ড্রাই স্কিনের যত্নে মধু | জেনে নিন দারুণ ৪টি ব্যবহার

নাইমা আক্তার · Oct 13, 2018 · 1 min read

ড্রাই স্কিনের যত্নে মধু | জেনে নিন দারুণ ৪টি ব্যবহার

ড্রাই স্কিন নিয়ে ভাবনার যেন অন্ত নেই! এটি খুব সহজেই আদ্রতা হারায় এবং খসখসে হয়ে যায়। ড্রাই স্কিনের পুরোপুরি যত্ন নেয়ার উত্তম উপাদান কিন্তু আপনার ঘরেই আছে। হ্যা, আমি বলছি মধুর কথা। এর অসামান্য উপকারিতার কথা কারোরই অজানা নয়। বিভিন্ন রোগের উপশম হিসেবে এবং ত্বকের যত্নেও এর ব্যবহার প্রচুর, তাই কমবেশি সবার বাড়িতেই মধু থাকে। মধু হলো সুপার হাইড্রেটিং যা আপনার শুকনো ত্বকে প্রাণ ফিরিয়ে আনতে পারে। মধুর ময়েশ্চারাইজিং বেনিফিটগুলো পাবার উদ্দেশ্যে খুব সহজেই আপনি আপনার ড্রাই স্কিনে এর ব্যবহার করতে পারেন। তাই আজ আপনাদের জন্য থাকলো, ড্রাই স্কিনের যত্নে মধুর ৪টি অসাধারণ ব্যবহার। তাহলে চলুন দেখে নেয়া যাক!

ড্রাই স্কিনের যত্নে মধু যেভাবে ব্যবহার করবেন

১. হানি ময়েশ্চারাইজিং ফেইস ক্রিম 

প্রয়োজনীয় উপাদান-

  • ১/২ কাপ শিয়া বাটার
  • ৩ টেবিল চামচ অ্যালোভেরা জেল
  • ৫ ড্রপ টি ট্রি অয়েল
  • ৩ টেবিল চামচ গোলাপ জল
  • ১ টেবিল চামচ বিশুদ্ধ মধু
হানি ময়েশ্চারাইজিং ফেইস ক্রিম - shajgoj.com

পদ্ধতি-

শিয়া বাটার গলানোর জন্য একটি ডাবল বয়লার ব্যবহার করুন। তারপর এর সাথে গোলাপ জল, ঘৃতকুমারী জেল এবং মধু ভালো করে মিশিয়ে একটি কাচের বাটিতে নিন এবং মিশ্রণটি রেফ্রিজারেটরে রেখে দিন ঠাণ্ডা হওয়ার জন্য। ফ্রিজ থেকে বের করে ৫ মিনিট ভালোভাবে হাত দিয়ে বিট করুন যাতে একটি ফ্লাফি, ক্রিমি টেক্সচার তৈরি হয়। এবার ক্রিমটি একটি জারে ঢুকিয়ে রেখে দিন। এই ক্রিমটি প্রতিদিনের ময়েশ্চারাইজার বা নাইট ক্রিম হিসেবে ব্যবহার করুন।

২. ড্রাই স্কিনের যত্নে মধু এবং ল্যাভেন্ডার ফেসিয়াল টোনার

প্রয়োজনীয় উপকরণ-

  • ১/২ কাপ পানি
  • ১/২ টেবিল চামচ বিশুদ্ধ মধু
  • ২ টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনেগার
  • ৩-৪ ড্রপ লেভেন্ডার অয়েল

মধু এবং ল্যাভেন্ডার ফেসিয়াল টোনার - shajgoj.com

পদ্ধতি-

প্রথমে পানি হালকা গরম করে নিন। এবার এর সাথে মধু যোগ করে ভালোভাবে নাড়ুন। মিশ্রণটা ঠাণ্ডা হলে এর সাথে ল্যাভেন্ডার অয়েল এবং অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে ভালোভাবে নেড়ে একটি কাচের বোতল বা স্প্রে বোতলে স্থানান্তর করুন। আপনার মুখ ধোয়ার পর এটি টোনার হিসাবে ব্যবহার করুন।

