চুল পড়া নিয়ে টেনশন? মজবুত চুল পেতে ট্রাই করুন হেয়ার ফল ট্রিটমেন্ট মাস্ক!

সঙ্গীতা রাত্রি · Mar 10, 2022 · 1 min read

চুল পড়া নিয়ে টেনশন? মজবুত চুল পেতে ট্রাই করুন হেয়ার ফল ট্রিটমেন্ট মাস্ক!

আপনি যেখানেই যান না কেন, মনে হচ্ছে আপনি আপনার চিহ্ন রেখে আসছেন! মানে সব জায়গাতেই আপনার চুল! যতবারই চুলে হাত দিচ্ছেন, ততবারই হাতে অনেকগুলো চুল উঠে আসছে! এমন সিচুয়েশন কি আপনিও ফেইস করছেন? চুল পড়া নিয়ে টেনশন যেন কমেই না!  চুল পড়া কমাতে হেলদি ফুড হ্যাবিটের সাথে সাথে বেসিক হেয়ার কেয়ার রুটিন মেনটেইন করতে হবে। অ্যান্টি হেয়ার ফল মাস্ক প্রাকৃতিকভাবে চুল পড়ার হার কমিয়ে আনতে খুবই কার্যকর। চলুন জেনে নেই বিস্তারিত!

এক্সেস হেয়ার ফলের সল্যুশন 

যদি এমন হয় যে দিনে ১০০/১২০ টার বেশি চুল পড়ছে, আর কোনোভাবেই চুল পড়া কমছে না, তাহলে আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিতে হবে। চেক করে নিন আপনি এমন কোনো স্বাস্থ্য সমস্যায় ভুগছেন কিনা যা চুল পড়ার কারণ হতে পারে। তবে আপনার যদি কোনো স্বাস্থ্য সমস্যা না থাকে, তাহলে চুল পড়া নিয়ন্ত্রণের জন্য কিছু হেয়ার মাস্ক ট্রাই করতে পারেন। হেয়ার মাস্ক চুলকে করে হেলদি ও স্ট্রং। হেয়ার মাস্ক ব্যবহার করা বেশ সহজ। সপ্তাহে অন্তত ১ দিন চুলের গোড়া থেকে আগা পর্যন্ত মাস্ক লাগাতে হবে। তারপরে শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে রাখতে হবে এবং ২৫/৩০ মিনিট অপেক্ষা করে চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে।

চুল পড়া নিয়ে টেনশন

চুল পড়া নিয়ে টেনশন?

বিভিন্ন ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস সমৃদ্ধ হওয়াতে হেয়ার মাস্ক চুলের যত্নে অনেক বেশি কার্যকর। এটি DIY হোমমেড হতে পারে, আবার প্যাকেটজাত রেডিমেড মাস্কও হতে পারে। চুলকে স্ট্রং, সফট ও ময়েশ্চারাইজড করে। চুলের আগা ফাটা রোধ করে। চুলের এক্সট্রা কেয়ার নিতে এর জুড়ি নেই! বিভিন্ন হেয়ার প্রবলেমকে টার্গেট করে ভিন্ন ভিন্ন হেয়ার মাস্ক পাওয়া যায়, আবার বাসাতেও প্রাকৃতিক উপাদান দিয়ে মাস্ক বানিয়ে নেওয়া যায়। চুলের ধরন বুঝে সপ্তাহে অন্তত ১ দিন হেয়ার মাস্ক ব্যবহার করলে চুলে খুব দ্রুত একটা হেলদি চেঞ্জ দেখা যাবে।

চুল পড়া কন্ট্রোলে আনতে ৫টি হেয়ার মাস্ক

১. এগ হেয়ার মাস্ক
ডিমের হেয়ার মাস্ক তৈরি করতে যা যা দরকার-
  • ডিম
  • হাফ কাপ দুধ
  • দুই টেবিল চামচ লেবুর রস
  • সামান্য অলিভ অয়েল

ডিমের সাথে সব উপাদানগুলো ভালো করে মিক্স করে চুলে লাগিয়ে নিতে হবে। ডিমে আছে প্রোটিন, যা চুলের গ্রোথ বৃদ্ধি করে। চুলকে প্রাণবন্ত করে তোলে। সব ধরনের চুলেই এই হেয়ার মাস্ক দারুণ কাজ করে। চুল পড়া কমাতে ও চুলের রুক্ষভাব দূর করতে এই প্রোটিন ট্রিটমেন্ট মাস্কটি ব্যবহার করতে পারেন।

