সৌন্দর্য চর্চায় ঘৃতকুমারী বা অ্যালোভেরার ৭টি সহজ ব্যবহার!

রোকসানা আকতার · Aug 29, 2016 · 1 min read

সৌন্দর্য চর্চায় ঘৃতকুমারী বা অ্যালোভেরার ৭টি সহজ ব্যবহার!

ত্বক গ্লো করা, সজীব রাখা, চুল পড়া রোধ করা, চুল ঘন ও লম্বা করা এসব এর জন্য যেসব কসমেটিক্স  আছে তার একটি সাধারণ উপাদান হল  অ্যালোভেরা। অ্যালোভেরাতে অনেক ধরণের ঔষধি উপাদান আছে বিধায় সৌন্দর্য জগতে অ্যালোভেরার ব্যবহারও অনেক বেশী। কিন্তু এই সৌন্দর্য চর্চায় ঘৃতকুমারী যে অসাধারণ কাজ করে তা অনেকে জানেই না। তাই সৌন্দর্য চর্চায় ঘৃতকুমারী বা অ্যালোভেরার সহজ কিছু ব্যবহার নিয়ে আজ আলোচনা করবো।

কী কী  করতে পারে এই অ্যালোভেরা?

১) একনে বা পিম্পল দূর করে। ২) পায়ের গোড়ালি ফাঁটা কমায়। ৩) সান বার্ন দূর করে।

৪) ত্বকে বলিরেখা রোধ করে।

৫) ত্বকের যৌবন ধরে রাখে।

৬) ত্বককে  সজীব রাখে।

৭) চুলের বৃদ্ধি  ঘটায়।

৮) মেকআপ  উঠাতে প্রাকৃতিক উপাদান হিসেবে ব্যবহার করা হয়।

[picture]

সৌন্দর্য চর্চায় ঘৃতকুমারী ব্যবহার

(১) শুষ্ক ত্বকের যত্নের কসমেটিক্স এ অ্যালোভেরা থাকে কারণ এটি ত্বককে সজীব করে যা আপনিও বাসায় করতে পারেন। ছুরি দিয়ে অ্যালোভেরার ভিতরের জেল বের করে  মুখের ত্বকে লাগালে ত্বক মসৃণ , উজ্জ্বল আর নরম হবে।

(২) বয়সের বাড়ার সাথে আমাদের চামড়ায় ভাজ পড়ে  যা আপনি সহজেই রুখতে পারেন এই অ্যালোভেরা ব্যবহার করে কারণ এটি অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান সমৃদ্ধ। এই জেল ত্বকের গভীরে প্রবেশ করে এবং এর  ভিটামিন এ, বি, সি ও এ  উপাদান ত্বকের পুষ্টি যোগায়। রোদে পোড়া দাগ দূর করে ত্বকের আদ্রতা ঠিক রাখতে এটি ব্যবহার করা হয়। ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল আর অর্ধেক লেবুর রস মিশিয়ে এই মাস্ক সান বার্ন হয়ে যাওয়া ত্বকে লাগিয়ে ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

সৌন্দর্য চর্চায় ঘৃতকুমারী ও লেবুর রস - shajgoj.com

(৩) অ্যালোভেরা দিয়ে ত্বকের মৃত কোষ দূর করার মাস্ক তৈরি করার জন্য আপনার লাগবে ১ চা চামচ ফ্রেশ অ্যালোভেরা জেল যা  ব্লেন্ড করে নিন।

এরপর এক চা চামচ ওটমিলের গুড়া আর ১/২ চা চামচ অলিভ অয়েল মিশিয়ে মাস্কটি মুখে আর গলায় লাগিয়ে ৩০ মিনিট রাখবেন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে মুখ পরিষ্কার করে ধুয়ে ফেলুন । সপ্তাহে ১ বার এটি ব্যবহার করুন।

(৪) অ্যালোভেরার প্রাকৃতিক অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান একনে সারাতে আর নুতন কোষ জন্মাতে কার্যকর। অ্যালোভেরার জেল আইস কিউব ট্রেতে করে অ্যালোভেরার আইস কিউব তৈরি করে এই কিউব দিনে দু তিনবার আপনার একনেতে ঘষলে একনের সমস্যা কমে যাবে।

