টি ট্রি বিবি ক্রিম | ফ্ললেস স্কিন পেতে বডি শপ এর শর্টকাট সলিউশন!

ফারহানা প্রীতি · May 15, 2017 · 1 min read

টি ট্রি বিবি ক্রিম | ফ্ললেস স্কিন পেতে বডি শপ এর শর্টকাট সলিউশন!

যারা প্রতিদিন বাইরে যান, অফিস কিংবা ভার্সিটিতে, অথবা টুকটাক বেড়াতে বা মার্কেটে, অনেকেই প্রতিদিন ভারী মেকাপ করা পছন্দ করেন না। ফুল কাভারেজ ফাউন্ডেশন আর বিউটি ব্লেন্ডার নিয়ে আস্তে ধীরে মেকাপ করার সময় এবং ধৈর্য্য ও অনেকেরই থাকে না। তাহলে প্রতিদিন বাইরে যেতে হলে ঝটপট সাজগোজের জন্য সবচেয়ে সহজ উপায় কি? আমার জন্য কিন্তু বিবি ক্রিম, কম্প্যাক্ট, কাজল আর লিপস্টিক হলো সবচেয়ে শর্টকাট সলিউশন! আর বিবি ক্রিমের বলতে আমি ব্যবহার করি দি বডি শপ এর টি ট্রি বিবি ক্রিম । এই ক্রিমটি নিয়েই আমার অভিজ্ঞতা আজ জানাবো।

[picture]

বডি শপ টি ট্রি বিবি ক্রিম

বিবি ক্রিমের ফুল ফর্ম হলো ব্লেমিশ বাম বা বিউটি বাম। এটা এক ধরণের টিন্টেড ময়েশ্চারাইজার যা ত্বকের অসামঞ্জস্যতাকে দূর করে, স্কিনটোনকে ইভেনকরে, হালকা থেকে মাঝারি কাভারেজ দেয়, স্কিনকে ময়েশ্চারাইজ করে, কিছুটা SPF থাকে বলে কিছুটা সানস্ক্রিনের কাজ করে, কিছুটা প্রাইমারের কাজ ও করে। সোজা কথায় এইটা একটা মাল্টিটাস্কিং ক্রিম যা প্রতিদিন ব্যবহার করার জন্য খুব ভালো একটা অপশন। মার্কেটে এখন অনেক ব্র‍্যান্ডের বিবি ক্রিম পাওয়া যায়। আজকে আমি যে বিবি ক্রিম নিয়ে লিখতে যাচ্ছি সেটা হলো দি বডি শপের টি ট্রি ফ্ললেস বিবি ক্রিম (The Body Shop Tea Tree Flawless BB Cream)। এটা আমি বেশ অনেকদিন ধরেই ব্যবহার করছি। আগে বেশ কিছু অন্যান্য ব্র‍্যান্ডের বিবি ক্রিম ব্যবহার করলেও এটা আমার একনেপ্রোন কম্বিনেশন স্কিনে বেশি স্যুট করেছে।

টি ট্রি বিবি ক্রিম

দি বডি শপ হলো ব্রিটিশ একটি কসমেটিক্স এবং স্কিন কেয়ার প্রোডাক্টস কোম্পানি। অনেকেই হয় তো জানেন না, এটি L'Oréal এর একটি সাবসিডিয়ারি কোম্পানি। আমাদের দেশে এখন দি বডি শপের অনেকগুলো বিউটি প্রোডাক্টসই বেশ জনপ্রিয় হচ্ছে, বিশেষ করে এর টি ট্রি রেঞ্জ এর প্রোডাক্টগুলো। বডি শপের টি ট্রি রেঞ্জের সব প্রোডাক্টের মূল উপাদানের একটি হলো কমিউনিটি ট্রেড পিউরিফাইং অর্গানিক টি ট্রি অয়েল, যা মাউন্ট কেনিয়ার পাদদেশ থেকে সংগ্রহ করা হয়। তো এই রেঞ্জের সব প্রোডাক্টেই টি ট্রি অয়েলের স্মেল থাকে, যা সবার ভালো নাও লাগতে পারে। ব্যক্তিগতভাবে আমার অবশ্য বেশ রিফ্রেশিং লাগে।

৪০ এম.এল. এর ছোট্ট সবুজ রঙের টিউবে বিজ রঙের ফ্লিপ ক্যাপসহ আসে এই বিবি ক্রিমটি। মোট তিনটা শেড এ পাওয়া যায়। আমি টিপিক্যাল ফর্সা নই, আবার শ্যামলা ও নই। তাই আমার স্কিন টোনের সাথে শেড নাম্বার ০২, মিডিয়াম টা ভালো যায়।

