অ্যালোভেরা জেল দিয়ে একইসাথে হোক ত্বক ও চুলের যত্ন!

সঙ্গীতা রাত্রি · Oct 07, 2020 · 1 min read

অ্যালোভেরা জেল দিয়ে একইসাথে হোক ত্বক ও চুলের যত্ন!

আমাকে যদি বলা হয় আমার স্কিন এবং হেয়ারকেয়ারে সবচেয়ে প্রিয় কোনটি, আমার উত্তর হবে অ্যালোভেরা জেল। আমি আমার স্কিন ও হেয়ার কেয়ার অ্যালোভেরা জেল ছাড়া ভাবতেই পারি না! সব ধরনের হেয়ারপ্যাক, ফেইসপ্যাকে আমি অ্যালোভেরা জেল ইউজ করি। আমার মনে হয় এটা একটা ম্যাজিকাল প্ল্যান্ট, কারণ সৌন্দর্যচর্চা থেকে শুরু করে সুস্বাস্থ্যের জন্য অ্যালোভেরার ব্যবহার যুগ যুগ ধরে। গাছের অ্যালোভেরা জেল আমার বেশ স্যুট করে কিন্তু সমস্যা হলো আমি সবসময় গাছের অ্যালোভেরা পাই না আর বাইরে গেলেও সবসময় পাওয়া যায় না।

আমি ন্যাচার রিপাবলিক ৯২% অ্যালোভেরা জেল ইউজ করছি কয়েক বছর ধরে। এটা ব্যবহার করে আমার স্কিন অনেক সফট আর হেলদি লাগছিলো, বলতে গেলে খুব ভালো লেগে যায় প্রোডাক্টটা। তাই এটি এখন আমার মাস্ট হ্যাভ বিউটি প্রোডাক্ট। আজকের রিভিউটা এই হাইপড প্রোডাক্ট নিয়েই! জানি, আমার মতো অনেকেই এটা ইউজ করে বেনিফিট পেয়েছেন। কিন্তু যারা এখনও এই অ্যালোভেরা জেল সম্পর্কে জানেন না, তাদের জন্যই আজকের লেখা।

ন্যাচার রিপাবলিক ৯২% অ্যালোভেরা জেল রিভিউ

সবুজ ট্রান্সপারেন্ট প্লাস্টিকের ৩০০ এম.এল. কন্টেইনারে আসে অ্যালোভেরা জেলের প্যাকেজটি। এটা ক্লেইম করে যে এই প্রোডাক্টটি সম্পূর্ণ ন্যাচারাল অ্যালোভেরা যুক্ত। কন্টেইনারের ভেতরে ট্রান্সপারেন্ট জেল আছে যার হালকা একটা স্মেল আছে। এটা হাত, পা, ফেইস সবখানেই ইউজ করা যাবে। এটা স্কিন টাইট করবে, স্কিন হেলদি করবে আর চুল সফট ও স্মুথ রাখবে। যাদের ব্রণের সমস্যা আছে তাদের জন্য খুব উপকারী। মোট কথা হলো, আপনি গাছের অ্যালোভেরা থেকে যেই উপকারগুলো পেতেন, সেই সেইম বেনিফিট এই প্রোডাক্টটি আপনাকে দিচ্ছে!

এতে কী কী উপাদান আছে?

এর উপাদানগুলোর লিস্ট দেখে নিন এক নজরে। প্রতিটি প্রোডাক্ট কেনার আগে সেটার ইনগ্রেডিয়েন্ট দেখে নেওয়া উচিত।

১.অ্যালোভেরা জেল ২.অ্যালকোহল ৩.গ্লিসারিল পলিয়াক্রিলেট (Glyceryl polyacrylate) ৪.Dipropylene glycol ৫.Butylene Glycol ৬.গ্লিসারিন (Glycerin) ৭.প্রপিলিন গ্লাইকল (Propylene Glycol) ৮.1,2-Hexanediol ৯.পলিগ্লুটামিক এসিড(Polyglutamic Acid) ১০.বেটাইন(Betaine) ১১.হায়ালুরোনেট (Hyaluronate) ১২.Calendula Officinalis Extract ১৩.Zanthoxylum Alatum Fruit Extract ১৪.থুজা ওসিডেনশিয়ালস (Thuja occidentalis) ১৫.কার্বোমার(Carbomer) ১৬.পিইজি-৬০ হাইড্রোজেনেটেড ক্যাস্টর অয়েল (PEG-60 Hydrogenated Castor Oil) ১৭.ট্রাইইথানোলামাইন (Triethanolamine) ১৮.ফেনোক্সি ইথানল (Phenoxyethanol) ১৯.পানি (Water) ২০.পারফিউম (perfume) ২১.ডিসোডিয়াম ইডিটিএ (Disodium EDTA)

আমি কীভাবে এটা ইউজ করি?

