খুশকির সমস্যা দূর করতে সবচেয়ে ইজি সল্যুশন!

পল্লবী · Sep 28, 2020 · 1 min read

খুশকির সমস্যা দূর করতে সবচেয়ে ইজি সল্যুশন!

খুশকির সমস্যায় নারী-পুরুষ সবাই কিন্তু কম বেশি ভোগে। খুশকির সমস্যা দূর করতে কত কিছু ব্যবহারের পরও আমাদের খুশকি যেন কমতেই চায় না। চুলে ট্রিটমেন্ট বা প্যাক ব্যবহারের সাথে সাথে আমাদের জানতে হবে, কেন আমাদের চুলে খুশকি হচ্ছে। আমার অতিরিক্ত খুশকির সমস্যা থাকার কারণে অনেক কিছুই ব্যবহার করেছি টিনেজ থেকে। কয়েকমাস ধরেই আমি স্কিন ক্যাফের অ্যান্টি ড্যানড্রাফ ট্রিটমেন্ট প্যাকটি ব্যবহার করছি। ভাবলাম একটা রিভিউ লিখে ফেলি, এটি কীভাবে আমার চুলে কাজ করেছে, কী কী উপাদান আছে এগুলো নিয়ে। আমার এক্সপেরিয়েন্সটা তাহলে শেয়ার করে ফেলি আপনাদের সাথে, কারন অনেকেই আছেন যারা এই খুশকির সমস্যা নিয়ে বিব্রত ও বিরক্ত! ব্যস্ত জীবনে আমাদের ইজি ও শর্টকাট সল্যুশন দরকার। আশা করছি আজকের আর্টিকেলটা আপনাদের জন্য হেল্পফুল হবে।

খুশকি কেন হয়?

বলা হয়, ড্রাই স্ক্যাল্পে সব থেকে বেশি খুশকি হয়ে থাকে, মৃত কোষ বেশি জমে যায় ও ঝরে ঝরে পড়ে। তাছাড়া অয়েলি স্ক্যাল্পেও খুশকি হয়, ইচিনেসের সমস্যা তাদের বেশি হয়ে থাকে। এছাড়া ঠিকমতো স্ক্যাল্প পরিষ্কার না করলে, ফাঙ্গাল অ্যাটাক, ঘাম কিংবা ময়লা জমে খুশকি হয়ে থাকে। আরেকটি কারণ, শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করার সঠিক পদ্ধতি আমরা অনুসরণ করি না। কন্ডিশনার মাথার স্ক্যাল্পে লাগলে সেটা কিন্তু ব্লক হয়ে যায়, যার কারণে ময়লা জমে যায় তাড়াতাড়ি এবং খুশকি বেশি দেখা দেয়, সেই সাথে চুল পড়ার সমস্যাও দেখা যায়।

স্কিন ক্যাফে অ্যান্টি ড্যানড্রাফ প্যাকের উপাদান

আমরা জানি যে, প্রাকৃতিক উপাদান রয়েছে এমন প্যাক ব্যবহার করা সবথেকে ভালো ও নিরাপদ। স্কিন ক্যাফের অ্যান্টি ড্যানড্রাফ প্যাকে রয়েছে দারুণ কার্যকরী কিছু প্রাকৃতিক উপাদান, যেমন- আমলা, নিম, মেথি, অরেঞ্জ, শিকাকাই, হেনা। আমলা, অরেঞ্জ, শিকাকাই খুশকির সাথে ফাইট করার জন্য বেশ কার্যকর। সাথে নিম, মেথি, হেনা চুল পরা বন্ধ করতে সাহায্য করে। একসাথে সব উপাদানগুলো আপনি পেয়ে যাচ্ছেন, আর কী লাগে!!

  স্কিন ক্যাফে অ্যান্টি ড্যানড্রাফ ট্রিটমেন্ট

উপকারিতাগুলো কী কী? 

(১) মাথার ত্বকে ফাঙ্গাল অ্যাটাক রোধে এই প্যাকটি অনেক ভালো কাজ করে।

(২) অনেক সময় ব্যাকটেরিয়া সৃষ্টির কারণে খুশকি হয়। প্যাকটি ব্যবহারে ব্যাকটেরিয়া রোধ হয়, মাথার ত্বক পরিষ্কার থাকে।

