রূপচর্চায় ৫টি ফুলের ব্যবহার

সাজগোজ উপ সম্পাদক · Sep 12, 2015 · 1 min read

রূপচর্চায় ৫টি ফুলের ব্যবহার

বিভিন্ন মৌসুমে আমাদের দেশে নানা রকমের ফুল পাওয়া যায় এবং ফুলের মতো সৌন্দর্য পেতে চাইলে সেগুলোই ব্যবহার করতে পারেন! জেনে নিন ত্বকের যত্নে অতি পরিচিত কিছু ফুলের ব্যবহার।

ত্বকের যত্নে পরিচিত ৫টি ফুলের ব্যবহার –

  • গাঁদাঃ 

গাঁদাফুল খুবই কার্যকরী একটি অ্যান্টিব্যাকটেরিয়াল। ব্রণের সমস্যা দূর করতে এ ফুল খুবই ভালো কাজ করে। গাঁদাফুল ও পাতা থেঁতো করে ব্রণের ওপর লাগিয়ে রাখুন। ব্রণ দূর হয়ে যাবে। রোদে পোড়া দাগ দূর করতেও গাঁদাফুলের জুড়ি নেই। কয়েকটা গাঁদাফুলের পাঁপড়ি বেটে নিয়ে এতে ২ চা চামচ কমলার রস মিশিয়ে নিন। মিশ্রণটি মুখসহ রোদে পোড়া অংশগুলোতে লাগান। ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। এতে রোদে পোড়া দাগ দূর হবার পাশাপাশি ত্বকের রঙের অসামঞ্জস্যতাও দূর হবে। ত্বকের কালো ছোপ ছোপ দাগ দূর করতে গাঁদাফুলের পাঁপড়ি বাটা, চন্দন পাউডার ও গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে দাগ দূর হবে ও ত্বকের উজ্জ্বলতা বাড়বে।

  • জবাঃ 

লাল জবাফুল থেঁতো করে নিন। এর সাথে চালের গুঁড়া মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্ট ত্বকে লাগিয়ে রাখুন ১০ মিনিট। তারপর আলতো হাতে ঘষে ঘষে ধুয়ে ফেলুন। ত্বকের মৃত কোষ দূর করে ত্বক গভীর থেকে পরিষ্কার করে এ মিশ্রণটি।

  • রজনীগন্ধাঃ

শুষ্ক, রুক্ষ ত্বকে প্রাণ ফিরিয়ে আনতে পারে রজনীগন্ধা। পূর্ণস্ফুটিত রজনীগন্ধা ফুলের পাঁপড়ি বেটে নিন। এর সাথে সামান্য মাখন ও মধু মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। ২০ মিনিট পর ঠাণ্ডা পানিতে ধুয়ে ফেলুন।

  • বেলীঃ

বেলীফুল থেঁতো করে নিন। এর সাথে অ্যালোভেরার রস ও মধু মিশিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ত্বক টানটান ও মসৃণ হয়ে উঠবে। নিয়মিত ব্যবহারে বলিরেখা বিলম্বিত হবে।

  • গোলাপঃ ত্বকের পরিচর্যাতে গোলাপফুলের ব্যবহার নানাবিধ। একটি একটি করে জেনে নিন-

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে-

গোলাপের কয়েকটি পাঁপড়ি কাঁচা দুধে ভিজিয়ে রাখুন। আধা ঘণ্টা পর এই পাঁপড়িগুলো বেটে নিন এবং এর সাথে ১ চা চামচ মধু মিশিয়ে নিন। এই মিশ্রণটি পুরো মুখে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। এরপর কুসুম গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে ত্বককে করে তুলবে কোমল ও মসৃণ। গোলাপফুল বলিরেখা দূর করতেও সাহায্য করে। কয়েকটি গোলাপের পাঁপড়ি ভালো করে বেটে নিন। এর সাথে ত্বক তৈলাক্ত হলে লেবুর রস, শুষ্ক হলে কমলার রস এবং মিশ্র হলে শসার রস মিশিয়ে নিন। এরপর এ মিশ্রণটি তুলার বলের ওপর নিয়ে প্রতিদিন ত্বকে লাগান। বলিরেখা তো দূর হবেই, ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি পাবে।