এটা স্বাভাবিক থেকে তৈলাক্ত ত্বকের জন্য বেশি উপযোগী। শুষ্ক ত্বকে ব্যবহার করতে হলে বিবি ক্রিম দেয়ার আগে অবশ্যই শুষ্ক ত্বকের উপযোগী ভালো মানের হেভি ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। খুব অল্প পরিমাণ ক্রিম হাতে নিয়ে ফোঁটা ফোঁটা করে স্কিনে মেখে হাত দিয়ে বা বিউটি ব্লেন্ডার ব্যবহার করে ব্লেন্ড করে নিলে স্কিনে খুব ভালোভাবে মিশে যায় এবং স্কিনকে একটা ডিউই ম্যাট ফিনিশ (dewy matt finish) লুক দেয়।

শরীরে টি ট্রি বিবি ক্রিম - shajgoj.com

তবে আপনার স্কিনে যদি অনেক বেশি গাঢ় স্পট থাকে, তাহলে অবশ্য আপনার এর পরে কনসিলার ব্যবহার করা লাগতে পারে, যেহেতু আমি আগেই বলেছি এটা এক ধরণের লাইট টিন্টেড ময়েশ্চারাইজার, ফুল কাভারেজ ফাউন্ডেশন বা কনসিলার নয়। যদিও হালকা দাগগুলো বেশ ভালোই ঢেকে দিতে পারে বিবি ক্রিমটি।

শরীরে টি ট্রি বিবি ক্রিম ব্যবহার করা হচ্ছে - shajgoj.com

স্কিনে ব্যবহারের পর টি ট্রি অয়েলের কারণে বেশ কুলিং একটা ইফেক্ট পাওয়া যায়। নতুন করে আমার একনে ব্রেক আউটও ঘটায়নি। ব্যবহারের ৪-৫ ঘণ্টা পর অবশ্য বাইরের স্বাভাবিক তাপমাত্রায় থাকলে আমার টি জোন অয়েলি হয়ে যায়।

 যে দিকগুলো ভালো লেগেছে

(১) সবুজ রঙের ছোট্ট টিউবে বিজ রঙের ফ্লিপ ক্যাপের প্যাকেজিংটা আমার বড় পছন্দের। প্লাস্টিক টিউব হওয়ায় ট্রাভেল ফ্রেন্ডলি। ডেইলি আপনার হ্যান্ডব্যাগে ও নিশ্চিন্তে ক্যারি করতে পারেন।

(২) তিনটি ভিন্ন শেডে পাওয়া যায়, যেটা অনেক বিবি ক্রিমেই নেই। শেডের সীমাবদ্ধতা তুলনামূলক কম থাকায় নিজের স্কিন টোনের সাথে কম্প্যাটিবল শেড পাওয়া তুলনামূলক সহজ বলে মনে হয়েছে আমার কাছে।

(৩) আমার একনে-প্রোন কম্বিনেশন স্কিনে বেশ ভালোভাবে স্যুট করেছে। কোন নতুন একনে ব্রেক আউট ঘটেনি। It doesn't clogg the pores.

(৪) প্রতিদিন ব্যবহার করার জন্য বেশ ভালো মনে হয়েছে। যারা নো মেকআপ লুক প্রেফার করেন তাদের জন্য খুব ভালো একটি অপশন এটি।

(৫) ব্যক্তিগতভাবে টি ট্রি অয়েলের স্মেল এবং কুলিং সেনসেশন দুটোই আমার পছন্দ। আমার কাছে বেশ রিফ্রেশিং লাগে।

(৬) এটি ১০০% vegan product

(৭) এর শেলফ লাইফ টিউবের মুখ খোলার পর থেকে ১২ মাস পর্যন্ত, কাজেই যারা একেবারেই occasionally ফেসে কিছু ব্যবহার করেন, তারা একটি টিউব কিনে নিশ্চিন্তে এক বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

যে দিকগুলো ভালো লাগেনি

(১) টি ট্রি অয়েলের স্মেলটা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে।

(২) SPF নেই।

(৩) ড্রাই স্কিনের জন্য আমি রেকমেন্ডকরবো না, কারণ এটা বেশ ম্যাট ফিনিশিং লুক দেয় যা ড্রাই স্কিনে প্যাচিমনে হতে পারে।

মূল্য এবং রেটিং

আমি ব্যক্তিগতভাবে একে রেটিং দিবো ৮.৫/১০। বর্তমানে এর মার্কেট প্রাইস হচ্ছে ১২৫০ টাকা।

কোথায় পাবেন? 

বেশ কিছু বড় কসমেটিক্স এর দোকানসহ যমুনা ফিউচার পার্ক আর সীমান্ত স্কয়ারে অবস্থিত শপ.সাজগোজ.কম-এ পেয়ে যাবেন অরিজিনাল প্রোডাক্টটি। চাইলে ঘরে বসে অনলাইন-এও অর্ডার করতে পারেন।

Stay Beautiful, Stay Gorgeous.

সম্পর্কিত লেখা

দেশে আছে এমন কিছু বিবি (BB ) ক্রিমের রিভিউ
ত্বক

দেশে আছে এমন কিছু বিবি (BB ) ক্রিমের রিভিউ

বিবি ক্রিম এখন নিউ ট্রেন্ড। ফাউন্ডেশন প্রতিদিন ব্যবহার করা যায় না। ফাউন্ডেশনের বদলে প্রতিদিন আমরা বিবি ক্রিম ব্যবহার করতে পারি। তাছাড়া বিবি ক্রিম হল ম...

