ভেজা চুলে ঘুমিয়ে পড়া | জেনে নিন ৫টি অপকারিতা সম্পর্কে!

ফারিয়া অধরা · Mar 18, 2020 · 1 min read

ভেজা চুলে ঘুমিয়ে পড়া | জেনে নিন ৫টি অপকারিতা সম্পর্কে!

চুল নারীর অহংকার। আদিকাল থেকেই নারী সমাজে চুল বিখ্যাত। চুলের সৌন্দর্য বৃদ্ধিতে তাই চেষ্টার কমতি নেই নারীকুলের। সময়ের সাথে সাথে পরিবেশ ও আবহাওয়ার পরিবর্তনের ফলে কালো, ঘন ও লম্বা চুল বিলুপ্তপ্রায়। খুব কম মেয়েদেরই লম্বা ও ঘন চুল আছে বর্তমানে। সুন্দর ও আকর্ষনীয় চুলের স্বপ্ন দেখেন প্রতিটি নারীই। কিন্তু অনেক যত্ন, এই প্যাক সেই প্যাক, নানা রকম তেল মালিশ করেও সুবিধা করতে পারছেন না অনেকেই। তবে কি চেষ্টায়ই রয়েছে ত্রুটি? না। চেষ্টা আপনি ঠিকই করছেন। কিন্তু সেই চেষ্টাটিতেই রয়েছে গলদ। চুলের ব্যপারে আমরা বেশ সচেতন হলেও না জেনেই বেশ কিছু ভুল করে ফেলছি। যার ফলে অচিরেই ঝরে পরছে চুল এবং এর মাঝে সবচেয়ে বড় ভূল হচ্ছে ভেজা চুলে ঘুমিয়ে পড়া এর ফলে চুলের অনেক ক্ষতি হচ্ছে।

আমরা অনেকেই রাতে গোসল করি। সারাদিনের কাজ ও নানান ঝক্কি ঝামেলার কারণে দিনে ভালোমতো গোসল করার সময় হয় না আমাদের। তাই রাতকেই গোসলের জন্য বেছে নেই আমরা। শুধু গোসল করেই ক্ষান্ত হই না। সেই ভেজা চুলে আবার ঘুমিয়েও পড়ি। অনেকে আবার দিনের বেলাতেও গোসলের পর চুল ভালোমতো না শুকিয়েই ঘুমিয়ে পড়ছি। এখানেই করছি সবচেয়ে বড় ভুল। ভেজা চুলে ঘুমানোর রয়েছে নানান অপকারিতা। তাহলে চলুন জেনে নেই ভেজা চুলে ঘুমিয়ে পড়া এবং এর ফলে চুলের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে।

ভেজা চুলে ঘুমিয়ে পড়া সম্পর্কে ৫টি অপকারিতা 

কালো চুলের মেঘের মতো ঢেউ চেনালে স্পর্শ দিলে, ভেজা মাটির গোপন যতনে সামনে যেদিন দাঁড়ালে খোঁপা খুলে সেদিন জেনেছিলাম রূপের অন্য এক মানে চলুন জেনে নেই ভেজা চুলে ঘুমিয়ে পড়লে কী কী সমস্যার সম্মুখীন হবেন।

১) চুলে জট হয় বেশি

চুলে জট - shajgoj.com

ভেজা চুলে জট হয় বেশি। চুল ভেজা অবস্থাতে ঘুমিয়ে পড়লে চুলে প্রচুর ঝট বেঁধে যায়। ঘুমের মাঝে এপাশ ওপাশ ফেরার কারণে চুলে ঘষা লাগে বেশি। এর ফলে খুব সহজেই চুলে জট হয়। এবং এতে চুল ঝরে যায়।

২) চুল পড়ার হার বাড়ে

ভেজা চুলে ঘুমানোর ফলে চুলে যে জট হয় তা ছাড়াতে গেলে স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ চুল ঝরে যায়। রোজ একই পদ্ধতিতে চুলের জট বাঁধলে খুব সহজেই আপনার চুল ক্ষতিগ্রস্থ হবে। কেননা ভেজা চুলে ঘুমালে চুলের ত্বক ক্ষতিগ্রস্থ হয় ও চুলের গোঁড়া নরম হয়ে যায়। এতে চুল পড়ার হার খুব দ্রুত বৃদ্ধি পায়।

