পারফেক্ট  বিবি ক্রিম এবার নিজেই তৈরি করুন!

সুমনা ফাল্গুনী · Jan 05, 2017 · 1 min read

পারফেক্ট  বিবি ক্রিম এবার নিজেই তৈরি করুন!

বিবি ক্রিম যা ব্লেমিস বাম বা বিউটি বাম এর সংক্ষিপ্ত রূপ হিসেবে পরিচিত। বিবি ক্রিম এই সময়ে খুবই জনপ্রিয় একটি বিউটি প্রডাক্ট। আজকাল বেশিরভাগ মানুষই প্রতিদিনকার ব্যহারের জন্য ভারি কোন মেকআপ পছন্দ করেন না। তাই সাধারণত বিবি ক্রিম বেছে নেন। এটি খুবই হালকা এবং প্রতিদিন ব্যবহারের জন্য ভীষন ভালো। এই ক্রিম প্রতিদিনের ফাউন্ডেশন, কনসিলার, হাইলাইটার এত সব জিনিস মাখার ঝামেলা থেকে আপনাকে মুক্তি দিবে। শুধুমাত্র বিবি ক্রিম ব্যবহার করেই আপনি বের হয়ে যেতে পারবেন নিশ্চিন্তে। এটি একই সাথে স্কিন ময়েশ্চারাইজ করে, সান প্রোটেকশন দেয়, আনইভেন স্কিনে ইভেন টোন দেয় এবং স্কিন ইন্সট্যান্টলি ব্রাইট করে। এতে এসপিএফ (SPF) থাকে ফলে সান প্রোটেকশনও দেয়। তাই ঝটপট লাইফে চটপট নো মেকআপ লুক কিন্তু উজ্জ্বল আভা ছড়ানো লুক পেতে বিবি  ক্রিমের জুড়ি নেই। 

নিজেই যেভাবে পারফেক্টে ব্লেমিস বাম ক্রিম বানাবেন

এই বিবি ক্রিম যেমন শুধুই ক্রিমের মতো ব্যবহার করা যায় তেমন আবার ফাউন্ডেশনের নিচে প্রাইমার হিসেবেও ব্যবহার করা যায়। বাজারে নানা ধরনের ভিন্ন ভিন্ন নামের ও দামের বিবি ক্রিম পাওয়া যায়। তবে বিবি ক্রিম সাধারণত অল্প কয়েকটি শেডের হয়ে থাকে। তাই অনেকেরই গায়ের রঙের সাথে ম্যাচ করে না। মুখে দিলে কেকি একটা ভাব ফুটে ওঠে। এছাড়া ভালো ব্রান্ডের বিবি ক্রিমের দাম ও সাধারণত একটু বেশি হয়ে থাকে। এসব সমস্যা থেকে মুক্ত থাকতে আপনি নিজেই ঘরে বসে বানিয়ে ফেলতে পারেন আপনার মনমতো পারফেক্ট বিবি ক্রিম! যা আপনাকে দিবে পারফেক্ট উজ্জ্বলতা। ঘরে বসে বিবি ক্রিম বানানো বেশ সহজ। আসুন দেখি কীভাবে বানাবেন আপনার পছন্দমতো বিবি ক্রিম!  

এই ক্রিম বানানোর প্রক্রিয়া

১) প্রথমে একটি পরিষ্কার বাটি নিতে হবে।

২) এরপর এতে মেশান এক চা চামচ নিভিয়া সফট ময়েশ্চারাইজার। যদি আপনার স্কিন অয়েলি হয় তাহলে অয়েল ফ্রি ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন।

৩) এবার আধা চা চামচ আপনার পছন্দ মতো যেকোনো ফাউন্ডেশন এতে মেশান। আপনার রেগ্যুলার ফাউন্ডেশন ও মেশাতে পারেন। তবে চেষ্টা করবেন আপনার গায়ের রঙ থেকে দুই তিন শেড গাড় রঙের শেড মেশাতে। কারণ ময়েশ্চারাইজার মেশানোর পর ফাউন্ডেশন বেশ হালকা হয়ে যায়। যদি আপনি বেশি কভারেজ চান তাহলে আরেকটু বেশি ফাউন্ডেশন মেশাতে পারেন।

