ত্বকের উজ্জ্বলতা বাড়াতে মেথির ৫টি প্যাক

sub-editor · Mar 25, 2018 · 1 min read

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে মেথির ৫টি প্যাক

মেথি-কে আমরা সাধারণত মশলা হিসেবে চিনি। আবার মেথিকে যে শুধু মশলাই না, খাবার এমনকি ঔষধও বলা হয়ে থাকে, সেটাও আমরা জানি। মেথি রক্তে শর্করার পরিমাণ কমানোর পাশাপাশি শরীরের আরো অনেক উপকার সাধন করে থাকে। আমরা অনেকেই জানি যে মেথি চুলের যত্নে খুবই উপকারি কিন্তু এটি যে ত্বকের যত্নেও সমানভাবে কার্যকর সেটা হয়তো অনেকেরই অজানা। আর তাই আজ আপনাদের জানাবো ত্বকের উজ্জ্বলতা বাড়াতে মেথির পাঁচটি ফেসপ্যাক এর কথা। তাহলে চলুন দেখে নেই।

(১)  মেথি ও দুধ

মেথি ত্বক গভীর থেকে পরিষ্কার করে। এটি ত্বকের লোমকূপগুলো খুলে দেয় আর ত্বকের ভেতরে থাকা ময়লাগুলো খুব সহজে বের করে আনে আর তাই ত্বক হয় গভীর থেকে পরিষ্কার। প্রথমে মেথি ৪-৫ ঘণ্টা ভিজিয়ে রেখে ব্লেন্ডারে পেস্ট করে নিন। এবার ১ টেবিল চামচ মেথি পেস্টের সাথে ২ চা চামচ কাচা দুধ ভালো করে মিশিয়ে নিন। তারপর চোখের এড়িয়া বাদে পুরো মুখ ও গলায় লাগিয়ে ১৫-২০ মিনিট রাখুন। হালকা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন।সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করুন। কিছুদিন পর পরিবর্তনটা খুব সহজেই বুঝতে পারবেন।

(২) মেথি ও টক দই

টকদই যে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে খুব সহায়ক এটা আমরা অনেকেই জানি। এই টক দই যদি মেথির সাথে ব্যবহার করা হয় তাহলে তা আরো অধিক পরিমাণে ফলদায়ক হবে। ১ টেবিল চামচ মেথি গুড়া করে বা পেস্ট বানিয়ে এর সাথে সমপরিমাণ টকদই মিশিয়ে নিন। তারপর মুখে ও গলায় লাগিয়ে রাখুন ৩০ মিনিট। এরপর ভালো ভাবে ধুয়ে ময়েশ্চারাইজার ক্রিম লাগিয়ে নিন। এই প্যাকটি খুব দ্রুত ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।

(৩) মেথি ও মধু

মেথি ও মধুর ব্যবহারে ত্বকের মরা চামড়া দূর হয়। ১ চা চামচ মেথি পেস্টের সাথে ১ চা চামচ মধু ভালো করে মিশিয়ে নিয়ে ত্বকে লাগিয়ে রাখুন প্রায় ২০ -৩০ মিনিট। তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন। এবার ত্বকে আপনার পছন্দমত টোনার লাগিয়ে নিন। গোলাপজল ও লাগাতে পারেন। এই প্যাকটি ত্বক উজ্জ্বল করার পাশাপাশি ত্বকের মরা-চামড়া দূর করে ও ত্বকের বিভিন্ন এলার্জি, ব্রণ ইত্যাদি কমাতে সাহায্য করে। এছাড়া ও এই প্যাকটি ত্বকে বয়সের ছাপ কমাতে দারুণ ভাবে কার্যকর।

(৪) মেথি ও অলিভ অয়েল

এই প্যাকটি ত্বক থেকে রোদে পোড়া দাগ দূর করে দেয়। প্রথমে  ২ টেবিল চামচ মেথি বীজ ভালো করে ধুয়ে পানিতে দিয়ে সিদ্ধ করে নিন। তারপর সেই পানিটা ছেকে নিয়ে ঠান্ডা করে ফ্রিজ এ রেখে দিন। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে ১ চা চামচ মেথি সিদ্ধ করা পানির সাথে ১ চা চামচ অলিভ অয়েল মিশিয়ে মুখে, গলায় ও হাতে লাগিয়ে ঘুমাতে যান।  নিয়মিত  ব্যবহারে এটি ত্বকের উজ্জ্বলতা  বাড়াবে ও ত্বকের রোদে পোড়া দাগ দূর করার পাশাপাশি ত্বকের ছোপ ছোপ দাগ ও দূর করবে।

(৫) মেথি ও গোলাপজল

১ টেবিল চামচ মেথি সারারাত ভিজিয়ে রেখে পেস্ট তৈরি করুন তারপর এই পেস্ট এর সাথে ২ চা চামচ গোলাপজল ও ১ চা চামচ দই মেশান। এই প্যাকটি ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে দারুণভাবে কাজ করবে। যাদের ত্বক খুব ডাল হয়ে গেছে, অনেক ফেসপ্যাক ব্যবহার করেও যাদের কিছুই হচ্ছে না তারা এই প্যাকটি ব্যবহার করে দেখতে পারেন। কিছুদিন পরেই পার্থক্য বুঝতে পারবেন নিজেই।

(৬) মেথি ও বেসন

মেথি ত্বকের ভাঁজ পড়া, রিঙ্কেল ও চামড়া শুকিয়ে যাওয়া রোধ করতে খুবই উপকারী। কারন এটি শরীরের ফ্রি র‍্যাডিকাল ধংস করে দেয় এবং ত্বককে বুড়িয়ে যাওয়া থেকে রক্ষা করে। মেথির পেস্টের সাথে অল্প পানি বা কাচা দুধ যোগ করে এর সাথে বেসন মিশিয়ে প্যাক তৈরি করে নিন। প্যাকটি ২৫-৩০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। এই ফেসপ্যাকটি ত্বককে কালো হয়ে যাওয়া থেকে রক্ষা করে ও ডার্ক সার্কেল ও ফাইন লাইনস কমায়।