আমি রাতে ঘুমানোর আগে ফেইস ক্লিন করে এটা মেখে ৩০ মিনিট রাখি, এরপর ভালোভাবে ধুয়ে নিই, স্কিন অনেক গ্লোয়িং আর হেলদি লাগে। আমার একনে-প্রন স্কিনে এটা খুব ভালো কাজ করে, দাগও আস্তে আস্তে অনেক কমে গেছে। সব ধরনের হেয়ার মাস্কে ও ফেইস প্যাকে আমি এটা মিক্স করে দেই। সানট্যান কমাতে এটা বেশ হেল্প করেছে, সুদিং একটা ইফেক্ট দেয় স্কিনে। মেকআপ করার আগেও এটা ইউজ করি যাতে ত্বকে মেকআপ ভালোভাবে বসে, কেকি না লাগে। এই অ্যালোভেরা জেল ব্যবহার করে যা যা ভালো লেগেছে তা হলো, এটা খুব হালকা, স্কিনের সাথে ভালোভাবে মিশে যায়।

ন্যাচার রিপাবলিক অ্যালোভেরা জেল যেভাবে ব্যবহার করতে পারেন

১. সানবার্ন কমাতে ন্যাচার রিপাবলিক অ্যালোভেরা জেল সরাসরি ত্বকে লাগাতে পারেন।

২. ত্বক সতেজ রাখার জন্য অ্যালোভেরার প্যাক লাগাতে পারেন। দুই চামচ অ্যালোভেরার রসের সঙ্গে একটি ডিমের সাদা অংশ এবং হাফ চামচ লেবুর রস মিশিয়ে ভালোভাবে প্যাক তৈরি করুন। পুরো মুখে লাগান, শুকিয়ে এলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৩. ত্বকে প্রতিদিন দুইবার অ্যালোভেরা লাগালে কয়েক সপ্তাহের মধ্যে উজ্জ্বল হয়ে উঠবে। ইউজ করার সাথে সাথে সুন্দর একটা হেলদি গ্লো আসে।

৪. অ্যালোভেরা জেল, টকদই এবং ডিম মিলিয়ে হেয়ার প্যাক তৈরি করতে পারেন। নিয়মিত ব্যবহারে চুল বাড়বে দ্রুত।

৫. কাটাছেড়ায়, হেয়ার রিমুভালের পর, আফটার সেভে, ময়েশ্চারাইজার হিসেবেও লাগাতে পারেন অ্যালোভেরা জেল। যেহেতু অল্প পরিমাণ অ্যালকোহল আছে, তাই অনেকের ফেইসে বেশি সময় লাগিয়ে রাখলে ডিহাইড্রেটেড ফিল হতে পারে। আপনাকে যদি ভালোভাবে স্যুট করে তাহলে ইউজ করতেই পারেন।

এটা আমার ক্ষেত্রে খুব ভালো কাজ করেছে, তাই বার বারই কেনা হয়। একবার ব্যবহার করে দেখুন আপনাদেরও অবশ্যই ভালো লাগবে, মাল্টি পারপাস প্রোডাক্ট বলে কথা! তবে অ্যালোভেরাতে অ্যালার্জি আছে কি না, সেটা একটু খেয়াল রাখবেন। অবশ্যই প্যাচ টেস্ট করে তারপর ব্যবহার করবেন। অনলাইনে অথেনটিক প্রোডাক্ট কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে অথবা সাজগোজের ৪টি শপ- যমুনা ফিউচার পার্ক, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর ( জমজম টাওয়ারের বিপরীতে) ও সীমান্ত সম্ভার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।

 

ছবি- সাজগোজ, jeanquiambao

Products in this article

সম্পর্কিত লেখা

ত্বক ও চুলের সমস্যা সমাধানে হলিগ্রেইল অ্যালোভেরা জেল!
রিভিউ

ত্বক ও চুলের সমস্যা সমাধানে হলিগ্রেইল অ্যালোভেরা জেল!

ত্বকের ও চুলের যত্নে আমরা অনেক ধরনের প্রোডাক্ট ব্যবহার করি। কিন্তু হাতের কাছে থাকা অ্যালোভেরা জেল দিয়ে যে একইসাথে ত্বক ও চুলের সমস্যা সহজে সমাধান করা...

স্ট্রেচ মার্কস কমাতে অ্যালোভেরা কখনো ব্যবহার করেছেন কি?
ত্বকের যত্ন

স্ট্রেচ মার্কস কমাতে অ্যালোভেরা কখনো ব্যবহার করেছেন কি?

ত্বক দেখতে মসৃণ ও সুন্দর লাগুক এমনটাই তো সবাই চাই। কিন্তু অনাকাঙ্ক্ষিত স্ট্রেচ মার্কসের কারণে সেই চাওয়া পূরণ হয় না অনেকেরই। এই দাগ রিমুভ করার কি কোনো...