৩) চুলের কোমলতা নষ্ট হয়ে যায়

সচরাচর ভেজা চুলে ঘুমালে আমরা চুল খোলা রেখেই ঘুমাই। এবং স্বভাবমতো চুলের গোড়ায় পানি জমে থাকে। এর ফলে চুলের গোঁড়া দুর্বল হয়ে যায়। বালিশে ঘষা লাগার কারণে চুল হারিয়ে ফেলে তার কোমলতা। যারা চুলের রুক্ষতা নিয়ে চিন্তিত তারা অবশ্যই এই ভুলটি করছেন। ভেজা চুলে ঘুমানোর কিছুদিন পর খেয়াল করবেন আপনার চুল নিজে নিজেই অনেক বদলে গেছে এবং নষ্ট গেছে চুলের কোমলতা।

৪) ভেজা চুলে ঘুমিয়ে পড়া থেকে চুলে ছত্রাক সংক্রমণের সম্ভাবনা থাকে

ভেজা ও স্যাঁতস্যাঁতে পরিবেশ ছত্রাক সৃষ্টির জন্য আদর্শ। যেকোনো ভেজা স্থানে অর্থাৎ আলো বাতাসহীন স্থানে খুব সহজেই ছত্রাক বংশবিস্তার করে। ভেজা চুলে ঘুমানোর ফলে অনেকক্ষণ চুলের গোড়ায় কোন আলো বাতাস লাগে না। চুলের ত্বক থাকে স্যাঁতস্যাঁতে। তখনই ছত্রাক সংক্রমণের সম্ভাবনা দেখা যায়। কেননা ভেজা ও আদ্রর্তাপূর্ণ স্থানে ছত্রাক সংক্রমণ হওয়ার সম্ভাবনা চূড়ান্ত। ভেজা চুলে ঘুমানোর ফলে মাথার ত্বকে ছত্রাক জন্ম নেয়, যা চুলের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। ছত্রাকের পাশাপাশি তখন খুশকির সমস্যাটিও ধরা পরে। ভেজা চুল খুশকি জন্মানোর জন্য আদর্শ। ভেজা চুলে ঘুমিয়ে যাওয়ার ফলে চুলের ত্বক যারপরনাই ক্ষতিগ্রস্থ হয় ও খুশকির সৃষ্টি করে। ভেজা চুলে ত্বকের রক্ত চলাচলেও বাধাগ্রস্থ হয়। তখন চুলের গোঁড়া নরম হয়ে যায় এবং চুল ঝরে যায়। মাঝেমাঝে চুল ভেঙ্গেও যায় এবং ঘর্ষনের কারণে চুলের আগা ফেটে যায়। তাই চাইলেও তখন চুল লম্বা করা যায় না।

৫) দূর্গন্ধ হয়

ভেজা চুলে ঘুমালে চুলে দূর্গন্ধ হয় - shajgoj.com

ভেজা চুলে ঘুমিয়ে পড়লে চুলের গোড়ার পানি অনেকক্ষণ ধরে চুলের গোড়াতেই রয়ে যায়। এবং বালিশে মাথা রেখে ঘুমানোর ফলে প্রাকৃতিক ভাবেই চুলের ত্বক ঘেমে যায়। তখন চুলের ত্বকের ঘাম ও পানি একত্রিত হয়ে বাজে গন্ধের সৃষ্টি করে। যারা প্রায়ই চুলে বাজে গন্ধ হয়ে যাওয়ার সমস্যায় ভুগেন, তারা খেয়াল করে দেখবেন নিশ্চয়ই আপনারা ভেজা চুলে ঘুমিয়ে পড়ছেন। তা না হলে সহজে চুলে বাজে গন্ধ হয় না। ভেজা ত্বক ঘেমে গেলে সেখানে উকুনের সৃষ্টি করে। যা চুলের পক্ষে বেশ ক্ষতিকর।

ভেজা চুলে ঘুমানোর রয়েছে নানান রকম অপকারিতা। সারাদিন চুলের যত্ন নিয়ে রাতে যদি ভেজা চুলে ঘুমিয়ে পড়েন তাহলে দিন শেষে আপনার চুলের যত্নের ফলাফল হবে শূন্য। তা যে করেই হোক, গোসলের পর ভালোভাবে চুল শুকিয়ে নেয়ার অভ্যাস তৈরি করুন এবং ফিরে পান সুন্দর, ঘন, কালো ও ঝলমলে চুল।

ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!
চুলের যত্ন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!

