বিবি ক্রিম vs সিসি ক্রিম | স্কিন টাইপ অনুযায়ী কোনটি আপনার জন্য স্যুইটেবল?

তানিজা ইসলাম · Sep 08, 2022 · 1 min read

বিবি ক্রিম vs সিসি ক্রিম | স্কিন টাইপ অনুযায়ী কোনটি আপনার জন্য স্যুইটেবল?

ন্যাচারাল মেকআপ লুকের জন্য এখন বিবি ক্রিম ও সিসি ক্রিম বেশ জনপ্রিয়। পার্টি মেকআপ বা ফুল কভারেজ মেকআপের ক্ষেত্রে ফাউন্ডেশন ইউজ করা হয়। কিন্তু যারা রেগুলার হালকা মেকআপ করে বাইরে বের হন, তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে BB বা CC ক্রিম। কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না যে স্কিন টাইপ ও কনসার্ন অনুযায়ী কীভাবে রাইট প্রোডাক্টটি সিলেক্ট করতে হবে। এই দু'টি মেকআপ প্রোডাক্টের বেনিফিট বা কার্যকারিতা নিয়ে আজকের ফিচার। এগুলোর মধ্যে বেসিক ডিফারেন্সটা আসলে কোথায়, সেটাও জানা হয়ে যাবে।

বিবি ক্রিম

BB (Beauty Balm, Blemish Balm) ক্রিম স্কিনকে ইভেন টোনড করে এবং ব্লেমিশ হাইড করে ফ্ললেস লুক দেয় নিমিষেই। এতে স্কিন ময়েশ্চারাইজিং ও হাইড্রেটিং এলিমেন্টস থাকে, যার কারণে ড্রাই বা নরমাল স্কিনের জন্য এটি একদম পারফেক্ট। এর টেক্সচার ফাউন্ডেশনের থেকে লাইট, তাই কভারেজটাও হয় একদম ন্যাচারাল। মানে একদমই হেভি ফিল হয় না, আর স্কিনটাও পিকচার পারফেক্ট দেখায়। অনেক বিবি ক্রিমে সান প্রোটেকশন ফ্যাক্টর বা SPF থাকে।

সিসি ক্রিম

CC (Color Corrector, Complexion Corrector) ক্রিমের ফর্মুলা লাইট ওয়েট ও লং লাস্টিং। ম্যাট ফর্মুলার হওয়াতে অয়েলি টু কম্বিনেশন স্কিন হলেও এটি ইউজ করতে পারবেন নিশ্চিন্তে। খুব স্মুথলি স্কিনে মিশে যায়, তাই বিবি ক্রিমের মতো এটিও একদম ন্যাচারাল লুক দেয়। তবে বিবি ক্রিমের থেকে এর পিগমেন্ট একটু বেশি হওয়াতে কভারেজ ভালো পাওয়া যায়। পিম্পলস, হালকা স্পটস এই ছোট খাটো খুঁতগুলো হাইড করে। অনেক সিসি ক্রিমেই অ্যান্টি এজিং বা স্কিন ফ্রেন্ডলি ইনগ্রেডিয়েন্টস থাকে, যা স্পটস ও রিংকেলস এর অ্যাপেয়ারেন্স কমিয়ে দিতে হেল্পফুল।

বিবি ক্রিম vs সিসি ক্রিম

ডিফারেন্সগুলো একনজরে দেখে নিন

যদিও দু’টার কাজ অনেকটাই সেইম, কিন্তু সামান্য কিছু পার্থক্য তো আছেই। চলুন একনজরে দেখে নেই-

১) বিবি ক্রিম তুলনামূলক ন্যাচারাল ও লাইট কভারেজ দেয়। আর সিসি ক্রিমে আপনি বেটার কভারেজ পাবেন, অনেক সিসি ক্রিম ফুল কভারেজও দেয়।

২) বিবি ক্রিম ব্লেমিশ হাইড করে স্কিনকে ইভেন টোনড করে। আর সিসি ক্রিম কালার কারেক্টিং করে ফ্ললেস লুক দেয়।

 

৩) বিবি ক্রিম নরমাল, ড্রাই অ্যান্ড ডিহাইড্রেটেড স্কিনের জন্য পারফেক্ট। আর সিসি ক্রিম একনে প্রন আর অয়েলি স্কিনের জন্য পারফেক্ট। অয়েলি স্কিনেও আপনি বিবি ক্রিম ইউজ করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে লুজ পাউডার দিয়ে সেট করে নিতে হবে।

৪) বিবি ক্রিমের টেক্সচার একটু হেভি সিসি ক্রিমের তুলনায়। বেশিরভাগ বিবি ক্রিম লুম্যিনাস ফিনিশ দেয় এবং অন্যদিকে সিসি ক্রিম ম্যাট ফিনিশ দেয়।

৫) টিনেজার বা যাদের স্কিনে তেমন কোনো প্রবলেম নেই, তাদের জন্য বিবি ক্রিম সাজেস্ট করা হয়। আর স্কিনে পিম্পল স্পট, রেডনেস, এজিং সাইন থাকলে সিসি ক্রিম ইউজ করতে পারেন।

কীভাবে অ্যাপ্লাই করবেন?