স্কিন ক্যাফে অ্যালোভেরা জেল | রূপচর্চার এক মিরাকল!
চুল

স্কিন ক্যাফে অ্যালোভেরা জেল | রূপচর্চার এক মিরাকল!

অ্যালোভেরা বা ঘৃতকুমারী বর্তমানে আমাদের কাছে একটি পরিচিত নাম। প্রাচীনকাল থেকেই সৌন্দর্যচর্চা এবং সুস্বাস্থ্যের জন্য অ্যালোভেরার ব্যবহার এত উপযোগী যে,...

ন্যাচার রিপাবলিক অ্যালো সুদিং জেল- একটি পয়সা উসুল পণ্য!
চুল

ন্যাচার রিপাবলিক অ্যালো সুদিং জেল- একটি পয়সা উসুল পণ্য!

আজকে আমার অনেক প্রিয় একটি প্রোডাক্ট সম্পর্কে বলব। আমার স্কিন হচ্ছে এমন সেনসিটিভ যাতে প্রায় কিছুই ছোঁয়ানো যায় না। স্যুট না করলে সাথে সাথে ব্রণ উঠে যায়।...

আরও পড়ুন

হাত ও পায়ের যত্ন হবে এবার অ্যালোভেরার ৮টি প্যাকে!
ত্বকের যত্ন

হাত ও পায়ের যত্ন হবে এবার অ্যালোভেরার ৮টি প্যাকে!

আমাদের অনেকেরই শরীরের অন্যান্য অংশের তুলনায় হাত ও পা কালো আর অনুজ্জ্বল থাকে। হাত ও পায়ের বেশ কিছু অংশ উন্মুক্ত থাকে বলে সূর্য রশ্মির সংস্পর্শে আসে বেশ...

অ্যালোভেরার হেয়ার মাস্ক দিয়ে চুল হবে সফট, সিল্কি ও শাইনি
চুলের যত্ন

অ্যালোভেরার হেয়ার মাস্ক দিয়ে চুল হবে সফট, সিল্কি ও শাইনি

চুল নিয়ে তো হাজারো সমস্যা! এত যত্ন করার পরেও চুলের সমস্যা একটার পর একটা যেন লেগেই আছে; যেমন– খুশকি, চুল পড়া, রুক্ষ-শুষ্ক চুল, তৈলাক্ত চুল ইত্যাদি। আজ...

অ্যালোভেরার উপকারিতা | ৮ টি দারুণ ফেইস প্যাকে হবে ত্বকের যত্ন
ত্বকের যত্ন

অ্যালোভেরার উপকারিতা | ৮ টি দারুণ ফেইস প্যাকে হবে ত্বকের যত্ন

অ্যালোভেরার উপকারিতা নিয়ে আমরা কতটা জানি? ত্বক ভালো রাখতে অ্যালোভেরার কোনও বিকল্প আছে বলে তো মনে হয় না। তাই তো বলি, সৌন্দর্যের একেবারে চূড়ায় পৌঁ...

ত্বকের প্রয়োজন এবং কনসার্ন বুঝে স্কিন কেয়ারে ইনক্লুড করুন সুদিং জেল!
রিভিউ

ত্বকের প্রয়োজন এবং কনসার্ন বুঝে স্কিন কেয়ারে ইনক্লুড করুন সুদিং জেল!

ত্বকের যত্নে সুদিং জেলের চাহিদা দিন দিন বেড়েই যাচ্ছে। অনেক সময় দেখা যায় অ্যালোভেরা, টমেটো, কমলা, অ্যাভোকাডো এই প্রাকৃতিক উপাদানগুলো স্কিনে সরাসরি লাগা...

সৌন্দর্য চর্চায় ঘৃতকুমারী বা অ্যালোভেরার ৭টি সহজ ব্যবহার!
চুলের যত্ন

সৌন্দর্য চর্চায় ঘৃতকুমারী বা অ্যালোভেরার ৭টি সহজ ব্যবহার!

ত্বক গ্লো করা, সজীব রাখা, চুল পড়া রোধ করা, চুল ঘন ও লম্বা করা এসব এর জন্য যেসব কসমেটিক্স আছে তার একটি সাধারণ উপাদান হল অ্যালোভেরা। অ্যালোভেরাতে অনেক...

অ্যালোভেরার ৩টি প্যাক দিবে উজ্জ্বল ত্বক!
ত্বকের যত্ন

অ্যালোভেরার ৩টি প্যাক দিবে উজ্জ্বল ত্বক!

ত্বকের যত্নে অ্যালোভেরা বা ঘৃতকুমারীর উপকারিতা সম্পর্কে আমাদের সবারই কমবেশি জানা আছে। বহু বছর ধরে অ্যালোভেরা জেল ত্বকের যত্নে ব্যবহৃত হয়ে আসছে। ত্বকে...

…