(৩) স্ক্যাল্পে জমে থাকা ডেড স্কিন সেল দূর করে।

(৪) চুলের গোড়া মজবুত করে।

(৫) চুলকে শাইনি করে ও সুন্দর রাখে।

প্যাকটি যেভাবে ব্যবহার করতে হবে

অয়েলি স্ক্যাল্পের জন্য প্যাক (১) স্কিন ক্যাফে অ্যান্টি ড্যানড্রাফ ট্রিটমেন্ট পাউডার- ২/৩ চামচ (২) টকদই- ৩ চামচ (৩) ডিমের সাদা অংশ- ১টি (৪) লেবুর রস- ২ চামচ ড্রাই স্ক্যাল্পের জন্য প্যাক (১) স্কিন ক্যাফে অ্যান্টি ড্যানড্রাফ ট্রিটমেন্ট পাউডার- ২/৩ চামচ (২) আমন্ড অয়েল- ৩/৪ ফোঁটা (৩) ডিমের সাদা অংশ- ১টি (৪) লেবুর রস- ২ চামচ

উপাদানগুলো একসাথে মিশিয়ে ৩০ মিনিট চুলে রেখে ধুয়ে ফেলতে হবে। প্যাকটি সপ্তাহে ১/২ বার ব্যবহার করা ভালো।

আমার এক্সপেরিয়েন্স

আমার তো বেশ ভালো লেগেছে, ১/২ মাস ব্যবহারেই খুশকি কমেছে লক্ষণীয়ভাবে। সেই সাথে চুল পড়াও কমেছে, চিটচিটে স্ক্যাল্পের সমস্যাটা দূর হয়েছে। দামটাও অনেক সাশ্রয়ী লেগেছে আমার কাছে, সেই তুলনায় কার্যকারিতা অনেক বেশি। স্কিন ক্যাফে অ্যান্টি ড্যানড্রাফ ট্রিটমেন্ট কেমিক্যালমুক্ত, পিওর। সম্পূর্ণ ন্যাচারাল ইনগ্রেডিয়েন্স দিয়ে চুলের যত্ন নিতে পারছি। সেই সাথে খুশকি কমানোর জন্য মাথার ত্বক পরিষ্কার রাখতে হবে, ভালো মানের শ্যাম্পু ইউজ করতে হবে। তাহলেই ভালো রেজাল্ট পাওয়া যাবে।

সিল্কি চুলে হাত বুলাচ্ছেন একজন

তাহলে জেনে নিলেন, স্কিন ক্যাফে অ্যান্টি ড্যানড্রাফ ট্রিটমেন্ট নিয়ে আমার এক্সপেরিয়েন্স! এটা আমার সাপ্তাহিক হেয়ার কেয়ারের একটা পার্ট হয়ে গেছে। স্কিন ক্যাফে অয়েলগুলাও আমার অনেক পছন্দ। আমি অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে কিনেছি, অনলাইনে অথেনটিক প্রোডাক্ট কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে অথবা সাজগোজের ৪টি শপ- যমুনা ফিউচার পার্ক, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর ( জমজম টাওয়ারের বিপরীতে) ও সীমান্ত সম্ভার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি। ভালো থাকবেন!

  ছবি- সাজগোজ

সম্পর্কিত লেখা

ড্যানড্রাফ প্রবলেম! চুলে তেল দিলে খুশকি বেড়ে যাবে না তো?
চুলের যত্ন

ড্যানড্রাফ প্রবলেম! চুলে তেল দিলে খুশকি বেড়ে যাবে না তো?

বাইরে যাওয়ার সময় গাঢ় রঙের পোশাক পছন্দ করলেন ঠিকই, কিন্তু পরার পরই দেখলেন কাঁধের উপর ড্যানড্রাফ ঝরে পড়েছে। যতটা না অস্বস্তিতে ভুগছেন, ততটাই নিজের উপর ব...

ড্যানড্রাফ নাকি ড্রাই স্ক্যাল্প – আপনি কোন সমস্যায় ভুগছেন?
চুলের যত্ন

ড্যানড্রাফ নাকি ড্রাই স্ক্যাল্প – আপনি কোন সমস্যায় ভুগছেন?

চুল পড়ার সমস্যায় ভোগেননি এমন মানুষ খুব কমই পাওয়া যায়। নানা কারণে চুল পড়লেও অনেকেই কমপ্লেইন করেন যে, অতিরিক্ত খুশকি বা ড্যানড্রাফের কারণে চুল স্বাভাবিক...

ড্যানড্রাফ কন্ট্রোলে এবং স্ক্যাল্প ইচিনেসের সল্যুশনে ৬টি কার্যকরী অয়েল
চুলের যত্ন

ড্যানড্রাফ কন্ট্রোলে এবং স্ক্যাল্প ইচিনেসের সল্যুশনে ৬টি কার্যকরী অয়েল

হুটহাট আগাম নোটিশ ছাড়াই চুলের যে সমস্যাটা দেখা দেয় তা হলো খুশকি! খুশকির সমস্যায় ভোগেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এ সমস্যা সাধারণত শীতকালে বেশি হয়...

