ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!

নাইমা আক্তার · Sep 20, 2018 · 1 min read

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!

রুপচর্চায় চন্দন কাঠের ব্যবহার হাজার বছর ধরে চলে আসছে। শুধুমাত্র এই উপমহাদেশেই নয় এমনকি পুরো বিশ্বে এটি ব্যবহার করা হয় ত্বকের যে কোন সমস্যা সমাধানে। মিশরীয়রা চন্দন ব্যবহার করত নানা রকম মেডিসিন তৈরি করতে এবং মিশরীয় নারীরা চন্দনকে তাদের প্রাত্যহিক রুপচর্চার অংশ মনে করতো। সারা বিশ্বে চন্দন, সাবান ও বিভিন্ন সুগন্ধি জাতীয় পন্য তৈরিতে ব্যবহৃত হয় বলে এর কদর অনেক। তাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম চন্দনের তৈরি ৫ টি প্যাক। এই প্যাক-গুলো সব ধরনের ত্বকের জন্য উপযোগী এবং ত্বকের জেল্লা বাড়াতে খুব কার্যকরী। তাহলে চলুন প্যাক-গুলো দেখে নেয়া যাক।

[picture]

 

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের প্যাক

১. চন্দন এবং দুধের ফেইস প্যাক

প্যাক-টি তৈরিতে যা যা লাগবে-

  • চন্দনের তেল
  • ১ টেবিল চামচ পাউডার দুধ
  • গোলাপ জল

যেভাবে তৈরি এবং ব্যবহার করবেন-

একটি বোলে পাউডার দুধ নিয়ে তাতে কয়েক ফোঁটা চন্দনের তেল যোগ করুন। তারপর এতে পরিমাণমত গোলাপ জল মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। এবারে প্যাক-টি মুখে, গলায় ও ঘাড়ে লাগিয়ে রাখুন ২০-২৫ মিনিট। তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ও ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

এটি শুষ্ক ত্বকের জন্য উপকারী। এটি ত্বকের Ph ব্যালেন্স ঠিক রাখে। সর্বোত্তম ফলাফল পেতে সপ্তাহে তিন বার ব্যবহার করুন।

২. চন্দন, নারকেল এবং বাদাম তেলের ফেইস প্যাক

প্যাক-টি তৈরিতে যা যা লাগবে-

  • ১ চা চামচ চন্দন গুঁড়া
  • ১/৪ চা চামচ নারকেল তেল
  • ১/৪ চা চামচ বাদাম তেল
  • গোলাপ জল

যেভাবে তৈরি এবং ব্যবহার করবেন-

চন্দনের গুঁড়ার সাথে কয়েক ফোঁটা করে নারকেল ও বাদাম তেল যোগ করুন। এবার মসৃণ পেস্ট তৈরি করার জন এর সাথে গোলাপ জল মিশিয়ে নিন। পেস্ট তৈরি হয়ে গেলে এটি মুখে লাগিয়ে ১৫-২০ মিনিটের জন্য অপেক্ষা করুন। ভালোভাবে শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

এই প্যাক-টি তৈলাক্ত ত্বকের জন্য খুব উপকারী কারণ এটি ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয়। ভালো রেজাল্ট পেতে সপ্তাহে ২ বার ইউজ করুন।

৩. চন্দন, টমেটোর রস এবং মুলতানি মাটির ফেইস প্যাক

প্যাক-টি তৈরিতে যা যা লাগবে-

  • ১/২ চা চামচ চন্দন পাউডার
  • ১/২ চা চামচ টমেটোর রস
  • ১/২ চা চামচ মুলতানি মাটি
  • গোলাপ জল

প্যাক-টি যেভাবে তৈরি এবং ব্যবহার করবেন-

চন্দন পাউডারের সাথে টমেটোর রস এবং মুলতানি মাটি ভালো ভাবে মিশিয়ে নিন। তারপর এর সাথে অল্প অল্প করে গোলাপ জল যোগ করে পেস্ট বানিয়ে নিন। এবারে এই প্যাকটি আপনার মুখে লাগিয়ে রাখুন প্রায় ৩০ মিনিট। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

এই প্যাক-টি ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয় এবং ভেতর থেকে ত্বকের ময়লা দূর করে ত্বককে খুব অল্প সময়ে উজ্জ্বল করে তোলে। তৈলাক্ত ত্বকের জন্য এই প্যাক-টি বিশেষ উপকারী।

