ঘরে তৈরি রূপ সামগ্রী

সাজগোজ উপ সম্পাদক · Nov 29, 2013 · 1 min read

ঘরে তৈরি রূপ সামগ্রী

আধুনিকায়নের ভেলায় ভাসতে ভাসতে আমরা এখন অনেকটাই প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছি,সেই সাথে যান্ত্রিক হয়ে গেছে রূপচর্চাও। ব্যস্ততার দোহাই দিয়েই হোক কিংবা ভেষজ দ্রব্যের অপ্রাতুল্যতার জন্যেই হোক,আজকাল অনেকেই বেছে নিয়েছে এবং নিচ্ছে রাসায়নিক দ্রব্যাদি;এসব পণ্য আমাদের ত্বকের জন্য ভীষণ ক্ষতিকর। তাছাড়া হারবাল পণ্যের নামে বাজারে বিক্রি হচ্ছে নানা রকম ভেজাল সামগ্রী। অনেককেই বলতে শোনা যায়,'আমরা বাঙালীরা ভেজালে অভ্যস্ত'-আসলে কি তাই?? আমাদের ত্বকের ক্ষয়ক্ষতির পরিমাণই প্রমাণ করে যে একথা সম্পূর্ণ ভুল। আপনারা সবাই নিশ্চয়ই জানেন রুপচর্চায় টক দই, গোলাপ জল ও কমলার খোসার গুড়ার অবদান অনবদ্য। কেমন হয় যদি জেনে নিতে পারেন এ জিনিস গুলো নিজে তৈরি করার পদ্ধতি? তবে আসুন চট জলদি জেনে নেওয়া যাক এগুলো তৈরির উপকরণ ও প্রস্তুত প্রণালী -

টক দইঃ

টক দই খাদ্য হিসেবে যেমন ভালো, তেমনি রূপচর্চাতেও এর জুড়ি নেই। অনেকেই হয়ত জানেন না যে খুব সহজে আর অল্প সময়ের মধ্যেই ঘরে বসে উপযুক্ত নিয়মের টক দই তৈরি করা সম্ভব। তবে আসুন দেরি না করে জেনে নিই এজন্য আমাদের কী কী লাগছে-

উপকরণঃ

-পূর্ণ ননীযুক্ত তরল দুধ /গুঁড়া দুধ (সে ক্ষেত্রে পানিও লাগবে)

-লেবু

প্রস্তুত প্রণালীঃ

১. তরল দুধের ক্ষেত্রে প্রথমেই দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন।

২. গুঁড়া দুধ হলে গরম পানি মিশিয়ে তাকে তরল করে নিন।

৩. এরপর পর্যাপ্ত সময় পর দুধ জ্বাল দেওয়া হয়ে গেলে তা নামিয়ে নিন, সাধারণত আধ ঘণ্টা থেকে এক ঘণ্টার মধ্যে হয়ে যাওয়ার কথা।

৪. এবার পাত্রের গরম দুধে লেবুর রস দিয়ে দিন, ১ কাপ দুধে ২ চামচ লেবুর রসই যথেষ্ট।

৫. সবশেষে পাত্রটিকে ঢাকনা দিয়ে ঢেকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিন, ঠান্ডা হয়ে এলেই দেখবেন দুধ জমাট বেঁধে দইয়ে রূপ নিয়েছে।

এবার প্রয়োজন মত ব্যবহার করতে পারবেন এ টক দই - ত্বক, চুল কিংবা রান্নায় এ দই এনে দেবে আপনার নিজের হাতের ছোঁয়া।

গোলাপ জলঃ

উপকরণঃ

-গোলাপ ফুলের পাঁপড়ি,

-তাপ নিরোধোক কাঁচের পাত্র (ঢাকনা সহ)

-ঝর্ণার পানি (মিনারেল ওয়াটার হলেও হবে)

-ছাঁকনি

প্রস্তুত প্রণালীঃ

১. গোলাপের পাঁপড়ি নিন। নিজের বাগানের গোলাপ হলে সবচেয়ে ভালো, যদি না থাকে তবে দোকান থেকে কিনে নিতে হবে। কেনা গোলাপের ক্ষেত্রে খেয়াল রাখবেন যেন সেগুলোতে কেমিকেল না থাকে, তাই ভালো করে ধুয়ে নেবেন।