২. হেয়ার ফল কন্ট্রোলে টক দইয়ের মাস্ক
এই হেয়ার মাস্কটি তৈরি করতে যা যা দরকার-
  • টক দই ( চুলের লেন্থ অনুযায়ী )
  • এক টেবিল চামচ আপেল সিডার ভিনেগার
  • মধু

সব উপাদান ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভালো করে লাগিয়ে নিতে হবে। অ্যাপেল সিডার ভিনেগারে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রোপার্টিজ। টক দই ও মধু চুলের ময়েশ্চার লেভেল ব্যালেন্স করে, সেই সাথে চুলের গোড়া মজবুত করে এবং চুলের বাউন্সিভাব ফিরিয়ে আনে।

 
৩. স্কিন ক্যাফে হেয়ার ফল ট্রিটমেন্ট (Skin Cafe Hair Fall Treatment)

প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি রেডিমেড হেয়ার মাস্ক ইউজ করতে চাইলে ট্রাই করুন স্কিন ক্যাফে হেয়ার ফল ট্রিটমেন্ট। এই মাস্কটি সপ্তাহে একদিন ব্যবহার করলে এক্সেস হেয়ার ফলের প্রবলেম অনেকটাই কমে আসবে। আমি নিজেই সুফল পেয়েছি, এখন এই মাস্কটি আমার হলিগ্রেইল প্রোডাক্ট। পাতলা রুক্ষ চুল আস্তে আস্তে হেলদি, ঘন, মজবুত এবং প্রাণবন্ত হয়ে উঠবে। চুল পড়া বন্ধ হয়ে নতুন চুল গজাতেও সাহায্য করবে। এই মাস্ক বানাতে প্রয়োজন-

সব উপাদান ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলের আগা থেকে গোড়া অবদি মাস্কটি লাগিয়ে নিয়ে ৪০ মিনিট অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নিন। প্রথমবার ব্যবহারের পর থেকেই পার্থক্য বুঝতে পারবেন। শিকাকাই, হেনা, আমলা ইত্যাদি উপাদান থাকাতে এই হেয়ার মাস্কটি চুলের যত্নে অতুলনীয়!

৪. কলার হেয়ার মাস্ক
কলা দিয়ে তৈরি হেয়ার মাস্ক চুল পড়া কমাতে খুব ইফেক্টিভ। এই মাস্কটি তৈরি করতে প্রয়োজন-
  • পাকা কলা
  • নারকেল তেল সামান্য

কলা ভালোভাবে চটকে নিয়ে অথবা ব্লেন্ড করে স্মুথ পেস্ট বানিয়ে নিন। চুলে মাস্কটি লাগিয়ে নিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নিন। নারকেল তেল হেয়ার ফলিকল মজবুত করে। কলা পটাসিয়াম, ভিটামিন ও ন্যাচারাল অয়েলে ভরপুর, যা হেয়ার ফল কমাতে ও হেয়ার গ্রোথ প্রমোট করতে খুবই কার্যকর।

৫. ক্যাস্টর অয়েল হেয়ার মাস্ক 

চুল পড়া কমাতে ও নতুন চুল গজাতে ক্যাস্টর অয়েল এর নাম আমাদের প্রায় সবারই জানা। এই হেয়ার মাস্কটি তৈরি করতে দরকার-

  • দুই টেবিল চামচ ক্যাস্টর অয়েল
  • দুই টেবিল চামচ কোকোনাট অয়েল
  • অ্যালোভেরা জেল
চুল পড়া নিয়ে টেনশন

সব উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। এরপর কাঠের চিরুনি দিয়ে চুল ভালো করে আঁচড়িয়ে চুলের মাঝে সেকশন করে হেয়ার মাস্ক লাগাতে হবে। ২০/২৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে শ্যাম্পু করে নিতে হবে। এই হেয়ার মাস্কটি চুলে পুষ্টি যুগিয়ে চুল পড়া বন্ধ করার পাশাপাশি চুলের আগা ফাটা রোধ করে।

এখন বুঝতে পারলেন তো, রেগুলার হেয়ার কেয়ারের পাশাপাশি সপ্তাহে একদিন হেয়ার মাস্ক ব্যবহার করা কতটা জরুরি! এতে করে চুল পুষ্টি পায় এবং হেলদি হয়ে উঠে। এছাড়া বিভিন্ন হেয়ার প্রবলেমেরও সল্যুশন পাওয়া যায়। চুল পড়া নিয়ে টেনশন না করে হেয়ার কেয়ার রুটিনে আপনার পছন্দের হেয়ার মাস্ক অ্যাড করে ফেলুন! অথেনটিক হেয়ার কেয়ার প্রোডাক্ট কিনতে চাইলে সাজগোজের চারটি ফিজিক্যাল শপ- যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার এবং উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) থেকে কিনতে পারেন আর অনলাইনে কিনতে চাইলে শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারেন।

