কমলার ৩টি মাস্ক ত্বকের ধরন অনুযায়ী কীভাবে ব্যবহার করবেন?

আইরিন সুলতানা · Sep 21, 2013 · 1 min read

কমলার ৩টি মাস্ক ত্বকের ধরন অনুযায়ী কীভাবে ব্যবহার করবেন?

আমরা বাজার থেকে নানান রকম মুখের মাস্ক অনেক টাকা দিয়ে কিনে এনে ব্যবহার করে থাকি যার বেশির ভাগ-ই হলো অকার্যকর এবং নকল। কিন্তু আমরা ঘরে বসেই সেই মাস্ক তৈরি করতে পারি যা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। কমলা এমন একটি ফল যা সারা বছর ধরে পাওয়া যায়। আমরা কমলা খেয়ে সেটার খোসাটি খুব সহজেই ছুঁড়ে ফেলে দেই। কিন্তু এই ছুঁড়ে ফেলে দেওয়া জিনিসটি যে আমাদের কত উপকারে আসে তা আমরা অনেকেই জানি না। এমনকি এই খোসা দিয়ে বানানো মাস্ক অনেক নামি দামি পার্লারে ত্বকের যত্নে ব্যবহার করা হয়। তাহলে আসুন জেনে নেওয়া যাক কিভাবে ঘরে বসে ত্বকের ধরন অনুযায়ী কমলার ৩টি মাস্ক তৈরি করবেন।

ত্বকের ধরন অনুযায়ী কমলার ৩টি মাস্ক

স্বাভাবিক ত্বকের মাস্ক

উপকরণ 

  • কমলার খোসা পাওডার- ২ টেবিল চামচ
  • দুধ- ২ টেবিল চামচ

১. প্রথমে কমলা থেকে খোসা ছাড়িয়ে নিতে হবে। তারপর সেই খোসাগুলোকে ২৪-৪৮ ঘণ্টা শুকাতে হবে। তাড়াতাড়ি শুকানোর জন্য রোদে দেওয়া যেতে পারে।

২. পুরোপুরি শুকিয়ে গেলে খোসাগুলোকে চূর্ণ করে পাউডারের মত করতে হবে। এর জন্য আপনি ব্লেন্ডার ব্যবহার করতে পারেন।

৩. ১ বা ২ টেবিল চামচ খোসা থেকে তৈরি পাউডার এর সাথে সমপরিমাণ দুধ বা পানি মিশান। পেস্ট তৈরি না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। বাতাস ঢুকতে না পারে এমন একটি পাত্রে নিয়ে পেস্টটি ১ ঘণ্টা ফ্রিজে রেখে দিন ঠান্ডা হওয়ার জন্য।

ঠান্ডা হয়ে গেলে ঠোঁট আর চোখের অংশ বাদ দিয়ে পুরো মুখে পেস্টটি মাখুন এবং শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। ৩০ মিনিট পর মাস্কটি সাবধানে পানি দিয়ে তুলুন। মাস্ক উঠানোর সময় হাত দিয়ে মুখ ঘষবেন না, এতে ত্বক শুষ্ক আর নিস্প্রাণ হয়ে যেতে পারে।

শুষ্ক ত্বকের মাস্ক

উপকরণ

  • আধা কাপ কমলার রস
  • তিন টেবিল চামচ টক দই
  • দুই টেবিল চামচ মধু
  • এক চা চামচ কমলার খোসার গুঁড়ো

সকল উপাদান একটি ছোট পাত্রে মিশান। মিশ্রণটি বেশি পাতলা বা ঘন যেন না হয়। যদি ঘন হয়ে যায় তাহলে কিছু কমলার রস মিশাতে পারেন। ১৫-২০ মিনিট মাস্কটি মুখে রাখুন তারপর গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিমিষেই আপনি আপনার ত্বকের অনেক পরিবর্তন দেখতে পাবেন।

তৈলাক্ত ত্বকের মাস্ক

উপকরণ

  • চার ভাগের এক কাপ কমলার রস
  • চার ভাগের তিন কাপ চিনি
  • এক টেবিল চামচ মধু
  • এক টেবিল চামচ কর্নমিল (Cornmeal)

সকল উপকরণ এক সাথে মিশিয়ে নিন। মাস্কটি ব্যবহারের পূর্বে গরম পানি দিয়ে মুখটি পরিষ্কার করে নিন। এতে আপনার ত্বকটি কোমল হবে। তারপর স্ক্রাবটি পুরো মুখে আঙ্গুল দিয়ে গোল গোল আকৃতি করে ঘষুন। এতে করে স্ক্রাবটি অতিরিক্ত তেল শুষে নিবে। এই স্ক্রাবটি সপ্তাহে একবার ব্যবহার করবেন। তাহলেই আপনার মুখের তৈলাক্ত ভাব অনেকটা কমে যাবে।

 

ছবি - সংগৃহীত: সাটারস্টক ,মমটাস্টিক.কম, পিনটারেস্ট.কম

সম্পর্কিত লেখা

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার

যারা সারাদিন বাইরে থাকেন, তাদের এক দিন অন্তর অন্তর মাস্ক লাগানো উচিত। এতে করে মুখের পিগমেনটেশন দূর হবে, রোদে পোড়া দাগ কম হয়ে যাবে। আর যারা বাসায় থাকে...

