আপেলের গুণে ত্বক হয়ে উঠুক সুন্দর

sub-editor · Dec 26, 2015 · 1 min read

আপেলের গুণে ত্বক হয়ে উঠুক সুন্দর

আপেল অত্যন্ত জনপ্রিয় ও সুস্বাদু একটি ফল। আমাদের দেশে প্রাকৃতিকভাবে না জন্মালেও এটি প্রায় সারা বছরই পাওয়া যায়। অত্যন্ত সুন্দর ও লোভনীয় এই ফলটি শুধু আমাদের দেহে শক্তিই জোগায় না, এটি আমাদের ত্বকের যত্নেও ব্যাপক কার্যকরী। পার্লারের নানা ক্যামিকেলযুক্ত ট্রিটমেন্ট নিতে আমরা অনেক সময়ই ভীত হয়ে পড়ি, আবার অনেক অর্থ ব্যয় করেও অনেক সময় আশানুরূপ ফল পাই না।

[picture]

এক্ষেত্রে আপেলের ফেসপ্যাক অনেক সুলভ এবং এটি অনেক বেশি সতেজ ও প্রাকৃতিকভাবে সুন্দর থাকার সহজ উপায় হতে পারে।

আপেলের অনেক ফেসপ্যাক আছে যা ত্বকের যত্নে খুবই কার্যকরী, এর মধ্যে কিছু প্যাক:

• ফেসপ্যাক ১

উপাদানসমূহ: লেবুর রস, আপেলের রস।

পদ্ধতি: প্রথমে লেবুর রস ও আপেলের রস করে নিতে হবে। এক্ষেত্রে আপেলের ফলের অংশ পাল্প (pulp) করে নিলেও হবে। এরপর ১/২ চা চামচ লেবুর রসের সাথে ১ চা চামচ অ্যাপল পাল্প ভালভাবে মিশিয়ে নিতে হবে। এটি পুরো মুখে ও গলায় লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করতে হবে। এবার ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। এই প্যাকটি মুখের অতিরিক্ত তেল সরিয়ে ত্বককে সতেজ ও নমনীয় করে তোলে।

• ফেসপ্যাক ২

উপাদানসমূহ: ২টি আপেল, ১ চা চামচ মধু।

পদ্ধতি: আপেলের খোসা ও বীচি ছাড়িয়ে ভিতরের ফলের অংশটুকু নিয়ে পাল্প(pulp) করে নিতে হবে। এরপর এই পেস্টের সাথে ১ চা চামচ মধু ভালোভাবে মিশিয়ে নিয়ে সম্পূর্ণ মুখে লাগিয়ে নিতে হবে। ২০ মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এটি তৈলাক্ত মুখের জন্য অত্যন্ত উপযোগী।

• ফেসপ্যাক ৩

উপাদানসমূহ: আপেল, ১ চা চামচ মধু।

পদ্ধতি: এক্ষেত্রে অ্যাপল জুস করে নিতে হবে। এরপর অ্যাপল জুসের সাথে ১ চা চামচ মধু মিশিয়ে মিশ্রণটি মুখে লাগিয়ে শুকানোর জন্য অপেক্ষা করতে হবে। প্যাকটি শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে নিতে হবে।

• ফেসপ্যাক ৪

উপাদানসমূহ: ১/২ কাপ অ্যাপল পাল্প, ১/২ কাপ শসার টুকরা,১/২ কাপ টম্যাটো টুকরা, লেবুর রস, ওটমিল( oat meal)।

পদ্ধতি: টুকরো করা শসা ও টম্যাটো ব্লেন্ড করে অথবা বেঁটে পেস্ট করে নিতে হবে। এই পেস্টের সাথে ২ চা চামচ লেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে নিতে হবে। ১০ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এই প্যাকটি অতিরিক্ত তেল পরিষ্কারে সাহায্য করে। এবার এর পরপরই অ্যাপল পাল্পের সাথে ১ কাপ ওটমিল পাউডার মিশিয়ে নিতে হবে। এতে ২ চা চামচ লেবুর রস মিশিয়ে আগের প্যাকটি ধুয়ে ফেলার পরে এই প্যাকটি মুখে লাগিয়ে শুকানোর জন্য অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে।

এই ডাবল প্যাকটি মুখের ত্বকের উজ্জলতা বৃদ্ধি করে।

• ফেসপ্যাক ৫

উপাদানসমূহ: আপেল, দুধ, লেবুর রস।

পদ্ধতি: খোসাসহ অর্ধেক আপেল নিয়ে এটিকে পেস্ট করে নিয়ে তাতে ৫ চা-চামচ দুধ এবং ১ চা-চামচ লেবুর রস মিশিয়ে ভালভাবে মিশিয়ে নিতে হবে। প্যাকটি মুখে লাগিয়ে ২০ মিনিট পরে ধুয়ে ফেলতে হবে। উজ্জল ত্বক পেতে এটি লাগাতার ১০ দিন লাগাতে হবে।

লিখেছেন – সারাহ ছবি - ফ্যাশনহয়ার.কম

সম্পর্কিত লেখা

সবুজ আপেলের ১০টি স্বাস্থ্য উপকারিতা!
সুস্থতা

সবুজ আপেলের ১০টি স্বাস্থ্য উপকারিতা!

