২টি ঘরোয়া বিউটি ট্রিটমেন্ট দিবে সুন্দর ও দ্যুতিময় ত্বক!

superman, শারমিন · May 18, 2013 · 1 min read

২টি ঘরোয়া বিউটি ট্রিটমেন্ট দিবে সুন্দর ও দ্যুতিময় ত্বক!

বিউটি ট্রিটমেন্ট করাতে যে সবসময় পার্লারে যেতে হবে এমন কিন্তু নয়। নিজের ত্বককে সুন্দর রাখতে কে না চায়? সুন্দর থাকা মানে শুধু ফ্যাশনেবল পোশাক আর স্টাইলিশ উপকরণ দিয়ে সাজগোজ নয়। সুন্দর থাকা আসলে একটা আ্যটিটিউড! কথায় আছে না- “You need to feel good to look good!” আর আপনার হাতের কাছেই কত জিনিস থাকে যেগুলো দিয়ে সহজেই ত্বকের যত্ন নেয়া সম্ভব। এর জন্য নেই কোনো বাড়তি খরচ। সুন্দর থাকার ঘরোয়া উপায়কে আবিষ্কার করুন নতুনভাবে! তাই আজকের আয়োজন ২টি ঘরোয়া বিউটি ট্রিটমেন্ট নিয়ে যার মাধ্যমে আপনি পাবেন সম্পূর্ণরুপে পরিষ্কার, উজ্জ্বল ও  দাগহীন ত্বক। চলুন তবে দেখে নেই।

বিউটি ট্রিটমেন্টের উপায় উপায়গুলো 

১) কমলা ও দইয়ের মিশ্রণে বিউটি ট্রিটমেন্ট

মুখে উজ্জ্বল আভা আনার জন্য শুকনো কমলার খোসা এবং দই দিয়ে  তৈরি ফেইস প্যাক ব্যবহার করতে পারেন। আর বানানোটাও সহজ!

উপকরণ

  • শুকনো কমলার খোসা
  • দই
কমলা ও দইয়ের মিশ্রণে বিউটি ট্রিটমেন্ট - shajgoj.com

প্রণালী

প্রথমে কমলার খোসা নিন। কমলার খোসাগুলোকে কড়া রোদে নয় বরং আলো-বাতাসযুক্ত এমন স্থান যেখানে রোদের তাপ ও ছায়া দুই-ই পাওয়া যায়, সেখানে শুকিয়ে নিন। শুকানোর পরে খোসাগুলোকে গুঁড়ো করে পাউডার বানিয়ে ফেলুন। শুকনো এই পাউডারটা যখন মুখমন্ডলে ব্যবহার করা হবে আপনি আশ্চর্যজনকভাবে একটা পরিবর্তন লক্ষ্য করবেন। আপনার ত্বক থেকে বের হবে সোনালী আভা! এরপর শুকনো কমলার পাউডারটা দইের সঙ্গে ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন।

কমলা ও দইয়ের মিশ্রণে বিউটি ট্রিটমেন্ট মুখে প্রয়োগ - shajgoj.com

মুখমন্ডলে পেস্টটা লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। বাসায় তৈরি এই প্যাকটা আপনার ত্বককে সুন্দর করতে এবং অবাঞ্ছিত লোম এবং ওপেন পোরস থেকে শুরু করে কাটা দাগের ক্ষত সারাতেও সাহায্য করবে। কমলা লেবুতে বিদ্যমান বিটা-ক্যারোটিন (β-Carotene) আপনার কোষের ক্ষয় প্রতিরোধে সাহায্য করবে।

২) মধু ও লেবুর মিশ্রণে বিউটি ট্রিটমেন্ট

ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ও মসৃনতা আনার জন্য মধু এবং লেবু দিয়ে  তৈরী মিশ্রণ ব্যবহার করতে পারেন। মিশ্রণটি মাসে ৪ বার ব্যবহার করুন।

উপকরণ

  • মধু
  • লেবুর রস
মধু ও লেবুর মিশ্রণে বিউটি ট্রিটমেন্ট - shajgoj.com

প্রণালী

প্রতিদিন রাতে ঘুমানোর আগে পুরো মুখমন্ডল ভালোভাবে পরিষ্কার করে নিন। এরপর সতেজ লেবুর রস এবং আধা চামচ ফ্রেশ মানুকা মধু (নিউজিল্যান্ড-এর মানুকা ঝোপ জাতীয় গাছের ফুল থেকে যে মধু পাওয়া যায় বা আপনি ইচ্ছে করলে ভালো কোনো ব্রান্ডের অন্য কোনো মধুও ব্যবহার করতে পারেন) ভালোভাবে মিশিয়ে মিশ্রণটি মুখে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন।

মধু ও লেবুর মিশ্রণে বিউটি ট্রিটমেন্ট মুখে প্রয়োগ - shajgoj.com

ঠান্ডা পানি দিয়ে আলতো করে মুখটা ধুয়ে ফেলুন। এবার আপনি নিজেই লক্ষ্য করে দেখুন আপনার মুখমন্ডলের উজ্জ্বল দ্যুতিময়তা। লেবুর রস আপনার ত্বকের মৃত কোষগুলোকে সরিয়ে ফেলতে সাহায্য করে, সেইসাথে আপনার ত্বকে প্রয়োজনীয় ভিটামিন সি-এর যোগান দেয়। মধু এবং লেবু আপনার ত্বকের আদ্রতা বজায় রাখে এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। এই মিশ্রণটি আপনার মুখের মেছতা ও অবাঞ্ছিত দাগও  দূর করতে সহায়তা করবে। তবে অ্যালার্জিজনিত সমস্যা থাকলে এই প্যাকটি ব্যবহার না করাই ভালো।

এইতো জেনে নিলেন দু'টো কার্যকরী ফেইস প্যাকের কথা! তো, নিয়ে ফেলুন ত্বকের যত্ন ঘরে বসেই আর পার্লার-কে বলুন বাই-বাই! ছবি- রাহাত আমিন চৌধুরী (ArchQuad Photography); সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

কমলার খোসার যত গুণ
সুস্থতা

কমলার খোসার যত গুণ

টক–মিষ্টি স্বাদের রসালো এ ফলটির গুণ এর কথা বলে শেষ করা যাবে না। মজাদার এবং স্বাস্থ্যপ্রদ এ ফলের খোসার ও রয়েছে হাজারো গুণ। চলুন জেনে নেয়া যাক এই ফলের খ...

