নানা রঙের হেয়ার অ্যাকসেসরিজ দিয়ে হোক চুলের সাজ!

শাহরীন অনি · Sep 29, 2020 · 1 min read

নানা রঙের হেয়ার অ্যাকসেসরিজ দিয়ে হোক চুলের সাজ!

চুল নিয়ে সমস্যার কি শেষ আছে? আমাদের দেশের আবহাওয়াতে চুলের যত্ন ঠিকমতো নিতে পারাটাও সহজ কথা নয়। অনেকেই আমরা চুল খোলা রাখতে পছন্দ করি। চুল খোলা রেখে গেলে বাইরের ধুলাবালি বা ময়লা চুলে আটকে যায় এবং নিয়মিত যত্ন না নেয়ার অভাবে খুশকি, চুল পরা বা চুল ফ্রিজি হয়ে যাওয়ার মত কমন আর বিরক্তিকর কিছু সমস্যা দেখা দেয়। আজকে আমরা জেনে নিবো কিছু হেয়ার অ্যাকসেসরিজের ব্যবহার নিয়ে, যা দিয়ে আপনি সহজেই নিজেকে যেমন ফ্যাশন বা ট্রেন্ডের সাথে মানিয়ে নিতে পারবেন, তেমনি নিশ্চিত করতে পারবেন চুলের সুরক্ষাও। নানা রঙের হেয়ার অ্যাকসেসরিজ দিয়ে চুলের সাজ নিয়েই আমাদের আজকের আর্টিকেল।

হেয়ার অ্যাকসেসরিজ দিয়ে চুলে মানিয়ে যাবে এমন সহজ কিছু হেয়ার স্টাইল

১) উঁচু করে পনিটেল করে নিন

বিশেষ করে যাদের লম্বা চুল, তাদের জন্যে চুল খুলে বের হওয়া একই সাথে যেমন বিরক্তিকর তেমনি ঝামেলারও। তবে হেয়ার স্টাইল করতে যেয়ে অনেকেই চায়, তাদের লম্বা চুল যেন সবার মন কেড়ে নেয়! চুল যাদের লম্বা বা মিডিয়াম, তারা খুব সহজেই সুন্দর একটি হেয়ার ব্যন্ড দিয়ে উঁচু করে পনিটেল করে নিতে পারেন। এতে চুলে বাইরের ধুলাবালি কম লাগবে, আর চুলের লেন্থও বোঝা যাবে, দেখতেও সুন্দর লাগবে।

২) এলোমেলো খোঁপায় হোক চুলের সাজ

চুল একটু বড় হলে, খোঁপা করাই যেন সবচেয়ে সহজ, তাই না? সময় সংকটে অনেকে আবার যেকোনো জায়গায় বেরোতে গেলে ঝটপট খোঁপা করে নেয়াটাই প্রেফার করে। তবে চুলে সাধাসিধাভাবে খোঁপা না করে একটু এদিক সেদিক করে নিলেই কিন্তু তা দেখতে হয় আরও আকর্ষণীয়, মেসি বান যাকে বলে আর কী! এর জন্যে একটি কাঁকড়া ব্যান্ড বা পাঞ্চ ক্লিপ ব্যবহার করতে পারেন। অথবা পিছনে পনিটেইল করে খোঁপা করে নিয়ে সাইড থেকে কিছু চুল বের করে নিলেও কিন্তু দেখতে লাগবে দারুণ গ্ল্যামারাস। যাদের চুল অনেক বেশি সিল্কি, তারা একটু হেয়ার স্প্রে করে নিতে পারেন।

৩) গ্লিটার পাঞ্চ ক্লিপ দিয়ে বাহারি চুলের সাজ

পাঞ্চ ক্লিপের সাথে কম বেশি আমরা সবাই পরিচিত। মার্কেটে এখন নানা ডিজাইনের আর বিভিন্ন সাইজের পাঞ্চ ক্লিপ পাওয়া যায়। যাদের চুলে খোঁপা করতে অসুবিধা হয়, তারা সহজেই ব্যবহার করতে পারেন এই পাঞ্চ ক্লিপ। চুলগুলোকে পিছন দিকে টেনে হালকা পেঁচিয়ে নিয়ে একটি কালারফুল পাঞ্চ ক্লিপ দিয়ে সিকিউর করে নিতে পারেন। এতে দেখতে আপনাকে যেমন ডিফরেন্ট লাগবে, তেমনি চুল খোলা রাখার ঝামেলা থেকেও মুক্তি পাবেন নিমিষেই।

৪) ব্রেইড হেয়ার স্টাইল হতে পারে ঝটপট সমাধান

অফিস বা ক্যাজ্যুয়াল আউটিং এর জন্যে ব্রেইড হেয়ার স্টাইল হতে পারে ঝটপট দারুণ একটি সমাধান। শুধু সামনের চুল সেকশন করে পিছন দিকে নিয়ে পনিটেল করে বেঁধে নিন। এরপর নিচের পার্টটুকু ঠিক রেখে জাস্ট পনিটেইল করা অংশটিতে বেণী করে নিন এবং হেয়ার ব্যান্ড দিয়ে সুন্দর করে আটকিয়ে নিন। চাইলে বেণীটাকে হালকা একটু টেনে ঢিলা করে নিতে পারেন। এতে খুব সহজেই মানানসই একটি লুক পেয়ে যাবেন। যাদের সামনে চুল ছোট করে কাটা, তারা কপালে চুল এনে রাখতে পারেন, এতে দেখতে আরও আকর্ষণীয় লাগবে।

