দি বডি শপ নিউট্রিগানিকস স্মুথিং নাইট ক্রিম

রুমানা রহমান · Aug 19, 2015 · 1 min read

দি বডি শপ নিউট্রিগানিকস স্মুথিং নাইট ক্রিম

প্রথমেই বলি আপনি যদি মনে করেন যে স্বাস্থ্যজ্জ্বল সুন্দর আর লাবণ্যময় ত্বকের জন্য কেবল ডে ক্রিমই এনাফ তাহলে আপনার ধারণা ভুল। একবার ভাবুন তো সারাদিন আপনার এই প্রিয় ত্বকের উপর দিয়ে কত ধকল যায়? মেকআপ থেকে শুরু করে সারাদিনের বাইরের যত ধুলো ময়লা সব আপনার ত্বক ধারণ করছে। আর তাই যদি ত্বক সুন্দর রাখার সাথে সাথেই চান ত্বকের সুস্থতা বজায় থাকুক তাহলে আপনাকে ডে ক্রিমের পাশাপাশি একটা ভালো ব্র্যান্ডের নাইট ক্রিম ব্যবহার করতেই হবে।

The-Body-Shop-Nutriganics-Smoothing-Night-Cream-5 আজ আপনাদের ত্বকের যত্নে বিখ্যাত ব্র্যান্ড দি বডি শপের এমন একটি নাইট ক্রিম সম্পর্কে বলবো যেটা আপনি চোখ বুজে আপনার ত্বকের যত্নে নাইট ক্রিম হিসেবে বেছে নিতে পারেন। আমার আজকের রিভিউটি দি বডি শপের নিউট্রিগানিকস রেঞ্জের নিউট্রিগানিকস স্মুথিং নাইট ক্রিমটি নিয়ে।

প্রোডাক্টি যারা ইউজ করতে পারবেঃ মূলত দি বডি শপের নিউট্রিগানিকস রেঞ্জটি ফাস্ট সাইন অফ এজিং থেকেই ইউজ করতে পারবেন। সহজ করে বলতে গেলে যাদের বয়স ২০ বছর তারাও ইউজ করতে পারেন। অনেকের ত্বকেই দেখা যায় খুব কম বয়স থেকেই রিংকেল আসতে শুরু করে, তারা একটি কার্যকরী নাইট ক্রিম হিসেবে এটি নির্দ্বিধায় ইউজ করতে পারেন। এই ক্রিমটি সব ধরনের ত্বকের জন্য উপযোগী।

প্রোডাক্টি যেভাবে কাজ করেঃ * ব্রাজিলের কমিউনিটি ট্রেড বাবাসু অয়েল ত্বক স্মুথ ও রিভাইটালাইজ করে। * ফ্রান্সের অরগানিক রেড গ্রেপ ও সুইজারল্যান্ডের ইলডারফ্লাওার এর মিশ্রণ স্কিন টোন ও টেক্সার ইম্প্রুভ করে। * Organic buddleja ও thyme স্কিন প্রোটেক্ট করে। * এসেন্সিয়াল অয়েলস ও ন্যাচারালস ফ্রেগরেন্স ক্রিমটিতে মৃদু সুগন্ধ যুক্ত করে।

যেভাবে ব্যবহার করবেনঃ ক্রিমটি ব্যবহার এর পূর্বে মুখ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়ে অল্প পরিমাণ ক্রিম নিয়ে হাতের সাহায্যে মুখে ভালোভাবে মেখে নিন। আপনি যদি কোন সিরাম ইউজ করে থাকেন সেক্ষেত্রে সিরাম ইউজ করার পর নিউট্রিগানিকস নাইট ক্রিম ইউজ করতে পারেন। এই ক্রিমটি সারারাত আপনার ত্বকে ময়েশ্চারাইজারের কাজ করে সকালে আপনাকে সফট আর বাউন্সি ত্বক উপহার দেবে।

