অ্যালোভেরার উপকারিতা | ৮ টি দারুণ ফেইস প্যাকে হবে ত্বকের যত্ন

লিন্নি · Oct 14, 2018 · 1 min read

অ্যালোভেরার উপকারিতা | ৮ টি দারুণ ফেইস প্যাকে হবে ত্বকের যত্ন

অ্যালোভেরার উপকারিতা নিয়ে আমরা কতটা জানি? ত্বক ভালো রাখতে অ্যালোভেরার কোনও বিকল্প আছে বলে তো মনে হয় না। তাই তো বলি, সৌন্দর্যের একেবারে চূড়ায় পৌঁছাতে চাইলে আপনার গাইড হতেই পারে প্রাকৃতিক এই উপাদানটি। কারণ অ্যালোভেরা শুধু ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে না, সেই সঙ্গে নানা ধরনের স্কিন প্রবলেমকেও দূরে রাখে। এক্ষেত্রে জেনে রাখা ভালো যে নানা ধরনের ত্বকের জন্য নানাভাবে ব্যবহার করা যেতে পারে একে! অ্যালোভেরার উপকারিতা বলে শেষ করার মতো নয় । এতে প্রচুর মাত্রায় অ্যান্টি-অক্সিডেন্ট থাকার কারণে বিউটি প্রোডাক্ট হিসেবে অ্যালোভেরার জনপ্রিয়তায় কোনোদিন ভাটা পড়ে নি। শুধু কি তাই! এতে রয়েছে ল্যাকটিন, মেনাস এবং পলিস্যাকারাইড। এই উপাদানগুলো নানাভাবে ত্বকের উপকার করে থাকে। তাহলে অপেক্ষা কিসের! ঝটপট আপনার ত্বকের জন্য জেনে নিন অ্যালোভেরার ৮ ধরনের ফেইস মাস্ক ও তাদের কার্যকারিতার কথা।

১) অ্যালোভেরা ও নিমপাতা

ত্বকের প্রদাহ কমানোর পাশাপাশি স্কিনের শুষ্কতা দূর করতে এবং ত্বককে প্রাণোচ্ছল বানাতে অ্যালোভেরার উপকারিতা অসীম। অ্যালোভেরা ও নিম পাতা- এই ২টি উপাদান মিলিয়ে বানিয়ে ফেলুন একটি পেস্ট। তরপর সেটি মুখে লাগিয়ে নিন। প্রসঙ্গত, ভালো করে মুখটা ধুয়ে নিয়ে ফেইস মাস্কটি লাগাবেন। নচেৎ ভাল ফল পাবেন না।

২) অ্যালোভেরা ও হলুদ

দুধ, হলুদ এবং অ্যালোভেরা জেল মিশিয়ে বানানো এই ফেইস মাস্কটি উজ্জ্বল এবং নরম ত্বক পেতে আপনাকে সাহায্য করবে। প্রসঙ্গত, হলুদে এমন কিছু উপাদান থাকে, যা ব্রণের প্রকোপ কমায়। অপরদিকে, অ্যালোভেরা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। আর দুধ কী কাজে লাগে? কাঁচা দুধ ত্বকের পিএইচ লেভেল ঠিক রাখে। ফলে ত্বক নরম হয়।

 হলুদ ও অ্যালোভেরার প্যাক - shajgoj.com

৩) গোলাপজল ও অ্যালোভেরার উপকারিতা

শুষ্ক ত্বককে স্বাভাবিক করতে এই ফেইস মাস্কটি দারুণ কাজে আসে। সেই সঙ্গে বলি রেখা,  ব্রণ এবং কালো ছোপ আটকাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। প্রসঙ্গত, অ্যালোভেরা জেলের সঙ্গে কয়েক ড্রপ গোলাপ জল মিশিয়ে একটা পেস্ট বানিয়ে ফেলুন। তারপর সেটি মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। তারপর ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন মুখটা।

 গোলাপ জল ও অ্যালোভেরার - shajgoj.com

৪) শসা ও অ্যালোভেরার উপকারিতা

যাদের ত্বক খুব স্পর্শকাতর, তারা এই ফেইস মাস্কটি ব্যবহার করতে পারেন। এটি বানাতে একটা অ্যালোভেরা পাতা থেকে সংগ্রহীত জেলের সঙ্গে কয়েক ফোঁটা শসার রস মেশাতে হবে। যখন দেখবেন দুটি উপাদান ভালো মতন মিশে গেছে, তখন সেটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। প্রসঙ্গত, তৈলাক্ত ত্বক, ময়লা এবং ত্বকে জমতে থাকা নানা ক্ষতিকর উপাদানকে পরিষ্কার করে ফেলতে এই ফেইস মাস্কটি দারুণ কাজে দেয়।

