রূপচর্চায় গোলাপের পাপড়ির দারুণ কিছু ব্যবহার

sub-editor · Nov 05, 2017 · 1 min read

রূপচর্চায় গোলাপের পাপড়ির দারুণ কিছু ব্যবহার

প্রাচীনকাল থেকেই রূপচর্চার অনুষঙ্গ হিসেবে গোলাপের পাপড়ি ব্যবহৃত হয়ে আসছে। পূর্বে রানী এবং রাজকুমারীরা গোলাপের জলে স্নান করতেন। বর্তমান সময়ে ও সৌন্দর্য পিপাসু নারীরা রূপচর্চার গোলাপের ব্যবহার করে থাকে।  গোলাপের পাপড়ি দিয়ে রূপচর্চার কিছু পদ্ধতি জেনে নেওয়া যাক।

ত্বকের কোমলতা বাড়াতে

- রাতে ঘুমাতে যাওয়ার আগে ২ কাপ পানিতে একটি তাজা গোলাপ ফুলের পাপড়ি ভিজিয়ে রাখুন। ঘুম থেকে উঠে এই পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ত্বকের উজ্জ্বলতা ও কোমলতা বাড়বে।

- ২ টেবিল চামচ মধু, ২ টেবিল চামচ দুধের সাথে শুকনো গোলাপের পাপড়ি মিশিয়ে পেস্ট তৈরি করে রাতে ঘুমানোর পূর্বে মুখে লাগান এবং শুকানোর পর ধুয়ে ফেলুন।

ময়েশ্চারাইজার হিসেবে

- ২ টেবিল চামচ অলিভ অয়েল ও ১ চা চামচ গোলাপের রস মিশিয়ে মুখে লাগান।এটি ত্বকে ময়েশ্চারাইজার এর কাজ করবে।

ব্রণ দূর করতে

- ব্রণের সমস্যা দূর করতে সাহায্য করে গোলাপের পাপড়ি। ব্রণের স্থানগুলোতে গোলাপের পাপড়ি বেটে লাগাতে পারেন।

- গোলাপের পাপড়ির সাথে কয়েক ফোটা লেবুর রস মিশিয়ে ব্রণের স্থানটিতে লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি ব্রণের সমস্যা দূর করতে বেশ সহায়ক ভূমিকা পালন করবে।

- নিমপাতা ও আলুর সাথে গোলাপের পাপড়ি মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। সপ্তাহে ২-৩ বার এটি ব্যবহার করতে পারেন।

[picture] ডার্ক সার্কেল দূর করতে

- চোখের নিচের কালি দূর করতে ও গোলাপের পাপড়ির ভূমিকা বেশ কার্যকরী। একটি পাত্রে কিছু সময় ধরে গোলাপ ভিজিয়ে রাখুন তারপর তুলা দিয়ে সেই পানি চোখে লাগিয়ে ১৫ মিনিট চোখ বন্ধ করে রাখুন। এটি নিয়মিত করতে পারেন ডার্ক সার্কেল দূর করতে।

সানস্ক্রিন হিসেবে

- রোদে বের হওয়ার আগে গোলাপের রস, আমন্ড অয়েল ও শসার রস মিশিয়ে মুখে লাগিয়ে নিন।এতে ত্বক রোদে পুড়ে যাওয়া হতে অনেকটাই বাঁচবে।

হাতের যত্নে

- ২ টেবিল চামচ চালের গুঁড়া ও একটি ডিমের কুসুমের সাথে গোলাপের পাপড়ি মিশিয়ে পেস্ট তৈরি করে হাতে লাগিয়ে রাখুন ১৫-২০ মিনিট।তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।এটি হাতের উজ্জ্বলতা ও কোমলতা বাড়াবে।

ঠোঁটের যত্নে

- ঠোঁটের যত্নে লিপবামের চেয়েও কার্যকরী ভূমিকা রাখতে পারে গোলাপের পাপড়ি।গোলাপের পাপড়ি বেটে তার সাথে দুধ আর মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন এবং তুলা দিয়ে ঠোঁটে লাগিয়ে রেখে দিন ১০ মিনিট।এটে ঠোঁটের কালচে ভাব দূর হয় ও গোলাপি আভা তৈরি হয়।

