মেথি ডাল

তানিজা ইসলাম · Feb 27, 2020 · 1 min read

মেথি ডাল

মেথি শাকের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। রক্তে ক্ষতিকর কোলেস্টেরল বা চর্বির মাত্রা নিয়ন্ত্রণ করা, ব্লাড সুগার কমানো, গ্যাস্ট্রিকের সমস্যা সারানো ছাড়াও আরো কত যে উপকার করে এই মেথি শাক! কীভাবে রান্না করলে মেথি শাক খেতে ভালো লাগবে, এটা নিয়েই চিন্তা করছেন তো? এমনিতে তিতা ভাবের জন্য অনেকে এটি খেতে চায় না। কিন্তু জিরা ফোঁড়ন দেওয়া মেথি ডাল কি খেয়েছেন কখনো? যাদের এখনও মেথি শাকের এই পদটি টেস্ট করা হয় নি, তারা একবার রেঁধেই দেখুন। এবার কিন্তু স্বাদ নিয়ে আর নিরাশ হবেন না। দেরি না করে পুষ্টিকর ও সুস্বাদু মেথি ডালের রেসিপিটি জেনে নিন তাহলে!

মেথি ডাল তৈরির পদ্ধতি

উপকরণ

  • মসুর ডাল- ১/২ কাপ
  • মুগডাল- ১/২ কাপ
  • মেথি শাক- ১ কাপ
  • জিরা- ১ চা চামচ
  • হলুদ গুঁড়ো- ১ চা চামচ
  • লালমরিচের গুঁড়ো- ১/২ চা চামচ
  • কাঁচামরিচ ফালি- ৪টি
  • রসুন বাটা- ১ চা চামচ
  • জিরা গুঁড়ো- ১/২ চা চামচ
  • ধনিয়া গুঁড়ো- ১/২ চা চামচ
  • পেঁয়াজ কুঁচি- ২ চা চামচ
  • লবণ- স্বাদ অনুযায়ী
  • ঘি- ১ চা চামচ
  • তেল- ১ টেবিল চামচ

প্রস্তুত প্রণালী

১) প্রথমে পরিমাণমতো পানি দিয়ে মসুর ডাল ও মুগডাল একসাথে সেদ্ধ করে নিন।

২) বড় একটি কড়াইয়ে তেল দিন। তেল গরম হয়ে গেলে জিরা ফোঁড়ন দিয়ে পেঁয়াজ কুঁচি দিন।

৩) তারপর পেঁয়াজ ভেজে নিয়ে রসুন বাটা, লবণ ও মেথি শাক দিয়ে একটু কষিয়ে নিন।

৪) একে একে হলুদ গুঁড়ো, লালমরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো দিয়ে দিন। সামান্য পানি দিয়ে মসলাগুলো ভালোভাবে ভুনা করতে হবে।

৫) এবার ভুনা মসলার মধ্যে সেদ্ধ করে রাখা ডাল ও কাঁচামরিচের ফালি দিয়ে দিন। পরিমাণমতো পানি যোগ করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করুন।

৬) চুলার আঁচ কমিয়ে পনেরো মিনিটের জন্য অপেক্ষা করুন। ডালের ঘনত্ব আপনার পছন্দমতো রাখতে পারেন।

৭) ব্যস, মেথি ডাল রেডি! উপরে একটু ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে ফেলুন।

দেখলেন তো, খুব সহজ রেসিপিতে ঝটপট মজাদার মেথি ডাল তৈরি করে নেওয়া যায়। এটি গরম গরম ভাত কিংবা রুটির সাথে বেশ মানিয়ে যায়। পরিবারের সবাই কিন্তু এখন থেকে ডাল দিয়ে মেথি শাক মজা করে খাবে! তাহলে, উপকরণগুলো হাতের কাছে থাকলে মেথি ডাল বানিয়ে ফেলুন আজই।

 

ছবি- সংগৃহীত: হারবিভোরাসিয়াস.কম

সম্পর্কিত লেখা

স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য মেথি | ঘরে বসে সহজেই করে নিন চুলের পরিচর্যা!
চুলের যত্ন

স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য মেথি | ঘরে বসে সহজেই করে নিন চুলের পরিচর্যা!