৪) এবার এতে মেশান এক চা চামচ সানস্ক্রিন ক্রিম অথবা লোশন।  এই তিনটি উপাদানই বিবি ক্রিম বানানোর বেসিক উপাদান।

৫) এছাড়াও আপনি চাইলে এতে ফেইস প্রাইমার, অ্যাসেনশিয়াল অয়েল ও মেশাতে পারেন।

৬) আপনি যদি গ্লোয়িং লুক চান তাহলে এতে সামান্য একটু হাইলাইটার মেশাতে পারেন। তবে অয়েলি স্কিনের অধিকারিণীরা এই স্টেপটি না করলেই ভালো। যদি আপনি ম্যাটিফাইং লুক চান তাহলে এতে কম্প্যাক্ট পাউডার মেশাতে হবে আধা চা চামচ।

৭) এবার এই মিক্সারটাকে ভালো করে মেশাতে হবে যেন মসৃণভাবে মিশে যায়। যদি ক্রিমটা আপনার মুখের রঙের থেকে বেশি হালকা হয়ে যায় তাহলে এতে আরেকটু ফাউন্ডেশন মেশাতে হবে আর যদি বেশি গাড় হয়ে যায় তবে আরেকটু ময়েশ্চারাইজার মেশাতে হবে।

৮) এবার একটি ছোট কন্টেইনার নিয়ে ক্রিমটুকু তাতে ঢেলে নিন। ব্যস! তৈরি  হয়ে গেল আপনার  নিজের বানানো পারফেক্ট বিবি ক্রিম! 

বাইরে যাবার আগে মুখ ধুয়ে একটু ক্রিম হাতে নিয়ে মুখে ভালো করে লাগিয়ে নিন। ব্যস  নিমিশেই আপনি তৈরি  বাইরে যাবার জন্যে। বিবি ক্রিম আপনাকে প্রতিদিন একগাদা মেকআপ ব্যবহার করার ঝামেলা থেকে বাঁচাবে এবং একই সাথে আপনাকে দিবে পারফেক্ট ন্যাচারাল লুক কোন কেকি ভাব ছাড়াই! 

এছাড়া আপনি যদি ভালো মানের বিবি ক্রিম খুঁজে থাকেন, তবে সাজগোজ আপনাকে দিতে পারে সেই ভরসা। সাজগোজের ফিজিক্যাল শপ যার একটি সীমান্ত স্কয়ার ও অপরটি যমুনা ফিউচার পার্কে অবস্থিত, সেখান থেকে খুঁজে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্ট। আর অনলাইনে অর্ডার করতে চাইলে কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে। ছবি- সংগৃহীত: বায়োমি.কম.এইউ + সাজগোজ

Products in this article

সম্পর্কিত লেখা

দেশে আছে এমন কিছু বিবি (BB ) ক্রিমের রিভিউ
ত্বক

দেশে আছে এমন কিছু বিবি (BB ) ক্রিমের রিভিউ

বিবি ক্রিম এখন নিউ ট্রেন্ড। ফাউন্ডেশন প্রতিদিন ব্যবহার করা যায় না। ফাউন্ডেশনের বদলে প্রতিদিন আমরা বিবি ক্রিম ব্যবহার করতে পারি। তাছাড়া বিবি ক্রিম হল ম...

পিকচার পারফেক্ট ও ফ্ললেস লুক পাওয়ার ইনস্ট্যান্ট সল্যুশন!
রিভিউ

পিকচার পারফেক্ট ও ফ্ললেস লুক পাওয়ার ইনস্ট্যান্ট সল্যুশন!

রেগুলার বাইরে যাওয়ার আগে সব সময় মেকআপ করা পসিবল হয় না। কিন্তু ফেইস দেখতে মলিন লাগবে এটাও কিন্তু আমরা চাই না, তাই না? যারা রেগুলার বাইরে যাওয়ার আগে চটজ...

