নাইট ক্রিম ব্যবহার করা কেন এতো জরুরি ?

sub-editor · Oct 22, 2016 · 1 min read

নাইট ক্রিম ব্যবহার করা কেন এতো জরুরি ?

ত্বকের যত্নে নাইট ক্রিমের ভুমিকা  অনেক বেশি। সারাদিনের কর্মব্যস্ততার শেষে আপনার মতো আপনার ত্বকেরও বিশ্রাম ও যত্ন প্রয়োজন। আর রাতে আপনার ত্বকের যত্নে নাইট ক্রিম অনস্বীকার্য।  আপনি যদি নাইট ক্রিম না লাগিয়েই ঘুমাতে যান তবে কিন্তু ভুল করছেন। আপনি যতটা ভাবছেন নাইট ক্রিম তার চেয়েও বেশি দরকারী আপনার ত্বক সুন্দর রাখতে। আসুন জেনে নিই, নাইট ক্রিমের কিছু উপকারীতার কথা  আমাদের ত্বকের জন্য-

(১) আপনার ত্বককে সারা রাত ধরে নাইট ক্রিম ময়েশ্চারাইজ রাখে। ফলে ত্বকের সজিবতা ঠিক থাকে ।

(২) ত্বক মসৃণ রাখে আর ত্বকে আরাম দেয়।

(৩) আপনার ত্বকের কোলাজেন বৃদ্ধি করে।

(৪) নাইট ক্রিম মাসাজ করার ফলে ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়।

(৫)  ত্বক মসৃণ রেখে ত্বকের টেক্সচার ঠিক রাখে।

(৬) ত্বকের বলিরেখা আর অন্যান্য ভাঁজ কমায়।

(৭) ত্বক রুক্ষ হওয়া থেকে রক্ষা করে ।

(৮) ত্বক নরম ও ফুটফুটে রাখে।

(৯) ত্বকে বুড়িয়ে যাওয়া ছাপ পড়তে বাধা দেয়।

(১০) ত্বকে নুতন কোষ জন্মাতে ও ত্বকে পুষ্টি জোগাতে  নাইট ক্রিম অসাধারণ।

[picture]

কোন ধরনের নাইট ক্রিম লাগাবেন?

আপনার ত্বকের সাথে যুতসই নাইট ক্রিম বেছে নিন । বাজারে অনেক ধরণের নাইট ক্রিম রয়েছে। স্বাভাবিক ত্বক, তৈলাক্ত ত্বক বা মিশ্র ত্বক ইত্যাদি সব ধরণের ত্বকের জন্যই আলাদা আলাদা নাইট ক্রিম আপনি বাজারে পাবেন এবং অনেক বিশ্বস্ত ব্রান্ডের নাইট ক্রিম পাবেন। নাইট ক্রিম কেনার সময় খেয়াল রাখুন ক্রিমটি যেন খুব ঘন না হয়। ঘন নাইট ক্রিম আপনার ত্বকের লোমকূপ বন্ধ করে দেবে যার ফলে ত্বকে ঠিকমতো বাতাস সরবারাহ হবে না । আর নাইট ক্রিম যেন সুঘন্ধিযুক্ত  না হয় আর এটি যেন অবশ্যই হাইপো-অ্যালারজিক হয় ।

কেন নাইট ক্রিম লাগাবেন?

আগেই বলেছি  ত্বকের জন্য কী কী ভালো কাজ করে এই নাইট ক্রিম । এটা বলা হয়ে থাকে যে, নাইট ক্রিমের একটিভ উপাদানগুলো রাতের বেলা আপনার ত্বকে ভাল কাজ করে দিনের বেলার ক্রিমের তুলনায়। আর রাতে আপনার ত্বকের কোষ রিজেনারেশানের ক্ষমতাও বেশী থাকে যখন আপনি ঘুমান।

সাধারণত কী কী উপাদান থাকে এই নাইট ক্রিমে?