সিনেমাতে আমরা সচরাচর দেখেই থাকি যে নায়িকা একরাশ জটহীন, স্মুথ চুল নিয়ে ঘুম থেকে উঠছে। কিন্তু আমাদের বাস্তব জীবনে ঘটে কিন্তু তার উল্টোটা। চুল ছোট হোক বা...

ভেজা চুলের যত্ন নিতে যে ৫টি ভুল কখনোই করবেন না!
চুলের যত্ন

ভেজা চুলের যত্ন নিতে যে ৫টি ভুল কখনোই করবেন না!

ঘুম থেকে উঠেই বুঝতে পারলেন আজ অফিসে যেতে কিছুটা দেরি হয়ে যাবে। এ সময় যত দ্রুত সম্ভব নিজের মাঝে ফ্রেশনেস আনতে গোসল করে নিলেন। কিংবা সারাদিনের ক্লান্তি...

চুল ফ্রিজি হওয়ার কারণ ও এর পরিত্রাণে ১৯টি টিপস!
চুলের যত্ন

চুল ফ্রিজি হওয়ার কারণ ও এর পরিত্রাণে ১৯টি টিপস!

আর্দ্র বা শুষ্ক আবহাওয়াতে কোঁকড়া চুলের সবচেয়ে বড় সমস্যা ফ্রিজি হয়ে যাওয়া। মেঘবরণ কুঞ্চিত কালো কেশ কিংবা ঢেউ খেলানো চুলের উপমা তখন আর মানায় না।...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

আরও পড়ুন

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!
চুলের যত্ন

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!

হালের ফ্যাশনে বা নিজের লুকে একটু পরিবর্তন আনতে অনেকেই এখন চুলে কালার করে থাকে। অমব্রে, হাইলাইটার, ফ্যাশন কালার আরও অনেক কিছুই তো এখন ট্রেন্ডে চলছে, তা...

চুলের যত্নে এই ১০ টি ভুল আপনিও করছেন না তো?
চুলের যত্ন

চুলের যত্নে এই ১০ টি ভুল আপনিও করছেন না তো?

সুন্দর আর স্বাস্থ্যোজ্জ্বল চুল আমরা প্রত্যেকেই চাই। চুলের পরিচর্যা কিভাবে করতে হবে সে বিষয়ে আমাদের সবারই ভীষণ আগ্রহ। তবে চুলের যত্ন করতে গিয়ে কোনো ভ...

চুল ঝরে পড়া | ৮টি প্রধান কারণ জানেন কি?
চুলের যত্ন

চুল ঝরে পড়া | ৮টি প্রধান কারণ জানেন কি?

এমন কি কখনও ঘটেছে, "চুল ঝরে পড়ছে? কী করি?" অথবা, আপনি সকালে ঘুম থেকে জেগে দেখলেন বালিশের উপর কিছু চুল পড়ে রয়েছে? কিংবা, আপনার চিরুনিতে আগের চাইতে বেশি...

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন
চুলের যত্ন

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন

মজবুত ও ঝলমলে চুল কে না চায়? কিন্তু ঝলমলে সুন্দর চুল হুট করেই পাওয়া যায় না। তার জন্য নিয়মিত একটি রুটিন মেনটেইন করতে হয়। কিন্তু সেই রুটিন কীভাবে ঠিক কর...

প্যারাসুট আয়ুর্বেদিক গোল্ড ব্যবহারে দেখুন আমার চুলের কী অবস্থা!
চুল

প্যারাসুট আয়ুর্বেদিক গোল্ড ব্যবহারে দেখুন আমার চুলের কী অবস্থা!

অনেক দিন হয়ে গেল সাজগোজে এফরডেবল কোন কসমেটিকের রিভিউ লেখা হচ্ছে না। তার জন্য খুবই দুঃখিত! বেশ কিছু পার্সোনাল কারণে নতুন কোন প্রোডাক্ট ট্রাই করা বা রিভ...

…