চুলের যত্নে মেথির ২টি ব্যবহার জানেন কী?

নীল · Sep 25, 2015 · 1 min read

চুলের যত্নে মেথির ২টি ব্যবহার জানেন কী?

মেথির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। কিন্তু এর গুণাগুণ অনেকেরই অজানা। মেথি দানা, যাকে ইংরেজীতে Fenugreek Seeds বলা হয়। Trigonella foenum-graecum এর বৈজ্ঞানিক নাম। মেথি ঔষধী গুণে সমৃদ্ধ। এতে রয়েছে প্রোটিন, ভিটামিন-সি, আয়রণ, পটাসিয়াম, নিকোটিনিক এসিড, লেসিথিন। আমাদের চুলের বহু সমস্যায় মেথির রয়েছে বিবিধ ব্যবহার। যেমন- কম বয়সে চুল পেকে যাওয়া থেকে রক্ষা পেতে, চুলের বৃদ্ধিতে , খুশকি দূরীকরসহ আরো অনেক ক্ষেত্রে মেথির ব্যবহার হয়ে থাকে। আজ চুল পড়া বন্ধে আর চুলের ঘনত্ব বৃদ্ধিতে, খুশকি দূরীকরণে মেথির ব্যবহার বিধি আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনারা সবাই উপকৃত হতে পারেন। চলুন জেনে নেই চুলের যত্নে মেথির ব্যবহার নিয়ে বিস্তারিত।

চুলের যত্নে মেথির ব্যবহার

চুলের যত্নে মেথির ব্যবহার পদ্ধতি - ১

প্রয়োজনীয় উপাদান

(১) মেথি দানা (২ টেবিল চামচ বা তার সমপরিমাণ)

(২) টক দই (এক কাপ বা তার সমপরিমাণ)

(৩) নারিকেল তেল/ আমন্ড অয়েল/ অলিভ অয়েল (ঐচ্ছিক)

প্রণালী

- প্রথমে ১/৪ কাপ মেথি দানা (অথবা ২ টেবিল চামচ) একটি পাত্রে নিয়ে পানি দিয়ে ধুয়ে নিন। তারপর সেই পাত্রে কিছু পরিমাণ পানিতে সারারাত মেথি ভিজিয়ে রাখুন।

- আগের রাতে ভিজিয়ে রাখা মেথি পাটায় নিয়ে খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নিন। চাইলে ব্লেন্ডার ব্যবহার করতে পারেন।

- পেস্ট করা মেথিতে এক কাপ টক দই নিয়ে খুব ভালো ভাবে মিশিয়ে নিন। এই মিশ্রণটি কম পক্ষে ২ থেকে ৩ ঘণ্টা রেখে দিন।

- চুলে তেল ম্যাসাজ করুন। এক্ষেত্রে নারিকেল তেল বা আপনার পছন্দনুযায়ী যে কোনো তেল নিতে পারেন। চুলে তেল দেয়ার আগে, তেলটা সামান্য গরম করে নিতে পারেন। আপনি চাইলে তেল ম্যাসাজ নাও করতে পারেন। তবে যাদের চুল অধিক শুষ্ক এবং চুলে গিট লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তার চুলে তেল দিয়ে নিন।

- এবার চুলে মেথি আর টক দইয়ের মাস্কটি আগা থেকে গোড়া পর্যন্ত খুব ভালোভাবে লাগিয়ে নিন।

- মাস্কটি ৪০ থেকে ৫০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। তারপর কন্ডিশনার লাগান।

এভাবে মাস্কটি মাসে দুইবার লাগাতে পারেন।

নিয়মিত ব্যবহারে যে ফল পাবেন

(১) চুল পড়া বন্ধ

(২) আগা ফাটা সমস্যা দূর

(৩) চুলের ঘনত্ব বৃদ্ধি ও

(৪) চুল স্বাস্থ্যোজ্জ্বল হবে।

সতর্কতা

(১) মাস্কটি পরিষ্কার চুলে লাগান,

(২) মেথিতে আপনার এলার্জি থাকলে, এই মাস্কটি ব্যবহার করবেন না।

চুলের যত্নে মেথির ব্যবহার পদ্ধতি - ২

চুলের যত্নে মেথি ও নারিকেল তেল - shajgoj.com

প্রয়োজনীয় উপাদান

(১) মেথি দানা,

(২) নারিকেল তেল।

প্রণালী

এক টেবিল চামচ নারিকেল তেল নিন। তাতে দুই চা চামচ মেথি দানা (চাইলে মেথি গুঁড়ো দিতে পারেন) দিন। নারিকেল তেল ফুটাতে থাকুন যতক্ষন পর্যন্ত না মেথি দানা লালচে বাদামি রঙ ধারণ না করে। লালচে বাদামি হয়ে যাওয়ার পর চুলা থেকে নামিয়ে নিন। মেথি তেল থেকে আলাদা করে নিন। তেল যখন হালকা গরম হবে তখন তা নিয়ে স্ক্যাল্পসহ পুরো চুলে আলতো করে লাগিয়ে নিন। সারা রাত রেখে পরেরদিন শ্যাম্পু করে, চুলে কন্ডিশনার দিন।

এভাবে সপ্তাহে দুই বার এই তেলটি ব্যবহার করুন।

নিয়মিত ব্যবহারে যে ফল পাবেন

(১) চুল পড়া বন্ধ হয়

(২) চুলের গোড়া মজবুত হয়

(৩) অকালে চুল পাকা থেকে রক্ষা পাওয়া যায়

(৪) আগের তুলনায় চুলের রুক্ষতা কমে, তাতে কোমলতা ফিরে আসে ও

(৫) স্ক্যাল্পের চুলকানি কমে ও খুশকি থেকে মুক্তি পাওয়া যায়।

সতর্কতা

(১) মেথিতে আপনার অ্যালার্জি থাকলে, এই তেলটি আপনার জন্য উপযোগী নাও হতে পারে।

ছবি - জোকিভা.কম, ডাইহেলথরিমিডি.কম

Products in this article

সম্পর্কিত লেখা

স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য মেথি | ঘরে বসে সহজেই করে নিন চুলের পরিচর্যা!
চুলের যত্ন

স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য মেথি | ঘরে বসে সহজেই করে নিন চুলের পরিচর্যা!

