দ্য বডি শপ জিনজার অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু রিভিউ

জ · Jun 01, 2017 · 1 min read

দ্য বডি শপ জিনজার অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু রিভিউ

খুশকি আমাদের চুলের প্রধান একটি সমস্যা । যতই কেয়ার করি না কেন , জেদি খুশকি কিছুতেই যেন যেতে চায় না । অনেকে সারাবছরই ভোগেন এই সমস্যা নিয়ে আবার অনেকে বছরের কিছুটা সময় ভোগেন। গরমের তীব্রতা দিন দিন বাড়বে, তখন খুশকি খুব ভালোমতোই ভোগাবে আপনাকে। মাথায় ঘাম জমবে আর মাথার স্ক্যাল্পে চুলকানি হবে... যা খুবই অসহ্যকর ব্যাপার। তাই আজ এমন একটা প্রোডাক্টের রিভিউ দেব যেটা আপনার খুশকির সমস্যা থেকে অনেকখানি বাঁচাবে। আর সেটি হলো- দ্য বডি শপ জিনজার অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু।

[picture]

 

দ্য বডি শপ জিনজার অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পুর প্যাকেজিং, টেক্সচার ও দাম

বডি শপ জিনজার অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পুর প্যাকেজিং - shajgoj.com

প্রথমেই আসি প্যাকেজিং এর কথায়। এই শ্যাম্পুটি একটি প্লাস্টিকের বোতলে আসে। ফ্লিপ টপ ক্যাপ যুক্ত থাকে। প্যাকেজিং নিয়ে আমার কোনো আপত্তি নেই। ঠিক আছেই বলা যায়। বডি শপের  প্রায় প্রোডাক্টগুলোর প্যাকেজিং এই ধরণেরই হয়।

এবারে আসি টেক্সচারে। এই শ্যাম্পুটি জেল বেইজড, স্বচ্ছ, খুব ঘনও না আবার খুব পাতলা টেক্সচারেরও না।

দ্য বডি শপ জিনজার অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পুর টেক্সচার - shajgoj.com

দ্য বডি শপ জিনজার অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু নিয়ে আমার অভিজ্ঞতা

সত্যি কথা বলতে কি, আমার অরগ্যানিক প্রোডাক্টের প্রতি সবসময়ই দূর্বলতা রয়েছে। আমার মনে হয় এগুলো কাজ ভালো করবে এবং হয়ও তাই।

বডি শপের শ্যাম্পুটা আমি প্রথম আমার রিলেটিভের বাসায় ব্যবহার করেছিলাম। আমার মাথায় সবসময়ই খুশকি থাকতো। তো প্রথম যখন আমি শ্যাম্পুর ফ্লিপ টপ ক্যাপটি ওপেন করি, এর জিনজারি স্মেল আমার বেশ ভালো লেগেছিলো। এরপর পরিমাণ মতো হাতে ঢেলে স্ক্যাল্প-এ লাগাই। আমি আমার চুল ওয়াশ করে ড্রাই হওয়ার পর ফিল করি যে, আমার চুল বেশ ঝরঝরে হয়েছে এবং জিনজারি স্মেলটা হালকা রয়ে গেছে। স্ক্যাল্প বেশ ক্লিন মনে হচ্ছিলো আমার কাছে। আর আমার স্কাল্পের অয়েলি ভাব দূর হয়ে গিয়েছিলো। তো প্রথম দিনেই আমি বেশ ইম্প্রেস হয়ে গেলাম। আমি টোটাল ২ দিন এটি ব্যবহার করেছিলাম। এরপর আমি নিজেই কিনে নেই। এটি ব্যবহার করার পর আমার খুশকি অনেক কমে গিয়েছে। আমার মাথায় গরমে প্রচুর চুলকানি হতো, সেটা আর এখন হয় না বললেই চলে।

এই শ্যাম্পুটার যে মেইন উপাদান, তা হলো জিনজার বা আদা । আর আমরা প্রায় সবাই চুলের যত্নে জিনজারের উপকারীতার কথা জানি। জিনজারে অ্যান্টি ব্যাক্টেরিয়াল প্রপার্টি রয়েছে। এছাড়াও এতে অরগ্যানিক হানি রয়েছে, যা স্ক্যাল্পকে ময়েশ্চারাইজ করে।

দাম- ২৫০ মি.লি. বোতলের দাম পড়বে ১০৫০/- টাকা।

দ্য বডি শপ জিনজার অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পুর ভালো দিকগুলো

১. খুশকির আধিক্য কমিয়ে আনে।

২. চুল পড়া কমায়।

৩. স্ক্যাল্পকে ক্লিন রাখে এবং চুল ঝরঝরে করে তোলে।

৪. চুলে থাকা এক্সেস অয়েল সহজেই দূর করে।

৫. প্রথম কয়েক ওয়াশেই ড্যানড্রাফের পার্থক্য বুঝতে পেরেছি আমি।

৬. এই শ্যাম্পুটি অরগ্যানিক উপাদানে তৈরী।

দ্য বডিশপ জিনজার অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পুর খারাপ দিকগুলো

 ১) রেগুলার ব্যবহারে চুল একটু ড্রাই মনে হতে পারে।

২) এক্ষেত্রে ভালো কন্ডিশনার ব্যবহার করতে হবে।

কোথায় পাবেন?  যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ার-এ অবস্থিত শপ.সাজগোজ.কম এ পেয়ে যাবেন এই প্রোডাক্টটি। চাইলে ঘরে বসে তাদের  অনলাইন-এও অর্ডার করে নিতে পারেন।

 

ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

ড্যানড্রাফ প্রবলেম! চুলে তেল দিলে খুশকি বেড়ে যাবে না তো?
চুলের যত্ন

ড্যানড্রাফ প্রবলেম! চুলে তেল দিলে খুশকি বেড়ে যাবে না তো?

