বডি মিস্টের সাত-সতের

সাজগোজ উপ সম্পাদক · Feb 24, 2015 · 1 min read

বডি মিস্টের সাত-সতের

শরৎকাল চলছে। গরমও আছে বেশ। তবে আজকাল ঋতু পরিবর্তন ও গ্লোবাল ওয়ার্মিং-এর কারণে আগে আগেই গরম চলে আসে। আর গরমের দিনের সবচেয়ে ভয়ঙ্কর সমস্যা হচ্ছে শরীরের দুর্গন্ধ। অনেকেই আছেন যাদের প্রচুর ঘাম হয় আর বলা বাহুল্য যে ঘাম হলে তো ঘামের দুর্গন্ধ হবেই। বডি ওডর দূর করার জন্য প্রসাধনী কোম্পানী-গুলো প্রতিনিয়তই নিত্য-নতুন সুগন্ধীদ্রব্য নিয়ে আসছে, তন্মধ্যে বডি মিস্ট একটি। নামটি খুব বেশি নতুন না হলেও অনেকেই হয়ত এর সাথে পরিচিত নন। তাই আজ এ সম্পর্কেই লেখার চেষ্টা করছি।

বডি মিস্ট কী?

বডি মিস্ট হল সম্পূর্ণ তরল এক রকম সুগন্ধী, এর তারল্য ও ঘনত্ব পানির মতই। ট্রান্সপারেন্ট বোতলে রঙহীন বডি মিস্ট দেখলে বোঝার উপায় নেই যে এটি পানি বৈ অন্য কিছু; তবে হ্যা, গন্ধ নিলে তো অবশ্যই বুঝে যাবেন।

[picture]

বডি মিস্টই কেন?

বেশিরভাগ মানুষই বডি স্প্রে ব্যবহার করে থাকেন, গুটি কয়েকজন পারফিউম ব্যবহার করেন আর অনেকেই আছেন ডিউডোরেন্ট বা অ্যান্টি-পারস্পিয়ারেন্ট-এই কাজ চালিয়ে নেন। অ্যান্টি-পারস্পিয়ারেন্ট খুবই ক্ষতিকর, পারফিউম দামি আর বডি স্প্রের সুগন্ধ খুব তাড়াতাড়ি মিলিয়ে যায়। এসব কিছুকে টেক্কা দিতেই বডি মিস্ট-এর আগমন। সুগন্ধের স্থায়ীত্বের দিক থেকে বডি স্প্রের তুলনায় ৩-৪ গুণ বেশি হয়ে থাকে। আর দাম ও পারফিউম থেকে অনেকাংশে কম।

রকমফের

বাজারে অনেক ব্র্যান্ডের ও অনেক ফ্লেভারের বডি মিস্ট রয়েছে। ফ্রুটি, ফ্লোরাল, নাটি, সিডাকটিভ, সফট কিংবা স্ট্রং সহ সব ধরনের বডি মিস্টই সহজলভ্য। কে কোনটি ব্যবহার করবেন তার স্বাধীনতা সম্পূর্ণই আপনার। আপনার ব্যক্তিত্ব, রুচিবোধ ও ঋতুর উপর ভিত্তি করে বেছে নিতে পারেন বডি মিস্ট গুলো অথবা আপনি চাইলে কয়েক ধরনের বডি মিস্ট রাখতে পারেন আপনার কালেকশনে, মুড ভেদে সেগুলো আপনাকে অনেক সাহায্য করতে পারে।

ব্যবহারবিধি

এটি সাধারণত পুরো শরীরেই ব্যবহার করা যেতে পারে। এরা স্প্রে বোতলে এসে থাকে এবং বডি মিস্ট-কে বডি লোশন-এর মতই পুরো শরীরে ঠিক একই ভাবে অ্যাপ্লাই করা যায় কিংবা প্রয়োজন অনুসারে যে কোন সময় যে কোন স্থানেই ব্যবহার করা যায়। হাতের তালুতে কিছুটা বডি মিস্ট স্প্রে করে নিন, এবার এটাকে লোশন-এর মত করেই গলা, ঘাড়, হাত কিংবা কব্জিতে লাগান। বেশি ঘষামাজার দরকার নেই, কেননা লিকুইড ফর্মে থাকায় খুব সহজেই শুকিয়ে যাবে। তাছাড়া বডি স্প্রে বা পারফিউম-এর মত যেখানে ব্যবহার করতে চান সেখানে সরাসরিও স্প্রে করে নিতে পারেন।

