বেবি সফট এবং গ্লোয়িং স্কিন পেতে দ্যা বডি শপ ভিটামিন ই নারিশিং নাইট ক্রিম!

ফারহাত আলম বৃষ্টি · Jan 30, 2016 · 1 min read

বেবি সফট এবং গ্লোয়িং স্কিন পেতে দ্যা বডি শপ ভিটামিন ই নারিশিং নাইট ক্রিম!

ত্বকের চর্চায় নাইট ক্রিম যে কতটা প্রয়োজনীয় সেটা বোধ হয় এখন সবারই জানা। আমাদের ত্বকের উপর দিয়ে সারাদিন যে অত্যাচার করা হয় তার ক্ষতিপূরণ করতে নাইট ক্রিম অনন্য। বাজারে বিভিন্ন ত্বকের উপযোগী নাইট ক্রিম পাওয়া যায়। আপনি নিজের ত্বকের ধরন অনুযায়ী ভাল যে কোন নাইট ক্রিম কিনে ব্যবহার করতে পারেন। তবে আজকে এই লেখাতে আমি বলব এমন একটি নাইট ক্রিমের কথা যেটি নিঃসন্দেহে খুবই জনপ্রিয় একটি নাইট ক্রিম এবং ভীষণ কার্যকরীও। এই দারুন নাইট ক্রিম টি হল দ্যা বডি শপ ভিটামিন ই নারিশিং নাইট ক্রিম।

[picture]

দ্যা বডি শপ ভিটামিন ই নারিশিং নাইট ক্রিমটি খুবই ঘন একটি ক্রিম। তৈলাক্ত ত্বকের পাঠকেরা ভয় পেয়ে যাবেন না! আমার নিজের ত্বকও ভীষণ তৈলাক্ত। আমি কোনদিন স্বপ্নেও ভাবিনি আমি এত ঘন কোন ক্রিম ব্যবহার করতে পারব। হ্যাঁ, এটি খুব পুরু হওয়া সত্ত্বেও যে কোন ধরণের ত্বকের ক্ষেত্রে খুব ভাল কাজ করে। খুব সহজেই এই ক্রিমটি আপনার ত্বকের সাথে ভালোভাবে মিশে যাবে। ক্রিমটি আপনার ত্বকে লাগানোর একটু পরেই বুঝতে পারবেন যে আপনার ত্বক কোমল লাগছে কোন রকম তৈলাক্ততা  ছাড়াই।

অফারটি লুফে নিতে উপরের ছবিতে ক্লিক করুন...

  যেহেতু এটি নাইট ক্রিম সেহেতু এর ব্যবহার শুধু রাতেই। তাই ত্বক কিছুক্ষণ একটু তৈলাক্ত লাগলেও সেটা সমস্যার কথা না। বরং, রাতে যখন আপনি ঘুমোবেন, তখন এই ক্রিম তার কাজ করতে থাকবে। এই ক্রিম আপনার ত্বকের প্রয়োজনীয় আর্দ্রতা সরবরাহ করবে। সকালে ঘুম থেকে উঠে আপনি দেখতে পাবেন আপনার ত্বক অনেক কোমল আর সতেজ লাগছে। নিয়মিত ব্যবহারে আপনার ত্বকের গঠন সুন্দর আর মসৃণ হবে। অনেক বেশি ঘন হওয়া সত্ত্বেও এই ক্রিমের ব্যবহারে ব্রণ ওঠার সম্ভাবনা নেই বললেই চলে।

মুল উপাদান:

ভিটামিন ই – ভিটামিন ই ত্বকের সুরক্ষা করে ত্বককে কোমল রাখে। এর অ্যানটিঅক্সিডেন্ট পরিবেশের দূষণীয় পদার্থগুলো থেকে ত্বকের সুরক্ষা নিশ্চিত করে।