বাইরে যাওয়ার সময় গাঢ় রঙের পোশাক পছন্দ করলেন ঠিকই, কিন্তু পরার পরই দেখলেন কাঁধের উপর ড্যানড্রাফ ঝরে পড়েছে। যতটা না অস্বস্তিতে ভুগছেন, ততটাই নিজের উপর ব...

ড্যানড্রাফ কন্ট্রোলে এবং স্ক্যাল্প ইচিনেসের সল্যুশনে ৬টি কার্যকরী অয়েল
চুলের যত্ন

ড্যানড্রাফ কন্ট্রোলে এবং স্ক্যাল্প ইচিনেসের সল্যুশনে ৬টি কার্যকরী অয়েল

হুটহাট আগাম নোটিশ ছাড়াই চুলের যে সমস্যাটা দেখা দেয় তা হলো খুশকি! খুশকির সমস্যায় ভোগেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এ সমস্যা সাধারণত শীতকালে বেশি হয়...

প্যারাসুট আয়ুর্বেদিক গোল্ড ব্যবহারে দেখুন আমার চুলের কী অবস্থা!
চুল

প্যারাসুট আয়ুর্বেদিক গোল্ড ব্যবহারে দেখুন আমার চুলের কী অবস্থা!

অনেক দিন হয়ে গেল সাজগোজে এফরডেবল কোন কসমেটিকের রিভিউ লেখা হচ্ছে না। তার জন্য খুবই দুঃখিত! বেশ কিছু পার্সোনাল কারণে নতুন কোন প্রোডাক্ট ট্রাই করা বা রিভ...

দি বডি শপ ড্রপস অফ ইয়ুথ বাউন্সি স্লিপিং মাস্ক
ত্বক

দি বডি শপ ড্রপস অফ ইয়ুথ বাউন্সি স্লিপিং মাস্ক

আমি দি বডি শপের প্রোডাক্টসের খুব বড় ফ্যান। এই বিশ্ব বিখ্যাত ব্র্যান্ডের কোন প্রোডাক্ট আজ পর্যন্ত আমাকে হতাশ করেনি। স্পেশালি এদের স্কিন কেয়ার প্রোডাক্ট...

আরও পড়ুন

শৈলীঃ একজন শৌখিন গহনা কারিগরের গল্প
ফ্যাশন

শৈলীঃ একজন শৌখিন গহনা কারিগরের গল্প

গহনা পরতে কে না ভালোবাসে? আর সে গহনা যদি হয় খুব ফ্যাশনেবল আর একেবারেই নিজের হাতে তৈরি করা, তবেতো কথাই নেই! চোখ জুড়ানো এমন সব গহনাই ডিজাইন করেন তাহমীনা...

হিজাবিদের চুলের যত্ন হবে সানসিল্ক হিজাব রিচার্জ শ্যাম্পু দিয়েই!
চুল

হিজাবিদের চুলের যত্ন হবে সানসিল্ক হিজাব রিচার্জ শ্যাম্পু দিয়েই!

যারা একটু মডেস্ট ড্রেস আপ করেন এবং হিজাব পড়েন তাদেরতো জানাই আছে যে এই সিজনে অর্থাৎ প্রচণ্ড গরম এবং হিউমিডিটিতে চুলের হেলথ কিভাবে নষ্ট হয়ে যায়! আর চুল...

বডি মিস্টের সাত-সতের
সুগন্ধি

বডি মিস্টের সাত-সতের

শরৎকাল চলছে। গরমও আছে বেশ। তবে আজকাল ঋতু পরিবর্তন ও গ্লোবাল ওয়ার্মিং-এর কারণে আগে আগেই গরম চলে আসে। আর গরমের দিনের সবচেয়ে ভয়ঙ্কর সমস্যা হচ্ছে শরীরের দ...

খুশকির সমস্যা দূর করতে সবচেয়ে ইজি সল্যুশন!
চুলের যত্ন

খুশকির সমস্যা দূর করতে সবচেয়ে ইজি সল্যুশন!

খুশকির সমস্যায় নারী-পুরুষ সবাই কিন্তু কম বেশি ভোগে। খুশকির সমস্যা দূর করতে কত কিছু ব্যবহারের পরও আমাদের খুশকি যেন কমতেই চায় না। চুলে ট্রিটমেন্ট বা প্য...

ড্যানড্রাফ নাকি ড্রাই স্ক্যাল্প – আপনি কোন সমস্যায় ভুগছেন?
চুলের যত্ন

ড্যানড্রাফ নাকি ড্রাই স্ক্যাল্প – আপনি কোন সমস্যায় ভুগছেন?

চুল পড়ার সমস্যায় ভোগেননি এমন মানুষ খুব কমই পাওয়া যায়। নানা কারণে চুল পড়লেও অনেকেই কমপ্লেইন করেন যে, অতিরিক্ত খুশকি বা ড্যানড্রাফের কারণে চুল স্বাভাবিক...

স্ক্যাল্পের ধরন ও হেয়ার প্রবলেমকে টার্গেট করে সঠিক শ্যাম্পু কিনছেন তো?
চুলের যত্ন

স্ক্যাল্পের ধরন ও হেয়ার প্রবলেমকে টার্গেট করে সঠিক শ্যাম্পু কিনছেন তো?

আচ্ছা! স্কিন টাইপ নিয়ে আমরা যত মাথা ঘামায়, মাথার ত্বক বা স্ক্যাল্পের টাইপ নিয়ে এত চিন্তা করা হয়? একটু ভেবে দেখুন তো, আপনার মাথার স্ক্যাল্প কী টাইপের?...

…