মেথির স্বাদ তিতা হলেও এটি চুলকে যতটা উজ্জ্বল করে তেমনি ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও এর জুড়ি মেলা ভার। মেথি শাক ও মেথি বীজ শরীরের রক্ত শোধন করে, ভেতর থেকে ত্বককে উজ্জ্বল করে তোলে। সুতরাং ত্বক ও চুলের যত্নের পাশাপাশি মেথিকে রাখুন আপনার খাদ্যতালিকায় এবং প্রতিদিন ত্বককে করে তুলুন আরো সুন্দর, আরও প্রানবন্ত।

লিখেছেন- নাইমা আক্তার ছবিঃ সাটারস্টক

সম্পর্কিত লেখা

স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য মেথি | ঘরে বসে সহজেই করে নিন চুলের পরিচর্যা!
চুলের যত্ন

স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য মেথি | ঘরে বসে সহজেই করে নিন চুলের পরিচর্যা!

যুগ যুগ ধরে রান্নার গুরুত্বপূর্ণ একটি উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে মেথি। সময়ের সাথে সাথে বিভিন্ন শারীরিক সমস্যার ঘরোয়া সমাধান হিসেবেও এটি ব্যবহার কর...

মেথি ডাল
২০ মিনিটের রান্না

মেথি ডাল

মেথি শাকের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। রক্তে ক্ষতিকর কোলেস্টেরল বা চর্বির মাত্রা নিয়ন্ত্রণ করা, ব্লাড সুগার কমানো, গ্যাস্ট্রিক...

সাদা চুল কালো করার ৫টি কার্যকরী উপায়
চুলের যত্ন

সাদা চুল কালো করার ৫টি কার্যকরী উপায়

মানুষের সৌন্দর্যের গুরুত্বপূর্ণ একটি অংশ হলো তার চুল। ঘন কালো চুল ছেলে-মেয়ে উভয়ের পছন্দ। কিন্তু বয়সের আগে যদি চুল সাদা হওয়া শুরু করে তবে কেমন লাগে, বল...

আরও পড়ুন

চুলের সমস্যা | মেথির ৫টি ব্যবহারেই হবে সমাধান!
চুলের যত্ন

চুলের সমস্যা | মেথির ৫টি ব্যবহারেই হবে সমাধান!

আদিকাল থেকেই মানুষের চুল নিয়ে গবেষণার শেষ নেই। চুল নিয়ে বিব্রত থাকতে হয়েছে অনেককে অনেক সময়। কি করে চুলের সৌন্দর্য বৃদ্ধি করা যায়, চুলের সুন্দর আকার দে...

ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করুন ৭টি কার্যকরী প্যাকে
ত্বকের যত্ন

ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করুন ৭টি কার্যকরী প্যাকে

প্রচন্ড গরমে জীবনটা শেষ। কিন্তু তাতে কী? ঈদের শপিং কি আর বন্ধ থাকবে? মোটেও না। রোদে ঘুরে মনের মতো শপিং তো করা হলো, কিন্তু এই শপিং করতে যেয়ে ত্বক যে পু...

টাক হওয়া রোধ হবে এবার প্রাকৃতিক ৬টি উপায়ে!
চুলের যত্ন

টাক হওয়া রোধ হবে এবার প্রাকৃতিক ৬টি উপায়ে!

“ঘন কালো চুলে হারিয়ে যায় মন”- জনপ্রিয় বিজ্ঞাপনের বেশ পরিচিত একটি ডায়লগ এটি। ঘন কালো চুল সব মেয়েদের পছন্দ। মূলত চুলকে ধরা হয় নারী সৌন্দর্যের অন্যতন এক...

ভিটামিন ই ক্যাপসুল দিয়েই বানিয়ে নিন ত্বক ও চুলের যত্নে ৭টি প্যাক
চুলের যত্ন

ভিটামিন ই ক্যাপসুল দিয়েই বানিয়ে নিন ত্বক ও চুলের যত্নে ৭টি প্যাক

কেমন হয় বলুনতো, যদি একটি উপাদান দিয়ে চুল এবং ত্বকের যত্ন করা যায়? কি অবাক হচ্ছেন? ভাবছেন, এমন কোন উপাদান কি আছে, যা ত্বক, চুল সবকিছুর সমস্যা সমাধান কর...

গোলাপজলে প্রশান্তি
ত্বকের যত্ন

গোলাপজলে প্রশান্তি

আজকের সময়ের নারীরা তাদের সৌন্দর্য নিয়ে অনেক সচেতন।তারা সুন্দর এবং দীপ্তিময় ত্বক পাওয়ার জন্য বিউটি সেলুনে হাজার হাজার টাকা খরচ করতে পিছপা হন না।কিন্তু...

হেয়ার প্রবলেম দূর করে সিল্কি ও শাইনি চুল পেতে ন্যাচারাল হেয়ার মিস্ট!
চুলের যত্ন

হেয়ার প্রবলেম দূর করে সিল্কি ও শাইনি চুল পেতে ন্যাচারাল হেয়ার মিস্ট!

নারীদের কাছে সুন্দর চুলের আবেদন সবসময় একটু বেশি। সুন্দর, সিল্কি ও ঘন চুল কে না চায়? একটু যত্ন নিলেই কিন্তু সুন্দর চুল পাওয়া সম্ভব। অতিরিক্ত চুল পড়া, ত...

…