২. গোলাপ ফুল থেকে পাঁপড়ি আলাদা করে এক কাপ পরিমাণের মত নিন ও কাঁচের পাত্রটিতে রাখুন।

৩. এবার ২ কাপ পানি সেদ্ধ করুন এবং ঐ গরম পানি পাঁপড়ি সহ কাঁচের পাত্রটিতে ঢেলে দিন। ঢাকনা দিয়ে ৩০ মিনিটের জন্য ঢেকে রাখুন।

৪. তারপর অন্য একটি পাত্রে ছাঁকনির সাহায্যে গোলাপের পাঁপড়ি গুলো থেকে পানি আলাদা করে ফেলুন।

৫. সব শেষে বোতল ভরে রেফ্রিজারেটরে সংরক্ষণ করুন।

যেহেতু এই গোলাপ জলে কোন প্রিজারভেটিভ নেই, তাই এটি সর্বোচ্চ এক সপ্তাহের মত ভালো থাকবে, এক সপ্তাহ পর অবশিষ্ট গোলাপ জল ফেলে দিয়ে নতুন করে তৈরি করতে হবে।

কমলার খোসার গুঁড়াঃ

উপকরণঃ

-কমলার খোসা (বীজ ছাড়া)

-খোলা-ছড়ানো পাত্র (অ্যালুমিনিয়াম হলে ভাল),

-ব্লেন্ডার বা শিল পাটা

প্রস্তুত প্রণালীঃ

১. প্রথমেই কমলার খোসা গুলোকে ভালো করে পরিষ্কার করে নিন; আঁশ, কমলার কোয়া বা বীজ যেন না থাকে সেদিকে দৃষ্টি দিন।

২. এবার খোসা গুলোকে ছোট ছোট টুকরো করে চওড়া ও ছড়ানো পাত্রে ভালো করে বিছিয়ে দিন।

৩. তারপর বাড়ির যেখানটায় সবচেয়ে বেশি রোদের তীব্রতা রয়েছে সে জায়গায় পাত্রটিকে রেখে দিন।

৪. প্রখর রোদে ২-৩ দিন ধরে কমলার খোসা গুলোকে শুকোতে দিন।

৫. এবার উপযুক্ত ঠান্ডা হলে হাত দিয়ে কয়েকটা খোসা ভাঙার চেষ্টা করে দেখুন, যদি দেখেন সহজেই ভেঙে যাচ্ছে তবে শুকোনো শেষ, আর না হলে আরো এক দিন রোদে রাখুন।

৬. তারপর ব্লেন্ডার বা পাটার সাহায্যে এগুলোকে মিহি গুঁড়ায় রূপান্তরিত করুন।

৭ সব খোসা গুঁড়ো করা হয়ে গেলে এয়ার টাইট জারে করে রেফ্রিজারেটরে সংরক্ষণ করুন। এ গুঁড়ো ৬ মাসেরও বেশি সময় ভালো থাকে।

প্রিয় পাঠক, আশা করি, আজকের লেখাটি সবার পছন্দ হয়েছে এবং এখন থেকে সবাই বাড়িতে বসেই স্বাস্থ্যসম্মত উপায়ে রূপ-চর্চা করতে পারবেন। সবার সর্বাঙ্গীন সুস্বাস্থ্য ও সৌন্দর্য কামনায় আজকে এখানেই শেষ করছি।

লিখেছেনঃ রোজা স্বর্ণা

ছবিঃ মেকআপএন্ডবিউটি.কম

সম্পর্কিত লেখা

 নিজেই বানিয়ে নিন রোজ ফেইস প্যাক আর পারফিউম
ত্বকের যত্ন

 নিজেই বানিয়ে নিন রোজ ফেইস প্যাক আর পারফিউম

আমরা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে এবং পারফিউম-এর পেছনে প্রায় অনেক টাকাই খরচ করি। কিন্তু কতটুকু লাভ হয়? রাতারাতি কি আপনার রঙ উজ্জ্বল হয়ে যাচ্ছে? বর...

রূপচর্চায় গোলাপের পাপড়ির দারুণ কিছু ব্যবহার
চুলের যত্ন

রূপচর্চায় গোলাপের পাপড়ির দারুণ কিছু ব্যবহার

প্রাচীনকাল থেকেই রূপচর্চার অনুষঙ্গ হিসেবে গোলাপের পাপড়ি ব্যবহৃত হয়ে আসছে। পূর্বে রানী এবং রাজকুমারীরা গোলাপের জলে স্নান করতেন। বর্তমান সময়ে ও সৌন্দর্য...