বডি মিস্ট-এর প্রচলিত ব্র্যান্ড-সমূহ ও প্রাপ্তিস্থান

ভিক্টোরিয়া সিক্রেট,বাথ এন্ড বডি ওয়ার্ক্স, দ্য বডি শপ হচ্ছে অতি পরিচিত ও জনপ্রিয় কিছু ব্র্যান্ড-এর নাম; যারা বডি মিস্ট-এর জন্য বিখ্যাত। তবে দুঃখের বিষয় হল এ ব্র্যান্ড-গুলো আমাদের দেশের সর্বত্র পাওয়া যাবে না। ভিক্টোরিয়া সিক্রেট ও দ্য বডি শপ-এর গুলো পেয়ে যাবেন যমুনা ফিউচার পার্কের শপ.সাজগোজ.কম নামক দোকানে। বাথ এন্ড বডি ওয়ার্ক্স এর বডি মিস্টগুলো এখনো আমাদের দেশে এভেইলেবল না, কিনতে চাইলে অনলাইন-এ অর্ডার দিতে হবে। তাছাড়া আমাদের দেশীয় সুপার শপ গুলো যেমন-আগোরা, নন্দন, মীনা বাজার, স্বপ্ন তে কিছু লোকাল ও থাই ব্র্যান্ডেড বডি মিস্ট-ও পাওয়া যায়। শী, ডাভ, ইটজ সহ আরো কিছু বডি মিস্ট এসব সুপার শপে পেয়ে যাবেন।

দরদাম

ভিক্টোরিয়া সিক্রেট-এর ২৫০ মিলি বডি মিস্ট-এর দাম পড়বে ১৪৫০/- থেকে ১৬৯০/- টাকা, দ্য বডি শপ-এর ১০০ মিলি বডি মিস্ট-এর দাম ১৩১৯/- থেকে ১৪৫০/- টাকার মত। আর শী, ডাভ, ইটয জাতীয় বডি মিস্ট গুলোর দাম ২৫০-৪০০ টাকার মধ্যে।

লিখেছেনঃ রোজা স্বর্ণা

ছবিঃ সুস্মিপাটেলব্লগস্পট.কম

সম্পর্কিত লেখা

লোশন নাকি বডি বাটার, শীতে ত্বকের যত্নে কোনটা আপনার জন্য বেস্ট চয়েজ?
রিভিউ

লোশন নাকি বডি বাটার, শীতে ত্বকের যত্নে কোনটা আপনার জন্য বেস্ট চয়েজ?

ব্রেডের উপর বাটার মাখিয়ে ঝটপট ব্রেকফাস্ট করে নেন অনেকেই, কিন্তু বডি বাটার জিনিসটা কী? কোন ধরনের ত্বকের জন্য বডি বাটার ইউজ করতে হয়? লোশন নাকি বডি বাটার...

ফেইস মিস্ট | ত্বকের ইন্সট্যান্ট হাইড্রেশনের জন্য দারুন একটি সল্যুশন!
রিভিউ

ফেইস মিস্ট | ত্বকের ইন্সট্যান্ট হাইড্রেশনের জন্য দারুন একটি সল্যুশন!

স্কিন কেয়ারে ক্লেনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং, সানস্ক্রিন এর কথা এখন আমরা সবাই জানি। কিন্তু এমনটা হয়েছে কি যে স্কিন কেয়ারের জন্য সব কিছু মেইনটেন করেও সা...

শাওয়ার জেল নাকি বডি ওয়াশ | কোনটি আপনার ত্বকের জন্য প্রয়োজন?
ত্বকের যত্ন

শাওয়ার জেল নাকি বডি ওয়াশ | কোনটি আপনার ত্বকের জন্য প্রয়োজন?

এতকাল ধরে তো জানতাম শাওয়ার জেল ও বডি ওয়াশ একই জিনিস! তাহলে, মাঝে আবার “ও” কেন? কি! টাইটেলটি পড়ে আপনিও কনফিউসড হয়ে যাননি তো? যদি মাথায় এমন কিছুই এসে থা...