নাইট ক্রিমে সাধারণত যেসব উপাদান থাকে তা হল - ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন এ, জোজোবা ওয়েল, অলিভ ওয়েল, আপ্রিকট ওয়েল, রোজ ওয়েল, অ্যালোভেরা, মধু, শিয়াবাটার, জেসমিন, অ্যান্টি এইজিং উপাদান, রেটিনল, এমিনো এসিড, এএইচএস, কপার, অ্যান্টি অক্সিডেন্ট, কোলাজেন।

ভালো এবং উন্নত মানের কিছু নাইট ক্রিমের নাম-

The body shop Aloe Soothing Night Cream (১৪৫০/- টাকা), The body shop Vitamin E Night Cream (১৪৫০/- টাকা),  Neutrogena Light Night Cream (৯০০/- টাকা), Olay Regenerist Advance Anti-Aging Night Recovery Cream (২৬৪০/- টাকা), Aveeno Positively Radiant Intensive Night Cream (২৬০০/- টাকা), Alga Lite Aquaglow Night Cream (১১৫০/- টাকা), L'Oreal White Perfect Night Cream (১২৫০/- টাকা), Lakme Perfect Radiance Intense Lightening - Night Cream (৭৫০/- টাকা)।

এই অথেনটিক নাইট ক্রিম-গুলো পাবেন যমুনা ফিউচার পার্ক এবং রাইফেল স্কয়ার-এ অবস্থিত সাজগোজ শপ-এ। এছাড়াও সাজগোজের অনলাইন-এও অর্ডার করতে পারেন।

কিভাবে নাইট ক্রিম লাগাবেন

যেমন তেমন করে নাইট ক্রিম লাগাবেন না। তাতেত্বকের উপকার হবে না। নাইট ক্রিম লাগানোর পদ্ধতি হবে  নিম্নরুপ-

(১) নাইট ক্রিম লাগানোর আগে অবশ্যই ত্বক ভালোভাবে পরিষ্কার করুন।

(২) হাতের আঙ্গুলের ডগায় ক্রিম নিয়ে ফোটা ফোটা করে মুখের ত্বকে লাগান।

(৩) উপরের দিক থেকে নীচের দিকে বৃত্তাকারভাবে  ম্যাসাজ করে ক্রিম ত্বক মিশিয়ে দেবেন আস্তে আস্তে আলতো করে।

(৪) চোখের পাতায় নাইট ক্রিম লাগাবেন না ।

তাই আজ থেকেই আপনার ত্বকের যত্নে নাইট ক্রিম ব্যবহার করুন । রাতে ঘুমানোর আগে আপনার নাইট ক্রিমের যত্ন সাথে নিয়েই ঘুমাতে যান যাতে সকালে আপনার মতো আপনার ত্বকও সজীব ও ফ্রেশ থাকে।

ছবি - স্কিনকেয়ার ডট টিকে

লিখেছেন -  রোকসানা আকতার

সম্পর্কিত লেখা

ডে অ্যান্ড নাইট স্কিনকেয়ার রুটিনে ভিন্ন ভিন্ন ক্রিম কেন ইউজ করবেন?
বিউটি টিপস

ডে অ্যান্ড নাইট স্কিনকেয়ার রুটিনে ভিন্ন ভিন্ন ক্রিম কেন ইউজ করবেন?

যারা রেগুলার স্কিন কেয়ার করেন তারা জানেন, সকালে ও রাতের স্কিন কেয়ার রুটিনে কিছুটা পার্থক্য আছে। সকালে যে প্রোডাক্টটি ইউজ করা হয়, রাতে সাধারণত সেগুলো ব...

কোমল এবং উজ্জ্বল ত্বক পেতে দারুণ ৫টি নাইট ক্রিম!
রিভিউ

কোমল এবং উজ্জ্বল ত্বক পেতে দারুণ ৫টি নাইট ক্রিম!

আমরা সবাই চাই দাগহীন, কোমল এবং সুন্দর ত্বক। আর এজন্য আমাদের পরিচর্যার শেষ নেই। তবে আমরা আমরা যত পরিচর্যাই করি না কেন এই যত্ন সবচেয়ে বেশি কার্যকরী হয় র...