ত্বকের যত্নে ও নিখুঁত মেকআপ পেতে গোলাপ জলের ব্যবহার সম্পর্কে জানেন কি?
বিউটি টিপস

ত্বকের যত্নে ও নিখুঁত মেকআপ পেতে গোলাপ জলের ব্যবহার সম্পর্কে জানেন কি?

প্রাচীনকাল থেকেই রূপচর্চায় গোলাপ জলের ব্যবহার হয়ে আসছে। প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নিতে গোলাপ জলের জুড়ি নেই। ত্বকের যত্ন থেকে শুরু করে চুলের যত্নেও গ...

ঘরে বসেই তৈরি করুন গোলাপজল !
ত্বকের যত্ন

ঘরে বসেই তৈরি করুন গোলাপজল !

গোলাপজল আসলে কী? এটা হচ্ছে প্রকৃতি থেকে পাওয়া সবচেয়ে বিশুদ্ধ উপাদানগুলোর মধ্যে একটা যা আমাদের ত্বকের ন্যাচারাল Ph বজায় রাখতে সাহায্য করে। গোলাপজল ত্বক...

আরও পড়ুন

চোখের পাপড়ি ঘন এবং দীর্ঘ করতে জানুন দারুণ ৪টি টিপস
চোখের সাজ

চোখের পাপড়ি ঘন এবং দীর্ঘ করতে জানুন দারুণ ৪টি টিপস

কালো হরিণ চোখ শুধু কবিতা বা প্রেমিকের উপমায় নয় সত্যি সত্যি আপনারও হতে পারে। ভাবছেন কীভাবে? আপনার চোখের পাপড়ি ঘন যতবেশি হবে আপনার চোখকে ততবেশি কালো ও আ...

রূপচর্চায় ৫টি ফুলের ব্যবহার
ত্বকের যত্ন

রূপচর্চায় ৫টি ফুলের ব্যবহার

বিভিন্ন মৌসুমে আমাদের দেশে নানা রকমের ফুল পাওয়া যায় এবং ফুলের মতো সৌন্দর্য পেতে চাইলে সেগুলোই ব্যবহার করতে পারেন! জেনে নিন ত্বকের যত্নে অতি পরিচিত ক...

কমলার খোসার যত গুণ
সুস্থতা

কমলার খোসার যত গুণ

টক–মিষ্টি স্বাদের রসালো এ ফলটির গুণ এর কথা বলে শেষ করা যাবে না। মজাদার এবং স্বাস্থ্যপ্রদ এ ফলের খোসার ও রয়েছে হাজারো গুণ। চলুন জেনে নেয়া যাক এই ফলের খ...

শুষ্ক, মিশ্র ও তৈলাক্ত ত্বকের জন্য গাঁদা ফুলের ৩টি ফেসমাস্ক
কম্বিনেশন স্কিন

শুষ্ক, মিশ্র ও তৈলাক্ত ত্বকের জন্য গাঁদা ফুলের ৩টি ফেসমাস্ক

গাঁদা ফুল চেনেন না এমন কেউ কি আছেন? এক কথায় সবাই উত্তর দেবে না। চকচকে উজ্জ্বল কমলা, হলুদ ও খয়েরি রঙের এই ফুলের প্রেমে পড়েননি এমনটা হতেই পারেনা। আজ আমি...

টক দইয়ের উপকারিতা | ৩ চর্চায় ১ সমাধান!
বিউটি টিপস

টক দইয়ের উপকারিতা | ৩ চর্চায় ১ সমাধান!

টক দইয়ের উপকারিতার কথা যতই বলব ততই কম হবে। ব্যাক্তিগতভাবে টক দই আমার ত্বকে জাদুর মত কাজ করে। কম বেশি সবার বাইরে বের হতে হয়(গৃহিণী, সার্ভিস হোল্ডার, স্...

ফলের খোসার ব্যবহার
বিউটি টিপস

ফলের খোসার ব্যবহার

আমরা সাধারণত ফল খেয়ে সেগুলোর খোসা ফেলে দেই। কিন্তু এই খোসা গুলোও আমরা বিভিন্ন কাজে লাগাতে পারি। যেমন- ০১ দাঁতের হলদেটে ভাব দূর করতে কলার খোসার ভেতর...

…