কোকোয়া বাটার- ত্বককে গভীর থেকে ময়েশ্চারাইজ করে এবং ত্বককে কোমল রাখতে সাহায্য করে।

গ্লিসারিন- এটিও ত্বকের কোমলতা বজায় রাখতে অনবদ্য ভুমিকা রাখে।

হুইট জার্ম অয়েল- ত্বককে নারিশ করে আর মসৃণ করে।

ব্যবহার:

রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখমণ্ডল পরিষ্কার করে নিন। এবার একটি ভাল টোনার ব্যবহার করে কিছুক্ষণ পর পরিষ্কার হাতে দ্যা বডি শপ ভিটামিন ই নারিশিং নাইট ক্রিম মুখে ও গলায় মাখুন। এবার নিশ্চিন্তে শুয়ে পরুন। সকালে দেখতে পাবেন আপনার ত্বক বেশ কোমল আর মসৃণ দেখাচ্ছে।

নিয়মিত ব্যবহার আপনার ত্বককে তাড়াতাড়ি বুড়ীয়ে যাওয়া থেকেও মুক্তি দেবে। বিশেষ করে যাদের বয়স ২৫ বা এর আশেপাশে, তারা এই ক্রিমটি ব্যবহার করে দেখতে পারেন। তবে বডি শপের এই ভিটামিন ই নাইট ক্রিমটি মোটামুটি সব বয়সের সব ধরণের ত্বকের ক্ষেত্রে উপকারী।

কোথা থেকে পাবেন?

আদৌ আসল পণ্য নাকি নকল পণ্য কিনছেন? দাম কত? ৫০ এমএল এর এই ক্রিমটির প্রাইজ পড়বে ১৪৫০ টাকা। আপনার সুবিধার্থে পুরো প্রক্রিয়াটি সহজতর করে তুলেছে শপ সাজগোজ এর মাধ্যমে। এখন শপ শাজগজ এ ২০০ টাকা ছাড়ে এই দারুন নাইট ক্রিম টি পাচ্ছেন মাত্র ১২৫০ টাকায়! অফারটি লুফে নিতে যোগাযোগ করুন +88 01787 752 839 নাম্বার এ অথবা ভিজিট করুন শপ.সাজগোজ.কম এ ।

সম্পর্কিত লেখা

নাইট ক্রিম ব্যবহার করা কেন এতো জরুরি ?
ত্বক

নাইট ক্রিম ব্যবহার করা কেন এতো জরুরি ?

ত্বকের যত্নে নাইট ক্রিমের ভুমিকা অনেক বেশি। সারাদিনের কর্মব্যস্ততার শেষে আপনার মতো আপনার ত্বকেরও বিশ্রাম ও যত্ন প্রয়োজন। আর রাতে আপনার ত্বকের যত্নে ন...

কোমল এবং উজ্জ্বল ত্বক পেতে দারুণ ৫টি নাইট ক্রিম!
রিভিউ

কোমল এবং উজ্জ্বল ত্বক পেতে দারুণ ৫টি নাইট ক্রিম!

আমরা সবাই চাই দাগহীন, কোমল এবং সুন্দর ত্বক। আর এজন্য আমাদের পরিচর্যার শেষ নেই। তবে আমরা আমরা যত পরিচর্যাই করি না কেন এই যত্ন সবচেয়ে বেশি কার্যকরী হয় র...

গার্নিয়ার হোয়াইট কমপ্লিট মাল্টি অ্যাকশন ফেয়ারনেস নাইট ক্রিম
ত্বক

গার্নিয়ার হোয়াইট কমপ্লিট মাল্টি অ্যাকশন ফেয়ারনেস নাইট ক্রিম

ত্বকের যত্নে নাইট ক্রিমের ব্যবহার আসলে নতুন কিছু না। রূপচর্চার আদিকাল থেকে রাতের বিশেষ যত্নই কালেভদে নাইট ক্রিমে রূপান্তরিত হয়েছে। আমাদের দাদি-নানীরা...

