কমলার খোসার যত গুণ

sub-editor · Dec 29, 2015 · 1 min read

কমলার খোসার যত গুণ

টক–মিষ্টি স্বাদের রসালো এ ফলটির গুণ এর কথা বলে শেষ করা যাবে না। মজাদার এবং স্বাস্থ্যপ্রদ এ ফলের খোসার ও রয়েছে হাজারো গুণ। চলুন জেনে নেয়া যাক এই ফলের খোসার উপকারিতা।

“দ্য নিউ হোল ফুডস এনসাইক্লোপিডিয়া” এর লেখিকা রেবেকা উডসের মতে, একটি মাঝারি আকৃতির কমলায় রয়েছে প্রায় ১৭০টি বিভিন্ন ধরনের ফাইটোনিউট্রিএন্টসও ৬০টি ফ্লেভোনয়েডস যা মানুষের ত্বক এবং পুরো শরীরের যত্নে কাজে লাগে। এটির অ্যান্টি-মাইক্রোবিয়াল, অ্যান্টি-ইনফ্লেমেটরিও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান যা আমাদের বিভিন্ন ধরনের পেটের সমস্যা, কাশি বা অ্যাজমার সমস্যা ও লিভারের সমস্যা থেকে রক্ষা করে।

[picture]

কফ সমস্যার প্রতিকার

কমলার খোসা পাতলা করে ছিলে নিন, যেন নিচের সাদা অংশ না আসে। কিংবা গ্রেটারে ঘষে নিন, মিহি কুচি পাবেন। এই খোসার কুচি রঙ চাতৈরির সময় দিয়ে দিন। সাথে দিন অল্প একটু আদা। একটু ফুটিয়ে আদা ও কমলার গন্ধ ছড়ালেই পান করুন চায়ের মত। সাথে দিতে পারেন মধুও। এছাড়া গ্রীন টির সাথে কমলার খোসা দিয়ে পান করুন।

হজমের সমস্যার সমাধান

প্রতিদিন সকালে কমলার খোসার মিহি কুচি এক চা চামচ পরিমাণ মধুর সাথে খেয়ে নিন।

অ্যাসিডিটির সমস্যার সমাধান

কমলার খোসায় তৈরি এসেনশিয়াল ওয়েল পানিতে দু ফোঁটামিশিয়ে পান করুন। ওজন কমাতে সহায়ক ভূমিকা রাখে – গবেষণায় দেখা যায় কমলালেবুরখোসা কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসেরাইড দ্রবীভূত করতে পারে। ফলে যাদের উচ্চমাত্রায়কোলেস্টেরলের সমস্যা আছে এবং যারা ওজন কমাতে চান তাদের জন্য কমলার খোসা অনেক কার্যকরী।

ত্বকের কালো দাগ দূর করার উপায়

১ টেবিল চামচ টক দই, ১/২ চামচ মধু, ১ চা চামচ কমলার খোসা বাটা এক সঙ্গে মিশিয়ে প্যাক বানাতে হবে। এই প্যাক ত্বকে লাগিয়ে রেখে ১০ মিনিট পর ধুয়ে ফেলতে হবে। যাদের ত্বক শুষ্ক তারা প্যাকটিতে এক চা চামচ অলিভ ওয়েল বা নারিকেল তেল যোগ করতে পারেন।

ব্ল্যাকহেডস দূর করতে

২ চা চামচ দই এবং ২ চা চামচ কমলার খোসার গুঁড়া ১ টি ডিমের সাদা অংশের সাথে মিশিয়ে পেস্ট করে নিতে হবে। ব্ল্যাক হেডস আক্রান্ত জায়গায় লাগিয়ে হালকা ম্যাসাজ করে প্যাকটি লাগিয়ে দিন। ১৫ মিনিট পর হালকা ম্যাসাজ করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে ৩ থেকে ৪ দিনেই ব্ল্যাক হেডস কমে যাবে।

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি

কমলার খোসা বাটা ১ টেবিল চামচ, ১/২ টেবিল চামচ হলুদের গুঁড়া, ১/২ টেবিল চামচ মধু এবং ১/২ চা চামচ জায়ফল এর গুঁড়া নিয়ে পেস্ট বানাতে হবে। মুখে লাগিয়ে ২০মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে হালকা ম্যাসাজ করুন। তারপর উষ্ণ গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন এবং ময়েশ্চারাইজার লাগান।

জানালা এবং ফ্লোর পরিস্কারক

একটি গ্লাসের জারে কমলার খোসা রেখে তাতেভিনেগার ঢেলে ঢেকে দিন। কয়েক সপ্তাহ তা ফ্রিজে রাখুন এবং সময়ে সময়ে নেড়ে দিন।তারপর ছেঁকে স্প্রে বোতলে রাখুন। জানালা এবং ফ্লোর পরিস্কারে ব্যবহার করুন।

জুতার দুর্গন্ধ দূরীকরণ

কিছু কমলার খোসা কাপড়ের টুকরা দিয়ে বেঁধে জুতার মধ্যে রাখুন। দেখবেন কীভাবে শুষে নিয়েছে জুতার উৎকট গন্ধ।

ঘরের সতেজতা বাড়াতে

কমলার খোসার রয়েছে মনোরম এবং সতেজ গন্ধ। কমলার খোসা শুকিয়ে একটি কাপড়ে ব্যাগে রেখে দিন। দেখবেন তা আপনার ঘরকে করবে সুবাসিত। ইচ্ছে করলে টয়লেট কিংবা ক্লোসেটে রাখতে পারেন।

সুতরাং কমলা খাওয়ার পর এর খোসাটি যত্ন সহকারে রেখে দিন এবং এবং আপনার প্রয়োজন অনুযায়ী কাজে লাগান, সুস্থ থাকুন- সুন্দর থাকুন।

লিখেছেন - ফারহানা শারমিন তৃষা

ছবি – দ্যগার্ডিয়ান.কম

সম্পর্কিত লেখা

ফলের খোসার ব্যবহার
বিউটি টিপস

ফলের খোসার ব্যবহার

আমরা সাধারণত ফল খেয়ে সেগুলোর খোসা ফেলে দেই। কিন্তু এই খোসা গুলোও আমরা বিভিন্ন কাজে লাগাতে পারি। যেমন- ০১ দাঁতের হলদেটে ভাব দূর করতে কলার খোসার ভেতর...