হেয়ার প্রবলেম দূর করে সিল্কি ও শাইনি চুল পেতে ন্যাচারাল হেয়ার মিস্ট!
চুলের যত্ন

হেয়ার প্রবলেম দূর করে সিল্কি ও শাইনি চুল পেতে ন্যাচারাল হেয়ার মিস্ট!

নারীদের কাছে সুন্দর চুলের আবেদন সবসময় একটু বেশি। সুন্দর, সিল্কি ও ঘন চুল কে না চায়? একটু যত্ন নিলেই কিন্তু সুন্দর চুল পাওয়া সম্ভব। অতিরিক্ত চুল পড়া, ত...

আরও পড়ুন

৪৯৯ টাকারও কমে পুরো শীতের সম্পূর্ণ বডি কেয়ার!
ত্বকের যত্ন

৪৯৯ টাকারও কমে পুরো শীতের সম্পূর্ণ বডি কেয়ার!

গত কিছুদিন ধরে আমরা একটু মিড রেঞ্জ প্রোডাক্টের রিভিউ দিচ্ছিলাম। বিষয়টা যদিও ইচ্ছাকৃত নয়, কিন্তু আমাদের পাঠকদের চোখ এড়ায়নি সেটা। অনেকেই আমাদের ইনবক্সে...

শীতকালে বডি কেয়ার | কোমল ও উজ্জ্বল ত্বকের জন্য প্রয়োজন একটু বাড়তি যত্ন!
ত্বকের যত্ন

শীতকালে বডি কেয়ার | কোমল ও উজ্জ্বল ত্বকের জন্য প্রয়োজন একটু বাড়তি যত্ন!

শীতের আমেজের সাথে সাথে হাত-পায়ের চামড়া কেমন যেন শুষ্ক লাগছে আর কালো হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু বুঝতে পারছেন না কীভাবে শীতকালে বডি কেয়ার করবেন? তাহলে আ...

শীতে ত্বকের আর্দ্রতা রক্ষায় বডি পলিশার
ত্বকের যত্ন

শীতে ত্বকের আর্দ্রতা রক্ষায় বডি পলিশার

শীতটা চলেই এল। সবাই এখন নিশ্চয়ই একটু বাড়তি আর্দ্রতার খোঁজ করছেন। কিন্তু বাজারের বডি লোশান, বডি ওয়াশ আপনাকে শুধু সাময়িক আর্দ্রতাই দিতে পারবে। বিনিময়ে এ...

বডি বাটার!!!
ত্বক

বডি বাটার!!!

দেখতে দেখতেই চলে এলো শীতকাল। সাথে সাথে আমাদের ত্বকেও চলে আসছে পরিবর্তন। তবে শুধু মুখের যত্নই যে নিতে হবে তা কিন্তু নয়। হাত, পা তথাপি পুরো শরীরও কিন্তু...

বডির স্কিন নিষ্প্রাণ দেখাচ্ছে? ৪টি DIY বডি স্ক্রাব দিয়ে হবে কুইক ফিক্স সল্যুশন!
বিউটি টিপস

বডির স্কিন নিষ্প্রাণ দেখাচ্ছে? ৪টি DIY বডি স্ক্রাব দিয়ে হবে কুইক ফিক্স সল্যুশন!

স্ক্রাবিং বা এক্সফোলিয়েশন এই শব্দগুলো এখন আমাদের কাছে বেশ পরিচিত। বহু বছর আগে থেকেই নারীদের শরীরের সৌন্দর্য ধরে রাখার জন্য তারা বিভিন্ন রকমের ঘরোয়া বড...

হাত-পায়ের ত্বক মলিন দেখাচ্ছে? জেনে নিন সমাধানগুলো!
ত্বকের যত্ন

হাত-পায়ের ত্বক মলিন দেখাচ্ছে? জেনে নিন সমাধানগুলো!

আমরা ফেইসের যত্ন নিতে নিতে এতটাই মগ্ন হয়ে যাই যে, আমাদের হাত পায়ের ত্বকের যত্ন নেয়াটা আমাদের কাছে গুরুত্বহীন হয়ে পরে। বডির স্কিনের যত্ন নিতেই যেন আলসে...

…