আমাদের একেক জনের চুল নিয়ে একেক ধরণের কমপ্লেইন! চুল লম্বা হোক বা ছোট, দিন শেষে চুল কতটা স্বাস্থ্যজ্জল সেটাই কিন্তু ভাবনার বিষয়। অনেকের চুল অনেক লম্বা কিন্তু পাতলা! আবার অনেকের চুল অনেক ঘন কিন্তু মলিন বা ফ্যাকাশে! আমরা যারা চুল বড় রাখতে চাই, কিন্তু চুলের যত্ন ঠিকমতো নিতে পারি না, তাদের জন্যে কিন্তু ছোট চুল রাখাই ভালো। তবে একান্তই যারা চুল বড় রাখতে চান, পাশাপাশি চুলের পরিচ্ছন্নতা নিয়েও চিন্তিত, তাদের জন্যে আজকের টপিকটি অবশ্যই গুরুত্বপূর্ণ। সবসময় চুল খোলা রাখলে চুলে নানারকম সমস্যা দেখা দিতে পারে। এভাবে ঝটপট বিভিন্ন স্টাইল করে চুল বেঁধে নিলেই কিন্তু পাবেন এর সমাধান। ভালো থাকবেন।

ছবি- সাজগোজ, pinimg

সম্পর্কিত লেখা

স্থানভেদে চুলের সাজ | ৫টি হেয়ার স্টাইলে থাকুন অনন্য
হেয়ার স্টাইল

স্থানভেদে চুলের সাজ | ৫টি হেয়ার স্টাইলে থাকুন অনন্য

বাইরে যাওয়ার সময় সুন্দর পোশাক, মানানসই মেকআপ নিয়ে তৈরি হওয়ার পর চুল কেমন করে সাজাবেন, তাই নিয়ে অনেকেই বিরম্বনায় পড়তে হয়, তাই না? আসলে চুলের সাজ নির্ভর...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!
চুলের যত্ন

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!

কালের আবর্তনে চুলের সাজসজ্জায় এসেছে বিচিত্রতা। নানা ধরনের স্টাইলিশ হেয়ার কাটে নিজের লুকে চেঞ্জ আনছে অনেকেই, আবার কেউ কেউ চুলে কালার করছেন। ছোট চুলের ট...

আরও পড়ুন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন
চুলের যত্ন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন

কোঁকড়া চুল দেখতে সুন্দর কিন্তু সব সময় খুব বেশী ঝামেলাপূর্ণ। আর এই উদ্ধত চুল যাদের তারা অনেক সময় এটাকে সামলে রাখতে অনেক বেশী যন্ত্রণা ভোগ করে। তাই কোঁক...

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!
চুলের যত্ন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!

সিনেমাতে আমরা সচরাচর দেখেই থাকি যে নায়িকা একরাশ জটহীন, স্মুথ চুল নিয়ে ঘুম থেকে উঠছে। কিন্তু আমাদের বাস্তব জীবনে ঘটে কিন্তু তার উল্টোটা। চুল ছোট হোক বা...

পাতলা চুলে ভলিউম ও বাউন্সিভাব ফিরে পাওয়ার টিপস ও ট্রিকস
চুলের যত্ন

পাতলা চুলে ভলিউম ও বাউন্সিভাব ফিরে পাওয়ার টিপস ও ট্রিকস

সাজগোজের ইনবক্সে ও কমেন্ট সেকশনে এই ধরনের প্রশ্ন আমরা প্রায়ই দেখে থাকি; ‘চুল একদম পাতলা হয়ে গেছে, কোনো বাউন্স নেই! চুল ঘন করতে কোনো প্রোডাক্ট আছে কি?’...

চুল বড় হচ্ছে না! এর পেছনের কারণগুলো কী হতে পারে?
চুলের যত্ন

চুল বড় হচ্ছে না! এর পেছনের কারণগুলো কী হতে পারে?

লম্বা চুল কে না চায়! কিন্তু চাইলেই কি আর সব হয়? ধীরে ধীরে চুল পাতলা হয়ে ভলিউম কমে গেলেও কোনো সমাধানই যেন পাওয়া যায় না। আবার চুল বড় হওয়ার জন্য বিভিন্ন...

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন
চুলের যত্ন

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন

মজবুত ও ঝলমলে চুল কে না চায়? কিন্তু ঝলমলে সুন্দর চুল হুট করেই পাওয়া যায় না। তার জন্য নিয়মিত একটি রুটিন মেনটেইন করতে হয়। কিন্তু সেই রুটিন কীভাবে ঠিক কর...

শাইনি চুলের সিক্রেট। ৪ ধরনের হেয়ার সিরাম ব্যবহারে চুল হবে ঝলমলে ও মসৃণ!
চুল

শাইনি চুলের সিক্রেট। ৪ ধরনের হেয়ার সিরাম ব্যবহারে চুল হবে ঝলমলে ও মসৃণ!

চুল এবং চুলের যত্ন নিয়ে প্রতিদিন আমাদের ভাবনার শেষ নেই। চুলকে মজবুত ও ঘন করতে নানা ধরনের যাচাই বাছাই করে চুলের জন্য তেল নির্বাচন করি। চুলের প্রবলেম অন...

…