৪. চন্দন ও কমলার খোসার ফেইস প্যাক

প্যাকটি তৈরিতে যা যা লাগবে-

  • ১ চা চামচ চন্দন পাউডার
  • ১ চা চামচ কমলার খোসার পাউডার
  • ১.৫ চা চামচ গোলাপ জল
ত্বকের জেল্লা বাড়াতে চন্দন ও কমলার খোসার ফেইস প্যাক

প্যাক-টি যেভাবে তৈরি ও ব্যবহার করবেন-

চন্দন পাউডার, কমলার খোসার পাউডার ও গোলাপ জল একসাথে একটি পেয়ালায় নিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করে নিন। এবার এই প্যাকটি আপনার মুখে লাগিয়ে ১৫-২০ মিনিটের জন্য রেখে দিন। তারপর ভালোভাবে শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন এবং ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

এই প্যাক-টি ত্বকের এক্সেস তেল দূর করে এবং ত্বককে মসৃণ করে তোলে অল্প কয়েকদিনেই।

৫. চন্দন, লেবু এবং মুলতানি মাটির ফেইস প্যাক

প্যাকটি তৈরি করতে যা যা লাগবে-

  • ২ চা চামচ মুলতানি মাটি
  • ২ চা চামচ চন্দন পাউডার
  • ১ চা চামচ লেবুর রস
  • ১ চা চামচ গোলাপ জল
ত্বকের জেল্লা বাড়াতে চন্দন, লেবু এবং মুলতানি মাটির ফেইস প্যাক

প্যাকটি যেভাবে তৈরি ও ব্যবহার করবেন-

প্রথমে মুলতানি মাটি এবং চন্দন পাউডার মিশিয়ে নিন। এবার এর সাথে যোগ করুন লেবুর রস ও গোলাপ জল তারপর সবকিছু ভালো করে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এবার এটি আপনার মুখে ও গলায় লাগিয়ে রাখুন ২০-৩০ মিনিট। ভালোমতো শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

এই প্যাক-টি ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে এবং ত্বককে আরো যৌবনদীপ্ত করে তোলে। ভালো ফলাফল পেতে প্যাক-টি প্রতিদিন ব্যবহার করুন। এটি সব ধরনের ত্বকের জন্য উপযোগী।

চন্দন হলো এমন একটি সৌন্দর্য উপাদান যা সব ধরনের ত্বকের জন্য উপযোগী। এটি ত্বকের যে কোন সমস্যা খুব সহজেই সারিয়ে তুলতে পারে খুব কম সময়েই। আপনার ত্বকের সাথে মানিয়ে উপরের প্যাক-গুলোর যে কোন একটি ব্যবহার করা শুরু করুন আজে থেকেই আর খুব দ্রুতই ত্বকের জেল্লা বাড়িয়ে তুলুন।

 

ছবি- সাটারস্টক, ইন্ডিয়ামার্ট.কম, পিন্টারেস্ট.কম

সম্পর্কিত লেখা

নিখুঁত সুন্দর ও উজ্জ্বল ত্বক পেতে চন্দনের ৯টি প্যাক!
ত্বকের যত্ন

নিখুঁত সুন্দর ও উজ্জ্বল ত্বক পেতে চন্দনের ৯টি প্যাক!

নিখুঁত সুন্দর উজ্জ্বল ত্বক কে না চাই? আর এই ত্বকের সৌন্দর্য বাড়াতে যুগ যুগ ধরে নানাভাবে চন্দন ব্যবহৃত হয়ে আসছে। এই আর্টিকেলটিতে চন্দন দিয়ে বানানো যে...

ত্বকের যত্নে ও নিখুঁত মেকআপ পেতে গোলাপ জলের ব্যবহার সম্পর্কে জানেন কি?
বিউটি টিপস

ত্বকের যত্নে ও নিখুঁত মেকআপ পেতে গোলাপ জলের ব্যবহার সম্পর্কে জানেন কি?

প্রাচীনকাল থেকেই রূপচর্চায় গোলাপ জলের ব্যবহার হয়ে আসছে। প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নিতে গোলাপ জলের জুড়ি নেই। ত্বকের যত্ন থেকে শুরু করে চুলের যত্নেও গ...

নিমিষেই উজ্জ্বল ত্বক পেতে ৫টি ন্যাচারাল ফেইস প্যাক!
ত্বকের যত্ন

নিমিষেই উজ্জ্বল ত্বক পেতে ৫টি ন্যাচারাল ফেইস প্যাক!