যুগ যুগ ধরে রান্নার গুরুত্বপূর্ণ একটি উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে মেথি। সময়ের সাথে সাথে বিভিন্ন শারীরিক সমস্যার ঘরোয়া সমাধান হিসেবেও এটি ব্যবহার কর...

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে মেথির ৫টি প্যাক
ত্বকের যত্ন

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে মেথির ৫টি প্যাক

মেথি-কে আমরা সাধারণত মশলা হিসেবে চিনি। আবার মেথিকে যে শুধু মশলাই না, খাবার এমনকি ঔষধও বলা হয়ে থাকে, সেটাও আমরা জানি। মেথি রক্তে শর্করার পরিমাণ কমানোর...

চুলের সমস্যা | মেথির ৫টি ব্যবহারেই হবে সমাধান!
চুলের যত্ন

চুলের সমস্যা | মেথির ৫টি ব্যবহারেই হবে সমাধান!

আদিকাল থেকেই মানুষের চুল নিয়ে গবেষণার শেষ নেই। চুল নিয়ে বিব্রত থাকতে হয়েছে অনেককে অনেক সময়। কি করে চুলের সৌন্দর্য বৃদ্ধি করা যায়, চুলের সুন্দর আকার দে...

মিনিমাম হেয়ার কেয়ার | একদম কিছুই কি করব না?
চুলের যত্ন

মিনিমাম হেয়ার কেয়ার | একদম কিছুই কি করব না?

আমার মনে হত আমার একারই মনে হয় হোম রিমেডির বিভিন্ন সলিউশন, মানে কোন ত্বক, কোন চুলের জন্য আসলে কি ভালো কাজ করে সেটা বুঝতে সমস্যা হয়। কিন্তু আজকাল আমাদ...

আরও পড়ুন

সাদা চুল কালো করার ৫টি কার্যকরী উপায়
চুলের যত্ন

সাদা চুল কালো করার ৫টি কার্যকরী উপায়

মানুষের সৌন্দর্যের গুরুত্বপূর্ণ একটি অংশ হলো তার চুল। ঘন কালো চুল ছেলে-মেয়ে উভয়ের পছন্দ। কিন্তু বয়সের আগে যদি চুল সাদা হওয়া শুরু করে তবে কেমন লাগে, বল...

চুলের যত্ন

আচ্ছা, চুলে নারিকেল তেল দেয়া কী খুবই জরুরী? (পর্ব - ০২)

... গোঁড়ায় গলদ এই পর্ব শুরু করার আগে বলে নেই, কোন প্রোডাক্টকে খারাপ প্রমাণ করা এই লেখার উদ্দেশ্য না। কি ইউজ করলে আসলে আপনার হেয়ারে কি ইফেক্ট পড়বে, সে...

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!
চুলের যত্ন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!

সিনেমাতে আমরা সচরাচর দেখেই থাকি যে নায়িকা একরাশ জটহীন, স্মুথ চুল নিয়ে ঘুম থেকে উঠছে। কিন্তু আমাদের বাস্তব জীবনে ঘটে কিন্তু তার উল্টোটা। চুল ছোট হোক বা...

ভেজা চুলে ঘুমিয়ে পড়া | জেনে নিন ৫টি অপকারিতা সম্পর্কে!
চুলের যত্ন

ভেজা চুলে ঘুমিয়ে পড়া | জেনে নিন ৫টি অপকারিতা সম্পর্কে!

চুল নারীর অহংকার। আদিকাল থেকেই নারী সমাজে চুল বিখ্যাত। চুলের সৌন্দর্য বৃদ্ধিতে তাই চেষ্টার কমতি নেই নারীকুলের। সময়ের সাথে সাথে পরিবেশ ও আবহাওয়ার পরিবর...

লম্বা ঘন কালো চুলের জন্য সানস্ক্রিন !
চুলের যত্ন

লম্বা ঘন কালো চুলের জন্য সানস্ক্রিন !

হ্যা, চুলের সানস্ক্রিন বলেও কিন্তু একটা জিনিস আছে। জানি অনেকেই এখনও ত্বকের জন্য সানস্ক্রিন কতটা জরুরি সেটাই অনুধাবন করতে পারেননি। আর অনেকে আছি আমরা যা...

গরমে চুলের যত্ন | ৮টি টিপস জানলেই হবে সামার হেয়ার কেয়ার
চুলের যত্ন

গরমে চুলের যত্ন | ৮টি টিপস জানলেই হবে সামার হেয়ার কেয়ার

রোদ্রের প্রখরতায় সবার জীবন অতিষ্ঠ। বাইরে কিংবা ঘরে কোনভাবেই যেন রোদ্রের তাপ থেকে মুক্তি নেই। তেমনি ত্বক এবং চুলেরও বিরূপ পরিবেশের সাথে প্রতিনিয়ত লড়াই...

…