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক
ত্বক

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক

গত ৬-৭ বছরে কে-বিউটি অথবা কোরিয়ান বিউটি ট্রেনড এর যে বুম পুরো পৃথিবী দেখেছে তাতে ওয়েস্টের কসমেটিক জগতকে বলতে গেলে প্রায় ওভারহোয়েলমড। কি নেই কোরিয়ান কস...

কমলার খোসার যত গুণ
সুস্থতা

কমলার খোসার যত গুণ

টক–মিষ্টি স্বাদের রসালো এ ফলটির গুণ এর কথা বলে শেষ করা যাবে না। মজাদার এবং স্বাস্থ্যপ্রদ এ ফলের খোসার ও রয়েছে হাজারো গুণ। চলুন জেনে নেয়া যাক এই ফলের খ...

ত্বকের ধরণ ভেদে ফ্রিম্যান'র ৫টি ক্লে মাস্ক
ত্বক

ত্বকের ধরণ ভেদে ফ্রিম্যান'র ৫টি ক্লে মাস্ক

ত্বকের যত্নে হাতের কাছে মাস্ক থাকা চাই। সারাদিনে ত্বকে লেগে থাকা ধুলোবালি পরিষ্কার না করার পরিণাম একগাদা ব্রণ! বাজারে শত শত মাস্ক ভীরে আপনার ত্বকের জ...

আরও পড়ুন

অরেঞ্জ ফেসিয়াল
ত্বকের যত্ন

অরেঞ্জ ফেসিয়াল

জুসি ফলগুলোর উপকারিতা সব সময় শুধু খাওয়ার মাঝেই সীমাবদ্ধ থাকেনা ত্বকে এর বাহ্যিক আপ্লিকেশনেরও অনেক গুরুত্ব আছে। আজ তাই এমনি এক রসালো ফল দিয়ে ফেসিয়াল কর...

দীর্ঘ সময় মাস্ক পরার ফলে ত্বকের ক্ষতি হচ্ছে না তো?
ত্বকের যত্ন

দীর্ঘ সময় মাস্ক পরার ফলে ত্বকের ক্ষতি হচ্ছে না তো?

বর্তমান সময়ে মাস্ক ছাড়া বের হওয়ার কথা যেন চিন্তাই করা যায় না! ঘরের বাইরে সর্বক্ষণই আমরা মাস্ক ব্যবহার করছি। আমাদের মধ্যে কম বেশি সবাই এই ব্যাপারটিতে অ...

চুল পড়া নিয়ে টেনশন? মজবুত চুল পেতে ট্রাই করুন হেয়ার ফল ট্রিটমেন্ট মাস্ক!
চুলের যত্ন

চুল পড়া নিয়ে টেনশন? মজবুত চুল পেতে ট্রাই করুন হেয়ার ফল ট্রিটমেন্ট মাস্ক!

আপনি যেখানেই যান না কেন, মনে হচ্ছে আপনি আপনার চিহ্ন রেখে আসছেন! মানে সব জায়গাতেই আপনার চুল! যতবারই চুলে হাত দিচ্ছেন, ততবারই হাতে অনেকগুলো চুল উঠে আসছে...

চুলের ফ্রিজিনেস এবং রুক্ষতা দূর করতে ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

চুলের ফ্রিজিনেস এবং রুক্ষতা দূর করতে ৫টি হেয়ার মাস্ক

ঘুম থেকে উঠে চুলে হাত দিয়েই মনটা খারাপ হয়ে গেল? একটু বাহিরে বের হলেই বা একদিন চুলে শ্যাম্পু না করলেই চুল আর চুলের অবস্থায় থাকেনা! বাহিরের ধুলাবালি আর...

দি বডি শপ ড্রপস অফ ইয়ুথ বাউন্সি স্লিপিং মাস্ক
ত্বক

দি বডি শপ ড্রপস অফ ইয়ুথ বাউন্সি স্লিপিং মাস্ক

আমি দি বডি শপের প্রোডাক্টসের খুব বড় ফ্যান। এই বিশ্ব বিখ্যাত ব্র্যান্ডের কোন প্রোডাক্ট আজ পর্যন্ত আমাকে হতাশ করেনি। স্পেশালি এদের স্কিন কেয়ার প্রোডাক্ট...

পিল অফ মাস্ক | ত্বকের ক্ষতি করেছেন না তো!
ত্বকের যত্ন

পিল অফ মাস্ক | ত্বকের ক্ষতি করেছেন না তো!

রূপচর্চা ও ত্বকের যত্নে নতুন যে প্রোডাক্টটি এখন খুব জনপ্রিয় তা হলো বিভিন্ন রকমের মাস্ক। ক্লে-বেজড মাস্ক, এক্সফোলিয়েটিং মাস্ক, পিল অফ মাস্ক কত কি! এক...

…