অ্যালোভেরা ও শসা - shajgoj.com

৫) লেবু ও অ্যালোভেরার উপকারিতা

আপনার কি ড্রাই স্কিন? তাহেল এই ফেইস মাস্কটি আপনার জন্য একেবারে পারফেক্ট! কারণ অ্যালোভেরা অ্যান্টি-অক্সিডেন্টে পরিপূর্ণ, যা ব্রণ এবং চুলকানি কমায়। এখানেই শেষ নয় এই প্রাকৃতিক উপাদানটি লাগালে স্কিন আর্দ্র হয়। ফলে ত্বকের শুষ্কতা দূর হয়। কিভাবে বানাতে হবে এই ফেইস মাস্কটি? এটি বানানো খুব সহজ! পরিমাণমতো অ্যালোভেরা জেল নিয়ে তাতে এক ড্রপ লেবুর রস দিয়ে ভালো করে দুটি উপাদান মেশান। তারপর তা মুখে লাগিয়ে কম করে হলেও ২০ মিনিট রেখে দিন। সময় হয়ে গেলে ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা ও লেবুর ফেইস প্যাক - shajgoj.com

৬) অ্যালোভেরা ও মুলতানি মাটি

১ চামচ মুলতানি মাটির সঙ্গে ১ চামচ অ্যালোভেরা জেল এবং পরিমাণমতো গোলাপজল মিশিয়ে বানানো পেস্ট মুখে লাগাতে শুরু করলে উজ্জ্বল ত্বক পাওয়ার স্বপ্ন পূরণ হতে সময় লাগে না। কারণ মুলতানি মাটি এবং অ্যালোভেরা জেল, এই দুটিতেই এমন কিছু উপাদান রয়েছে, যা ত্বকে প্রবেশ করে বিষাক্ত উপাদানদের বার করে দেয় ফলে ফর্সা এবং উজ্জ্বল ত্বকের অধিকারী হয়ে ওঠার স্বপ্ন বাস্তবায়িত হতে সময় লাগে না।

 

৭)  মধু ও অ্যালোভেরার উপকারিতা

যাদের তৈলাক্ত ত্বক তাদের জন্য এই ফেইস মাস্কটি দারুণ কার্যকরী। কারণ মধু এবং অ্যালোভেরা, উভয়ই ত্বকের অতিরিক্ত তেলাভাব কমায়, শুধু তাই নয় স্কিনের বন্ধ হয়ে যাওয়া ছিদ্রগুলোকেও খুলে দেয়। ফলে ময়লা ধুয়ে গিয়ে ত্বক সুন্দর হতে শুরু করে।

অ্যালোভেরা ও মধুর ফেইস প্যাক - shajgoj.com

এক্ষেত্রে এক চামচ মধুর সঙ্গে পরিমাণমতো অ্যালোভেরা জেল মিশিয়ে ফেলুন। তারপর সেই ফেইস মাস্কটি ধীরে ধীরে ম্যাসাজ করুন ত্বকে। প্রসঙ্গত, প্রতিদিন যদি এই ফেইস মাস্কটি মুখে লাগাতে পারেন তাহলে অল্পদিনেই দেখবেন ত্বক উজ্জ্বল হতে শুরু করেছে।

৮) ওটমিল ও অ্যালোভেরার উপকারিতা

অ্যালোভেরা ও ওটমিল ফেইস প্যাক - shajgoj.com

ত্বকের উপরি অংশে জমতে থাকা মৃত কোষদের পরিষ্কার করে ফেলতে এই ফেইস মাস্কটি কাজে লাগে। অ্যালোভেরা জেল, লেবুর রস এবং ওটমিল মিশিয়ে এই ফেইস মাস্কটি বানিয়ে ফেলুন। তরপর সেটি ধীরে ধীরে মুখে লাগান। কিছুক্ষণ রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

স্কিন ও হেয়ার কেয়ারের জন্য অথেক্টিক প্রোডাক্ট চাইলে আপনারা সাজগোজের দুটি ফিজিক্যাল শপ ভিজিট করতে পারেন। যার একটি যমুনা ফিউচার পার্ক ও অপরটি সীমান্ত স্কয়ারে অবস্থিত। আর অনলাইনে কিনতে চাইলে শপ.সাজগোজ.কম তো আছেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত নিজের যত্ন নিতে অনীহা করবেন না।

ছবি- সাটারস্টক, পিন্টারেস্ট.কম, ফ্যাবহাউ.কম

Products in this article

সম্পর্কিত লেখা

স্ট্রেচ মার্কস কমাতে অ্যালোভেরা কখনো ব্যবহার করেছেন কি?
ত্বকের যত্ন

স্ট্রেচ মার্কস কমাতে অ্যালোভেরা কখনো ব্যবহার করেছেন কি?

ত্বক দেখতে মসৃণ ও সুন্দর লাগুক এমনটাই তো সবাই চাই। কিন্তু অনাকাঙ্ক্ষিত স্ট্রেচ মার্কসের কারণে সেই চাওয়া পূরণ হয় না অনেকেরই। এই দাগ রিমুভ করার কি কোনো...

ত্বক ও চুলের সমস্যা সমাধানে হলিগ্রেইল অ্যালোভেরা জেল!
রিভিউ

ত্বক ও চুলের সমস্যা সমাধানে হলিগ্রেইল অ্যালোভেরা জেল!