সব বাজেটের নাইট ক্রিম
ত্বক

সব বাজেটের নাইট ক্রিম

সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর আমাদের ক্লান্ত শ্রান্ত দেহটি যেমন আরামের স্পর্শ চায় তেমনি আমাদের মুখের ত্বকেরও কিছু চাহিদা থাকে। যা আমরা পূরণ করতে পারি...

গার্নিয়ার হোয়াইট কমপ্লিট মাল্টি অ্যাকশন ফেয়ারনেস নাইট ক্রিম
ত্বক

গার্নিয়ার হোয়াইট কমপ্লিট মাল্টি অ্যাকশন ফেয়ারনেস নাইট ক্রিম

ত্বকের যত্নে নাইট ক্রিমের ব্যবহার আসলে নতুন কিছু না। রূপচর্চার আদিকাল থেকে রাতের বিশেষ যত্নই কালেভদে নাইট ক্রিমে রূপান্তরিত হয়েছে। আমাদের দাদি-নানীরা...

আরও পড়ুন

বেবি সফট এবং গ্লোয়িং স্কিন পেতে দ্যা বডি শপ ভিটামিন ই নারিশিং নাইট ক্রিম!
ত্বক

বেবি সফট এবং গ্লোয়িং স্কিন পেতে দ্যা বডি শপ ভিটামিন ই নারিশিং নাইট ক্রিম!

ত্বকের চর্চায় নাইট ক্রিম যে কতটা প্রয়োজনীয় সেটা বোধ হয় এখন সবারই জানা। আমাদের ত্বকের উপর দিয়ে সারাদিন যে অত্যাচার করা হয় তার ক্ষতিপূরণ করতে নাইট ক্রিম...

দি বডি শপ নিউট্রিগানিকস স্মুথিং নাইট ক্রিম
ত্বক

দি বডি শপ নিউট্রিগানিকস স্মুথিং নাইট ক্রিম

প্রথমেই বলি আপনি যদি মনে করেন যে স্বাস্থ্যজ্জ্বল সুন্দর আর লাবণ্যময় ত্বকের জন্য কেবল ডে ক্রিমই এনাফ তাহলে আপনার ধারণা ভুল। একবার ভাবুন তো সারাদিন আপনা...

৫টি ধাপে অয়েলি স্কিনের নাইট টাইম স্কিনকেয়ার রুটিন
অয়েলি স্কিন

৫টি ধাপে অয়েলি স্কিনের নাইট টাইম স্কিনকেয়ার রুটিন

অয়েলি স্কিনের ক্ষেত্রে আমরা ধরে নেই যে গ্রিজিনেস, একনে, ব্রেকআউটস, ব্ল্যাকহেডস- এই সমস্যাগুলো একটু বেশিই হবে! কিন্তু সঠিক নিয়মে যত্ন নিলেই কিন্তু অয়েল...

BB ক্রিম বনাম CC ক্রিম
মেকআপ

BB ক্রিম বনাম CC ক্রিম

ইদানিং বিউটি ওয়ার্ল্ডের সবচেয়ে আলোচিত প্রসাধনী হলো BB এবং CC ক্রিম। যেকোনো দোকানেই যান না কেন BB অথবা CC ক্রিম চোখে পড়বেই, নানা রকম ব্র্যান্ডে, নান...

আসন্ন শীতে ধরে রাখুন ত্বকের ময়েশ্চার!
ত্বক

আসন্ন শীতে ধরে রাখুন ত্বকের ময়েশ্চার!

দেখতে দেখতে শীত এসে যাচ্ছে। ইতিমধ্যেই মুখ টান টান ভাব শুরু হয়ে গেছে। তাছাড়া মুখের ডেড সেল এবং বলিরেখা পড়ার বাড়তি ঝামেলা তো রয়েছেই। আজ এমন একটি ক্রিমের...

…