মাথায় খুশকির সমস্যা দূর করতে জেনে নিন ১৬টি সহজ টিপস!

ডাঃ মারুফা আক্তার · Jan 22, 2019 · 1 min read

মাথায় খুশকির সমস্যা দূর করতে জেনে নিন ১৬টি সহজ টিপস!

সুস্থ ঝলমলে একরাশ চুল কে না চায়! রুক্ষ, নিষ্প্রাণ চুল পুরো সৌন্দর্য ম্লান করে দেয়। আর সাথে খুশকি থাকলে অবস্থা হয় আরও ভয়াবহ। দুঃখজনক হলেও সত্যি, প্রতিদিনের জীবনযাপনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় চুল। তাই সপ্তাহে শুধু একদিন নয় পারলে প্রতিদিনই চুলের যত্ন নিন যন্ত্রণা থেকে বাঁচতে। সুন্দর চুলের পাশাপাশি মাথায় খুশকির সমস্যা এড়াতে জেনে নিন পরিত্রাণের ১৬টি উপায়।

খুশকি কী?

মাথায় কখনো খুশকি হয় নি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। খুশকি আসলে ত্বকের মরা কোষ। মাথার ত্বক বা স্ক্যাল্পে নতুন কোষ তৈরির পাশাপাশি এর আবির্ভাব ঘটে। তাতে ফাঙ্গাল ইনফেকশন হলেই মাথা চুলকায়।

খুশকির ধরন

খুশকি দু'রকম- ছোট ও বড়। ছোট খুশকি সাধারণত বোঝা যায় না। চুল আঁচড়ালে চিরুনিতে আঠার মত লেগে থাকে। মাথা খুব চুলকায়। নিয়মিত পরিচর্যা করলে এগুলো দূর হয়।

চুলে খুশকির সমস্যা - shajgoj.com

অন্যদিকে বড় খুশকি মারাত্বক। চুলের ওপর ভেসে থাকে। এ ধরনের খুশকিতে চুল পড়ে, চোখ চুলকায়, এমনকি এগুলোর জন্য ব্রণও হয়।

চুলে বড় বড় খুশকি সমস্যা - shajgoj.com

মাথায় খুশকির সমস্যা কেন হয়?

১. মাথায় ঘনঘন তেল দিলে ত্বক চিটচিটে হয়ে খুশকি জমে।

২. সঠিক পদ্ধতিতে সঠিক শ্যাম্পু ব্যবহার না করলে খুশকি হয়।

৩. স্ক্যাল্প তৈলাক্ত কিংবা বেশি শুষ্ক হলেও বেশি খুশকি হওয়ার প্রবণতা থাকে।

৪. ত্বকের সমস্যা যেমন- সেবোরিক ডার্মাটাইটিস, সোরিয়াসিস, একজিমা, ফাঙ্গাল ইনফেকশন এবং অন্যান্য ব্যাক্টেরিয়াল ইনফেকশন বা সংক্রমণ খুশকির মত মনে হতে পারে।

৫. ধুলা ময়লা চুলের ভেতর জমে খুশকিতে পরিণত হতে পারে।

৬. চুল অপরিষ্কার থাকলে খুশকি হবেই।

৭. পানি কম খাওয়ার অভ্যাস খুশকি হওয়ার অন্যতম কারণ।

৮. ভেজা চুল বেশিক্ষণ বেঁধে রাখলে খুশকি এবং তা থেকে পরবর্তীতে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে।

৯. মানসিক দুশ্চিন্তাও খুশকির জন্য দায়ী।

মাথায় খুশকির সমস্যা এড়াতে কার্যকর কিছু টিপস

১) মাথায় বেশি তেল ব্যবহার বন্ধ করুন।

২) শ্যাম্পু বদলে ফেলুন। খুশকিনাশক শ্যাম্পু যেমন- জেডিপিটি অর্থাৎ জিংক পাইরিথিওন (Zinc pyrithione) যুক্ত শ্যাম্পু সপ্তাহে একদিন করে একমাস ব্যবহার করুন। উপকার না হলে ১ বা ২ ভাগ কিটোকোনাজলযুক্ত (Ketoconazole) শ্যাম্পু আগের নিয়মে ব্যবহার করা যেতে পারে।

