খাবারের ধরনে আনুন পরিবর্তন, বলিরেখাকে বলুন বাই বাই

sub-editor · May 03, 2016 · 1 min read

খাবারের ধরনে আনুন পরিবর্তন, বলিরেখাকে বলুন বাই বাই

[topbanner]

বলিরেখা কি আমরা সবাই তা জানি। মুখের ত্বকে ভাঁজ পড়া বা কোন কারণে ক্রমাগত কুঁচকে যাওয়াই হল ত্বকের বলিরেখা। সাধারণত বয়স বাড়ার সাথে সাথে মুখের ত্বকে বলিরেখা দেখা দেয়। এছাড়া আরও অনেক কারণ রয়েছে ত্বকে ভাঁজ পড়ার । আপনার রূপচর্চার ধরণ, দৈনন্দিন জীবন যাপনের ধরণ , আপনার খাদ্যাভাস ,আপনার প্রসাধনী -অনেক কিছুর কারণেই আপনার বলি রেখা দেখা দিতে পারে।

যেসব খাবার আপনার ত্বকে বলিরেখার কারণ-

  • লবন বেশী এমন সব খাবার আপনার ত্বককে বেশী স্পর্শকাতর করে তোলার পাশাপাশি ত্বককে শুষ্ক , লালচে ভাব নিয়ে আসে যা বলিরেখা বা ত্বকের ভাঁজকে তরান্বিত করে।
  • মিষ্টি জাতীয় খাবার যাতে প্রচুর চিনি ব্যবহার করা হয় এবং এটি আপনার ত্বকসহ শরীরের নানবিধ ক্ষতির কারণ।
  • কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশী খেলে ত্বকে তাড়াতাড়ি বলি রেখা দেখা দেয়। কারণ বেশী পরিমাণ কার্বোহাইড্রেট আপনার শরীরে ইন্সুলিন এর উৎপাদন বাড়ায় যা ত্বকের কোষকে দ্রুত মৃত্যুর দিকে ঢেলে দেয় আর আমাদের ত্বকের বার্ধক্যকে তরান্বিত করে।
  • তেল ও তৈলাক্ত জাতীয় খাবার সব সময় ত্বকের জন্য খারাপ পরিমানে বেশী হলে। তেল গরম করার ফলে  এটি ট্র্যান্সফ্যাট এ পরিণত হয় যা ত্বকের জন্য খুবই খারাপ। তাই যারা তেল জাতীয় খাবার বেশী খায় তাদের বয়সের তুলনায় বেশী বলিরেখা দেখা যায় ।
  • এছাড়া ধূমপান এবং এলকোহল -এই দুটি  আপনার ত্বকে ভাঁজ আসার অন্যতম কারণ হিসেবে দেখছেন রুপ বিশেষজ্ঞরা । কারণ অ্যালকোহল শরীরের বিদ্যমান ভিটামিন এ’র পর্যাপ্ততার জন্য হুমকি স্বরূপ । আর ভিটামিন এ ত্বকের অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে গুরুত্তপূর্ণ  কাজ করে। এ কারণে অতিরিক্ত অ্যালকোহল গ্রহণের ফলে ত্বকে ভাঁজ পড়ে যায় বয়সের আগেই।
  • আপনার ত্বকের মেকআপ  ঠিকমতো তোলা  না হলে এবং  রাতে ঘুমানোর আগে ত্বকে ভালোভাবে পরিষ্কার করা না হলে  ত্বকের লোমকূপ বন্ধ হয়ে যায় যা ত্বকের কোলাজেন এর ভারসাম্যটা নষ্ট করে ত্বকে ভাজ পড়া এবং বুড়িয়ে যাওয়ার প্রবণতা বাড়িয়ে দেয় ।
  • মেকআপ করার সময় ত্বকে বেশী ঘষামাজা করা হলে এবং ত্বকে যদি  টান পড়ে তাহলে সময়ের আগেই বলিরেখা দেখা দিতে পারে।
  • সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের কোষের কোলাজেন ভেঙে  ত্বকে ভাজ ফেলে। যারা নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করেন না তাদের জন্য অশনি সংকেত ।
[picture]

      আসুন চটজলদি জেনে নিই, কিছু খাবারের কথা যা আপনার ত্বকের বলিরেখা পড়াকে বাধাগ্রস্ত  করবে

এসব খাবারের মধ্যে আছে টমেটো, সেলারি পাতা , পিয়াজ, আপেল, ব্রকলি, এস্পারাগাস, মিষ্টি আলু, স্পিনাচ (পালং শাক) , মাছের ডিম, আভাকাডো , স্যামন , বাজরা বা কুইনয়া, গমের ভুষি, ব্লুবেরি, বাদাম, গ্রিন টী , ডিম, সয়াবিন, গাজর ও সবুজ সবজি।

আপনার যদি এলকোহল বা ধুপমানের অভ্যাস থাকে তবে তা ছেড়ে দিতে চেষ্টা করুন। শুধু আপনি ধূমপান না করলেও আপনার ঘরে বা আশেপাশে ধূমপানের কারণেও আপনি সমান ক্ষতিগ্রস্ত হন।

তাই আপনার সঙ্গীর ধূমপানের অভ্যাস ত্যাগ করার বিষয়ে সাহায্য করুন, স্বাস্থ্যকর খাবার খান আর দৈনন্দিন জীবন যাপনে  নিজকে আরও বেশী কর্মক্ষম রাখুন । দেখবেন ত্বকের বলিরেখা আপনার থেকে দূরে থাকবে।

মডেল - নাজনীন হাসান খান

ছবি –সাজগোজ ফাল্গুন অ্যালবাম ২০১৬

লিখেছেন -  রোকসানা আকতার

সম্পর্কিত লেখা

ত্বকের বলিরেখা | কী, কারণ ও দূর করার কার্যকারী ঘরোয়া উপায় জানেন কি?
ত্বকের যত্ন

ত্বকের বলিরেখা | কী, কারণ ও দূর করার কার্যকারী ঘরোয়া উপায় জানেন কি?