ব্রণের সমস্যা দূর করতে-

কিছু গোলাপের পাঁপড়ি সারা রাত ধরে মেথি পানিতে ভিজিয়ে রাখুন এবং গোলাপ জল দিয়ে পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে নিন এবং ২০ মিনিট অপেক্ষা করুন তারপর পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ঠোঁটের রঙ উজ্জ্বল করে-

গোলাপের পাঁপড়ি দুধে ভিজিয়ে ঠোঁটে কিছুক্ষণ ঘষে ধুয়ে ফেলুন। এটি শুধু ঠোঁটের উজ্জ্বলতাই বৃদ্ধি করবে না পাশাপাশি ঠোঁটকে অনেক সফট এবং গোলাপি করে তুলবে। এছাড়াও গোলাপের পাঁপড়ি ঠোঁট ফাটা দূর করতে সাহায্য করবে।

সতর্কতাঃ

  • ফুল ব্যবহার করার আগে ভালো করে ধুয়ে নিন।
  • ধোয়ার পরও ফুলে পোকা আছে কিনা তা দেখে নিন।
  • ফুলের রস ব্যবহার করার আগে হাতের কোনো অংশে তা ব্যবহার করে দেখুন এর থেকে আপনার অ্যালার্জি হয় কি না।
  • রূপচর্চায় কাজে কোনো ফুলই সরাসরি ব্যবহার করা উচিত নয়। কারণ কোনোটির অম্লতা বেশি হতে পারে আর সেক্ষেত্রে হিতে বিপরীতও হতে পারে। তাই অবশ্যই কোনো কিছুর সাথে মিশিয়ে ব্যবহার করুন।
  • ফুলের তৈরি প্যাক বা মিশ্রণগুলো টাটকা অবস্থায় ব্যবহার করা উচিত। বেশি দিন রেখে দিলে এতে ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে, যা ত্বকের জন্য ক্ষতিকর।
লিখেছেনঃ সোহানা মোরশেদ ছবিঃ হোয়াইটজেব্রা.কম  

সম্পর্কিত লেখা

রূপচর্চায় গোলাপের পাপড়ির দারুণ কিছু ব্যবহার
চুলের যত্ন

রূপচর্চায় গোলাপের পাপড়ির দারুণ কিছু ব্যবহার

প্রাচীনকাল থেকেই রূপচর্চার অনুষঙ্গ হিসেবে গোলাপের পাপড়ি ব্যবহৃত হয়ে আসছে। পূর্বে রানী এবং রাজকুমারীরা গোলাপের জলে স্নান করতেন। বর্তমান সময়ে ও সৌন্দর্য...

 নিজেই বানিয়ে নিন রোজ ফেইস প্যাক আর পারফিউম
ত্বকের যত্ন

 নিজেই বানিয়ে নিন রোজ ফেইস প্যাক আর পারফিউম

আমরা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে এবং পারফিউম-এর পেছনে প্রায় অনেক টাকাই খরচ করি। কিন্তু কতটুকু লাভ হয়? রাতারাতি কি আপনার রঙ উজ্জ্বল হয়ে যাচ্ছে? বর...

শুষ্ক, মিশ্র ও তৈলাক্ত ত্বকের জন্য গাঁদা ফুলের ৩টি ফেসমাস্ক
কম্বিনেশন স্কিন

শুষ্ক, মিশ্র ও তৈলাক্ত ত্বকের জন্য গাঁদা ফুলের ৩টি ফেসমাস্ক

গাঁদা ফুল চেনেন না এমন কেউ কি আছেন? এক কথায় সবাই উত্তর দেবে না। চকচকে উজ্জ্বল কমলা, হলুদ ও খয়েরি রঙের এই ফুলের প্রেমে পড়েননি এমনটা হতেই পারেনা। আজ আমি...