খুশকি দূর করতে ক্যাস্টর অয়েল এর ৫টি ম্যাজিক্যাল সল্যুশন
চুলের যত্ন

খুশকি দূর করতে ক্যাস্টর অয়েল এর ৫টি ম্যাজিক্যাল সল্যুশন

ঘুরতে যাওয়ার জন্য আলমারি থেকে পছন্দের ব্ল্যাক ড্রেসটা বের করলেন। একদম রেডি হয়ে যখন বের হবেন, আয়নার দিকে তাকিয়ে দেখলেন ঘাড়ের উপর ঝরে পড়েছে খুশকি! মন খা...

আরও পড়ুন

স্ক্যাল্পের ধরন ও হেয়ার প্রবলেমকে টার্গেট করে সঠিক শ্যাম্পু কিনছেন তো?
চুলের যত্ন

স্ক্যাল্পের ধরন ও হেয়ার প্রবলেমকে টার্গেট করে সঠিক শ্যাম্পু কিনছেন তো?

আচ্ছা! স্কিন টাইপ নিয়ে আমরা যত মাথা ঘামায়, মাথার ত্বক বা স্ক্যাল্পের টাইপ নিয়ে এত চিন্তা করা হয়? একটু ভেবে দেখুন তো, আপনার মাথার স্ক্যাল্প কী টাইপের?...

মাথায় খুশকির সমস্যা দূর করতে জেনে নিন ১৬টি সহজ টিপস!
চুলের যত্ন

মাথায় খুশকির সমস্যা দূর করতে জেনে নিন ১৬টি সহজ টিপস!

সুস্থ ঝলমলে একরাশ চুল কে না চায়! রুক্ষ, নিষ্প্রাণ চুল পুরো সৌন্দর্য ম্লান করে দেয়। আর সাথে খুশকি থাকলে অবস্থা হয় আরও ভয়াবহ। দুঃখজনক হলেও সত্যি, প্রতিদ...

হিজাবিদের চুলের চিটচিটেভাব ও খুশকির সমস্যার সমাধান কী?
চুলের যত্ন

হিজাবিদের চুলের চিটচিটেভাব ও খুশকির সমস্যার সমাধান কী?

চুলের সমস্যার কি কোনো শেষ আছে? বাইরের রোদ, ধুলাবালি, ময়লা আর জেনেটিক্যাল নানা কারণতো আছেই। আর তার উপর আমরা যারা হিজাব পরি, তাদেরতো গরমকাল আসলেই চুলের...

খুশকি নিয়ন্ত্রণ | ড্যানড্রাফকে দূরে রাখুন ৮টি টিপস জেনে
চুলের যত্ন

খুশকি নিয়ন্ত্রণ | ড্যানড্রাফকে দূরে রাখুন ৮টি টিপস জেনে

শীত, বর্ষা কী গরম, খুশকির সমস্যা সবসময়ই থাকে। আপনি কি খুশকির সমস্যায় ভুগছেন? প্রতিদিনই খুশকি দেখতে পাচ্ছেন? হতাশ হবেন না। এতে হতাশ হবার কিছু নেই। আপন...

হিজাবিদের চুলের যত্ন হবে সানসিল্ক হিজাব রিচার্জ শ্যাম্পু দিয়েই!
চুল

হিজাবিদের চুলের যত্ন হবে সানসিল্ক হিজাব রিচার্জ শ্যাম্পু দিয়েই!

যারা একটু মডেস্ট ড্রেস আপ করেন এবং হিজাব পড়েন তাদেরতো জানাই আছে যে এই সিজনে অর্থাৎ প্রচণ্ড গরম এবং হিউমিডিটিতে চুলের হেলথ কিভাবে নষ্ট হয়ে যায়! আর চুল...

খুশকি তাড়াতে ঘরোয়া সমাধান | ৫টি কার্যকরী উপায়ে চুল রাখুন স্বাস্থ্যোজ্জ্বল!
চুলের যত্ন

খুশকি তাড়াতে ঘরোয়া সমাধান | ৫টি কার্যকরী উপায়ে চুল রাখুন স্বাস্থ্যোজ্জ্বল!

চুলজনিত সমস্যার মধ্যে খুশকিকে মোটামুটি চোখ বুঝে প্রথম সারিতে রাখা যায়। খুশকি নিয়ে বিপদে নেই এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। খুশকির জন্য দায়ী অন্যতম প্রধ...

…