সময় ঘড়ির কাটা যখন তারুণ্যের কোঠা পেরোতে থাকে তখন যেন ত্বকের বলিরেখার কথা হরহামেশাই শোনা যায়। এই বলিরেখাকে বুড়িয়ে যাবার লক্ষণ ধরে স্বাভাবিক মনে মেনে নে...

অল্প বয়সে মুখে বলিরেখা পড়ার কারণ ও করণীয় কী?
এজিং

অল্প বয়সে মুখে বলিরেখা পড়ার কারণ ও করণীয় কী?

বলিরেখা সম্পর্কে সাধারণত সবার একটি ধারণা যে বয়স বাড়ার সাথে সাথে এটি হবে এবং এটি নিয়ন্ত্রণ করা যাবে না। কিন্তু আসলেই কি তাই? অল্প বয়সে মুখে বলিরেখা যে...

কপালের বলিরেখা দূর করার ৫টি উপায়
ত্বকের যত্ন

কপালের বলিরেখা দূর করার ৫টি উপায়

কোনো কিছু ভালো না লাগলে ভ্রু কুঁচকে বিরক্ত প্রকাশ করা সোমার অভ্যাস। এমনকি মনোযোগ দিয়ে কাজ করার সময়েও ভ্রু কুঁচকে থাকে। এখন ভ্রু কুঁচকানো সোমার বদ অভ্য...

বয়স চল্লিশ । তাতে কি, ধরে রাখুন বিশের যৌবন !
ত্বকের যত্ন

বয়স চল্লিশ । তাতে কি, ধরে রাখুন বিশের যৌবন !

দুঃখজনক ব্যাপার হলেও সত্যি এটাই যে, এখনও পর্যন্ত বয়স ধরে রাখার কোন যাদুকরী পদ্ধতি কিংবা ওষুধ আবিষ্কার হয়নি। আমরা সবাই চাই আমাদের ত্বকের তারুন্য অনেকদি...

আরও পড়ুন

বলিরেখা দূরীকরণে ৬টি কার্যকরী প্যাক!
ত্বকের যত্ন

বলিরেখা দূরীকরণে ৬টি কার্যকরী প্যাক!

প্রথমে জেনে নিই, বলিরেখা কেন হয়। আমাদের ত্বকের তিনটি স্তর থাকে। বাইরের ত্বক এপিডরমিস, মাঝের ত্বক ডরমিস ও সবশেষের ত্বক সাব-ক্যুটেনিয়াস নামে পরিচিত। ডরম...

কমন ময়েশ্চারাইজার মিসটেকস যা স্কিনকেয়ার রুটিনকে করছে অকার্যকর
ত্বকের যত্ন

কমন ময়েশ্চারাইজার মিসটেকস যা স্কিনকেয়ার রুটিনকে করছে অকার্যকর

ময়েশ্চারাইজার, ত্বকের যত্নে অন্যতম একটি প্রোডাক্ট। স্কিন কেয়ারে ক্লেনজিং এর পরেই ময়েশ্চারাইজারের অবস্থান। ত্বকের বেসিক কেয়ার এবং সুন্দর কোমল ত্বক পেত...

স্কিন কেয়ারের দুনিয়ায় কেন ট্রেন্ড করছে 'হায়ালুরনিক অ্যাসিড'?
ত্বকের যত্ন

স্কিন কেয়ারের দুনিয়ায় কেন ট্রেন্ড করছে 'হায়ালুরনিক অ্যাসিড'?

প্রতি বছরই স্কিন কেয়ারের জগতে আসে নতুন নতুন পরিবর্তন। আর এই বছরও এর ব্যতিক্রম নয়। সময়ের সাথে তাল মিলিয়ে এ বছরেও বেশ কিছু ফেসিয়াল অ্যাসিড স্কিন কেয়ারের...

ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করুন ৭টি কার্যকরী প্যাকে
ত্বকের যত্ন

ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করুন ৭টি কার্যকরী প্যাকে

প্রচন্ড গরমে জীবনটা শেষ। কিন্তু তাতে কী? ঈদের শপিং কি আর বন্ধ থাকবে? মোটেও না। রোদে ঘুরে মনের মতো শপিং তো করা হলো, কিন্তু এই শপিং করতে যেয়ে ত্বক যে পু...

বলিরেখা থেকে মুক্তি | নারকেল তেলের ৩ টি ব্যবহার!
এজিং

বলিরেখা থেকে মুক্তি | নারকেল তেলের ৩ টি ব্যবহার!

"উফফ!! একী!! মুখে বয়সের ছাপ পড়ে গেছে!! এটা কোত্থেকে এলো?? একে কিভাবে বলিরেখা থেকে মুক্তি পাবো???" আপনি কি এভাবে আপনার ত্বকে ক্রমাগত বয়সের ছাপের লক্ষণ...

ত্বকের যত্নে টোনার ঠিক কতটা গুরুত্বপূর্ণ?
ড্রাই স্কিন

ত্বকের যত্নে টোনার ঠিক কতটা গুরুত্বপূর্ণ?

ত্বকের যত্নে টোনারের স্টেপ নিয়ে আমরা সবাই অনেক কনফিউজ থাকি, তাই না? অনেকই বলে থাকেন যে টোনার ব্যবহার করার প্রয়োজন নেই। কিন্তু আসলেই কি ত্বকের যত্নে টো...

…