(৫) ত্বকের পাশাপাশি চুলের জন্য অ্যালোভেরা অনেক দরকারি। অ্যালোভেরার ব্যবহারে মাথার ত্বকের পি এইচ ঠিক থাকে আর খুশকিও দূর হয়। ২ঃ ১ অনুপাতে  অ্যালোভেরা জেল আর  ক্যাস্টর অয়েল মিশিয়ে মাথার ত্বকে লাগিয়ে সারা রাত রেখে সকালে শ্যাম্পু  করতে হবে। চুল খুশকি মুক্ত থাকবে।

(৬) ঠোঁট এর রঙ উজ্জ্বল রাখতে ঠোঁট নরম আর মসৃণ করতে অ্যালোভেরা ব্যবহার করা যায়। নিয়মিত অ্যালোভেরা জেল ঠোঁটে লাগলেই  ঠোঁট উজ্জ্বল হবে। এক টেবিল চামচ  চালের গুঁড়া আর অ্যালোভেরা জেল মিশিয়ে আস্তে আস্তে এই মিশ্রণ ঠোঁটে লাগিয়ে ৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। দেখুন ঠোঁট কত উজ্জ্বল, মসৃণ এবং কোমল হয়ে ওঠে।

(৭) অ্যালোভেরার অ্যান্টিসেপটিক গুনাগুনও উল্লেখযোগ্য। অ্যালোভেরার পাতার জেল বের ফ্রিজে রাখুন আর অল্প কেটে গেলে বা ক্ষত হলে লাগান। দিনে দুই বা তিন বার লাগালেই ক্ষত আরাম হবে।

অতি অল্প খরচে বাজারে এই অ্যালোভেরা পাওয়া যায়। আপনার রূপচর্চার এই  ঘরোয়া উপাদানটি আপনাকে সতেজ, সুন্দর আর  উজ্জীবিত রাখবে।

ছবি - সংগৃহীত: Shutterstock

সম্পর্কিত লেখা

স্ট্রেচ মার্কস কমাতে অ্যালোভেরা কখনো ব্যবহার করেছেন কি?
ত্বকের যত্ন

স্ট্রেচ মার্কস কমাতে অ্যালোভেরা কখনো ব্যবহার করেছেন কি?

ত্বক দেখতে মসৃণ ও সুন্দর লাগুক এমনটাই তো সবাই চাই। কিন্তু অনাকাঙ্ক্ষিত স্ট্রেচ মার্কসের কারণে সেই চাওয়া পূরণ হয় না অনেকেরই। এই দাগ রিমুভ করার কি কোনো...

ত্বক ও চুলের সমস্যা সমাধানে হলিগ্রেইল অ্যালোভেরা জেল!
রিভিউ

ত্বক ও চুলের সমস্যা সমাধানে হলিগ্রেইল অ্যালোভেরা জেল!

ত্বকের ও চুলের যত্নে আমরা অনেক ধরনের প্রোডাক্ট ব্যবহার করি। কিন্তু হাতের কাছে থাকা অ্যালোভেরা জেল দিয়ে যে একইসাথে ত্বক ও চুলের সমস্যা সহজে সমাধান করা...

অ্যালোভেরার উপকারিতা | ৮ টি দারুণ ফেইস প্যাকে হবে ত্বকের যত্ন
ত্বকের যত্ন

অ্যালোভেরার উপকারিতা | ৮ টি দারুণ ফেইস প্যাকে হবে ত্বকের যত্ন

অ্যালোভেরার উপকারিতা নিয়ে আমরা কতটা জানি? ত্বক ভালো রাখতে অ্যালোভেরার কোনও বিকল্প আছে বলে তো মনে হয় না। তাই তো বলি, সৌন্দর্যের একেবারে চূড়ায় পৌঁ...

হাত ও পায়ের যত্ন হবে এবার অ্যালোভেরার ৮টি প্যাকে!
ত্বকের যত্ন

হাত ও পায়ের যত্ন হবে এবার অ্যালোভেরার ৮টি প্যাকে!