ন্যাচারাল মেকআপ

ফেইস ভালোভাবে ক্লিন করে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। দিনের বেলা হলে অবশ্যই সানস্ক্রিন ইউজ করুন। এবার সিসি ক্রিম বা বিবি ক্রিম অ্যাপ্লাই করুন। অয়েলি স্কিন হলে এরপর সেটিং পাউডার বা লুজ পাউডার দিয়ে সেট করে নিন।

কিছু কমন প্রশ্ন

মেকআপের ক্ষেত্রে যারা একদমই নতুন বা টিনেজার, তাদের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে। চলুন এবার আসি FAQ সেকশনে।

‘এগুলো কি ডেইলি ইউজ করা যায়?’

রেগুলার বেইজ মেকআপের জন্য বিবি ক্রিম আর সিসি ক্রিম দু’টিই বেস্ট অপশন। তবে দিন শেষে ডাবল ক্লেনজিং করতে ভুলবেন না। প্রথমে অয়েল বেইজড ক্লেনজার ইউজ করে এরপর ফেইস ওয়াশ দিয়ে ক্লিন করে নিবেন।

‘সিসি ক্রিম বা বিবি ক্রিম কি বিউটি ব্লেন্ডার দিয়ে অ্যাপ্লাই করতে হয়?’

লাইট ওয়েট হওয়াতে আপনি আঙুল দিয়েই সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারেন। তবে বিউটি ব্লেন্ডার বা মেকআপ ব্রাশ দিয়ে মেকআপ প্রোডাক্ট অ্যাপ্লাই করা হলে সেটা ভালোভাবে সেট হয়। সবচেয়ে বড় কথা বেইজ মেকআপ লং লাস্টিং হয়।

‘শেইড ম্যাচ না করলে কী করবো?’

সিসি ক্রিম বা বিবি ক্রিম কিনলেন কিন্তু শেইড ম্যাচ করলো না! সেক্ষেত্রে করণীয় হচ্ছে স্কিনটোনের সাথে মিলিয়ে এক শেইড হালকা বা গাঢ় কালারের কনসিলার এতে সামান্য পরিমাণে মিক্স করুন। এবার অ্যাপ্লাই করে নিন। আর যদি টেক্সচার আপনার কাছে একটু হেভি ফিল হয়, তাহলে ময়েশ্চারাইজারের সাথে মিক্স করে ব্যবহার করুন।

বিবি ক্রিম অ্যাপ্লাই করা
‘ফাউন্ডেশন আর সিসি ক্রিম কি সেইম কাজ করে?'

ফাউন্ডেশনের থেকে সিসি ক্রিম বেশ লাইট কনসিসটেন্সির হয়ে থাকে। ফাউন্ডেশন ডিউয়ি বা ম্যাট ফিনিশের হতে পারে। ব্র্যান্ড ওয়াইজ ফাউন্ডেশনের শেইড রেঞ্জ অনেক বেশি, তাই নিজের স্কিনটোনের সাথে ম্যাচ করে বেছে নেওয়াটা সহজ! কিন্তু সিসি ক্রিমের শেইড অপশন কম থাকে। ফাউন্ডেশন অবশ্যই সিসি ক্রিমের থেকে বেটার কভারেজ দিবে, তাই অকেশন বা প্রয়োজন বুঝে আপনাকে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে।

‘বিবি ক্রিম আর সিসি ক্রিম একসাথে অ্যাপ্লাই করা যায়?’

হ্যাঁ, অবশ্যই করতে পারবেন যদি প্রয়োজন হয়। তাহলে আপনি দু’টি প্রোডাক্টের বেনিফিটই পাবেন। এতে বেইজ মেকআপ হবে ফ্ললেস ও পারফেক্ট।

এখন নিশ্চয়ই বুঝতে পারছেন এই দু’টি প্রোডাক্টের মধ্যে তফাৎ কোথায়। ডে টাইম ন্যাচারাল লুকের জন্য হেভি ফাউন্ডেশনের বদলে বেছে নিন বিবি ক্রিম বা সিসি ক্রিম। তবে অনেকেই রেগুলার ইউজের জন্য লাইট ওয়েট ফাউন্ডেশন প্রিফার করেন। মেকআপের সব আইটেমই পেয়ে যাবেন সাজগোজে। অনলাইনে অথেনটিক প্রোডাক্ট কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে অথবা সাজগোজের ৪টি শপ- যমুনা ফিউচার পার্ক, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) ও সীমান্ত সম্ভার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।

  ছবি- সাজগোজ, সাটারস্টক

সম্পর্কিত লেখা

ল্যাকমে সিসি ক্রিম
মেকআপ

ল্যাকমে সিসি ক্রিম

অনেকদিন পর আবার প্রোডাক্ট রিভিউ লিখতে বসলাম। আজকের রিভিউ টা ল্যাকমে সিসি ক্রিমের। ইন্ডিয়ান মার্কেটে যখন সবাই বিবি ক্রিম নিয়ে ব্যাস্ত তখন ল্যাকমে তাদের...

