রূপচর্চায় মুলতানি মাটি | ত্বক ও চুলের যত্নে এর ১০টি ব্যবহার

সাজগোজ উপ সম্পাদক · Jun 08, 2020 · 1 min read

রূপচর্চায় মুলতানি মাটি | ত্বক ও চুলের যত্নে এর ১০টি ব্যবহার

মুলতানি মাটি, ইংরেজিতে ফুলার’স আর্থ নামে পরিচিত এই মাটি জাতীয় পদার্থটি এর বিভিন্ন গুণাগুনের জন্য রূপচর্চায় বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ম্যাগনেসিয়াম ক্লোরাইডে সমৃদ্ধ এই মুলতানি মাটি ত্বকের বিভিন্ন সমস্যা প্রাকৃতিকভাবে দূর করে ত্বককে ভিতর থেকে সুন্দর করে তোলে। মুলতানি মাটির ব্যবহার ত্বককে উজ্জ্বল করার সাথে সাথে ত্বকের কোষ পুনর্গঠনে সাহায্য করে। ত্বকের যত্নের পাশাপাশি এটি চুলের যত্নেও সমানভাবে কার্যকরী। এই আর্টিকেলে আপনাদের রূপচর্চায় মুলতানি মাটি, এর কিছু গুণাগুন এবং ত্বক ও চুলের যত্নে এর ব্যবহার সম্পর্কে জানাবো।

রূপচর্চায় মুলতানি মাটি

ত্বকের যত্নে

- মুলতানি মাটি ত্বকের অতিরিক্ত তেল শুষে নিতে সাহায্য করে। ফলে তৈলাক্ত ত্বকের যত্নে এর ব্যবহার বেশ জনপ্রিয়। যাদের ত্বক অয়েলি তারা মুলতানি মাটি এবং গোলাপ জল মিশিয়ে প্যাক তৈরি করে মুখে লাগান। এই প্যাকটি তেল নিয়ন্ত্রণে খুব ভালো কাজ করে আর যাদের ত্বক শুষ্ক তারা মুলতানি মাটির সাথে কাঁচা দুধ এবং আমন্ড পেস্ট মিশিয়ে মুখে লাগাতে পারেন। তবে ত্বক বেশি শুষ্ক হলে মুলতানি মাটি ব্যবহার না করাই ভালো।

- ব্রণের দাগ দূর করতে পরিমাণ মত মুলতানি মাটি, টমেটোর রস, কাঁচা হলুদ এবং স্যানডালউড পাউডার মিশিয়ে প্যাক তৈরি করুন। এটি মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাকটি খুব ভালো ক্লিনজার হিসেবেও কাজ করে। সপ্তাহে ২-৩ দিন এটি ব্যবহার করুন। ধীরে ধীরে মুখের দাগ দূর হয়ে ত্বক উজ্জ্বল এবং সুন্দর হবে।

মুলতানি মাটি - shajgoj.com

- মুখে সূর্যের পোড়া দাগ বা পিগমেনটেশন দূর করতেও মুলতানি মাটি সমানভাবে কার্যকরী। আমন্ড অয়েল বা ক্যাস্টর অয়েল এর সাথে মুলতানি মাটি মিশিয়ে মুখে লাগান। এটি ত্বকের পিগমেনটেশন দূর করার সাথে সাথে ত্বক নরম করতেও সাহায্য করে।

- মুলতানি মাটি স্ক্রাব হিসেবেও খুব ভালো কাজ করে। আমন্ড কিছুটা গুঁড়া করে এর সাথে গ্লিসারিন এবং এক চা চামচ মুলতানি মাটি মিশিয়ে স্ক্রাব হিসেবে হালকাভাবে ঘষুন। এই স্ক্রাবটি কনুই বা ঘাড় থেকে কালো দাগ তুলে ফেলতে হেল্প করতে। সামান্য চিনি দিয়ে নাকের দুইপাশে ঘষলে ব্ল্যাকহেডস এবং হোয়াইট হেডস দূর করতে কার্যকরী ভুমিকা পালন করবে।

- এটি মুখের রোমকূপের ময়লা ভিতর থেকে পরিষ্কার করে যার ফলে ব্রণের সংক্রমণ কমে যায়। এছাড়াও এর ফলে ক্রিম বা ময়েশ্চারাইজার ত্বকের গভীরে প্রবেশ করে আরও কার্যকরভাবে কাজ করতে পারে।