সব বাজেটের নাইট ক্রিম
ত্বক

সব বাজেটের নাইট ক্রিম

সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর আমাদের ক্লান্ত শ্রান্ত দেহটি যেমন আরামের স্পর্শ চায় তেমনি আমাদের মুখের ত্বকেরও কিছু চাহিদা থাকে। যা আমরা পূরণ করতে পারি...

আরও পড়ুন

ডে অ্যান্ড নাইট স্কিনকেয়ার রুটিনে ভিন্ন ভিন্ন ক্রিম কেন ইউজ করবেন?
বিউটি টিপস

ডে অ্যান্ড নাইট স্কিনকেয়ার রুটিনে ভিন্ন ভিন্ন ক্রিম কেন ইউজ করবেন?

যারা রেগুলার স্কিন কেয়ার করেন তারা জানেন, সকালে ও রাতের স্কিন কেয়ার রুটিনে কিছুটা পার্থক্য আছে। সকালে যে প্রোডাক্টটি ইউজ করা হয়, রাতে সাধারণত সেগুলো ব...

আসন্ন শীতে ধরে রাখুন ত্বকের ময়েশ্চার!
ত্বক

আসন্ন শীতে ধরে রাখুন ত্বকের ময়েশ্চার!

দেখতে দেখতে শীত এসে যাচ্ছে। ইতিমধ্যেই মুখ টান টান ভাব শুরু হয়ে গেছে। তাছাড়া মুখের ডেড সেল এবং বলিরেখা পড়ার বাড়তি ঝামেলা তো রয়েছেই। আজ এমন একটি ক্রিমের...

দি বডি শপ নিউট্রিগানিকস স্মুথিং নাইট ক্রিম
ত্বক

দি বডি শপ নিউট্রিগানিকস স্মুথিং নাইট ক্রিম

প্রথমেই বলি আপনি যদি মনে করেন যে স্বাস্থ্যজ্জ্বল সুন্দর আর লাবণ্যময় ত্বকের জন্য কেবল ডে ক্রিমই এনাফ তাহলে আপনার ধারণা ভুল। একবার ভাবুন তো সারাদিন আপনা...

BB ক্রিম বনাম CC ক্রিম
মেকআপ

BB ক্রিম বনাম CC ক্রিম

ইদানিং বিউটি ওয়ার্ল্ডের সবচেয়ে আলোচিত প্রসাধনী হলো BB এবং CC ক্রিম। যেকোনো দোকানেই যান না কেন BB অথবা CC ক্রিম চোখে পড়বেই, নানা রকম ব্র্যান্ডে, নান...

৫টি ধাপে অয়েলি স্কিনের নাইট টাইম স্কিনকেয়ার রুটিন
অয়েলি স্কিন

৫টি ধাপে অয়েলি স্কিনের নাইট টাইম স্কিনকেয়ার রুটিন

অয়েলি স্কিনের ক্ষেত্রে আমরা ধরে নেই যে গ্রিজিনেস, একনে, ব্রেকআউটস, ব্ল্যাকহেডস- এই সমস্যাগুলো একটু বেশিই হবে! কিন্তু সঠিক নিয়মে যত্ন নিলেই কিন্তু অয়েল...

বিবি ক্রিম vs সিসি ক্রিম | স্কিন টাইপ অনুযায়ী কোনটি আপনার জন্য স্যুইটেবল?
মেকআপ

বিবি ক্রিম vs সিসি ক্রিম | স্কিন টাইপ অনুযায়ী কোনটি আপনার জন্য স্যুইটেবল?

ন্যাচারাল মেকআপ লুকের জন্য এখন বিবি ক্রিম ও সিসি ক্রিম বেশ জনপ্রিয়। পার্টি মেকআপ বা ফুল কভারেজ মেকআপের ক্ষেত্রে ফাউন্ডেশন ইউজ করা হয়। কিন্তু যারা রেগু...

…