বিবি ক্রিম vs সিসি ক্রিম | স্কিন টাইপ অনুযায়ী কোনটি আপনার জন্য স্যুইটেবল?
মেকআপ

বিবি ক্রিম vs সিসি ক্রিম | স্কিন টাইপ অনুযায়ী কোনটি আপনার জন্য স্যুইটেবল?

ন্যাচারাল মেকআপ লুকের জন্য এখন বিবি ক্রিম ও সিসি ক্রিম বেশ জনপ্রিয়। পার্টি মেকআপ বা ফুল কভারেজ মেকআপের ক্ষেত্রে ফাউন্ডেশন ইউজ করা হয়। কিন্তু যারা রেগু...

আরও পড়ুন

ইনস্ট্যান্ট পারফেক্ট লুক পেতে বিবি পাউডার কী কী বেনিফিটস দিবে?
বেইজ মেকআপ

ইনস্ট্যান্ট পারফেক্ট লুক পেতে বিবি পাউডার কী কী বেনিফিটস দিবে?

একটু মনে করে দেখুন তো ছোট বেলায় সাজগোজ বলতে আমরা কিন্তু মুখের জন্যে একটা ভালো ক্রিম, পাউডার, চুলের জন্যে তেল এবং সাজের জন্য লিপস্টিককেই বুঝতাম! বড় হতে...

গার্নিয়ার বিবি ক্রিম | স্কিন ময়েশ্চারাইজ করতে বাজেটের মধ্যেই একটি প্রোডাক্ট!
মেকআপ

গার্নিয়ার বিবি ক্রিম | স্কিন ময়েশ্চারাইজ করতে বাজেটের মধ্যেই একটি প্রোডাক্ট!

ফাউন্ডেশন ব্যবহার করতে বিরক্ত লাগে? প্রতিদিন সকালে বাইরে বের হবার তাড়া থাকে? একটু পলিশড লুক চান, কিন্তু সময় এবং ধৈর্যের অভাব? সহজ সমাধান হলো - বিবি ক্...

টি ট্রি বিবি ক্রিম | ফ্ললেস স্কিন পেতে বডি শপ এর শর্টকাট সলিউশন!
মেকআপ

টি ট্রি বিবি ক্রিম | ফ্ললেস স্কিন পেতে বডি শপ এর শর্টকাট সলিউশন!

যারা প্রতিদিন বাইরে যান, অফিস কিংবা ভার্সিটিতে, অথবা টুকটাক বেড়াতে বা মার্কেটে, অনেকেই প্রতিদিন ভারী মেকাপ করা পছন্দ করেন না। ফুল কাভারেজ ফাউন্ডেশন আর...

BB ক্রিম বনাম CC ক্রিম
মেকআপ

BB ক্রিম বনাম CC ক্রিম

ইদানিং বিউটি ওয়ার্ল্ডের সবচেয়ে আলোচিত প্রসাধনী হলো BB এবং CC ক্রিম। যেকোনো দোকানেই যান না কেন BB অথবা CC ক্রিম চোখে পড়বেই, নানা রকম ব্র্যান্ডে, নান...

শুষ্ক ত্বকের বেইজ মেকআপ | সাজুন মাত্র ৫টি ধাপের মাধ্যমেই
বেইজ মেকআপ

শুষ্ক ত্বকের বেইজ মেকআপ | সাজুন মাত্র ৫টি ধাপের মাধ্যমেই

যাদের শুষ্ক ত্বক, তাদের মুখে ঠিক মতো মেকআপ বসতে চায় না। মেকআপ করার পর মুখের মরা কোষগুলো দেখা যায়, যেটা খুব বিব্রতকর। শুষ্ক ত্বকের বেইজ মেকআপ নিয়ে অনেক...

ফাউন্ডেশন ব্যবহারের জন্য ৬টি গুরুত্বপূর্ণ টিপস!
বেইজ মেকআপ

ফাউন্ডেশন ব্যবহারের জন্য ৬টি গুরুত্বপূর্ণ টিপস!

মেকআপের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশন চিনেন না এমন মানুষ আজকাল আর খুঁজে পাওয়া যায় না বললেই চলে। মুখের খুতগুলো ঢেকে ফেলে মুখে একটি স...

…