পিকচার পারফেক্ট ও ফ্ললেস লুক পাওয়ার ইনস্ট্যান্ট সল্যুশন!
রিভিউ

পিকচার পারফেক্ট ও ফ্ললেস লুক পাওয়ার ইনস্ট্যান্ট সল্যুশন!

রেগুলার বাইরে যাওয়ার আগে সব সময় মেকআপ করা পসিবল হয় না। কিন্তু ফেইস দেখতে মলিন লাগবে এটাও কিন্তু আমরা চাই না, তাই না? যারা রেগুলার বাইরে যাওয়ার আগে চটজ...

বিবি ক্রিম vs সিসি ক্রিম | স্কিন টাইপ অনুযায়ী কোনটি আপনার জন্য স্যুইটেবল?
মেকআপ

বিবি ক্রিম vs সিসি ক্রিম | স্কিন টাইপ অনুযায়ী কোনটি আপনার জন্য স্যুইটেবল?

ন্যাচারাল মেকআপ লুকের জন্য এখন বিবি ক্রিম ও সিসি ক্রিম বেশ জনপ্রিয়। পার্টি মেকআপ বা ফুল কভারেজ মেকআপের ক্ষেত্রে ফাউন্ডেশন ইউজ করা হয়। কিন্তু যারা রেগু...

আরও পড়ুন

ত্বক ও চুলের যত্নে টি ট্রি অয়েল এর অসাধারণ ১৩টি ব্যবহার!
রিভিউ

ত্বক ও চুলের যত্নে টি ট্রি অয়েল এর অসাধারণ ১৩টি ব্যবহার!

ত্বক এবং চুলের যত্নে বিভিন্ন ধরনের অয়েলের গুণাগুণ সম্পর্কে আমরা কমবেশী সবাই জানি। টি ট্রি অয়েল সৌন্দর্যের জগতে তেমনই একটি নাম। আর এই অয়েলের গুণ সম্পর্...

পারফেক্ট  বিবি ক্রিম এবার নিজেই তৈরি করুন!
বেইজ মেকআপ

পারফেক্ট  বিবি ক্রিম এবার নিজেই তৈরি করুন!

বিবি ক্রিম যা ব্লেমিস বাম বা বিউটি বাম এর সংক্ষিপ্ত রূপ হিসেবে পরিচিত। বিবি ক্রিম এই সময়ে খুবই জনপ্রিয় একটি বিউটি প্রডাক্ট। আজকাল বেশিরভাগ মানুষই প্রত...

গার্নিয়ার বিবি ক্রিম | স্কিন ময়েশ্চারাইজ করতে বাজেটের মধ্যেই একটি প্রোডাক্ট!
মেকআপ

গার্নিয়ার বিবি ক্রিম | স্কিন ময়েশ্চারাইজ করতে বাজেটের মধ্যেই একটি প্রোডাক্ট!

ফাউন্ডেশন ব্যবহার করতে বিরক্ত লাগে? প্রতিদিন সকালে বাইরে বের হবার তাড়া থাকে? একটু পলিশড লুক চান, কিন্তু সময় এবং ধৈর্যের অভাব? সহজ সমাধান হলো - বিবি ক্...

ইনস্ট্যান্ট পারফেক্ট লুক পেতে বিবি পাউডার কী কী বেনিফিটস দিবে?
বেইজ মেকআপ

ইনস্ট্যান্ট পারফেক্ট লুক পেতে বিবি পাউডার কী কী বেনিফিটস দিবে?

একটু মনে করে দেখুন তো ছোট বেলায় সাজগোজ বলতে আমরা কিন্তু মুখের জন্যে একটা ভালো ক্রিম, পাউডার, চুলের জন্যে তেল এবং সাজের জন্য লিপস্টিককেই বুঝতাম! বড় হতে...

সেলফ কেয়ারে টি ট্রি অ্যাসেনশিয়াল অয়েল কতটা কার্যকরী?
বিউটি টিপস

সেলফ কেয়ারে টি ট্রি অ্যাসেনশিয়াল অয়েল কতটা কার্যকরী?

‘টি ট্রি অ্যাসেনশিয়াল অয়েল’ এই শব্দটার মধ্যেই ন্যাচারাল একটা ভাইব আছে, তাই না? এটা এমন একটা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট যেটা স্কিন ও হেয়ার কেয়ারে বহুল ব্য...

ব্ল্যাক হেডস কি নিমিষেই দূর করা সম্ভব?
রিভিউ

ব্ল্যাক হেডস কি নিমিষেই দূর করা সম্ভব?

ব্ল্যাক হেডস এর সমস্যা হয়না এমন আবার কেউ আছে নাকি? ব্ল্যাক হেডস খুব কমন একটি সমস্যা হলেও এর থেকে পরিত্রাণ পেতে কিন্তু পোহাতে হয় বেশ ভালোই ঝক্কি ঝামেলা...

…