বডি শপ বানানা হেয়ার মাস্ক | চুলের পুষ্টি জোগাতে কতটুকু কার্যকরী?

পুষ্পিতা জুঁই · Nov 29, 2018 · 1 min read

বডি শপ বানানা হেয়ার মাস্ক | চুলের পুষ্টি জোগাতে কতটুকু কার্যকরী?

চুল ধরে যদি শলার ঝাড়ুর মত অনুভূতি হয় তবে কী সেটা ভালো লাগবে? নিশ্চয়ই না! দিনের পর দিন স্টাইলিং আর অযত্নে চুল ঝাড়ুর মতো না হয়ে উপায় আছে? নারিশমেন্ট-এর ব্যবস্থাও তো থাকা চাই। তাই চুলকে বাঁচাতে দারুণ এক প্রোডাক্ট নিয়ে আজকের লেখা। নাম- দ্য বডি শপ বানানা হেয়ার মাস্ক (The Body Shop Banana Truly Nourishing Hair Mask)।

এর ব্যবহারবিধি কী?

নামে মাস্ক থাকলেও আদতে এটা শ্যাম্পুর পরে দেয়ার জন্য রেগ্যুলার কন্ডিশনার-ই বলতে গেলে। তাই ব্যবহারটাও অনুরূপ। শ্যাম্পুর পর ভেজা চুলে অ্যাপ্লাই করে কিছুক্ষণ (৩-৬মিনিট) রেখে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

ক্লেইম

নরমাল থেকে ড্রাই চুলের জন্য এটি দারুণ কাজ করে। হেয়ার নারিশমেন্ট এবং চুল উজ্জ্বল করবে। এটা আসলে সব ভাল কন্ডিশনার/মাস্কই ক্লেইম করে।

যে কারণে আমি এই মাস্কটা ব্যবহারে উৎসাহী ছিলাম- তাদের মতে এটা ১০০% ভেগান এবং সিলিকন ফ্রি!

চুলের পুষ্টি জোগাতে The Body Shop Banana Truly Nourishing Hair Mask এর পাকেজিং এর ছবি - shajgoj

আমি আসলে আমার বিউটি রেজিমেন থেকে সিলিকন শব্দটা ১০০% বাদ দেয়ার চেষ্টা করছি কারণ আমার কাছে সাময়িক সৌন্দর্যের থেকে ভবিষ্যতের সুস্থতা অনেক দামী। তাই ভরসার একটি ব্র্যান্ড-এ যদি সিলিকন ফ্রি হেয়ার প্রোডাক্ট পেয়ে যাই, ট্রাই তো করতেই হবে।

এছাড়া এতে আছে ব্যানানা পিউরি সাথে ব্রাজিলিয়ান কোকোয়া বাটার, শিয়া বাটার ইত্যাদি।

কেন সিলিকন নয়?

সিলিকন আমাদের চুলের বাইরে একটা সিন্থেটিক লেয়ার তৈরি করে যা চুলের প্রকৃত অবস্থা ঢেকে একটা শাইনি সারফেস তৈরি করে যেটা দেখে মনে হয় চুল বেশ শাইনি হচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে সেটা জাস্ট একটা আর্টিফিশিয়াল লেয়ার যা চুলের ভেতরে কোন ময়েশ্চার বা অ্যাসেনসিয়াল তেল বা পুষ্টি প্রবেশ করতে দেয় না।

চুলের পুষ্টি জোগাতে সিলিকনমুক্ত The Body Shop Banana Truly Nourishing Hair Mask এর ছবি - shajgoj

এই সিলিকন লেয়ার রিমুভ করতে লাগে এসএলএস বা সোডিয়াম লরেট সালফেট যা চুল থেকে সব ময়েশ্চার কেড়ে নিয়ে চুলকে করে প্রাণহীন ও ভঙ্গুর। তাই সাময়িক শাইন-এর জন্য দীর্ঘমেয়াদী ক্ষতি কতটা কাম্য?

আমার অভিজ্ঞতা

আমার স্ক্যাল্প অয়েলি হলেও নিচের দিকে খুবই ড্রাই এবং জেনেটিক-ভাবে মোটা চুলের অধিকারিণী হওয়াতে চুল খুবই আনম্যানেজেবল। আবার রেগ্যুলার স্ট্রেইটনিং আর ব্লো ড্রাই করে চুলকে করে ফেলেছিলাম নিষ্প্রাণ। প্রথম দিন ইউজ করার পর তেমন আহামরি কিছু মনে না হলেও রেগ্যুলার ১মাস ইউজ করার পর নিজেই পরিবর্তন লক্ষ্য করতে পারছি। চুল বেশ সফট এবং ম্যানেজেবল হয়ে গেছে। স্পেশালি ব্লো ড্রাই ছাড়াই বাইরে বের হতে পারছি। শাইনি ভাবটাও ধীরে ধীরে ফেরত আসছে। তারা তাদের ক্লেইম মোটামুটি পূরণ করতে পেরেছে।

