রিভিউ: গার্নিয়ার মিরাকল Skin Perfector BB Cream

সাজগোজ সম্পাদক · Nov 13, 2014 · 1 min read

রিভিউ: গার্নিয়ার মিরাকল Skin Perfector BB Cream

কস্মেটিক্স জগতে বিবি ক্রিম ভার্সন টা খুবই নতুন। বিশেষ করে দক্ষিণ এশিয়া ( ভারত,পাকিস্তান, বাংলাদেশ) তে মাত্র তিনবছর হলো  এটি বাজারে এসেছে।দক্ষিণ এশিয়া তে সর্ব প্রথম Garnier বিবি ক্রিম বাজারে ছাড়ে। কিন্তু অবাক করা বিষয় হলো ইতিমধ্যেই সব বয়সী নারীদের পছন্দের তালিকায় এটি শীর্ষে রয়েছে। ফাউন্ডেশন এর মত ভারি নয়,অত্যন্ত হালকা, সারাদিন ব্যাবহার উপযোগী এবং সূর্যের তাপ থেকে রক্ষার জন্য এস পি এফ যুক্ত বলে বিবি ক্রিম টি এখন অনেক জনপ্রিয়ও। গার্নিয়ার কোম্পানি সর্বদাই ভালো মানের স্কিন কেয়ার প্রসাধনী সামগ্রী তৈরি করে থাকে। গার্নিয়ার বিবি ক্রিম নতুন হলেও এই ক্রিম থেকেও আমরা ভালো কিছু আশা করতে পারি।

[picture]

বিবি ক্রিম কি ?

বিবি ক্রিম কে বলা হয় অল ইন অল  ক্রিম। অর্থাৎ একের ভিতর আপনি সব পাচ্ছেন। বিবি ক্রিম একাধারে ময়েশ্চারাইজার,ফাউন্ডেশন,কন্সিলার,প্রাইমার,সান প্রটেক্টর হিসাবে কাজ করবে। তাছাড়া এর মধ্যে স্কিন কেয়ার প্রপারটিস ও রয়েছে। ত্বকের লেয়ারের ক্ষতি না করে প্রতিদিন ব্যাবহার উপযোগী একটি ক্রিম এর যেমন মুখে ব্রন এর দাগ, চোখের নিচের কালো দাগ।নাম বিবি ক্রিম।এই মাল্টি ফাংশন ক্রিম টি মুখের অসামঞ্জস্যতা দূর করবে ।

Garnier Miracle Skin Perfector BB Cream( made in usa) এই ক্রিম টির ঘনত্ব ফাউন্ডেশন এর মত হলেও, এটি ত্বকে প্রয়োগ করলে অনেক হালকা লাগে। এটি এতই হালকা যে আপনার মনেই হবে না আপনি ত্বকে কিছু লাগিয়েছেন। যারা খুব হালকা মেকআপ অথবা রেগুলার ফ্রেশ মেকাপ চান তাদের জন্য গার্নিয়ার বিবি ক্রিম নির্দ্বিধায় সব চেয়ে উপযোগী প্রোডাক্ট। মুখে একদমি অক্সিডাইয( কালো) হয় না। তাছাড়া যারা সকাল ৯-৫ টা অফিস করেন, ভার্সিটি পড়ুয়া মেয়ে অথবা যাদের রোদে বেশি ঘুরে তাদের জন্য অনেক উপকারি প্রসাধনী এটি।

এতে রয়েছে এস পি এফ ১৫, যেটা আপনাকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে সুরক্ষা দিবে। লাইট কাভারেজের জন্য শুধু গার্নিয়ার বিবি ক্রিম দিলেই যথেষ্ট। আর যদি একটু হেভি কাভারেজ চান তাহলে বিবি ক্রিম এর পরে যেকোনো মিনারেল পাউডার অথবা সেটিং পাউডার দিয়ে সেট করে নিলে হবে। এক্ষেত্রে বাফিং ব্রাশ অথবা স্পঞ্জ দিয়ে সেট করলে কাভারেজ ভালো আসবে। গার্নিয়ার বিবি ক্রিম মুখের সাথে খুব সহজেই ব্লেন্ড হয়ে যায়। গার্নিয়ার বিবি ক্রিম এর সব চেয়ে বড় দুইটা উপকারিতা হলো পরিমানে অনেক কম লাগে এবং এটি দিলে মুখ একদমি ঘামে অথবা তৈলাক্ত হয় নাহ।

Garnier Miracle Skin Perfector BB Cream( made in usa) এ রয়েছে হাইড্রেশন উপকরন যেটা কিনা ত্বকের উপরের লেয়ারে ব্যালেন্স রাখে। তার সাথে আছে টিন্টেড মশ্চারাইজার এবং ভিটামিন সি। গার্নিয়ার বিবি ক্রিম এ রয়েছে HYALURONIC ACID, LIPIDURE MICROSPHERES + GLYCERIN, এই তিনটি উপকরণ স্কিনকে মশ্চারাইজ করে রাখে।