- গোলাপের পাপড়ির রস ও তুলসি পাতার রস মিশিয়ে ও ঠোঁটে ব্যবহার করতে পারেন।

চুলের যত্নে

- চূলকে প্রাণবন্ত ও মসৃণ করতে গোলাপের পাপড়ির জুড়ি নেই। ১ কাপ কসুম গরম পানিতে একটি তাজা গোলাপের পাপড়ি ভিজিয়ে রাখুন। এবার এর সাথে ১ টেবিল চামচ মধু ও ১ টেবিল চামচ বাদাম তেল মিশিয়ে ব্লেন্ড করুন। মিশ্রণটি মাথার তালুতে ঘষুন। ১৫-২০ মিনিট রেখে চুলে শ্যাম্পু করে নিন।

- গোলাপের পাপড়ি শুকিয়ে গুঁড়া করে নিন তার সাথে হালকা গরম করা নারিকেল তেল মিশিয়ে চুলে ও মাথার তালুতে লাগান। চুলের আগা ফাটা থাকলে সেখানে বেশী করে লাগান। ২০-২৫ মিনিট পর ধুয়ে চুলে শ্যাম্পু করে ফেলুন।

সুগন্ধি তৈরিতে

- যুগ যুগ ধরেই সুগন্ধি হিসেবে গোলাপের পাপড়ি ব্যবহৃত হয়ে আসছে।আপনি ঘরে বসেই খুব সহজে গোলাপের পাপড়ি দিয়ে পারফিউম তৈরি করতে পারবেন। এজন্য আপনার প্রয়োজন হবে গোলাপের পাপড়ি কুঁচি ২ কাপ, গোলাপ জল ও স্প্রে বোতল।

- একটি পাত্রে ২ কাপ পানি গরম করে তার মধ্যে গোলাপের পাপড়ি দিয়ে দিন। পাপড়িগুলো যেন পানিতে ডুবে থাকে। ৩০ মিনিট  অল্প আঁচে রেখে নামিয়ে পানি ছেঁকে নিন।পাপড়িগুলো চেপে চেপে পানি বের করে নিন। এতে অল্প একটু গোলাপ জল মিশিয়ে স্প্রে বোতলে ঢেলে নিন। তৈরি হয়ে গেলো পারফিউম। ফ্রিজে রেখে ব্যবহার করতে পারেন।

ছবি - পিন্টারেস্ট ডট কম, হোমরেমিডি ডট কম লিখেছেন - আফসানা প্রীতি            

সম্পর্কিত লেখা

 নিজেই বানিয়ে নিন রোজ ফেইস প্যাক আর পারফিউম
ত্বকের যত্ন

 নিজেই বানিয়ে নিন রোজ ফেইস প্যাক আর পারফিউম

আমরা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে এবং পারফিউম-এর পেছনে প্রায় অনেক টাকাই খরচ করি। কিন্তু কতটুকু লাভ হয়? রাতারাতি কি আপনার রঙ উজ্জ্বল হয়ে যাচ্ছে? বর...

রূপচর্চায় ৫টি ফুলের ব্যবহার
ত্বকের যত্ন

রূপচর্চায় ৫টি ফুলের ব্যবহার

বিভিন্ন মৌসুমে আমাদের দেশে নানা রকমের ফুল পাওয়া যায় এবং ফুলের মতো সৌন্দর্য পেতে চাইলে সেগুলোই ব্যবহার করতে পারেন! জেনে নিন ত্বকের যত্নে অতি পরিচিত ক...

ঘরে বসেই তৈরি করুন গোলাপজল !
ত্বকের যত্ন

ঘরে বসেই তৈরি করুন গোলাপজল !

গোলাপজল আসলে কী? এটা হচ্ছে প্রকৃতি থেকে পাওয়া সবচেয়ে বিশুদ্ধ উপাদানগুলোর মধ্যে একটা যা আমাদের ত্বকের ন্যাচারাল Ph বজায় রাখতে সাহায্য করে। গোলাপজল ত্বক...

