ত্বকের সৌন্দর্যে আমলকীর ৫ টি প্যাক

sub-editor · Jun 29, 2018 · 1 min read

ত্বকের সৌন্দর্যে আমলকীর ৫ টি প্যাক

ভাবতে পারেন বাজারে তো অনেক রেডিমেড ফেসপ্যাক আছে, তাহলে হঠাৎ করে আমলকী কেন! আসলে বিশেষজ্ঞদের মতে এই ফলটিতে থাকা উপকারি ফ্যাট, ভিটামিন এ, সি, ডি, ই, কে, বি ১২ এবং ক্যালসিয়াম স্কিনের পুষ্টির ঘাটতি দূর করার মধ্য দিয়ে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। শুধু তাই নয়, এতে বিদ্যমান আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং পটাসিয়াম-ও নানাভাবে ত্বকের পরিচর্যা করে থাকে। সেই সঙ্গে নানাবিধ স্কিন ডিজিজ-এর প্রকোপ কমাতেও বিশেষভাবে কার্যকরী। নিয়মিত কিছু আমলকীর ফেসপ্যাক ব্যবহার করেন, তাহলে খুব দ্রুতই ত্বক সুন্দর হয়ে উঠবে। চলুন তবে ফেসপ্যাকগুলো সম্পর্কে এবার জানা যাক।

১. আমলকী এবং হলুদ গুঁড়ো

হাজারো চেষ্টার পরেও পক্স এবং ব্রণর দাগ মেলায় নি? কোনো চিন্তা নেই! আজ থেকেই আমলকী এবং হলুদ গুঁড়ো মিশিয়ে বানানো ফেসপ্যাক মুখে লাগাতে শুরু করুন। দেখবেন দাগ মিলিয়ে যেতে শুরু করেছে। সেই সঙ্গে আমলকী এবং হলুদের গুণে ত্বকের সৌন্দর্যও বৃদ্ধি পাবে বহুগুণে।

প্যাক-টি বানাতে লাগবে-
  • ৩ চা চামচ আমলকী পাউডার
  • ১ চা চামচ হলুদ গুঁড়ো
  • ২ চা চামচ লেবুর রস
সবকটি উপাদান মিশিয়ে নেওয়ার পর পেস্টটি মুখে লাগিয়ে কম করে ১৫-২০ মিনিট অপেক্ষা করতে হবে। সময় হয়ে গেলে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে মুখটা। সপ্তাহে কম করে একবারও যদি এইভাবে ত্বকের পরিচর্যা করা যায়, তাহলে ফল মিলবে একেবারে হাতেনাতে! ২. পেঁপে এবং আমলকী

স্কিন-এর ব্রাইটনেস বাড়াতে এই ফেসপ্যাক-এর জুড়ি নেই।

প্যাক-টি বানাতে লাগবে-
  • ২ চা চামচ আমলকী গুঁড়ো
  • ২ চা চামচ পেঁপে, পেস্ট করা
  • পরিমাণ মতো কুসুম গরম পানি
ছবি- গ্লোপিংক.কম

সব ভালো করে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। সবশেষে পেস্টটি মুখে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করতে হবে। এই সময় পেঁপেতে থাকা উপকারি এনজাইম ত্বকে প্রবেশ করে এমন খেল দেখাবে যে স্কিনটোন-এর উন্নতি তো ঘটবেই, সেই সঙ্গে ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি পাবে।

৩. আমলকী, দই এবং মধু

চটজলদি ত্বকের গভীরে লুকিয়ে থাকা ময়লাকে পরিষ্কার করতে চান? তাহলে এই ফেসপ্যাক-টিকে কাজে লাগাতে ভুলবেন না যেন! বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ত্বকের পরিচর্যায় এই প্রকৃতিক উপাদানটিকে কাজে লাগালে ত্বক তো পরিষ্কার হয়ই, সেই সঙ্গে স্কিন হয়ে ওঠে তুলতুলে এবং প্রাণবন্ত।

প্যাক-টি বানাতে লাগবে-
  • ২ চা চামচ আমলকী পাউডার
  • ১ চা চামচ মধু
  • ১ চা চামচ দই
ছবি- রিভিউঅ্যান্ডরাইটআপ.কম