যেহেতু এখন শীত চলে এসেছে, তাই এই বিবি ক্রিম দিলে মুখ শুষ্ক লাগবে না। ত্বকের আর্দ্রতা বজায় রাখবে ২৪ ঘণ্টা এবং ত্বককে অনেক সফটও করবে। ভিটামিন সি তে রয়েছে এন্টি অক্সিডেন্ট, তাই গার্নিয়ার বিবি ক্রিম মুখে দিলে একটি সিয়ার গ্লো চলে আসে। এই বিবি ক্রিম টি একটু শিমারিং, মুখ কে হাইলাইট করে সুন্দর করে। মিনারেল ত্বকে বিবি ক্রিমটি সুন্দরভাবে বসাতে সাহায্য করে।

Garnier Miracle Skin Perfector BB Cream( made in usa) এর সাথে Garnier Miracle Skin Perfector BB Cream( made in india) পার্থক্য:

 ইন্ডিয়া ভার্সন বিবি ক্রিম টির দাম কম হলেও এটি মুখে দেওয়ার কিছুক্ষণ পরেই অক্সিডাইজ করে, আমাদের দেশে ব্যাবহার একদমি উপযোগী না। তাছাড়া এটি ইউ এস এ ভার্সন বিবি ক্রিম এর থেকে ভারি কিন্তু কভারেজ হালকা । ইউ এস এ ভার্সন বিবি ক্রিমে অনেকগুলো শেড আছে। নিজের গায়ের রং অনুযায়ী বাছাই করে নেয়া যায়। কিন্তু ইন্ডিয়ান ভার্সনে মাত্র একটি শেড আছে, যেটি কিনা অপেক্ষাকৃত উজ্জ্বল ত্বকের জন্য তৈরি।

কীভাবে ব্যবহার করবেন:

গার্নিয়ার বিবি ক্রিম খুবই অল্প পরিমাণে নিয়ে যেকোনো ফাউন্ডেশন ব্রাশ অথবা স্পঞ্জ ব্রাশ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আবারো বলছি খুবই সামান্য নিতে হবে। যাদের অতিরিক্ত চোখের নিচে কালি অথবা ব্রনের দাগ আছে, তারা আরেকবার নিয়ে শুধু মাত্র দাগের স্থানে দিয়ে ভালো ভাবে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এতেকরে  কন্সিলারের এর কাজ হয়ে যাবে। প্রয়োজনে সেটিং স্প্রে দিয়ে সেট করে নিতে হবে। যেহেতু বিবি ক্রিম প্রাইমার এর কাজও করে তাই ভারি মেকাপ করার আগে গার্নিয়ার বিবি ক্রিম প্রাইমার হিসাবেও ব্যাবহার করা যায় ।

এই বিবি ক্রিমটি প্রতিদিন বাহিরে ব্যবহারের জন্য অত্যন্ত উপযোগী। এটি এখন আমাদের দেশেই পাওয়া যায়। যমুনা ফিউচার পার্ক এ নতুন খোলা কস্মেটিক্স স্টোর Sapphire এ পাচ্ছেন বিবি ক্রিমটি । তাছাড়া আরও পাবেন বিভিন্নও ব্র্যান্ড এর ইউ এস এ থেকে আমদানি করা কস্মেটিক্স।

লিখেছেন -  তাপসী

ছবি -  গার্নিয়ার ইএসএ

সম্পর্কিত লেখা

দেশে আছে এমন কিছু বিবি (BB ) ক্রিমের রিভিউ
ত্বক

দেশে আছে এমন কিছু বিবি (BB ) ক্রিমের রিভিউ

বিবি ক্রিম এখন নিউ ট্রেন্ড। ফাউন্ডেশন প্রতিদিন ব্যবহার করা যায় না। ফাউন্ডেশনের বদলে প্রতিদিন আমরা বিবি ক্রিম ব্যবহার করতে পারি। তাছাড়া বিবি ক্রিম হল ম...

পিকচার পারফেক্ট ও ফ্ললেস লুক পাওয়ার ইনস্ট্যান্ট সল্যুশন!
রিভিউ

পিকচার পারফেক্ট ও ফ্ললেস লুক পাওয়ার ইনস্ট্যান্ট সল্যুশন!

রেগুলার বাইরে যাওয়ার আগে সব সময় মেকআপ করা পসিবল হয় না। কিন্তু ফেইস দেখতে মলিন লাগবে এটাও কিন্তু আমরা চাই না, তাই না? যারা রেগুলার বাইরে যাওয়ার আগে চটজ...