রূপচর্চায় গোলাপের পাপড়ি | সুন্দর ও উজ্জ্বল ত্বক পান ঘরোয়াভাবেই
রিভিউ

রূপচর্চায় গোলাপের পাপড়ি | সুন্দর ও উজ্জ্বল ত্বক পান ঘরোয়াভাবেই

গোলাপ ফুল কার না পছন্দ! গোলাপের সুবাস আর সৌন্দর্যটা যেন কাউকে এড়িয়ে যেতে পারে না। এমন কি কবিরাও তাদের কবিতায় এই ফুলের মাধ্যমে কাব্যময় প্রেমের ছবি তুলে...

আরও পড়ুন

চোখের পাপড়ি ঘন এবং দীর্ঘ করতে জানুন দারুণ ৪টি টিপস
চোখের সাজ

চোখের পাপড়ি ঘন এবং দীর্ঘ করতে জানুন দারুণ ৪টি টিপস

কালো হরিণ চোখ শুধু কবিতা বা প্রেমিকের উপমায় নয় সত্যি সত্যি আপনারও হতে পারে। ভাবছেন কীভাবে? আপনার চোখের পাপড়ি ঘন যতবেশি হবে আপনার চোখকে ততবেশি কালো ও আ...

ঘরে তৈরি রূপ সামগ্রী
বিউটি টিপস

ঘরে তৈরি রূপ সামগ্রী

আধুনিকায়নের ভেলায় ভাসতে ভাসতে আমরা এখন অনেকটাই প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছি,সেই সাথে যান্ত্রিক হয়ে গেছে রূপচর্চাও। ব্যস্ততার দোহাই দিয়েই হোক কিংবা ভেষজ...

বৈশাখে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে ৭টি ঘরোয়া ফেইস প্যাকে
ত্বকের যত্ন

বৈশাখে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে ৭টি ঘরোয়া ফেইস প্যাকে

নববর্ষ প্রায় এলো বলে। নতুন বছরকে বরণ করার জন্য নতুন শাড়ি, চুড়ি, সব রেডি। আপনি তো রেডি কিন্তু আপনার ত্বকও কি রেডি? বৈশাখে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে...

ত্বকের যত্নে ফুল | ৬টি ফ্লোরাল প্যাকে হবে পারফেক্ট স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকের যত্নে ফুল | ৬টি ফ্লোরাল প্যাকে হবে পারফেক্ট স্কিন কেয়ার

ফুল কে না ভালোবাসে! এর রূপ, গন্ধ আমাদের মাতিয়ে রাখে সারাক্ষণ। আর যদি এই রঙ বেরঙের ফুল দিয়ে ত্বকের যত্ন নেয়া যায় তবে সে যেন হবে বাড়তি পাওনা। ত্বকের যত্...

শুষ্ক, মিশ্র ও তৈলাক্ত ত্বকের জন্য গাঁদা ফুলের ৩টি ফেসমাস্ক
কম্বিনেশন স্কিন

শুষ্ক, মিশ্র ও তৈলাক্ত ত্বকের জন্য গাঁদা ফুলের ৩টি ফেসমাস্ক

গাঁদা ফুল চেনেন না এমন কেউ কি আছেন? এক কথায় সবাই উত্তর দেবে না। চকচকে উজ্জ্বল কমলা, হলুদ ও খয়েরি রঙের এই ফুলের প্রেমে পড়েননি এমনটা হতেই পারেনা। আজ আমি...

ঘরে তৈরি ফেইস মিস্ট
ত্বকের যত্ন

ঘরে তৈরি ফেইস মিস্ট

চটজলদি মুখে ফ্রেশনেস আনতে ফেস মিস্টের জুড়ি নেই। ঘামে ভেজা, তেলতেলে ভাব, মেক আপের লেপ্টে যাওয়া আরো নানান রকমের সমস্যার সমধান করতে পারে এই একটি প্রোডাক্...

…