৩) স্ক্যাল্প শুষ্ক প্রকৃতির হলে শ্যাম্পু করার আগের রাতে অথবা শ্যাম্পু করার দুই ঘন্টা আগে অলিভ ওয়েল লাগাতে পারেন।

মাথায় খুশকির সমস্যা দূর করতে চুলে শ্যাম্পু করা হচ্ছে - shajgoj.com

৪) চুল সবসময় পরিষ্কার রাখুন। যারা সবসময় ঘরে থাকেন তারা একদিন পরপর শ্যাম্পু করতে পারেন। আর যারা বাইরে যান তাদের প্রতিদিন শ্যাম্পু করা উচিত।

৫) নারকেল তেল গরম করে তাতে লেবুর রস মিশিয়ে তুলো দিয়ে চেপে চেপে স্ক্যাল্পে লাগান। ঘন্টাখানেক পর গরম পানিতে তোয়ালে ভিজিয়ে মাথায় জড়িয়ে রাখুন ১০ মিনিট। এভাবে পরপর তিনবার করুন। তারপর তোয়ালে বরফ মেশানো ঠান্ডা পানিতে ভিজিয়ে একই পদ্ধতিতে ৫ মিনিট রাখুন। এবার তোয়ালে খুলে চুলের গোড়ায় হেয়ার প্যাক লাগিয়ে ১ ঘন্টা পর ধুয়ে ফেলুন।

মাথায় খুশকি সমস্যা দূর করতে নারকেল তেল ও লেমন জুস - shajgoj.com

৬) মেথি সারারাত ভিজিয়ে রেখে সকালে বেটে তাঁর সঙ্গে লেবুর রস মিশিয়ে চুলে লাগান। ২ ঘন্টা পর শ্যাম্পু করুন।

মাথায় খুশকি সমস্যা দূর করতে মেথি ও লেবু - shajgoj.com

৭) চায়ের লিকার ঘন করে তাঁর সঙ্গে লেবুর রস মিশিয়ে চুলে আধা ঘন্টা লাগিয়ে রাখুন। তারপর ভালোভাবে শ্যাম্পু করুন।

৮) ১ কাপ ঘন টক দইয়ের সঙ্গে ১ কাপ পানি ভালোভাবে মিশিয়ে চুলের গোড়ায় লাগিয়ে ৩০ মিনিট পর শুধু পানি দিয়ে ধুয়ে নিন। পরের দিন শ্যাম্পু করুন।

মাথায় খুশকি সমস্যা দূর করতে টক দই - shajgoj.com

৯) একমুঠো নিমপাতা ৪ কাপ পানিতে কিছুক্ষণ ফুটিয়ে নিন। ঠাণ্ডা হয়ে গেলে ছেঁকে নিন। এই পানি দিয়ে মাথা ও চুল ধুয়ে নিন। সপ্তাহে ২-৩ বার ব্যবহার করুন এই পানি। এতে আপনার খুশকি অচিরেই দূর হবে।

মাথায় খুশকি সমস্যা দূর করতে মেথি - shajgoj.com

১০) আমলকি পাউডার ও পানি মিশিয়ে পেস্ট তৈরি করে স্ক্যাল্পে লাগান। ১ ঘন্টা পর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন।

মাথায় খুশকি সমস্যা দূর করতে আমলকি পাউডার ও পানির মিশ্রণ - shajgoj.com

১১) ২-৩ টি আমলকি পেস্ট করে নারিকেল তেলের সাথে মিশিয়ে স্কাল্পে লাগিয়ে নিন। ১ ঘন্টা পর শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে ২ বার লাগালেই খুশকি দূর হয়ে যাবে।