চোখের পাপড়ি ঘন এবং দীর্ঘ করতে জানুন দারুণ ৪টি টিপস
চোখের সাজ

চোখের পাপড়ি ঘন এবং দীর্ঘ করতে জানুন দারুণ ৪টি টিপস

কালো হরিণ চোখ শুধু কবিতা বা প্রেমিকের উপমায় নয় সত্যি সত্যি আপনারও হতে পারে। ভাবছেন কীভাবে? আপনার চোখের পাপড়ি ঘন যতবেশি হবে আপনার চোখকে ততবেশি কালো ও আ...

আরও পড়ুন

চুলের যত্ন

রূপচর্চা ও স্বাস্থ্যগুণে পরিপূর্ণ জবা

জবা ফুল আমাদের কাছে অতি পরিচিত একটি ফুল। এই ফুলের ব্যবহার হিসেবে আমরা চুলের ক্ষেত্রে বেশি প্রাধান্য দেই । কিন্তু এই ফুলের যে স্বাস্থ্য গুণ রয়েছে এবং...

সুন্দর আর নজরকাড়া ত্বকের জন্য ফ্লাওয়ার ফেসমাস্ক
ত্বকের যত্ন

সুন্দর আর নজরকাড়া ত্বকের জন্য ফ্লাওয়ার ফেসমাস্ক

সৌন্দর্য এর অন্যতম প্রতীক হচ্ছে ফুল। ফুলের সৌন্দর্য আর সৌরভের কাছে পরাস্থ হননি এমন মানুষ এই পৃথিবীতে বিরল। আর একই ভাবে ফুলের মতো মোহনীয় সুন্দর আর লাবণ...

ঘরে বসেই তৈরি করুন গোলাপজল !
ত্বকের যত্ন

ঘরে বসেই তৈরি করুন গোলাপজল !

গোলাপজল আসলে কী? এটা হচ্ছে প্রকৃতি থেকে পাওয়া সবচেয়ে বিশুদ্ধ উপাদানগুলোর মধ্যে একটা যা আমাদের ত্বকের ন্যাচারাল Ph বজায় রাখতে সাহায্য করে। গোলাপজল ত্বক...

ত্বকের যত্নে ফুল | ৬টি ফ্লোরাল প্যাকে হবে পারফেক্ট স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকের যত্নে ফুল | ৬টি ফ্লোরাল প্যাকে হবে পারফেক্ট স্কিন কেয়ার

ফুল কে না ভালোবাসে! এর রূপ, গন্ধ আমাদের মাতিয়ে রাখে সারাক্ষণ। আর যদি এই রঙ বেরঙের ফুল দিয়ে ত্বকের যত্ন নেয়া যায় তবে সে যেন হবে বাড়তি পাওনা। ত্বকের যত্...

ঘরে তৈরি রূপ সামগ্রী
বিউটি টিপস

ঘরে তৈরি রূপ সামগ্রী

আধুনিকায়নের ভেলায় ভাসতে ভাসতে আমরা এখন অনেকটাই প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছি,সেই সাথে যান্ত্রিক হয়ে গেছে রূপচর্চাও। ব্যস্ততার দোহাই দিয়েই হোক কিংবা ভেষজ...

বৈশাখে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে ৭টি ঘরোয়া ফেইস প্যাকে
ত্বকের যত্ন

বৈশাখে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে ৭টি ঘরোয়া ফেইস প্যাকে

নববর্ষ প্রায় এলো বলে। নতুন বছরকে বরণ করার জন্য নতুন শাড়ি, চুড়ি, সব রেডি। আপনি তো রেডি কিন্তু আপনার ত্বকও কি রেডি? বৈশাখে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে...

…