রাজকন্যা মুলতানি মাটি - shajgoj.com

- ত্বককে বার্ধক্যের ছাপ থেকে রক্ষা করতে এক চা চামচ মুলতানি মাটির সাথে এক চা চামচ টক দই এবং একটি ডিমের সাদা অংশ মিশিয়ে প্যাক তৈরি করুন। এবার এটি সারা মুখে ভালো মত লাগিয়ে ২০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাকটি ত্বক টানটান করে এবং স্কিন টোন সমান করতে সাহায্য করে।

- ব্রণের সমস্যা যদি খুব বেশি হয়ে থাকে তাহলে কিছু নিম পাতা বেটে মুলতানি মাটির সাথে মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। ১০-১৫ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ব্রণের সমস্যা কমে যাবে।

- অনেকেরই একটা কমন সমস্যা হল যে হাত পায়ের রঙ মুখের রঙ থেকে কালো হয়। এই সমস্যা সমাধানে পরিমাণ মত মুলতানি মাটি, বেসন এবং কাঁচা হলুদ বাটা মিশিয়ে প্যাক তৈরি করুন। এবার এই মিশ্রণটি হাত পায়ে ভালো মত লাগিয়ে ২০-৩০ মিনিট বা শুকানো পর্যন্ত অপেক্ষা করুন এবং এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন গোসলের আগে এটি ব্যবহার করতে পারেন। এটি হাত পায়ের ত্বক উজ্জ্বল এবং নরম করে।

- রুক্ষ এবং প্রাণহীন চুলের জন্য ৪ চা চামচ মুলতানি মাটি, আধা কাপ টক দই, অর্ধেক লেবুর রস এবং ২ চা চামচ মধু মিশিয়ে প্যাক তৈরি করে সারা চুলে ভালো মত লাগান। ১৫-২০ মিনিট রেখে চুল শ্যাম্পু এবং কন্ডিশনার দিয়ে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে ২ দিন ব্যবহার করুন।

- প্রাকৃতিক ভাবে সোজা চুল পেতে এক কাপ মুলতানি মাটির সাথে ৫ চা চামচ চালের গুঁড়া এবং একটি ডিমের সাদা অংশ ভালো মত মেশান। প্রয়োজনে একটু পানি দিন পেস্ট তৈরি করার জন্য। এবার এই মিশ্রণটি চুলের গোঁড়ায় এবং চুলে ভালো মত লাগান এবং লাগানোর সময় একটি মোটা চিরুনি দিয়ে চুল নীচের দিকে আঁচড়াতে থাকুন। শুকানো পর্যন্ত অপেক্ষা করুন এবং এরপর শ্যাম্পু এবং কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে চুল সিল্কি এবং সোজা হবে।

লিখেছেনঃ নাহার

 ছবিঃ স্পিডিরেমেডিস.কম

Products in this article

Rajkonna Multani Mati

Rajkonna Multani Mati

(4)
80gm
৳ 120.00

সম্পর্কিত লেখা

ঘরোয়া রূপচর্চায় মুলতানি মাটি | ত্বক সুন্দর ও উজ্জ্বল হবে প্রাকৃতিকভাবেই!
রিভিউ

ঘরোয়া রূপচর্চায় মুলতানি মাটি | ত্বক সুন্দর ও উজ্জ্বল হবে প্রাকৃতিকভাবেই!

প্রাচীন আয়ুর্বেদ ও প্রাকৃতিক উপায়ে সৌন্দর্যচর্চা নিয়ে যাদের ঝোঁক আছে, মুলতানি মাটি তাদের কাছে নতুন কিছু নয়! রূপচর্চায় বহু আগের থেকেই মুলতানি মাটির ব্য...

পোর মিনিমাইজ করতে, একনে কন্ট্রোলে ও ডিপ ক্লেনজিংয়ে মুলতানি মাটি
ত্বকের যত্ন

পোর মিনিমাইজ করতে, একনে কন্ট্রোলে ও ডিপ ক্লেনজিংয়ে মুলতানি মাটি

রূপচর্চায় মুলতানি মাটির ব্যবহার সম্পর্কে আমরা অনেকেই জানি। সেই ছোটবেলা থেকেই দেখে আসছি মা, দাদিরা রূপচর্চায় মুলতানি মাটি ব্যবহার করতেন। আমরা নিজেরাও অ...