যুগ যুগ ধরে রান্নার গুরুত্বপূর্ণ একটি উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে মেথি। সময়ের সাথে সাথে বিভিন্ন শারীরিক সমস্যার ঘরোয়া সমাধান হিসেবেও এটি ব্যবহার কর...

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে মেথির ৫টি প্যাক
ত্বকের যত্ন

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে মেথির ৫টি প্যাক

মেথি-কে আমরা সাধারণত মশলা হিসেবে চিনি। আবার মেথিকে যে শুধু মশলাই না, খাবার এমনকি ঔষধও বলা হয়ে থাকে, সেটাও আমরা জানি। মেথি রক্তে শর্করার পরিমাণ কমানোর...

মসুরের ডাল দিয়েই হোক ত্বক উজ্জ্বল
ত্বকের যত্ন

মসুরের ডাল দিয়েই হোক ত্বক উজ্জ্বল

মসুর ডাল একটি প্রোটিন সমৃদ্ধ ডাল। প্রাচীন কাল থেকে মসুর ডাল তাই খাবারের পাশাপাশি ত্বকের যত্নেও বিভিন্নভাবে ব্যাবহার করা হয়ে আসছে। একটা সময় আমাদের দাদি...

আরও পড়ুন

সাদা চুল কালো করার ৫টি কার্যকরী উপায়
চুলের যত্ন

সাদা চুল কালো করার ৫টি কার্যকরী উপায়

মানুষের সৌন্দর্যের গুরুত্বপূর্ণ একটি অংশ হলো তার চুল। ঘন কালো চুল ছেলে-মেয়ে উভয়ের পছন্দ। কিন্তু বয়সের আগে যদি চুল সাদা হওয়া শুরু করে তবে কেমন লাগে, বল...

চুলের সমস্যা | মেথির ৫টি ব্যবহারেই হবে সমাধান!
চুলের যত্ন

চুলের সমস্যা | মেথির ৫টি ব্যবহারেই হবে সমাধান!

আদিকাল থেকেই মানুষের চুল নিয়ে গবেষণার শেষ নেই। চুল নিয়ে বিব্রত থাকতে হয়েছে অনেককে অনেক সময়। কি করে চুলের সৌন্দর্য বৃদ্ধি করা যায়, চুলের সুন্দর আকার দে...

রূপ এবং স্বাস্থ্য রক্ষায় পালং শাকের ১৩টি উপকারিতা!
বিউটি টিপস

রূপ এবং স্বাস্থ্য রক্ষায় পালং শাকের ১৩টি উপকারিতা!

শাক সবজি বলতেই পুষ্টিগুণে ভরপুর সেটা আমরা সবাই জানি। পালং শাকও এর ব্যতিক্রম নয়। ক্যারোটিন, এমিনো এসিড, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন এ, সি, কে, এবং...

জিরা পানির ১৫ টি স্বাস্থ্য উপকারিতা যা জানলে চমকে যাবেন!
স্বাস্থ্য

জিরা পানির ১৫ টি স্বাস্থ্য উপকারিতা যা জানলে চমকে যাবেন!

বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে আমরা বিভিন্ন রকম খাবার ও পানীয় সম্পর্কে জানতে পারি, যেগুলো শরীরকে ডিটক্সিফাই করে, বিভিন্ন রোগ প্রতিরোধ করে, আবার ওজন কমাত...

টাক হওয়া রোধ হবে এবার প্রাকৃতিক ৬টি উপায়ে!
চুলের যত্ন

টাক হওয়া রোধ হবে এবার প্রাকৃতিক ৬টি উপায়ে!

“ঘন কালো চুলে হারিয়ে যায় মন”- জনপ্রিয় বিজ্ঞাপনের বেশ পরিচিত একটি ডায়লগ এটি। ঘন কালো চুল সব মেয়েদের পছন্দ। মূলত চুলকে ধরা হয় নারী সৌন্দর্যের অন্যতন এক...

…