মিশিয়ে মুখে লাগিয়ে রাখতে হবে ১৫ মিনিট। তারপর মুখ পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে। তবে সতর্কতার জন্য পুরো মুখে প্যাকটি লাগানোর আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নেয়া উচিত।

ব্রণপ্রবণ ত্বকের জন্য প্যাকঃ

১ চা চামচ গ্রেট করা আপেলের সাথে ১/২ চা চামচ লেবুর রস ও সামান্য মধু মিশিয়ে নিতে হবে। এবার এটি মুখে শুধু ব্রণের উপর লাগিয়ে রাখুন ১৫ মিনিট। সামান্য জ্বালা করতে পারে। তবে ৫ মিনিট পর জ্বালাপোড়া কমে যাবে। এরপর মুখ ধুয়ে ফেলুন।

ইনস্ট্যান্ট উজ্জ্বলতার জন্য প্যাকঃ

এই প্যাকটি সব রকম ত্বকেই ইনস্ট্যান্ট উজ্জ্বলতা এনে দেবে। ১ টেবিল চামচ গ্রেট করা আপেলের সাথে ১ চা চামচ বেদানার রস ও ১ চা চামচ টকদই মিশিয়ে মুখে লাগিয়ে রাখতে হবে ২৫ মিনিট। এরপর এক মিনিট ম্যাসাজ করে ধুয়ে ফেলতে হবে। ফলাফল দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন।

লিখেছেনঃ সাদিয়া রিফাত ইসলাম

ছবিঃ ওয়ানওয়ালপেপারএইচডি.কম

সম্পর্কিত লেখা

সবুজ আপেলের ১০টি স্বাস্থ্য উপকারিতা!
সুস্থতা

সবুজ আপেলের ১০টি স্বাস্থ্য উপকারিতা!

আপেলের গুণাগুণ সম্পর্কে আমরা সবাই জানি। এই সুস্বাদু ফল আমাদের সবারই খেতে কমবেশি ভালো লাগে এবং নারী-পুরুষ সবার জন্যই আপেল খাওয়ার উপকারিতা অনেক বেশি। ড...

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!
ত্বকের যত্ন

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!

রুপচর্চায় চন্দন কাঠের ব্যবহার হাজার বছর ধরে চলে আসছে। শুধুমাত্র এই উপমহাদেশেই নয় এমনকি পুরো বিশ্বে এটি ব্যবহার করা হয় ত্বকের যে কোন সমস্যা সমাধানে। মি...

 এক্সট্রা গ্লোয়িং ত্বকের জন্য শসার তৈরি ৫ টি প্যাক
ত্বকের যত্ন

 এক্সট্রা গ্লোয়িং ত্বকের জন্য শসার তৈরি ৫ টি প্যাক

শসা খুবই সহজলভ্য এবং পুষ্টিকর একটি সবজি। এতে শতকরা ৯৫ ভাগই পানি। এটি যেমন দেহের যত্নে খুবই উপকারী তেমনি ত্বকের যত্নেও এর জুড়ি নেই। এতে রয়েছে প্রচুর পর...

১০টি প্যাকেই দ্রুত বৃদ্ধি পাবে ত্বকের উজ্জ্বলতা !
ত্বকের যত্ন

১০টি প্যাকেই দ্রুত বৃদ্ধি পাবে ত্বকের উজ্জ্বলতা !

ঝকঝকে, উজ্জ্বল, মখমলের মতো ত্বক, তাও আবার বাড়িতে বসে! সোনার পাথরবাটির মতো শোনাচ্ছে? এই অসম্ভবকে সহজে সম্ভব করার উপায় নিয়ে এবারের প্রতিবেদন। ত্বকের যত...

আরও পড়ুন

ত্বক ফর্সা করার ৯টি ঘরোয়া উপায় জানেন কি?
ত্বকের যত্ন

ত্বক ফর্সা করার ৯টি ঘরোয়া উপায় জানেন কি?

যদিও ফর্সা মানেই সুন্দর তা নয় তবুও আমরা চাই ত্বকটা একটু ফর্সা আর উজ্জ্বল হোক। মনে মনে সবারই এই ইচ্ছাটা থাকে। তাই সবাই অনেক প্যাক-ক্রিম ট্রাই করি ত্বক...

ত্বকের সমস্যা সমাধানে ম্যাজিকাল ফেইস প্যাক তৈরির কৌশল
ত্বকের যত্ন

ত্বকের সমস্যা সমাধানে ম্যাজিকাল ফেইস প্যাক তৈরির কৌশল

প্রত্যেক মানুষের ত্বকের ধরণ ভিন্ন এবং একেক মানুষ ত্বকের একেক সমস্যায় ভুগে থাকেন । কেউ ব্রণের সমস্যায় , কেউবা ব্লেমিস , পিগমেন্টশ এর সমস্যায় ভুগে থাকে...

শীতের কিছু ফেইস প্যাক
ত্বকের যত্ন

শীতের কিছু ফেইস প্যাক

শীতকালে আমাদের সবার ত্বকই সাধারণত শুষ্ক এবং মলিন হয়ে পড়ে। এমনকি দেখা যায় সারা বছর যাদের ত্বক তৈলাক্ত থাকে শীতকাল আসলেই তা হয়ে পড়ে শুষ্ক এবং রুক্ষ। তাই...

আপেলের গুণে ত্বক হয়ে উঠুক সুন্দর
ত্বকের যত্ন

আপেলের গুণে ত্বক হয়ে উঠুক সুন্দর

আপেল অত্যন্ত জনপ্রিয় ও সুস্বাদু একটি ফল। আমাদের দেশে প্রাকৃতিকভাবে না জন্মালেও এটি প্রায় সারা বছরই পাওয়া যায়। অত্যন্ত সুন্দর ও লোভনীয় এই ফলটি শুধু আমা...

হেলদি স্কিন-এর জন্য মধুর ৪ টি ব্যবহার
ত্বকের যত্ন

হেলদি স্কিন-এর জন্য মধুর ৪ টি ব্যবহার

আপনার স্কিন যেমনই হোক না কেনো আপনি চাইবেন আপনার ত্বক আরেকটু হেলদি, গ্লোয়িং এবং যতটা সম্ভব অয়েল ফ্রি হোক। কিন্তু চারদিকের এত দূষণ, অপরিকল্পিত ডায়েট, বি...

ত্বকচর্চায় মাস্ক ও প্যাক | কিভাবে পাবেন স্বাস্থ্যোজ্জ্বল স্কিন?
ত্বকের যত্ন

ত্বকচর্চায় মাস্ক ও প্যাক | কিভাবে পাবেন স্বাস্থ্যোজ্জ্বল স্কিন?

আমরা সৌন্দর্যচর্চার জন্য নানান ধরণের প্রসাধনী সামগ্রী ব্যবহার করে থাকি। অনেক সময় ত্বক উপযোগী সঠিক পণ্য বাছাই করা কঠিন হয়ে যায় বলে আমাদের পক্ষে সঠিক প্...

…