নিখুঁত, উজ্জ্বল ও গ্লোয়িং ত্বক প্রতিটি মানুষের কাম্য। মডেল এবং অভিনেত্রীরা চাইলেই চটপট মেকআপের সাহায্যে নিখুঁত ও ঝটপট গ্লোয়িং ত্বক পেতে পারেন। কিন্তু...

 নিজেই বানিয়ে নিন রোজ ফেইস প্যাক আর পারফিউম
ত্বকের যত্ন

 নিজেই বানিয়ে নিন রোজ ফেইস প্যাক আর পারফিউম

আমরা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে এবং পারফিউম-এর পেছনে প্রায় অনেক টাকাই খরচ করি। কিন্তু কতটুকু লাভ হয়? রাতারাতি কি আপনার রঙ উজ্জ্বল হয়ে যাচ্ছে? বর...

আরও পড়ুন

হেলদি স্কিন-এর জন্য মধুর ৪ টি ব্যবহার
ত্বকের যত্ন

হেলদি স্কিন-এর জন্য মধুর ৪ টি ব্যবহার

আপনার স্কিন যেমনই হোক না কেনো আপনি চাইবেন আপনার ত্বক আরেকটু হেলদি, গ্লোয়িং এবং যতটা সম্ভব অয়েল ফ্রি হোক। কিন্তু চারদিকের এত দূষণ, অপরিকল্পিত ডায়েট, বি...

৩টি স্কিন ব্রাইটেনিং প্যাক ব্যবহারে পান এক্সট্রা গ্লোয়িং ফেইস!
ত্বকের যত্ন

৩টি স্কিন ব্রাইটেনিং প্যাক ব্যবহারে পান এক্সট্রা গ্লোয়িং ফেইস!

ত্বকের যত্ন নেয়ার কথা যখন আসে, তখন আমাদের প্রকৃতিতে ফিরে যাওয়া উচিত। কারণ প্রাকৃতিক উপাদানগুলোই সব থেকে ভালো এবং ত্বকের জন্য সবচেয়ে নিরাপদ। আর এতে আছে...

রক্তচন্দন বা রেড স্যান্ডেলউড | হোমমেড ফেইস প্যাকে ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর!
ত্বকের যত্ন

রক্তচন্দন বা রেড স্যান্ডেলউড | হোমমেড ফেইস প্যাকে ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর!

চন্দন তো আমরা সবাই চিনি, তাই না? আর রূপচর্চায় তো চন্দন বহুকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে। নারীদের কাছে এটি বেশ জনপ্রিয়তা পেয়েছে এর গুণাগুণের কারণে। তবে স...

ত্বক ফর্সা করার ৯টি ঘরোয়া উপায় জানেন কি?
ত্বকের যত্ন

ত্বক ফর্সা করার ৯টি ঘরোয়া উপায় জানেন কি?

যদিও ফর্সা মানেই সুন্দর তা নয় তবুও আমরা চাই ত্বকটা একটু ফর্সা আর উজ্জ্বল হোক। মনে মনে সবারই এই ইচ্ছাটা থাকে। তাই সবাই অনেক প্যাক-ক্রিম ট্রাই করি ত্বক...

রূপচর্চায় মুলতানি মাটি | ত্বক ও চুলের যত্নে এর ১০টি ব্যবহার
বিউটি টিপস

রূপচর্চায় মুলতানি মাটি | ত্বক ও চুলের যত্নে এর ১০টি ব্যবহার

মুলতানি মাটি, ইংরেজিতে ফুলার’স আর্থ নামে পরিচিত এই মাটি জাতীয় পদার্থটি এর বিভিন্ন গুণাগুনের জন্য রূপচর্চায় বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ম্যাগনেসিয়া...

 এক্সট্রা গ্লোয়িং ত্বকের জন্য শসার তৈরি ৫ টি প্যাক
ত্বকের যত্ন

 এক্সট্রা গ্লোয়িং ত্বকের জন্য শসার তৈরি ৫ টি প্যাক

শসা খুবই সহজলভ্য এবং পুষ্টিকর একটি সবজি। এতে শতকরা ৯৫ ভাগই পানি। এটি যেমন দেহের যত্নে খুবই উপকারী তেমনি ত্বকের যত্নেও এর জুড়ি নেই। এতে রয়েছে প্রচুর পর...

…