The-Body-Shop-Nutriganics-Smoothing-Night-Cream-Swatch পরিমাণ ও মূল্যঃ আপনি এই নাইট ক্রিমটি ৫০ মিলি ও ১৫ মিলি এই দুই সাইজেই পাবেন। ৫০ মিলি সাইজের দাম পড়বে ২২৭২ টাকার মতো।

প্রাপ্তিস্থানঃ আপনি চাইলে দি বডি শপের যেকোন দেশের ওয়েবসাইটেই প্রোডাক্টি পাবেন। আবার যদি মনে করেন দেশে থেকেই কিনবেন তাহলে যমুনা ফিউচার পার্কে অবস্থিত ব্র্যান্ডেড কস্মেটিক শপ Sapphire থেকেই সংগ্রহ করতে পারেন। এখানে আসল প্রোডাক্ট এর নিশ্চয়তাসহ অন্যান্য জায়গা থেকে সাশ্রয়ী মূল্যে প্রোডাক্ট কিনতে পারবেন।

প্রোডাক্টির যে দিকগুলো আমার ভালো লেগেছেঃ * এটি ড্রাই, অয়েলি, কম্বিনেশন এমনকি সেন্সিটিভ যেকোন ত্বকের জন্য উপযোগী। * বড় ছোট দুই সাইজেই পাওয়া যায়, তাই নিজের চাহিদা অনুযায়ী কিনতে পারি। * ময়েশ্চারাইজার ক্রিম হওয়াতেও আমার স্কিন অয়েলি করে না। * খুব দ্রুত এটি আমার স্কিনের এজিং সাইন দূর করেছে আর আমার ত্বক আগের থেকেও সফট ও উজ্জ্বল করেছে। * এটার ন্যাচারাল হালকা গন্ধটা নিমেষেই মন ভালো করে দেয়।

যারা ভালো কোন নাইট ক্রিম কেনার জন্য দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন তাদের আমি পরামর্শ দেবো নিশ্চিন্তে বডি শপের নিউট্রিগানিকস নাইট ক্রিমটি কিনে ফেলুন। এই ক্রিমের ৯৮% ন্যাচারাল উপাদান খুব সহজে আপনার ত্বকে স্যুট করবে ও ভালো কাজ করা শুরু করবে। আমি নিজে এই নাইট ক্রিমটিকে চোখ বুজে ১০০ তে ১০০ মার্কস দেবো।

লিখেছেনঃ রুমানা রহমান

ছবিঃ শপমাইএক্সচেঞ্জ.কম

সম্পর্কিত লেখা

নাইট ক্রিম ব্যবহার করা কেন এতো জরুরি ?
ত্বক

নাইট ক্রিম ব্যবহার করা কেন এতো জরুরি ?

ত্বকের যত্নে নাইট ক্রিমের ভুমিকা অনেক বেশি। সারাদিনের কর্মব্যস্ততার শেষে আপনার মতো আপনার ত্বকেরও বিশ্রাম ও যত্ন প্রয়োজন। আর রাতে আপনার ত্বকের যত্নে ন...

গার্নিয়ার হোয়াইট কমপ্লিট মাল্টি অ্যাকশন ফেয়ারনেস নাইট ক্রিম
ত্বক

গার্নিয়ার হোয়াইট কমপ্লিট মাল্টি অ্যাকশন ফেয়ারনেস নাইট ক্রিম

ত্বকের যত্নে নাইট ক্রিমের ব্যবহার আসলে নতুন কিছু না। রূপচর্চার আদিকাল থেকে রাতের বিশেষ যত্নই কালেভদে নাইট ক্রিমে রূপান্তরিত হয়েছে। আমাদের দাদি-নানীরা...

সব বাজেটের নাইট ক্রিম
ত্বক

সব বাজেটের নাইট ক্রিম

সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর আমাদের ক্লান্ত শ্রান্ত দেহটি যেমন আরামের স্পর্শ চায় তেমনি আমাদের মুখের ত্বকেরও কিছু চাহিদা থাকে। যা আমরা পূরণ করতে পারি...