৩. মধু এবং ওটমিল স্ক্রাব

প্রয়োজনীয় উপকরণ-

  • ১/২ কাপ ওটস
  • সোয়া এক কাপ চিনি
  • ১/৪ কাপ নারকেল তেল
  • ১/৪ কাপ মধু
  • ৩-৪ ড্রপ টি ট্রি অয়েল
  • ৩-৪ ড্রপ ল্যাভেন্ডার অয়েল

ড্রাই স্কিনের যত্নে মধু এবং ওটমিল স্ক্রাব - shajgoj.com

পদ্ধতি-

ওটস এবং চিনি একসাথে গ্রাইন্ড করে নিন। এবার এতে মেশান নারকেল তেল, মধু, টি ট্রি অয়েল এবং ল্যাভেন্ডার অয়েল। সবকিছু ভালো করে মিশিয়ে একটি কাচের জারে রেখে দিন। স্ক্রাবটি সপ্তাহে ১-২ বার ব্যবহার করুন।

৪. মধু, হলুদ এবং গ্লিসারিন ফেইস প্যাক

প্রয়োজনীয় উপকরণ-

  • ১ টেবিল চামচ বিশুদ্ধ মধু
  • ১/২ চা চামচ গ্লিসারিন
  • ১/২ চা চামচ হলুদ গুড়া বা কাচা হলুদ বাটা

ড্রাই স্কিনের যত্নে মধু, হলুদ এবং গ্লিসারিন ফেইস প্যাক - shajgoj.com

পদ্ধতি-

মধু, হলুদ এবং গ্লিসারিন একসাথে ভালোভাবে মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করে নিন। এবার এই প্যাকটি মুখে, গলায় ও ঘাড়ে লাগিয়ে রাখুন ৩০-৩৫ মিনিট। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

উপরে উল্লেখিত মধু দিয়ে তৈরি নানা রকম প্যাকগুলো আপনার ত্বককে ইন্সট্যান্টলি সফট ও ময়েশ্চারাইজড করবে। তারপরও অনেকে খুব দ্রুত রেজাল্ট আশা করেন। কিন্তু প্রাকৃতিক উপাদান ব্যবহারে বিশ্বাস এবং ধৈর্য রাখতে হয়। ন্যাচারাল উপাদানগুলো আস্তে আস্তে কাজ করলেও এর প্রভাবটা অনেকদিন পর্যন্ত স্থায়ী হয়। তাই আপনার ড্রাই স্কিনের যত্নে উপরে উল্লেখিত রেমেডিগুলো ফলো করতে থাকুন, আশানুরূপ রেজাল্ট পাবেন আশা করি।

ছবি- আলজামিলা.কম, পিন্টারেস্ট.কম, shutterstock

সম্পর্কিত লেখা

বাচ্চাদের জন্য মধুর ব্যবহার | জেনে নিন ৪টি উপকারিতা
মা ও শিশু

বাচ্চাদের জন্য মধুর ব্যবহার | জেনে নিন ৪টি উপকারিতা

আপনার বাসায় কি একজন বাড়ন্ত শিশু রয়েছে? যদি থেকে থাকে তাহলে আপনি নিশ্চয়ই জানেন তার সুস্থভাবে বেড়ে উঠা কতটা প্রয়োজন, তাই না? তার সুস্বাস্থ্যের জন্য আপনা...

ত্বক ও চুলের যত্নে টি ট্রি অয়েল এর অসাধারণ ১৩টি ব্যবহার!
রিভিউ

ত্বক ও চুলের যত্নে টি ট্রি অয়েল এর অসাধারণ ১৩টি ব্যবহার!

ত্বক এবং চুলের যত্নে বিভিন্ন ধরনের অয়েলের গুণাগুণ সম্পর্কে আমরা কমবেশী সবাই জানি। টি ট্রি অয়েল সৌন্দর্যের জগতে তেমনই একটি নাম। আর এই অয়েলের গুণ সম্পর্...

ভালো ঘুমের জন্য ও বিউটি সল্যুশনে ল্যাভেন্ডার অ্যাসেনশিয়াল অয়েল!
বিউটি টিপস

ভালো ঘুমের জন্য ও বিউটি সল্যুশনে ল্যাভেন্ডার অ্যাসেনশিয়াল অয়েল!