সবকটি উপাদানকে ভাল করে মিশিয়ে নিতে হবে। এরপর পেস্টটি মুখে লাগিয়ে কম করে হলেও ১০-২০ মিনিট অপেক্ষা করতে হবে সময় হয়ে গেলে ধুয়ে ফেলুন মুখটা।

৪. অ্যাভোকাডো এবং আমলকী

বেশ কিছু স্টাডিতে দেখা গেছে এই দুটি ফলকে এক সঙ্গে মিলিয়ে বানানো ফেসপ্যাক-এ এত মাত্রায় অ্যান্টি-অক্সিডেন্ট এবং আরও সব উপকারি উপাদান থাকে যে তা নানাভাবে ত্বকের পরিচর্যা করে থাকে। বিশেষত বলিরেখা কমানোর মাধ্যমে ত্বকের বয়স কমাতে এই ফেসপ্যাকটির কোনও বিকল্প হয় না বললেই চলে। তাই ৩০-এর পরে যদি ত্বককে সুন্দর এবং প্রাণবন্ত রাখতে চান, তাহলে এই ফেসপ্যাক-টি ব্যবহার করতে পারেন।

প্যাক-টি বানাতে লাগবে-

  • ২ চা চামচ আমলকী পাউডার
  • ২ চা চামচ অ্যাভোকাডো, পেস্ট করা
  • সামান্য টক দই
ছবি- অ্যাল্যুরিংসোউল.কম

সবকটি উপাদান ভাল করে মিশিয়ে নিয়ে সেটি মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করতে হবে। সময় হয়ে গেলে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে মুখটা।

৫. আমলকী, পার্সলে শাক এবং মধু

এক্ষেত্রে পার্সলে-এর নামটা শুনে ঘাবড়ে যাবেন না! সুপার মার্ট-গুলোতে ইজিলি পেয়ে যাবেন। আর এটা কিন্তু স্কিন এর জ্বালা-পোড়া, ঝুলে পড়া, অ্যাকনি, অতিরিক্ত তেল ইত্যাদি কমাতে খুব কার্যকরী। স্কিন কেয়ার-এর জন্য খুবই ভালো একটি প্যাক এটি।

প্যাক-টি বানাতে লাগবে-

  • ১.৫ চা চচামচ পার্সলে শাক, ভাল করে কুঁচি করা
  • ২ চা চামচ আমলকী পাউডার
  • ১ চা চামচ মধু
  • সামান্য কুসুম গরম পানি
ছবি- গার্লগনগোমেট.কম

সবকটি উপাদান মিশিয়ে নেওয়ার পর সেটি মুখে লাগাতে হবে। ৩০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে মুখ।

প্রসঙ্গত, এইভাবে প্রতিদিন ত্বকের পরিচর্যা করলে দেখবেন ব্রণ এবং অ্যাকনি-এর প্রকোপ তো কমবেই। সেই সঙ্গে মুখের যে কোনও দাগ মিলিয়ে যেতেও দেখবেন সময় লাগবে না। আর ভালো ফোল পেতে প্যাক-গুলো থেকে নিজের পছন্দানুযায়ী বেছে নিয়ে সপ্তাহে ২-৩ দিন লাগাবেন।

লিখেছেন- লিন্নি

ছবি- রিওয়ার্ডমি.কম

Products in this article

সম্পর্কিত লেখা

রূপচর্চায় আমলকী | ত্বক ও চুলের যত্নে একটিই যাদুকরী উপাদান
চুলের যত্ন

রূপচর্চায় আমলকী | ত্বক ও চুলের যত্নে একটিই যাদুকরী উপাদান

আমলকী আমরা সবাই কমবেশি চিনি বা খেয়েছি। এটি কাঁচা বা আচার দিয়ে অথবা চাটনি বা মোরব্বা করেও খাওয়া যায়। তবে এটি কাঁচা খেতে তেমন মুখরোচক না হলেও এর গুণের ক...

আমলকীর হেয়ার গ্রোথ প্যাক দিয়েই বাড়বে চুলের ঘনত্ব!
চুলের যত্ন

আমলকীর হেয়ার গ্রোথ প্যাক দিয়েই বাড়বে চুলের ঘনত্ব!