আপেলের গুণাগুণ সম্পর্কে আমরা সবাই জানি। এই সুস্বাদু ফল আমাদের সবারই খেতে কমবেশি ভালো লাগে এবং নারী-পুরুষ সবার জন্যই আপেল খাওয়ার উপকারিতা অনেক বেশি। ড...

 ইনস্ট্যান্ট গ্লো ফেসপ্যাক
ত্বকের যত্ন

 ইনস্ট্যান্ট গ্লো ফেসপ্যাক

স্বাস্থ্যোজ্জ্বল আর সুন্দর থাকার জন্য সারাবছর জুড়ে কত কিছুই না করা হয়। ঈদ আর বিয়ের মতো দিনগুলোতে চেহারায় চাই এক্সট্রা গ্লো। অনেকেই ঈদ কিংবা বিয়ের অনু...

শীতের রুক্ষতায় ত্বককে করে তুলুন সতেজ এবং প্রাণবন্ত
ত্বকের যত্ন

শীতের রুক্ষতায় ত্বককে করে তুলুন সতেজ এবং প্রাণবন্ত

আসছে শীত। শীত আসলেই কেমন যেন একটা ছুটির আমেজ চলে আসে। ঠাণ্ডা আবহাওয়ায় একটু বেড়ানো, পিকনিক করা, ভোরের কুয়াশা দেখা, পিঠা-পুলি খাওয়া এসব যেন শীতের নিত্য...

বিভিন্ন রকম ত্বকের জন্য আপেলের বিভিন্ন ফেস প্যাক
ত্বকের যত্ন

বিভিন্ন রকম ত্বকের জন্য আপেলের বিভিন্ন ফেস প্যাক

আপেলের স্বাস্থ্যগুণ নিয়ে সন্দেহের কোন অবকাশ নেই। তবে আপেল শুধু স্বাস্থ্যের জন্যেই ভালো না, এটি আমাদের ত্বকেরও বন্ধু। আপেলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন...

আরও পড়ুন

ত্বকের যত্নে ওটসের  দারুণ ৬ টি ফেসপ্যাক 
ত্বকের যত্ন

ত্বকের যত্নে ওটসের  দারুণ ৬ টি ফেসপ্যাক 

আমাদের সার্বিক সুস্থতার জন্য নিয়মিত ওটস খাওয়া যে কতটা জরুরী তা আমরা কম বেশী সবাই জানি।কিন্তু এই অতি উপকারী ওটস যে আমাদের ত্বকের জন্যেও সমানভাবে উপকারী...

প্রাকৃতিক উপায়ে রূপচর্চার অজানা কৌশল!
ত্বকের যত্ন

প্রাকৃতিক উপায়ে রূপচর্চার অজানা কৌশল!

আজকাল প্রসাধন সামগ্রীর দাম শুনলে আঁতকে উঠতে হয়। আর দামের কথা বাদ দিলেও রাসায়নিক প্রসাধনী পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত নয়। কিন্তু আপনি তরি-তরকারি ও দ...

ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করুন ৭টি কার্যকরী প্যাকে
ত্বকের যত্ন

ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করুন ৭টি কার্যকরী প্যাকে

প্রচন্ড গরমে জীবনটা শেষ। কিন্তু তাতে কী? ঈদের শপিং কি আর বন্ধ থাকবে? মোটেও না। রোদে ঘুরে মনের মতো শপিং তো করা হলো, কিন্তু এই শপিং করতে যেয়ে ত্বক যে পু...

ত্বকের সৌন্দর্যে আমলকীর ৫ টি প্যাক
ত্বকের যত্ন

ত্বকের সৌন্দর্যে আমলকীর ৫ টি প্যাক

ভাবতে পারেন বাজারে তো অনেক রেডিমেড ফেসপ্যাক আছে, তাহলে হঠাৎ করে আমলকী কেন! আসলে বিশেষজ্ঞদের মতে এই ফলটিতে থাকা উপকারি ফ্যাট, ভিটামিন এ, সি, ডি, ই, কে...

বিউটি টিপস

রূপচর্চায় লেবু | ত্বক চুল ও নখের সৌন্দর্য বৃদ্ধিতে ১০টি টিপস!

রূপচর্চায় কত কিছুই তো ব্যবহার করা হয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে আপনার রান্না ঘরে থাকা লেবু এক্ষেত্রে কতটা উপকারে আসতে পারে? ওজন কমানো থেকে শুরু...

ত্বকের সানট্যান দূর হবে ৫টি ঘরোয়া উপায়ে
ত্বকের যত্ন

ত্বকের সানট্যান দূর হবে ৫টি ঘরোয়া উপায়ে

দিন যতই যাচ্ছে গরম ততই বাড়ছে। গরমকে কোনোভাবেই বশে আনা যাচ্ছে না। আবার গরমের কারণে যে বাইরে কাজ বন্ধ রাখবেন, সেটাও সম্ভব নয়। এই অসহ্য গরমের কারণে রিতার...

…