মাস্কটির ভালো দিক

১) যা যা ক্লেইম করেছে তা পূরণ করছে।

২) হিট ড্যামেজড চুলের জন্য খুবই ভালো হবে।

৩) সিলিকন ফ্রি তাই নিশ্চিন্তে ব্যবহার করা যাবে।

৪) ১০০% ভেগান।

দু'টো খারাপ দিক

১) আসলে এটা সবার জন্য খারাপ না। বডি শপ-এর অন্যান্য ফ্রুটি প্রোডাক্ট-এর মতো এতেও ফ্রুটস আছে, এক্ষেত্রে কলা স্পেশালি পাকা কলার স্মেলটা বেশ স্ট্রং যেটা চুল শুকানোর আগ পর্যন্ত থাকে মোটামুটি। কারো যদি পাকা কলার স্মেল সহ্য না হয় ভালো নাও লাগতে পারে।

চুলের পুষ্টি জোগাতে দ্য বডি শপ বেনানা হেয়ার মাস্ক এ পাকা কলার স্মেল থাকে - shajgoj

২) একটু প্রাইসি। কিন্তু প্রায় ২৪০ মিলি প্রোডাক্ট আর কন্ডিশনার যেহেতু পরিমাণে কম লাগে অনেক দিন যাবে। আর বাজারের অন্যান্য ভালো সিলিকন ফ্রি কন্ডিশনার/মাস্ক-এর সাথে তুলনা করলে প্রাইস ঠিকই আছে বেশ।

প্রাপ্তিস্থান

দেশের বাইরে থেকে নিলে বডি শপের ওয়েবসাইট বা ফিজিক্যাল শপে আছে। বাংলাদেশে শপ.সাজগোজ.কম সাইটে অর্ডার করলে ঘরে বসেই হোম ডেলিভারি নিতে পারবেন বা চাইলে যমুনা ফিউচার পার্ক বা সীমান্ত  স্কয়ারে সাজগোজের ফিজিক্যাল শপেও দেখে নিতে পারেন।

ছবি - টুইটার

সম্পর্কিত লেখা

সিলিকনযুক্ত হেয়ার কেয়ার প্রোডাক্ট চুলের জন্য উপকারী নাকি ক্ষতিকর?
চুলের যত্ন

সিলিকনযুক্ত হেয়ার কেয়ার প্রোডাক্ট চুলের জন্য উপকারী নাকি ক্ষতিকর?

সিলিকন এমন একটি উপাদান যা হেয়ার কেয়ার প্রোডাক্টগুলোতে বহুল ব্যবহৃত হচ্ছে। শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার সিরাম, হেয়ার স্প্রে সহ যা যা আছে; ম্যাক্সিমাম প্র...

চুলের যত্ন

আচ্ছা, চুলে নারিকেল তেল দেয়া কী খুবই জরুরী? (পর্ব - ০১)

প্রশ্নটা বেসিকালি ১৩-৩০ বছর বয়সের নারী পুরুষের... কেন? মা বাবা চুলের লালচে আঠালো ভাব , আর ফেটে চৌচির হওয়া আগা দেখে রোজ ২-৩ বার বলবেন , কেন একটাবার মাথ...

কন্ডিশনার ব্যবহারের পরও কোন ভুলগুলোর কারণে চুলের ক্ষতি হচ্ছে?
চুলের যত্ন

কন্ডিশনার ব্যবহারের পরও কোন ভুলগুলোর কারণে চুলের ক্ষতি হচ্ছে?

‘কন্ডিশনার’ বর্তমানে পরিচিত একটি টার্ম। চুলের পরিচর্যার একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে হেয়ার কন্ডিশনার। একে চুলের বন্ধুও বলা চলে। কন্ডিশনার চুলকে সিল্ক...

বিউটি স্যালুনের মতো পারফেক্ট ব্লো ড্রাই করুন ঘরে বসেই!
হেয়ার স্টাইল

বিউটি স্যালুনের মতো পারফেক্ট ব্লো ড্রাই করুন ঘরে বসেই!

ব্লো ড্রাইকে বলা হয় সিম্পলের মধ্যে গর্জিয়াস হেয়ারস্টাইল। এই স্টাইলটা ট্র্যাডিশনাল বা ওয়েস্টার্ন যেকোনো আউটফিটকেই খুব সুন্দরভাবে কমপ্লিমেন্ট করে। ব্লো...

আরও পড়ুন

চুলের যত্ন

আচ্ছা, চুলে নারিকেল তেল দেয়া কী খুবই জরুরী? (পর্ব - ০২)

... গোঁড়ায় গলদ এই পর্ব শুরু করার আগে বলে নেই, কোন প্রোডাক্টকে খারাপ প্রমাণ করা এই লেখার উদ্দেশ্য না। কি ইউজ করলে আসলে আপনার হেয়ারে কি ইফেক্ট পড়বে, সে...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

হেয়ার কনসার্ন অনুযায়ী সঠিক কন্ডিশনার ব্যবহার করছেন তো?
চুলের যত্ন

হেয়ার কনসার্ন অনুযায়ী সঠিক কন্ডিশনার ব্যবহার করছেন তো?

ছোট হোক বা বড়, একরাশ ঝলমলে চুল সিল্কি চুল সবাই চায়। চুলের প্রতিদিনের পরিচর্যায় হেয়ার কন্ডিশনার একটি মাস্ট হ্যাভ প্রোডাক্ট। মার্কেটে অ্যাভেইলেবল কন্ডি...

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?
সুস্থতা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?

খুব তো ডায়েট করছি! কিন্তু জেনে বুঝে কি করছি? আবার ডায়েট মানেই কি একেবারে না খেয়ে শুকিয়ে যাওয়া? ডায়েটের মানে হলো শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত খাবার খু...

…