মাথায় খুশকি সমস্যায় আমলকি পেস্ট ও নারিকেল তেলের মিশ্রণ - shajgoj.com

১২) খুশকি ভরা মাথায় অ্যালোভেরা রস মেখে নিলে দারুণ আরাম পাবেন। খুশকির জ্বালায় দিনরাত চুলকানো থেকে খানিকটা ছুটিও দেবে অ্যালোভেরার রসের শীতল ছোঁয়া।

মাথায় খুশকি সমস্যায় অ্যালোভেরা রস - shajgoj.com  

১৩) খুশকি হলে চিরুনি, ব্রাশ, তোয়ালে ও বালিশের কভার প্রতিদিন পরিষ্কার করুন। এসব জিনিস একে অন্যেরটা ব্যবহার করা উচিত নয়। চিকন দাঁতের চিরুনি ব্যবহার করুন।

১৪) চুলে কালার করা হলে লেবুর রস ও টক দই ব্যবহার করবেন না। লেবুর রস ও টক দই সারারাত মাথায় লাগিয়ে রাখলে চুল ভালো থাকে এ কথা ভুল। এতে চুলের বেশি ক্ষতি হয়।

১৫) যারা বাসায় চুলের যত্ন নিতে পারেন না তারা ভালো কোন স্যালুনে গিয়ে মাসে অন্তত দু’বার হেয়ার ট্রিটমেন্ট বা হেয়ার স্পা কিংবা প্রোটিন ট্রিটমেন্ট করাতে পারেন। এতে চুল ঝরঝরে ও খুশকি মুক্ত থাকবে।

১৬) চুলের গোড়ায় মেহেদি জমে খুশকি হয়, তাই মেহেদির রস ব্যবহার করাই উত্তম।

এইতো জেনে নিলেন মাথায় খুশকির সমস্যা থেকে মুক্তির কার্যকরী সহজ কিছু উপায়। আর হ্যাঁ, খুশকির সমস্যা প্রকট আকার ধারণ করলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।

ঘরোয়া উপায় ঝামেলা মনে হলে খুশকির সমস্যা থেকে মুক্তি পেতে সাজগোজ থেকে অথেনটিক প্রোডাক্ট কিনতে পারেন অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে। আর যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ারে অবস্থিত ফিজিক্যাল শপ থেকেও নিতে পারেন আপনার প্রোডাক্ট।

ছবি- সাজগোজ; সংগৃহীত

Products in this article

সম্পর্কিত লেখা

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

খুশকি নিয়ন্ত্রণ | ড্যানড্রাফকে দূরে রাখুন ৮টি টিপস জেনে
চুলের যত্ন

খুশকি নিয়ন্ত্রণ | ড্যানড্রাফকে দূরে রাখুন ৮টি টিপস জেনে

শীত, বর্ষা কী গরম, খুশকির সমস্যা সবসময়ই থাকে। আপনি কি খুশকির সমস্যায় ভুগছেন? প্রতিদিনই খুশকি দেখতে পাচ্ছেন? হতাশ হবেন না। এতে হতাশ হবার কিছু নেই। আপন...

একটি ম্যাজিকাল হেয়ার অয়েলেই পাবেন চুল পড়ার সল্যুশন!
রিভিউ

একটি ম্যাজিকাল হেয়ার অয়েলেই পাবেন চুল পড়ার সল্যুশন!

হঠাৎ করেই চুল পড়ার সমস্যা বেড়ে গেছে? সাথে প্রচন্ড খুশকির সমস্যাও? কীভাবে কী করলে এর সমাধান মিলবে কিছুতেই বুঝে উঠতে পারছেন না? তার উপর ফ্রিজিনেস এবং ড্...

স্ক্যাল্পের ধরন ও হেয়ার প্রবলেমকে টার্গেট করে সঠিক শ্যাম্পু কিনছেন তো?
চুলের যত্ন

স্ক্যাল্পের ধরন ও হেয়ার প্রবলেমকে টার্গেট করে সঠিক শ্যাম্পু কিনছেন তো?