দেশে আছে এমন কিছু বিবি (BB ) ক্রিমের রিভিউ
ত্বক

দেশে আছে এমন কিছু বিবি (BB ) ক্রিমের রিভিউ

বিবি ক্রিম এখন নিউ ট্রেন্ড। ফাউন্ডেশন প্রতিদিন ব্যবহার করা যায় না। ফাউন্ডেশনের বদলে প্রতিদিন আমরা বিবি ক্রিম ব্যবহার করতে পারি। তাছাড়া বিবি ক্রিম হল ম...

পিকচার পারফেক্ট ও ফ্ললেস লুক পাওয়ার ইনস্ট্যান্ট সল্যুশন!
রিভিউ

পিকচার পারফেক্ট ও ফ্ললেস লুক পাওয়ার ইনস্ট্যান্ট সল্যুশন!

রেগুলার বাইরে যাওয়ার আগে সব সময় মেকআপ করা পসিবল হয় না। কিন্তু ফেইস দেখতে মলিন লাগবে এটাও কিন্তু আমরা চাই না, তাই না? যারা রেগুলার বাইরে যাওয়ার আগে চটজ...

আরও পড়ুন

পারফেক্ট  বিবি ক্রিম এবার নিজেই তৈরি করুন!
বেইজ মেকআপ

পারফেক্ট  বিবি ক্রিম এবার নিজেই তৈরি করুন!

বিবি ক্রিম যা ব্লেমিস বাম বা বিউটি বাম এর সংক্ষিপ্ত রূপ হিসেবে পরিচিত। বিবি ক্রিম এই সময়ে খুবই জনপ্রিয় একটি বিউটি প্রডাক্ট। আজকাল বেশিরভাগ মানুষই প্রত...

ইনস্ট্যান্ট পারফেক্ট লুক পেতে বিবি পাউডার কী কী বেনিফিটস দিবে?
বেইজ মেকআপ

ইনস্ট্যান্ট পারফেক্ট লুক পেতে বিবি পাউডার কী কী বেনিফিটস দিবে?

একটু মনে করে দেখুন তো ছোট বেলায় সাজগোজ বলতে আমরা কিন্তু মুখের জন্যে একটা ভালো ক্রিম, পাউডার, চুলের জন্যে তেল এবং সাজের জন্য লিপস্টিককেই বুঝতাম! বড় হতে...

গার্নিয়ার বিবি ক্রিম | স্কিন ময়েশ্চারাইজ করতে বাজেটের মধ্যেই একটি প্রোডাক্ট!
মেকআপ

গার্নিয়ার বিবি ক্রিম | স্কিন ময়েশ্চারাইজ করতে বাজেটের মধ্যেই একটি প্রোডাক্ট!

ফাউন্ডেশন ব্যবহার করতে বিরক্ত লাগে? প্রতিদিন সকালে বাইরে বের হবার তাড়া থাকে? একটু পলিশড লুক চান, কিন্তু সময় এবং ধৈর্যের অভাব? সহজ সমাধান হলো - বিবি ক্...

টি ট্রি বিবি ক্রিম | ফ্ললেস স্কিন পেতে বডি শপ এর শর্টকাট সলিউশন!
মেকআপ

টি ট্রি বিবি ক্রিম | ফ্ললেস স্কিন পেতে বডি শপ এর শর্টকাট সলিউশন!

যারা প্রতিদিন বাইরে যান, অফিস কিংবা ভার্সিটিতে, অথবা টুকটাক বেড়াতে বা মার্কেটে, অনেকেই প্রতিদিন ভারী মেকাপ করা পছন্দ করেন না। ফুল কাভারেজ ফাউন্ডেশন আর...

নিজেই তৈরি করুন লিকুইড ফাউন্ডেশন
বেইজ মেকআপ

নিজেই তৈরি করুন লিকুইড ফাউন্ডেশন

মেকাপ এর খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান হল ফাউন্ডেশন। আপনি খুব সহজেই বাসায় বসেই তৈরি করে নিতে পারেন লিকুইড ফাউন্ডেশন। এটি আপনি বাজার থেকে যেমন সহজেই কিন...

মাস্কে মেকআপ লেগে নষ্ট হয়ে যাচ্ছে?
মেকআপ

মাস্কে মেকআপ লেগে নষ্ট হয়ে যাচ্ছে?

বিগত কয়েক মাস ধরেই আমাদের জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই এসেছে কিছু না কিছু পরিবর্তন। আর এর পেছনের কারণ হচ্ছে, বর্তমান করোনা পরিস্থিতি। আমাদের রেগুলার...

…