ত্বকের তৈলাক্তভাব কমাতে ও উজ্জ্বলতা ধরে রাখতে কার্যকরী প্রাকৃতিক উপাদান!
রিভিউ

ত্বকের তৈলাক্তভাব কমাতে ও উজ্জ্বলতা ধরে রাখতে কার্যকরী প্রাকৃতিক উপাদান!

ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ধরে রাখতে আমাদের কতই না আয়োজন! স্কিনের ব্রাইটনেস ফিরিয়ে আনতে কোন প্রাকৃতিক উপাদান কার্যকরী ভূমিকা রাখে, সেটা জানা আছে কি? স...

মুলতানি মাটি দিয়ে কিভাবে করবেন ত্বক ও চুলের যত্ন?
চুলের যত্ন

মুলতানি মাটি দিয়ে কিভাবে করবেন ত্বক ও চুলের যত্ন?

সৌন্দর্যচর্চায়, বিশেষ করে ত্বক ও চুলের যত্ন নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকম মাটির ব্যবহার দেখা যায়। প্রাচীন আয়ুর্বেদেও এর ব্যবহার হয়ে আসছে। স্পা...

আরও পড়ুন

অয়েলি স্কিনের অতিরিক্ত তেলতেলেভাব কন্ট্রোল করবেন কীভাবে?
অয়েলি স্কিন

অয়েলি স্কিনের অতিরিক্ত তেলতেলেভাব কন্ট্রোল করবেন কীভাবে?

ত্বকের যত্নে আমরা কতকিছুই না ব্যবহার করি! বিশেষ করে আমাদের যাদের তৈলাক্ত ত্বক; আমরা অয়েল কন্ট্রোল করার জন্য ইন্টারনেট ঘেঁটে, গুগল করে কত ধরনের টিপস সং...

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!
ত্বকের যত্ন

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!

রুপচর্চায় চন্দন কাঠের ব্যবহার হাজার বছর ধরে চলে আসছে। শুধুমাত্র এই উপমহাদেশেই নয় এমনকি পুরো বিশ্বে এটি ব্যবহার করা হয় ত্বকের যে কোন সমস্যা সমাধানে। মি...

ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করুন ৭টি কার্যকরী প্যাকে
ত্বকের যত্ন

ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করুন ৭টি কার্যকরী প্যাকে

প্রচন্ড গরমে জীবনটা শেষ। কিন্তু তাতে কী? ঈদের শপিং কি আর বন্ধ থাকবে? মোটেও না। রোদে ঘুরে মনের মতো শপিং তো করা হলো, কিন্তু এই শপিং করতে যেয়ে ত্বক যে পু...

ব্রণ ও ব্রণের দাগ দূর করার ১৩টি কার্যকরী ঘরোয়া উপায় জেনে নিন!
একনে-প্রন

ব্রণ ও ব্রণের দাগ দূর করার ১৩টি কার্যকরী ঘরোয়া উপায় জেনে নিন!

ত্বকের ঔজ্জ্বল্য এবং সৌন্দর্য নষ্ট করে দেয় ব্রণ। আমাদের ত্বকের তৈলগ্রন্থি ব্যাটেরিয়া দ্বারা আক্রান্ত হলে এর আকৃতি বৃদ্ধি পায় তখন এর ভিতরে পুঁজ জমা...

ব্রণমুক্ত ক্লিয়ার স্কিন পাওয়ার সহজ উপায় আছে কি?
একনে-প্রন

ব্রণমুক্ত ক্লিয়ার স্কিন পাওয়ার সহজ উপায় আছে কি?

একটা দুটা একনে বা ব্রণ যখন পুরো ফেইসকে মলিন করে ফেলে, তখন কেমন লাগে বলুন তো? নিশ্চয়ই মনটাই খারাপ হয়ে যায়, তাই না? অনেক কিছু ব্যবহার করার পরও যেন ঠিক হ...

ত্বকের যত্নে পেঁপের কিছু ফেইস প্যাক
ত্বকের যত্ন

ত্বকের যত্নে পেঁপের কিছু ফেইস প্যাক

আমাদের বাসায় এমন অনেক উপকরণ রয়েছে যা নিয়মিত ব্যবহারে ত্বকে দৃশ্যমান পরিবর্তন আনতে সক্ষম। সেগুলোর মধ্যে পেঁপে হচ্ছে একটি। ভিটামিন এ, সি এবং অন্যান্য প্...

…