আচ্ছা! স্কিন টাইপ নিয়ে আমরা যত মাথা ঘামায়, মাথার ত্বক বা স্ক্যাল্পের টাইপ নিয়ে এত চিন্তা করা হয়? একটু ভেবে দেখুন তো, আপনার মাথার স্ক্যাল্প কী টাইপের?...

আরও পড়ুন

খুশকি তাড়াতে ঘরোয়া সমাধান | ৫টি কার্যকরী উপায়ে চুল রাখুন স্বাস্থ্যোজ্জ্বল!
চুলের যত্ন

খুশকি তাড়াতে ঘরোয়া সমাধান | ৫টি কার্যকরী উপায়ে চুল রাখুন স্বাস্থ্যোজ্জ্বল!

চুলজনিত সমস্যার মধ্যে খুশকিকে মোটামুটি চোখ বুঝে প্রথম সারিতে রাখা যায়। খুশকি নিয়ে বিপদে নেই এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। খুশকির জন্য দায়ী অন্যতম প্রধ...

শীতে খুশকি মুক্ত ঝলমলে চুল
চুলের যত্ন

শীতে খুশকি মুক্ত ঝলমলে চুল

খুশকি আমাদের সবার কাছেই অনেক বড় আতঙ্কের নাম। শুধু তৈলাক্ত স্কাল্প নয়, যাদের শুষ্ক স্কাল্প তারাও এর শিকার হয়ে থাকেন। গুটি গুটি পায়ে শীত এগিয়ে আসছে। এ স...

খুশকি তাড়াতে ও চুল পড়া রোধে ৭টি কার্যকর ঘরোয়া উপায়
চুলের যত্ন

খুশকি তাড়াতে ও চুল পড়া রোধে ৭টি কার্যকর ঘরোয়া উপায়

খুশকি ও চুল ঝরে পড়া খুব সাধারণ একটা সমস্যা। কম বেশি সকলেই আমরা এই প্রব্লেম দুটির ভুক্তভোগি। নানান কারণে এই সাধারণ কিন্তু বিরক্তিকর সমস্যার মুখোমুখি হই...

হেয়ার ওয়াশের নয়টি ভুল যা চুল করছে ড্যামেজড
চুলের যত্ন

হেয়ার ওয়াশের নয়টি ভুল যা চুল করছে ড্যামেজড

একরাশ ঝলমলে চুল কে না চায়! চুল পরিচর্যার প্রথমেই আসে শ্যাম্পুর ব্যবহার। প্রতিদিনের ধুলো ময়লা, ঘাম, বিল্ড আপ, খুশকি ইত্যাদি থেকে মাথার স্ক্যাল্প ও চুলক...

ওজিএক্স কোকোনাট ওয়াটার শ্যাম্পু এন্ড কন্ডিশনার
চুল

ওজিএক্স কোকোনাট ওয়াটার শ্যাম্পু এন্ড কন্ডিশনার

শ্যাম্পু-এর রিভিউ লিখি না তেমন কারণ শ্যাম্পু আসলে কার চুলে কেমন হয় সেটা লিখে বুঝানো টাফ। আবার ক্যামেরা-তে যত কসরতই করি না কেন চুল কোন শ্যাম্পু-তে কতটু...

মেহেদির ৪টি প্যাক চুলকে করবে খুশকিমুক্ত!
চুলের যত্ন

মেহেদির ৪টি প্যাক চুলকে করবে খুশকিমুক্ত!

চুল স্ট্রেইট কিংবা কোঁকড়ানো- যাই হোক না কেন খুশকির হাত থেকে রক্ষা নেই! আমরা অনেকেই জানি যে মেহেদির প্যাক চুলের গোড়া মজবুত করার পাশাপাশি খুশকি দূর করতে...

…