কোমল এবং উজ্জ্বল ত্বক পেতে দারুণ ৫টি নাইট ক্রিম!
রিভিউ

কোমল এবং উজ্জ্বল ত্বক পেতে দারুণ ৫টি নাইট ক্রিম!

আমরা সবাই চাই দাগহীন, কোমল এবং সুন্দর ত্বক। আর এজন্য আমাদের পরিচর্যার শেষ নেই। তবে আমরা আমরা যত পরিচর্যাই করি না কেন এই যত্ন সবচেয়ে বেশি কার্যকরী হয় র...

আরও পড়ুন

ডে অ্যান্ড নাইট স্কিনকেয়ার রুটিনে ভিন্ন ভিন্ন ক্রিম কেন ইউজ করবেন?
বিউটি টিপস

ডে অ্যান্ড নাইট স্কিনকেয়ার রুটিনে ভিন্ন ভিন্ন ক্রিম কেন ইউজ করবেন?

যারা রেগুলার স্কিন কেয়ার করেন তারা জানেন, সকালে ও রাতের স্কিন কেয়ার রুটিনে কিছুটা পার্থক্য আছে। সকালে যে প্রোডাক্টটি ইউজ করা হয়, রাতে সাধারণত সেগুলো ব...

বেবি সফট এবং গ্লোয়িং স্কিন পেতে দ্যা বডি শপ ভিটামিন ই নারিশিং নাইট ক্রিম!
ত্বক

বেবি সফট এবং গ্লোয়িং স্কিন পেতে দ্যা বডি শপ ভিটামিন ই নারিশিং নাইট ক্রিম!

ত্বকের চর্চায় নাইট ক্রিম যে কতটা প্রয়োজনীয় সেটা বোধ হয় এখন সবারই জানা। আমাদের ত্বকের উপর দিয়ে সারাদিন যে অত্যাচার করা হয় তার ক্ষতিপূরণ করতে নাইট ক্রিম...

আসন্ন শীতে ধরে রাখুন ত্বকের ময়েশ্চার!
ত্বক

আসন্ন শীতে ধরে রাখুন ত্বকের ময়েশ্চার!

দেখতে দেখতে শীত এসে যাচ্ছে। ইতিমধ্যেই মুখ টান টান ভাব শুরু হয়ে গেছে। তাছাড়া মুখের ডেড সেল এবং বলিরেখা পড়ার বাড়তি ঝামেলা তো রয়েছেই। আজ এমন একটি ক্রিমের...

রিভিউঃদ্য বডি শপ অ্যালো সুদিং নাইট ক্রিম
ত্বক

রিভিউঃদ্য বডি শপ অ্যালো সুদিং নাইট ক্রিম

দিনে দিনে আমাদের ত্বকের উপরিভাগে ধুলো-ময়লা জমে ত্বককে মলিন করে দেয়। সারাদিনের ব্যস্ত ও ক্লান্ত শিডিউল শেষে রাতের বেলা ত্বককে বাড়তি কিছু দেয়া প্রয়োজন।...

দি বডিশপ নিউট্রিগ্যানিকস স্মুথিং ডে ক্রিম
ত্বক

দি বডিশপ নিউট্রিগ্যানিকস স্মুথিং ডে ক্রিম

কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। এর আগে কখনো কোন প্রোডাক্ট ব্যবহার করে রিভিউ লেখা হয়নি কিন্তু রিসেন্টলি আমি দি বডি শপের এমন একটি প্রোডাক্ট ব্যবহার ক...

টি ট্রি বিবি ক্রিম | ফ্ললেস স্কিন পেতে বডি শপ এর শর্টকাট সলিউশন!
মেকআপ

টি ট্রি বিবি ক্রিম | ফ্ললেস স্কিন পেতে বডি শপ এর শর্টকাট সলিউশন!

যারা প্রতিদিন বাইরে যান, অফিস কিংবা ভার্সিটিতে, অথবা টুকটাক বেড়াতে বা মার্কেটে, অনেকেই প্রতিদিন ভারী মেকাপ করা পছন্দ করেন না। ফুল কাভারেজ ফাউন্ডেশন আর...

…