আমাদের অনেকেরই শরীরের অন্যান্য অংশের তুলনায় হাত ও পা কালো আর অনুজ্জ্বল থাকে। হাত ও পায়ের বেশ কিছু অংশ উন্মুক্ত থাকে বলে সূর্য রশ্মির সংস্পর্শে আসে বেশ...

আরও পড়ুন

অ্যালোভেরার হেয়ার মাস্ক দিয়ে চুল হবে সফট, সিল্কি ও শাইনি
চুলের যত্ন

অ্যালোভেরার হেয়ার মাস্ক দিয়ে চুল হবে সফট, সিল্কি ও শাইনি

চুল নিয়ে তো হাজারো সমস্যা! এত যত্ন করার পরেও চুলের সমস্যা একটার পর একটা যেন লেগেই আছে; যেমন– খুশকি, চুল পড়া, রুক্ষ-শুষ্ক চুল, তৈলাক্ত চুল ইত্যাদি। আজ...

অ্যালোভেরার ৩টি প্যাক দিবে উজ্জ্বল ত্বক!
ত্বকের যত্ন

অ্যালোভেরার ৩টি প্যাক দিবে উজ্জ্বল ত্বক!

ত্বকের যত্নে অ্যালোভেরা বা ঘৃতকুমারীর উপকারিতা সম্পর্কে আমাদের সবারই কমবেশি জানা আছে। বহু বছর ধরে অ্যালোভেরা জেল ত্বকের যত্নে ব্যবহৃত হয়ে আসছে। ত্বকে...

স্কিন ক্যাফে অ্যালোভেরা জেল | রূপচর্চার এক মিরাকল!
চুল

স্কিন ক্যাফে অ্যালোভেরা জেল | রূপচর্চার এক মিরাকল!

অ্যালোভেরা বা ঘৃতকুমারী বর্তমানে আমাদের কাছে একটি পরিচিত নাম। প্রাচীনকাল থেকেই সৌন্দর্যচর্চা এবং সুস্বাস্থ্যের জন্য অ্যালোভেরার ব্যবহার এত উপযোগী যে,...

অ্যালোভেরা জেল দিয়ে একইসাথে হোক ত্বক ও চুলের যত্ন!
রিভিউ

অ্যালোভেরা জেল দিয়ে একইসাথে হোক ত্বক ও চুলের যত্ন!

আমাকে যদি বলা হয় আমার স্কিন এবং হেয়ারকেয়ারে সবচেয়ে প্রিয় কোনটি, আমার উত্তর হবে অ্যালোভেরা জেল। আমি আমার স্কিন ও হেয়ার কেয়ার অ্যালোভেরা জেল ছাড়া ভাবতেই...

ত্বকের প্রয়োজন এবং কনসার্ন বুঝে স্কিন কেয়ারে ইনক্লুড করুন সুদিং জেল!
রিভিউ

ত্বকের প্রয়োজন এবং কনসার্ন বুঝে স্কিন কেয়ারে ইনক্লুড করুন সুদিং জেল!

ত্বকের যত্নে সুদিং জেলের চাহিদা দিন দিন বেড়েই যাচ্ছে। অনেক সময় দেখা যায় অ্যালোভেরা, টমেটো, কমলা, অ্যাভোকাডো এই প্রাকৃতিক উপাদানগুলো স্কিনে সরাসরি লাগা...

শাওয়ার জেল নাকি বডি ওয়াশ | কোনটি আপনার ত্বকের জন্য প্রয়োজন?
ত্বকের যত্ন

শাওয়ার জেল নাকি বডি ওয়াশ | কোনটি আপনার ত্বকের জন্য প্রয়োজন?

এতকাল ধরে তো জানতাম শাওয়ার জেল ও বডি ওয়াশ একই জিনিস! তাহলে, মাঝে আবার “ও” কেন? কি! টাইটেলটি পড়ে আপনিও কনফিউসড হয়ে যাননি তো? যদি মাথায় এমন কিছুই এসে থা...

…