বিবি ক্রিম vs সিসি ক্রিম | স্কিন টাইপ অনুযায়ী কোনটি আপনার জন্য স্যুইটেবল?
মেকআপ

বিবি ক্রিম vs সিসি ক্রিম | স্কিন টাইপ অনুযায়ী কোনটি আপনার জন্য স্যুইটেবল?

ন্যাচারাল মেকআপ লুকের জন্য এখন বিবি ক্রিম ও সিসি ক্রিম বেশ জনপ্রিয়। পার্টি মেকআপ বা ফুল কভারেজ মেকআপের ক্ষেত্রে ফাউন্ডেশন ইউজ করা হয়। কিন্তু যারা রেগু...

পারফেক্ট  বিবি ক্রিম এবার নিজেই তৈরি করুন!
বেইজ মেকআপ

পারফেক্ট  বিবি ক্রিম এবার নিজেই তৈরি করুন!

বিবি ক্রিম যা ব্লেমিস বাম বা বিউটি বাম এর সংক্ষিপ্ত রূপ হিসেবে পরিচিত। বিবি ক্রিম এই সময়ে খুবই জনপ্রিয় একটি বিউটি প্রডাক্ট। আজকাল বেশিরভাগ মানুষই প্রত...

আরও পড়ুন

গার্নিয়ার বিবি ক্রিম | স্কিন ময়েশ্চারাইজ করতে বাজেটের মধ্যেই একটি প্রোডাক্ট!
মেকআপ

গার্নিয়ার বিবি ক্রিম | স্কিন ময়েশ্চারাইজ করতে বাজেটের মধ্যেই একটি প্রোডাক্ট!

ফাউন্ডেশন ব্যবহার করতে বিরক্ত লাগে? প্রতিদিন সকালে বাইরে বের হবার তাড়া থাকে? একটু পলিশড লুক চান, কিন্তু সময় এবং ধৈর্যের অভাব? সহজ সমাধান হলো - বিবি ক্...

ইনস্ট্যান্ট পারফেক্ট লুক পেতে বিবি পাউডার কী কী বেনিফিটস দিবে?
বেইজ মেকআপ

ইনস্ট্যান্ট পারফেক্ট লুক পেতে বিবি পাউডার কী কী বেনিফিটস দিবে?

একটু মনে করে দেখুন তো ছোট বেলায় সাজগোজ বলতে আমরা কিন্তু মুখের জন্যে একটা ভালো ক্রিম, পাউডার, চুলের জন্যে তেল এবং সাজের জন্য লিপস্টিককেই বুঝতাম! বড় হতে...

টি ট্রি বিবি ক্রিম | ফ্ললেস স্কিন পেতে বডি শপ এর শর্টকাট সলিউশন!
মেকআপ

টি ট্রি বিবি ক্রিম | ফ্ললেস স্কিন পেতে বডি শপ এর শর্টকাট সলিউশন!

যারা প্রতিদিন বাইরে যান, অফিস কিংবা ভার্সিটিতে, অথবা টুকটাক বেড়াতে বা মার্কেটে, অনেকেই প্রতিদিন ভারী মেকাপ করা পছন্দ করেন না। ফুল কাভারেজ ফাউন্ডেশন আর...

গার্নিয়ার হোয়াইট কমপ্লিট মালটি অ্যাকশন ফেয়ারনেস ডে ক্রিম
ত্বক

গার্নিয়ার হোয়াইট কমপ্লিট মালটি অ্যাকশন ফেয়ারনেস ডে ক্রিম

আজকের পোস্টে বাজারের সবচেয়ে সহজ প্রাপ্য একটি ময়েশ্চারাইজার রিভিউ করব বলে ঠিক করলাম। প্রশ্ন আসতে পারে হঠাৎ ফেয়ারনেস ক্রিমের রিভিউ কেন? আসলে এটা খুব একট...

BB ক্রিম বনাম CC ক্রিম
মেকআপ

BB ক্রিম বনাম CC ক্রিম

ইদানিং বিউটি ওয়ার্ল্ডের সবচেয়ে আলোচিত প্রসাধনী হলো BB এবং CC ক্রিম। যেকোনো দোকানেই যান না কেন BB অথবা CC ক্রিম চোখে পড়বেই, নানা রকম ব্র্যান্ডে, নান...

শুষ্ক ত্বকের বেইজ মেকআপ | সাজুন মাত্র ৫টি ধাপের মাধ্যমেই
বেইজ মেকআপ

শুষ্ক ত্বকের বেইজ মেকআপ | সাজুন মাত্র ৫টি ধাপের মাধ্যমেই

যাদের শুষ্ক ত্বক, তাদের মুখে ঠিক মতো মেকআপ বসতে চায় না। মেকআপ করার পর মুখের মরা কোষগুলো দেখা যায়, যেটা খুব বিব্রতকর। শুষ্ক ত্বকের বেইজ মেকআপ নিয়ে অনেক...

…