  ছবি- সাটারস্টক, সাজগোজ

সম্পর্কিত লেখা

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

চুলের ফ্রিজিনেস এবং রুক্ষতা দূর করতে ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

চুলের ফ্রিজিনেস এবং রুক্ষতা দূর করতে ৫টি হেয়ার মাস্ক

ঘুম থেকে উঠে চুলে হাত দিয়েই মনটা খারাপ হয়ে গেল? একটু বাহিরে বের হলেই বা একদিন চুলে শ্যাম্পু না করলেই চুল আর চুলের অবস্থায় থাকেনা! বাহিরের ধুলাবালি আর...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

ঘরে বসে নিজের হেয়ার টাইপ আইডেন্টিফাই করবেন কীভাবে?
চুলের যত্ন

ঘরে বসে নিজের হেয়ার টাইপ আইডেন্টিফাই করবেন কীভাবে?

চুলের যত্নে আমাদের এফোর্টের যেন কোনো কমতি নেই! চুল হেলদি ও শাইনি রাখতে আমরা সবাই বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার মাস্ক ও সিরাম ইউজ করি।...

আরও পড়ুন

সাপ্তাহিক হেয়ার কেয়ার রুটিনের গুরুত্বপূর্ণ স্টেপগুলো ফলো করছেন তো?
বিউটি টিপস

সাপ্তাহিক হেয়ার কেয়ার রুটিনের গুরুত্বপূর্ণ স্টেপগুলো ফলো করছেন তো?

অনেক ক্ষেত্রেই দেখা যায় আমরা চুলের তুলনায় ত্বকের যত্ন বেশি করি। আপনি জানেন কি? ত্বক যেমন সৌন্দর্যের একটি অংশ, তেমনি আমাদের চুলও আমাদের সৌন্দর্য বাড়াতে...

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার

যারা সারাদিন বাইরে থাকেন, তাদের এক দিন অন্তর অন্তর মাস্ক লাগানো উচিত। এতে করে মুখের পিগমেনটেশন দূর হবে, রোদে পোড়া দাগ কম হয়ে যাবে। আর যারা বাসায় থাকে...

ড্রাই হেয়ার কীভাবে সফট, সিল্কি ও ম্যানেজেবল রাখা যায়?
চুলের যত্ন

ড্রাই হেয়ার কীভাবে সফট, সিল্কি ও ম্যানেজেবল রাখা যায়?

চুল অলওয়েজ হেলদি, স্মুথ ও শাইনি রাখার জন্য আমাদের চেষ্টার কোনো শেষ নেই। কিন্তু অনেক সময় বিভিন্ন হেয়ার প্রবলেমস এর কারণে আমাদের চুলের ন্যাচারাল শাইন...

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!
চুলের যত্ন

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!

কালের আবর্তনে চুলের সাজসজ্জায় এসেছে বিচিত্রতা। নানা ধরনের স্টাইলিশ হেয়ার কাটে নিজের লুকে চেঞ্জ আনছে অনেকেই, আবার কেউ কেউ চুলে কালার করছেন। ছোট চুলের ট...

হেয়ার ফল প্রবলেম। চুল পড়া কমবে ৬টি কার্যকরী মাস্ক ব্যবহারে!
চুলের যত্ন

হেয়ার ফল প্রবলেম। চুল পড়া কমবে ৬টি কার্যকরী মাস্ক ব্যবহারে!

হেয়ার ফল সমস্যা পুরো বিশ্বজুড়ে প্রতিটি মহিলার জন্য খুবই ভয়ংকর একটি সমস্যা এবং এটি খুব উদ্বেগের বিষয়ও বটে। কারণ চেহারা যতই সুন্দর হোক না কেন মাথায় চুল...

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন
চুলের যত্ন

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন

মজবুত ও ঝলমলে চুল কে না চায়? কিন্তু ঝলমলে সুন্দর চুল হুট করেই পাওয়া যায় না। তার জন্য নিয়মিত একটি রুটিন মেনটেইন করতে হয়। কিন্তু সেই রুটিন কীভাবে ঠিক কর...

…