অনেক ক্ষেত্রে চুল একটি নারীর ব্যক্তিত্ব প্রকাশ করে। সবার আশা থাকে চুল দ্রুত ও স্বাস্থ্যকরভাবে বেড়ে উঠুক। এটা তখনই সম্ভব যখন আপনি চুলের যত্নে স্বাস্থ্য...

শীতের রুক্ষতায় ত্বককে করে তুলুন সতেজ এবং প্রাণবন্ত
ত্বকের যত্ন

শীতের রুক্ষতায় ত্বককে করে তুলুন সতেজ এবং প্রাণবন্ত

আসছে শীত। শীত আসলেই কেমন যেন একটা ছুটির আমেজ চলে আসে। ঠাণ্ডা আবহাওয়ায় একটু বেড়ানো, পিকনিক করা, ভোরের কুয়াশা দেখা, পিঠা-পুলি খাওয়া এসব যেন শীতের নিত্য...

 ইনস্ট্যান্ট গ্লো ফেসপ্যাক
ত্বকের যত্ন

 ইনস্ট্যান্ট গ্লো ফেসপ্যাক

স্বাস্থ্যোজ্জ্বল আর সুন্দর থাকার জন্য সারাবছর জুড়ে কত কিছুই না করা হয়। ঈদ আর বিয়ের মতো দিনগুলোতে চেহারায় চাই এক্সট্রা গ্লো। অনেকেই ঈদ কিংবা বিয়ের অনু...

আরও পড়ুন

প্রাকৃতিক উপায়ে রূপচর্চার অজানা কৌশল!
ত্বকের যত্ন

প্রাকৃতিক উপায়ে রূপচর্চার অজানা কৌশল!

আজকাল প্রসাধন সামগ্রীর দাম শুনলে আঁতকে উঠতে হয়। আর দামের কথা বাদ দিলেও রাসায়নিক প্রসাধনী পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত নয়। কিন্তু আপনি তরি-তরকারি ও দ...

চুলের যত্নে ২টি উপাদান | আমলকী-জবায় পারফেক্ট হেয়ার কেয়ার
চুলের যত্ন

চুলের যত্নে ২টি উপাদান | আমলকী-জবায় পারফেক্ট হেয়ার কেয়ার

চুলের যত্নে নারকেল তেলতো যুগ যুগ ধরে চলে আসছে। কিন্তু জবা ফুল ও আমলকীর উপকারিতা নিয়ে আমরা কতটুকুই বা জানি? চুলের যত্নে আমলকীর ব্যবহারতো অনেকেই শুনেছেন...

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!
ত্বকের যত্ন

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!

রুপচর্চায় চন্দন কাঠের ব্যবহার হাজার বছর ধরে চলে আসছে। শুধুমাত্র এই উপমহাদেশেই নয় এমনকি পুরো বিশ্বে এটি ব্যবহার করা হয় ত্বকের যে কোন সমস্যা সমাধানে। মি...

আপেলের গুণে ত্বক হয়ে উঠুক সুন্দর
ত্বকের যত্ন

আপেলের গুণে ত্বক হয়ে উঠুক সুন্দর

আপেল অত্যন্ত জনপ্রিয় ও সুস্বাদু একটি ফল। আমাদের দেশে প্রাকৃতিকভাবে না জন্মালেও এটি প্রায় সারা বছরই পাওয়া যায়। অত্যন্ত সুন্দর ও লোভনীয় এই ফলটি শুধু আমা...

টাক হওয়া রোধ হবে এবার প্রাকৃতিক ৬টি উপায়ে!
চুলের যত্ন

টাক হওয়া রোধ হবে এবার প্রাকৃতিক ৬টি উপায়ে!

“ঘন কালো চুলে হারিয়ে যায় মন”- জনপ্রিয় বিজ্ঞাপনের বেশ পরিচিত একটি ডায়লগ এটি। ঘন কালো চুল সব মেয়েদের পছন্দ। মূলত চুলকে ধরা হয় নারী সৌন্দর্যের অন্যতন এক...

…