সেলফ কেয়ারের ক্ষেত্রে আজকাল অ্যাসেনশিয়াল অয়েল বেশ পপুলার। আমাকে যদি বলা হয় কোন অ্যাসেনশিয়াল অয়েল আমার সবচেয়ে বেশি পছন্দের, তাহলে আমি বলবো ল্যাভেন্ডার...

সেলফ কেয়ারে টি ট্রি অ্যাসেনশিয়াল অয়েল কতটা কার্যকরী?
বিউটি টিপস

সেলফ কেয়ারে টি ট্রি অ্যাসেনশিয়াল অয়েল কতটা কার্যকরী?

‘টি ট্রি অ্যাসেনশিয়াল অয়েল’ এই শব্দটার মধ্যেই ন্যাচারাল একটা ভাইব আছে, তাই না? এটা এমন একটা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট যেটা স্কিন ও হেয়ার কেয়ারে বহুল ব্য...

আরও পড়ুন

ব্লাকহেডস দূর করুন মধুর ছোয়ায়  
ত্বকের যত্ন

ব্লাকহেডস দূর করুন মধুর ছোয়ায়  

খুব জেদি স্কিন প্রব্লেমগুলোর মধ্যে অন্যতম হল ব্লাকহেডস। ত্বকের লোমকুপ বন্ধ হয়ে ব্লাকহেডস এর সৃষ্টি হয়। যা স্কিনের নানা সমস্যার জন্ম দেয় আর দেখতেও খুব...

মধুর ১১টি অজানা গুণ!
বিউটি টিপস

মধুর ১১টি অজানা গুণ!

আগেকার দিনে দাদি নানীদের রূপচর্চার প্রধান উপাদান হিসেবে এবং বিভিন্ন রোগের ওষুধ হিসেবে মধুই ছিল যেন একমাত্র ভরসা। আধুনিক কালে আমরা সবাই যেন মধুর ব্যবহা...

ল্যাভেন্ডার অ্যাসেনশিয়াল অয়েল | জানেন কি তেলটির ৮টি ব্যবহার?
চুল

ল্যাভেন্ডার অ্যাসেনশিয়াল অয়েল | জানেন কি তেলটির ৮টি ব্যবহার?

ত্বক এবং চুলে ল্যাভেন্ডার অ্যাসেনশিয়াল অয়েল কিন্তু বহুকাল থেকেই ব্যবহার হয়ে আসছে। ত্বকের যত্ন হোক কিংবা চুলের যত্ন কোন ক্ষেত্রেই জুড়ি নেই এই ল্যাভেন্ড...

ত্বকের যত্ন | দুধ ও মধুর মাস্ক এক কার্যকরী ক্লিনজার!
ত্বকের যত্ন

ত্বকের যত্ন | দুধ ও মধুর মাস্ক এক কার্যকরী ক্লিনজার!

আপনার মুখে যদি ব্রণের দাগ থাকে তাহলে আপনার সাজ অনেকখানি ব্যাহত হয় আর কাংক্ষিত লুক পেতে আপনার কষ্ট অনেকখানি বেড়ে যায়। তো এই ব্রণের দাগ বা মুখের অন্যান্...

ড্রাই ও ডিহাইড্রেটেড স্কিনের জন্য মেকআপ গাইডলাইন!
মেকআপ

ড্রাই ও ডিহাইড্রেটেড স্কিনের জন্য মেকআপ গাইডলাইন!

যাদের স্কিন টাইপ ড্রাই এবং স্কিনটা বেশ ডিহাইড্রেটেড, তারাই জানে মেকআপ পারফেক্টলি সেট রাখাটা তাদের জন্য কতটা কঠিন। আর সঠিক মেকআপ প্রোডাক্ট না ব্যবহার ক...

রূপচর্চায় মধুর ব্যবহার
কম্বিনেশন স্কিন

রূপচর্চায় মধুর ব্যবহার

প্রাচীনকাল থেকেই মধুর গুণাগুণ প্রত্যেকের মুখে মুখে শুনে এসেছি। রূপচর্চা, স্বাস্থ্যগুণ, আতিথেয়তাসহ নানান কাজে মধুর জুড়ি মেলা ভার। এতে ম্যাগনেসিয়াম,ফসফে...

…