বিউটি ব্লেন্ডার এবং ব্রাশ | পারফেক্ট লুক পেতে কোনটা কখন ব্যবহার করবেন?
মেকআপ

বিউটি ব্লেন্ডার এবং ব্রাশ | পারফেক্ট লুক পেতে কোনটা কখন ব্যবহার করবেন?

নামীদামী ব্র্যান্ডের মেকআপ প্রোডাক্ট ব্যবহার করেও কি মনে হচ্ছে “মেকআপটা আরেকটু সুন্দরভাবে বসলো না কেন?” মেকআপ করার সময় যারা এমন কমপ্লেইন করে থাকেন, এক...

কমলার ৩টি মাস্ক ত্বকের ধরন অনুযায়ী কীভাবে ব্যবহার করবেন?
ত্বকের যত্ন

কমলার ৩টি মাস্ক ত্বকের ধরন অনুযায়ী কীভাবে ব্যবহার করবেন?

আমরা বাজার থেকে নানান রকম মুখের মাস্ক অনেক টাকা দিয়ে কিনে এনে ব্যবহার করে থাকি যার বেশির ভাগ-ই হলো অকার্যকর এবং নকল। কিন্তু আমরা ঘরে বসেই সেই মাস্ক তৈ...

ডিমের খোসা দিয়ে ঘর সাজানোর চমৎকার ৪টি আইডিয়া!
গৃহসজ্জা

ডিমের খোসা দিয়ে ঘর সাজানোর চমৎকার ৪টি আইডিয়া!

আমাদের অনেকেরই প্রতিদিনের খাদ্যতালিকায় প্রায়ই থাকে এমন একটি খাবার ডিম। খাওয়া শেষে ডিমের খোসা সাধারণত ফেলেই দেয়া হয়। অনেকে আবার এই খোসা দিয়ে গাছের জন্য...

আরও পড়ুন

বাচ্চাদের জন্য মধুর ব্যবহার | জেনে নিন ৪টি উপকারিতা
মা ও শিশু

বাচ্চাদের জন্য মধুর ব্যবহার | জেনে নিন ৪টি উপকারিতা

আপনার বাসায় কি একজন বাড়ন্ত শিশু রয়েছে? যদি থেকে থাকে তাহলে আপনি নিশ্চয়ই জানেন তার সুস্থভাবে বেড়ে উঠা কতটা প্রয়োজন, তাই না? তার সুস্বাস্থ্যের জন্য আপনা...

ফলের খোসার ব্যবহার
বিউটি টিপস

ফলের খোসার ব্যবহার

আমরা সাধারণত ফল খেয়ে সেগুলোর খোসা ফেলে দেই। কিন্তু এই খোসা গুলোও আমরা বিভিন্ন কাজে লাগাতে পারি। যেমন- ০১ দাঁতের হলদেটে ভাব দূর করতে কলার খোসার ভেতর...

অরেঞ্জ ফেসিয়াল
ত্বকের যত্ন

অরেঞ্জ ফেসিয়াল

জুসি ফলগুলোর উপকারিতা সব সময় শুধু খাওয়ার মাঝেই সীমাবদ্ধ থাকেনা ত্বকে এর বাহ্যিক আপ্লিকেশনেরও অনেক গুরুত্ব আছে। আজ তাই এমনি এক রসালো ফল দিয়ে ফেসিয়াল কর...

ফ্ললেস মেকআপ পেতে বেস্ট বিউটি ব্লেন্ডার বেছে নিয়েছেন তো?
রিভিউ

ফ্ললেস মেকআপ পেতে বেস্ট বিউটি ব্লেন্ডার বেছে নিয়েছেন তো?

মেকআপ করতে আমরা কত ধরনের টুলস ব্যবহার করি। ফেইস মেকআপের জন্য মেকআপ ব্রাশ ছাড়াও বিউটি ব্লেন্ডার ব্যবহার করে থাকি। তবে ব্রাশের তুলনায় বিউটি ব্লেন্ডার ফ্...

লেজার নিয়ে ভাবছেন?
বিউটি টিপস

লেজার নিয়ে ভাবছেন?

সৌন্দর্যচর্চার আদি ধারণা এবং নিয়মগুলো নিয়ে হয়তো আপনি সন্তুষ্ট নন কিংবা বাজারের কেমিক্যাল প্রসাধনীতে আস্থা হারিয়ে ফেলেছেন। তখন নতুন এবং বিকল্প কোন...

ঘরে তৈরি রূপ সামগ্রী
বিউটি টিপস

ঘরে তৈরি রূপ সামগ্রী

আধুনিকায়নের ভেলায় ভাসতে ভাসতে আমরা এখন অনেকটাই প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছি,সেই সাথে যান্ত্রিক হয়ে গেছে রূপচর্চাও। ব্যস্ততার দোহাই দিয়েই হোক কিংবা ভেষজ...

…