ত্বকের ও চুলের যত্নে আমরা অনেক ধরনের প্রোডাক্ট ব্যবহার করি। কিন্তু হাতের কাছে থাকা অ্যালোভেরা জেল দিয়ে যে একইসাথে ত্বক ও চুলের সমস্যা সহজে সমাধান করা...

অ্যালোভেরার হেয়ার মাস্ক দিয়ে চুল হবে সফট, সিল্কি ও শাইনি
চুলের যত্ন

অ্যালোভেরার হেয়ার মাস্ক দিয়ে চুল হবে সফট, সিল্কি ও শাইনি

চুল নিয়ে তো হাজারো সমস্যা! এত যত্ন করার পরেও চুলের সমস্যা একটার পর একটা যেন লেগেই আছে; যেমন– খুশকি, চুল পড়া, রুক্ষ-শুষ্ক চুল, তৈলাক্ত চুল ইত্যাদি। আজ...

হাত ও পায়ের যত্ন হবে এবার অ্যালোভেরার ৮টি প্যাকে!
ত্বকের যত্ন

হাত ও পায়ের যত্ন হবে এবার অ্যালোভেরার ৮টি প্যাকে!

আমাদের অনেকেরই শরীরের অন্যান্য অংশের তুলনায় হাত ও পা কালো আর অনুজ্জ্বল থাকে। হাত ও পায়ের বেশ কিছু অংশ উন্মুক্ত থাকে বলে সূর্য রশ্মির সংস্পর্শে আসে বেশ...

আরও পড়ুন

অ্যালোভেরার ৩টি প্যাক দিবে উজ্জ্বল ত্বক!
ত্বকের যত্ন

অ্যালোভেরার ৩টি প্যাক দিবে উজ্জ্বল ত্বক!

ত্বকের যত্নে অ্যালোভেরা বা ঘৃতকুমারীর উপকারিতা সম্পর্কে আমাদের সবারই কমবেশি জানা আছে। বহু বছর ধরে অ্যালোভেরা জেল ত্বকের যত্নে ব্যবহৃত হয়ে আসছে। ত্বকে...

স্কিন ক্যাফে অ্যালোভেরা জেল | রূপচর্চার এক মিরাকল!
চুল

স্কিন ক্যাফে অ্যালোভেরা জেল | রূপচর্চার এক মিরাকল!

অ্যালোভেরা বা ঘৃতকুমারী বর্তমানে আমাদের কাছে একটি পরিচিত নাম। প্রাচীনকাল থেকেই সৌন্দর্যচর্চা এবং সুস্বাস্থ্যের জন্য অ্যালোভেরার ব্যবহার এত উপযোগী যে,...

সৌন্দর্য চর্চায় ঘৃতকুমারী বা অ্যালোভেরার ৭টি সহজ ব্যবহার!
চুলের যত্ন

সৌন্দর্য চর্চায় ঘৃতকুমারী বা অ্যালোভেরার ৭টি সহজ ব্যবহার!

ত্বক গ্লো করা, সজীব রাখা, চুল পড়া রোধ করা, চুল ঘন ও লম্বা করা এসব এর জন্য যেসব কসমেটিক্স আছে তার একটি সাধারণ উপাদান হল অ্যালোভেরা। অ্যালোভেরাতে অনেক...

অ্যালোভেরা জেল দিয়ে একইসাথে হোক ত্বক ও চুলের যত্ন!
রিভিউ

অ্যালোভেরা জেল দিয়ে একইসাথে হোক ত্বক ও চুলের যত্ন!

আমাকে যদি বলা হয় আমার স্কিন এবং হেয়ারকেয়ারে সবচেয়ে প্রিয় কোনটি, আমার উত্তর হবে অ্যালোভেরা জেল। আমি আমার স্কিন ও হেয়ার কেয়ার অ্যালোভেরা জেল ছাড়া ভাবতেই...

যেখানে ব্রণ নেই ব্রণের প্যাক ব্যবহার করছেন কি সেখানেও?
একনে-প্রন

যেখানে ব্রণ নেই ব্রণের প্যাক ব্যবহার করছেন কি সেখানেও?

আচ্ছা ধরুন, আপনার হাতে সামান্য কেটে গেছে ব্লিডিং হচ্ছে! আপনি কি করবেন? নিশ্চয়ই সেখানে ব্লিডিং বন্ধ করার জন্য মেডিসিন লাগাবেন পুড়ে যাওয়ার অয়েনমেন্ট নিশ...

ফ্রুট মাস্ক | ত্বক ও চুলের যত্ন
চুলের যত্ন

ফ্রুট মাস্ক | ত্বক ও চুলের যত্ন

ফল শুধু ক্ষুধা নিবারণেই সীমাবদ্ধ নয়, বরং সৌন্দর্য চর্চাতেও অনন্য ভূমিকা রাখে। বিভিন্ন ধরনের ফল বিভিন্ন গুণের হয়। ত্বকের ও চুলের যত্নে ফলের মাস্ক কিন্ত...

…