ডিমের খোসা দিয়ে ঘর সাজানোর চমৎকার ৪টি আইডিয়া!
গৃহসজ্জা

ডিমের খোসা দিয়ে ঘর সাজানোর চমৎকার ৪টি আইডিয়া!

আমাদের অনেকেরই প্রতিদিনের খাদ্যতালিকায় প্রায়ই থাকে এমন একটি খাবার ডিম। খাওয়া শেষে ডিমের খোসা সাধারণত ফেলেই দেয়া হয়। অনেকে আবার এই খোসা দিয়ে গাছের জন্য...

অরেঞ্জ ফেসিয়াল
ত্বকের যত্ন

অরেঞ্জ ফেসিয়াল

জুসি ফলগুলোর উপকারিতা সব সময় শুধু খাওয়ার মাঝেই সীমাবদ্ধ থাকেনা ত্বকে এর বাহ্যিক আপ্লিকেশনেরও অনেক গুরুত্ব আছে। আজ তাই এমনি এক রসালো ফল দিয়ে ফেসিয়াল কর...

কমলার ৩টি মাস্ক ত্বকের ধরন অনুযায়ী কীভাবে ব্যবহার করবেন?
ত্বকের যত্ন

কমলার ৩টি মাস্ক ত্বকের ধরন অনুযায়ী কীভাবে ব্যবহার করবেন?

আমরা বাজার থেকে নানান রকম মুখের মাস্ক অনেক টাকা দিয়ে কিনে এনে ব্যবহার করে থাকি যার বেশির ভাগ-ই হলো অকার্যকর এবং নকল। কিন্তু আমরা ঘরে বসেই সেই মাস্ক তৈ...

আরও পড়ুন

রূপচর্চায় ফেলনা জিনিস
ত্বকের যত্ন

রূপচর্চায় ফেলনা জিনিস

কোনো কিছুই ফেলনা নয়। বাজার থেকে কিনে আনা খাবারের ফেলে দেওয়া অংশ দিয়েও রূপচর্চা করা সম্ভব। বিচি ও খোসা ময়লার ঝুড়িতে দেওয়ার আগে একবার ভেবে নিন এটা...

ঘরে তৈরি রূপ সামগ্রী
বিউটি টিপস

ঘরে তৈরি রূপ সামগ্রী

আধুনিকায়নের ভেলায় ভাসতে ভাসতে আমরা এখন অনেকটাই প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছি,সেই সাথে যান্ত্রিক হয়ে গেছে রূপচর্চাও। ব্যস্ততার দোহাই দিয়েই হোক কিংবা ভেষজ...

২টি ঘরোয়া বিউটি ট্রিটমেন্ট দিবে সুন্দর ও দ্যুতিময় ত্বক!
ত্বকের যত্ন

২টি ঘরোয়া বিউটি ট্রিটমেন্ট দিবে সুন্দর ও দ্যুতিময় ত্বক!

বিউটি ট্রিটমেন্ট করাতে যে সবসময় পার্লারে যেতে হবে এমন কিন্তু নয়। নিজের ত্বককে সুন্দর রাখতে কে না চায়? সুন্দর থাকা মানে শুধু ফ্যাশনেবল পোশাক আর স্টা...

ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরবে ঘরে তৈরি বিট রুট ফেইস মাস্কে!!
ত্বকের যত্ন

ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরবে ঘরে তৈরি বিট রুট ফেইস মাস্কে!!

অনেক সময় ব্যস্ততার কারণে ত্বকের যত্ন খুব কমই নেয়া হয়। এরপর হঠাৎ আয়নায় নিজের মুখটা চোখে পড়তেই মনটা খারাপ হয়ে যায়। ত্বকে হাত দিলেই বুঝা যায় কতটা মলিন হয়...

হেলদি স্কিন ও সফট হেয়ার পেতে ডালিমের খোসার গুঁড়া দিয়ে DIY প্যাক
চুলের যত্ন

হেলদি স্কিন ও সফট হেয়ার পেতে ডালিমের খোসার গুঁড়া দিয়ে DIY প্যাক

পুষ্টিকর ফলের মধ্যে ডালিম বা পমেগ্রেনেট কমবেশি সবাই বেশ পছন্দ করেন। প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন সমৃদ্ধ ডালিম স্বাস্থ্যের জন্য অনেক উপ...

উজ্জ্বল ত্বকের জন্য অসাধারণ ৩ টি ঘরোয়া স্কিন লাইটেনিং মাস্ক
ত্বকের যত্ন

উজ্জ্বল ত্বকের জন্য অসাধারণ ৩ টি ঘরোয়া স্কিন লাইটেনিং মাস্ক

আয়নায় যতবার নিজের চেহারা দেখেন ততবার হতাশাবোধ করেন? ভাবেন কেন আপনার ত্বক আর একটু উজ্জ্বল নয়? এমন অনেকেই আছেন যারা মার্কেট থেকে কতশত ব্র্যান্ডের কেমিক্...

…